18
Nov
এক নৃশংস খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতি গোটা দেশ জুড়ে৷ শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস খুনের ঘটনা৷ শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় আপাতত পুলিশের জালে অভিযুক্ত প্রেমিক খুনি আফতাব। কিন্তু অন্যদিকে শ্রদ্ধা ওয়াকার খুনের তদন্ত প্রক্রিয়া আরও জটিল হচ্ছে। কারণ জঙ্গলে দেহের কয়েকটি কাটা অংশ খুঁজে পাওয়া গেলেও বাকি অংশ খুঁজে বের করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১৫ টি টুকরো উদ্ধার হয়েছে এবং সঙ্গে মিলেছে কিছু হাড়। সেগুলি শ্রদ্ধার কিনা তা পরীক্ষা করতেই হিমশিম খাচ্ছে ফরেনসিক দল। এই অবস্থায় জানা গিয়েছে, খুনের মামলার অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার ‘নার্কো অ্যানালিসিস টেস্ট’ করানোর অনুমোদন দিয়েছে আদালত। তাহলে কি পরবর্তী ক্ষেত্রে সিবিআই তদন্তভার…
