Arpita Debnath

5487 Posts
বাতিল হলো স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর

বাতিল হলো স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর

পূর্বেই ঘোষণা হয়েছিল যে নভেম্বর মাসে বঙ্গে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি মাসেই রাজ্যে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু বিশেষ কারণে স্থগিত বৈঠক। ফলে আপাতত আর রাজ্যে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ৫ নভেম্বর পূর্বাঞ্চল পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল কলকাতায়। সেই উপলক্ষে রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সমন্বয় সাধন, নিরাপত্তা, সমস্যা সমাধানের কৌশল নির্ধারণ করতে নবান্নের সভাঘরে পূর্বাঞ্চল পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল। ঠিক ছিল, ওই বৈঠকে পৌরোহিত্য করবেন অমিত শাহ। দেশের পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল৷ একটি জরুরি কাজ পড়ে যাওয়ায় আপাতত স্থগিত তাঁর পশ্চিমবঙ্গ…
Read More
সেতু ভেঙে ভয়াবহ ঘটনার সাক্ষী হল গুজরাট

সেতু ভেঙে ভয়াবহ ঘটনার সাক্ষী হল গুজরাট

আচমকাই এক ভয়াবহ ঘটনার সাক্ষী হল গুজরাট। গুজরাতের মাচ্চু নদীতে সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা একশো ছাপিয়ে গেল৷ সোমবার সকালে শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৪০ জনের মৃত্যু হয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ দুর্ঘটনায় আহতও হয়েছেন বহু মানুষ। ইতিমধ্যেই ঝুলন্ত সেতু ভেঙে পড়ায় ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করেছে গুজরাট সরকার। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ অভিযোগ, প্রশাসনের ছাড়পত্র ছাড়াই জনসাধারণের জন্য এই সেতু চালু করে দেওয়া হয়েছিল। সেতুর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ‘ফিটনেস সার্টিফিকেট’ও নেওয়া হয়নি। রবিবার সন্ধ্যার এই দুর্ঘটনার অন্যতম কারণ হিসাবে তাই কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন কেউ কেউ। গুজরাতের মোরবিতে নদীর উপর…
Read More
মেজাজ হালারেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

মেজাজ হালারেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন ও পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। প্রযুক্তিগত জটিলতা এবং আদালত-জেল কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝির জেরে গত শুক্রবার মামলার শুনানির কথা থাকলেও হাজির করাই হল না পার্থ চট্টোপাধ্যায়কে। শুক্রবার হাজিরা না হওয়ায় আজ সোমবার আদালতে সশরীরে পেশ করতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। আলিপুর আদালতে ঢোকার পথে মেজাজ হারালেন পার্থ চট্টোপাধ্যায়। সংবাদমাধ্যমের প্রশ্নে রীতিমতো ধমক দিলেন তিনি। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ কি সত্যি? প্রশ্ন শুনেই মেজাজ হারালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। আঙুল উঁচিয়ে দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী বললেন, “চুপ করে থাকুন।” সোমবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়…
Read More
দেশেই এবার তৈরী হতে চলেছে নাইট স্কাই স্যাংচুয়ারি

দেশেই এবার তৈরী হতে চলেছে নাইট স্কাই স্যাংচুয়ারি

খুশির খবর, রাতের আকাশে তারা দেখার সুযোগ পাবে এবার সবাই৷ এবার আর বিদেশ গিয়ে নয় দেশে বসেই তারা দেখার সুযোগ মিলবে৷ বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা দেখার বিশেষ ব্যবস্থা রয়েছে। যেখানে পর্যটকরা টেলিস্কোপে চোখ রেখে পৌঁছে যেতে পারেন তারাদের দুনিয়ায়৷ চাক্ষুস করেন নানা গ্রহ, নক্ষত্র, গ্রহাণু, ধূমকেতুদের। এ বার সেই সুযোগ মিলবে ভারতের মাটিতে। পূর্ব ভারতের লাদাখের হ্যানলেতে চালু হতে চলেছে দেশের প্রথম ‘নাইট স্কাই স্যাঙ্কচুয়ারি’ বা রাতের আকাশ দেখার উদ্যান। আজ অর্থাৎ সোমবার, ৩১ অক্টোবর লেফটেন্যান্ট জেনারেল রাধাকৃষ্ণ মথুর এই উদ্যানের উদ্বোধন করবেন। গত বছর ঘোষণা করা হয়েছিল, লাদাখের হ্যানলে গ্রামে গড়ে তোলা হবে অ্যাস্ট্রো ট্যুরিজম। কিন্তু কবে থেকে এই…
Read More
নিজের করা মামলা প্রত্যাহার করে নিলেন মেনকা

নিজের করা মামলা প্রত্যাহার করে নিলেন মেনকা

অসুস্থ মাকে দেখতে ব্যাঙ্কক যেতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর, আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবার আজ সোমবার বিদেশ যাওয়ার এই আর্জি প্রত্যাহার করে নিলেন তিনি। মেনকার আইনজীবী জানান, ফের নতুন করে আবেদন করবেন তাঁর মক্কেল৷ বিচারপতি রাজাশেখর মান্থা নতুন করে আবেদন করার অনুমতি দিয়েছেন মেনকাকে। এর আগে কলকাতা হাই কোর্টে অভিষেকের শ্যালিকা জানিয়েছিলেন, তাঁর মা অসুস্থ। পরিবারের বাকি সদস্যরা সকলেই ব্যাংককে আছেন৷ সেখানে যাওয়াটা তার পক্ষেও জরুরি৷ মাকে দেখতে ব্যাংককে যেতে চান। এই মর্মে আদালতে মামলাও করেন। মেনকার আবেদনের তীব্র বিরোধিতা করেন ইডি’র আইনজীবী ফিরোজ এডুলজি। তিনি জানান, মেনকা গম্ভীরের নামে লুকআউট নোটিস জারি করা…
Read More
আগামীকাল থেকে শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’

আগামীকাল থেকে শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মসনদে বসার পর রাজ্যবাসীর জন্য বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেছিলেন। তার মধ্যে অন্যতম হলো 'দুয়ারে সরকার'। আবার শুরু হতে চলেছে রাজ্য সরকারের প্রকল্প 'দুয়ারে সরকার'। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে এই প্রকল্পের শিবির থেকে আরও নতুন দুটি পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এর ফলে এবার 'দুয়ারে সরকার' শিবির থেকে রাজ্যবাসী মোট ২৭ টি পরিষেবার সুবিধা পাবেন। জানা গিয়েছে, জমির পাট্টা ছাড়াও রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের অধীনে থাকা গ্রাহকরা নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন ও পুরনো বকেয়া মেটাতে পারবেন এবার থেকে। আগামী ১ নভেম্বর থেকে দুয়ারে সরকার শিবির শুরু হচ্ছে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।…
Read More
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বড় সম্মান এনে দিলো বাংলাকে

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বড় সম্মান এনে দিলো বাংলাকে

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মসনদে বসার পর রাজ্যবাসীর জন্য বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেছিলেন। তার মধ্যে অন্যতম হলো 'লক্ষ্মীর ভাণ্ডার'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প 'লক্ষ্মীর ভাণ্ডার'। এখনও পর্যন্ত এই প্রকল্প থেকে ১ কোটিরও বেশি মহিলা উপকৃত হয়েছেন বলেই দাবি করে সরকার। আর এই প্রকল্পই বাংলাকে এনে দিল সম্মান। স্কচ পুরস্কার পেয়েছে এই প্রকল্প। জানা গিয়েছে, নারী ও শিশুকল্যাণ বিভাগে প্ল্যাটিনাম পেয়েছে রাজ্য। নারী ও শিশুকল্যাণ বিভাগে স্কচ পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। টুইট করে এই বিষয়টি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ''আমি অত্যন্ত গর্বিত। নারীদের ক্ষমতায়নকে সর্বদা অগ্রাধিকার দিয়েছে সরকার। এই পুরস্কার শুধু রাজ্য সরকারের স্বীকৃতি…
Read More
বাধা বিপত্তির পর অবশেষে আজ সোমবার আদালতে পেশ করা হবে পার্থকে

বাধা বিপত্তির পর অবশেষে আজ সোমবার আদালতে পেশ করা হবে পার্থকে

শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন ও পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। প্রযুক্তিগত জটিলতা এবং আদালত-জেল কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝির জেরে গত শুক্রবার মামলার শুনানির কথা থাকলেও হাজির করাই হল না নিয়োগ মামলায় গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কে। শুক্রবার হাজিরা না হওয়ায় আজ সোমবার আদালতে সশরীরে পেশ করতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। আগের শুনানিতে ২৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। একই সঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যদেরও আদালতে পেশের কথা। গতবার আদালতের তরফে পরবর্তী শুনানি অর্থাৎ ২৮ অক্টোবর পার্থ চট্টোপাধ্যায়দের সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিল। কিন্তু সূত্র মারফৎ…
Read More
চাকরি হারিয়েও প্রায় ৪ কোটি মালিক হতে চলেছেন পরাগ

চাকরি হারিয়েও প্রায় ৪ কোটি মালিক হতে চলেছেন পরাগ

বহু চর্চার পর অবশেষে বদলে গেলো মালিকানা। অবসান হলো বহু দিন ধরে চলতে থাকা বহু জল্পনার। বিগত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে, টুইটার সফটওয়্যারের মালিক হলেন ইলন মাস্ক। আর তা কেনার পরেই, পূর্ব অনুমান মতোই চাকরি চলে গিয়েছে সিইও পরাগ আগরওয়ালের। ২০১১ সালে টুইটারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন পরাগ। ২০১৭ সালে সংস্থার 'চিফ টেকনোলজি অফিসার' বা সিটিও হয়ে যান তিনি। এরপর ২০২১ সালে সিইও পদে যোগ দেন। তবে চাকরি হারিয়েও কোনও ক্ষতি হবে না পরাগের। নিয়ম অনুযায়ী, মালিকানা বদলের ১২ মাসের মধ্যে যদি পরাগকে বরখাস্ত করা হয়, তা হলে প্রায় ৪ কোটি ২০ লক্ষ ডলার দিতে হবে তাঁকে। ভারতীয়…
Read More
ঝড়ের রোষে এই দেশ, মৃত প্রায় সত্তর জনের ওপর

ঝড়ের রোষে এই দেশ, মৃত প্রায় সত্তর জনের ওপর

চলতি বছর শুরু থেকেই একাধিক ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছে বিভিন্ন দেশের মানুষ। বিপর্যস্ত হয়েছে বহু মানুষ। ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে কত কত এলাকা। আবার সেই অবস্থা ফিরে এল। এবার টাইফুনে বিধ্বস্ত হল ফিলিপিন্স। ইতিমধ্যেই ৭০ জনের ওপর মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা যে আরও বাড়তে পারে তা বলাই বাহুল্য। জানা গিয়েছে, শনিবার ভোররাতে ফিলিপিন্সের পূর্বাঞ্চলীয় কাতানদুয়ানেস প্রদেশের উপকূল হয়ে আছড়ে পড়ে টাইফুন ‘নালজি’। প্রাথমিক সময়ে তার গতিবেগ ছিল ৯৫ থেকে ১০০ কিলোমিটার। পরে ১৬০ কিলোমিটার প্রতিঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পায় ঝড়ের গতিবেগ। এই ঝড়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মাগিন্দানাও প্রদেশ। সেখানে ৬০ জনের ওপর মৃত্যু হয়েছে বলে খবর। ইতিমধ্যে দুর্যোগ…
Read More
তৎপরতা তুঙ্গে, শুরু হল ভোটার তালিকা সংশোধনের কাজ

তৎপরতা তুঙ্গে, শুরু হল ভোটার তালিকা সংশোধনের কাজ

তৎপরতার সঙ্গে চলছে নির্বাচনের কাজ। সারা দেশের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী মাসেই। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আগামী ৯ নভেম্বর থেকে আরও এক দফায় রাজ্যে স্বল্প সময়ের জন্য ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে চলেছে। নতুন সংশোধিত ফর্মে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত ভোটাররা ভোটার তালিকায় নাম তোলা এবং সংশোধনের জন্য আবেদন করতে পারবেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন। আগামী বছর যারা ১৮ বছরে পড়বেন তারাও ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জানাতে পারবেন। এই পরিপ্রেক্ষিতেই জানান হয়েছে, www.nvsp.in এবং voterportal.eci.gov.in - এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বা ভোটার হেল্প লাইন অ্যাপের মাধ্যমে আবেদন জানানো যাবে। এছাড়া…
Read More
রাজ্য সরকারের তরফে বড় খুশির খবর, এবার ডিজিটাল জাতিগত শংসাপত্র পাওয়া যাবে

রাজ্য সরকারের তরফে বড় খুশির খবর, এবার ডিজিটাল জাতিগত শংসাপত্র পাওয়া যাবে

রাজ্যবাসীর জন্য খুশির খবর আগামী মাস থেকেই মিলবে এক নতুন সুবিধা। রাজ্যে এবার থেকে অনলাইনে ডিজিটাল জাতিগত সংশপত্র মিলবে। আগামী ১ নভেম্বর থেকেই এই নতুন ব্যবস্থা চালু হবে বলে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর সূত্রে জানা গিয়েছে। এতদিন জাতিগত সংশাপত্রের জন্য অনলাইনে আবেদন জানানো গেলেও সংসাপত্র সংশ্লিষ্ট আবেদনকারীর হাতে দেওয়া হত। নতুন পদ্ধতিতে তা অনলাইনেই ডাউনলোড করে নেওয়া যাবে বলে খবর। নিয়ম অনুযায়ী, আবেদন করার ২১ দিনের মধ্যে একজনকে সেই সার্টিফিকেট দেওয়ার কথা। এবার থেকে ডিজিটাল মাধ্যমে আরও কম সময়ে সেই শংসাপত্র পাবেন উপভোক্তারা। বিভিন্ন প্রকল্পের সুবিধা রাজ্যের সাধারণ মানুষকে এক ছাতার তলায় দেওয়ার জন্য সরকার চালু করেছে 'দুয়ারে সরকার' প্রকল্পে।…
Read More
ধীরে ধীরে নামছে তাপমাত্রা

ধীরে ধীরে নামছে তাপমাত্রা

পুজোর মরশুম প্রায় শেষের পথে৷ পুজো শেষ হতেই যেনো ঘুরতে শুরু করেছে আবহাওয়া৷ রাজ্যজুড়ে বেশ শীত শীত ভাব৷ বেলায় তাপমাত্রা বাড়লেও ভোরের আকাশে হিমেল হাওয়ার পরশ৷ নভেম্বর মাস পড়তে আর ২ দিন। কিন্তু তার আগেই শীতের ঝলক দেখতে পাওয়া গেল। জানান হয়েছে, অক্টোবরেই রেকর্ড তাপমাত্রার পতন হয়েছে। তাও আবার গত ১০ বছরের মধ্যে। কলকাতায় শনিবার ২০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, এদিন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি। পূর্বাভাস মিলেছে, আগামী ২-১ দিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। ভোরের দিকে কিছুটা শীত শীত পরিবেশও থাকবে। কিন্তু আপাতত আর ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কোনও সম্ভাবনা নেই। এখন থেকে অনুমান করাই যায় যে,…
Read More
বাধ্যতামূলক মাস্ক সতর্কবার্তা বিশেষজ্ঞদের

বাধ্যতামূলক মাস্ক সতর্কবার্তা বিশেষজ্ঞদের

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। বিগত কয়েক মাসে একাধিক নতুন প্রজাতির সন্ধান মিলেছে করোনার। এখন আবার এক নয়া প্রজাতি সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে কোভিড বিধি ভুলে মাস্ক পরা শিকেয় তুলেছে অধিকাংশ দেশের মানুষ৷ কিন্তু এখনও সম্পূর্ণ কোভিডমুক্ত নই আমরা৷ কোভিড বিদায় নিয়েছে বলে যে সমস্ত দেশ মাস্ক পরা বন্ধ করেছে, তাদের সতর্ক করে দিল স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, এখনও কোভিড থেকে এখনই মুক্তি নেই৷ স্বাস্থ্য বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং টুইট করে বলেন, ‘‘একজন ব্যক্তি অতীতে করোনা আক্রান্ত হলেও, পরবর্তীতে সংক্রমিত হতেই পারেন৷ একাধিকবার কোভিডে আক্রান্ত হওয়ার কথা আগেই জানিয়েছে বিশ্ব…
Read More