29
Oct
বিগত কয়েক বছর আগের ছবি যেন ফিরে এলো আবার৷ আতঙ্ক ছড়াল মধ্যপ্রদেশে৷ আচমকাই রাজধানী ভোপালে গ্যাস লিকের ঘটনায় দুই শিশু-সহ অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের আপাতত বস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভোপালের মাদার ইন্ডিয়া কলোনির একটি জল পরিশোধন কেন্দ্র থেকে ক্লোরিন গ্যাস লিক করতে শুরু করে। তীব্র ঝাঁঝালো গন্ধে ভরে যায় গোটা এলাকা৷ মারাত্মক কাশি শুরু হয় স্থানীয়দের। ঝাঁঝাল গন্ধে কারও কারও বমি হতে শুরু করে। হাঁসফাঁস করা অবস্থার মধ্যে দু’জন শিশু জ্ঞান হারায়৷ সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়েই অকুস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলাহিনী। কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা খালি করে…
