Arpita Debnath

5487 Posts
রানির প্রয়াণের পর, রাজা হিসেবে শপথ গ্রহণ করলেন চার্লস

রানির প্রয়াণের পর, রাজা হিসেবে শপথ গ্রহণ করলেন চার্লস

এই মুহূর্তে ব্রিটেনের আকাশে কালো মেঘের ঘনঘটা৷ সমাপ্তি হলো প্রায় এক যুগের। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল দূর্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর। তাঁর উত্তরাধিকার হিসাবে ব্রিটেনের মসনদে বসলেন প্রিন্স চার্লস। রীতি অনুসারে, রানির মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই তিনি রাজা হিসাবে শপথ গ্রহণ করলেন। এখন থেকে তিনি কিং চার্লস। আর পদ পেয়েই প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দিলেন তিনি। বললেন, মায়ের প্রতি তাঁর ভালোবাসার কথা। জাতির উদ্দেশে ভাষণে কিং চার্লস বলেন, তাঁর মা আজীবন যে পরিষেবা দিয়ে গিয়েছেন, সেই কাজই তিনি বহাল রাখতে চান। মা তাঁর জীবন সাধারণ মানুষের মঙ্গলকামনায় উৎসর্গ করেছিলেন।…
Read More
এবার চাপ বাড়লে আরও, মানিক এবং তাঁর ঘনিষ্ঠদের জমির পরিমাণ জানতে তৎপর ইডি

এবার চাপ বাড়লে আরও, মানিক এবং তাঁর ঘনিষ্ঠদের জমির পরিমাণ জানতে তৎপর ইডি

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ প্রকাশ্যে এসেছে একাধিক তথ্য৷ এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগে দূর্নীতি কাণ্ডের প্রেক্ষিতে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য যে ভালোই চাপে আছেন তা বলাই বাহুল্য। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল সিবিআই। বলা হয়েছিল তিনি নাকি নিখোঁজ! কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে কিছুদিন আগেই যাদবপুরের বাড়িতে এবং পরে বিধানসভায় দেখা গিয়েছিল। কিন্তু তাঁর ওপর থেকে যে গোয়েন্দা সংস্থাদের নজর সরে গিয়েছে এমনটা নয়। ইতিমধ্যে জানা গিয়েছে, তাঁর আত্মীয়দের সম্পত্তির ওপর নজর রেখেছে ইডি। সূত্রের খবর, রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর মানিক ভট্টাচার্য বা তাঁর ঘনিষ্ঠদের নামে কত জমি কেনা হয়েছে তা সন্ধান চালাচ্ছে…
Read More
ভারী বৃষ্টির সাথে সাথে ঝড়ের সম্ভবনা

ভারী বৃষ্টির সাথে সাথে ঝড়ের সম্ভবনা

গত মাসের, এক নাগাড়ে চলতে থাকা নিম্নচাপের মরশুম কাটিয়ে রোদের মুখ দেখেছে দক্ষিণবঙ্গের মানুষ৷ তবে নিম্নচাপ কাটতেই প্রবল গরমে হাসফাঁস করছে দক্ষিণবঙ্গের মানুষ৷ মাঝেমধ্যে বৃষ্টি হলেও, কিছুতেই যেন গরমের হাত থেকে নিস্তার মিলছে না৷ এবার হাওয়া অফিস জানাচ্ছে, ব্যাপক বৃষ্টির পাশাপাশি বঙ্গ উপকূলীয় এলাকায় ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও আরও বেশি ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। তাহলে বঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা? পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে আপাতত অবস্থান করছে নিম্নচাপটি। প্রাথমিকভাবে শনিবার সকাল থেকে বৃষ্টি হওয়ার আভাস থাকলেও আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার থেকে বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টি…
Read More
হাসপাতালে ভর্তি মৃত আনিস খানের ভাই, হামলার অভিযোগ

হাসপাতালে ভর্তি মৃত আনিস খানের ভাই, হামলার অভিযোগ

চলতি বছরই ছাত্র নেতা আনিস খানের মৃত্যু ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কলকাতা জুড়ে। বেশ কিছুটা সময় কেটে গেলেও ছাত্র নেতা ঘটনায় এখনও বিতর্ক বহাল। ক্ষোভ এখনও আছে মানুষের কারণ সেই স্মৃতি এখনও রাজ্যের কাছে দগদগে। এরই মধ্যে এবার তাঁর ভাইয়ের ওপর হামলার ঘটনার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, আক্রান্ত হয়েছেন আনিস খানের খুড়তুতো ভাই সলমন। তাঁর ওপর ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। এই সলমন আনিস খান হত্যার অন্যতম সাক্ষী। আনিসের পরিবারের বক্তব্য, ভাইয়ের মৃত্যুর পর থেকে সলমনকেই এগিয়ে আসতে দেখা গিয়েছে। সে ওই হত্যার ঘটনার অন্যতম সাক্ষী। তাই হয়তো তাঁকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। আসলে ঘটনাটি…
Read More
কিভাবে পুলিশের জালে এলো সত্যেন্দ্র

কিভাবে পুলিশের জালে এলো সত্যেন্দ্র

আবার একবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি বাগুইহাটিতে। বাগুইহাটির দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছে গোটা শহরে। শামিম আলি, শাহিন আলি, দিব্যেন্দু দাস নামে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এবার বাগুইআটির দুই ছাত্রকে ঘটনায় মূলচক্রী সত্যেন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ। বাগুইআটির জোড়া খুনের মূল চক্রী সত্যেন্দ্র চৌধুরীকে হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার করা হয়েছিল। পরে আদালতে তোলা হলে তাকে সিআইডি হেফাজত দিয়েছেন বিচারক। কিন্তু হাওড়া স্টেশনে কী করছিল সে? সূত্রের খবর, তাকে জেরা করে সিআইডি জানতে পেরেছে, খুনের পর হাওড়া স্টেশনেই দিব্যি ছিল সে। মাত্র ১০ টাকা দিয়েই রাত্রিবাস করছিল, এসির হাওয়াও খাচ্ছিল! সম্প্রতি স্টেশনের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে,…
Read More
ভারত সরকারের তরফে রানী এলিজাবেথের মৃত্যুতে ১ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা

ভারত সরকারের তরফে রানী এলিজাবেথের মৃত্যুতে ১ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা

ব্রিটেনের আকাশে কালো মেঘের ঘনঘটা৷ সমাপ্তি হয়েছে প্রায় এক যুগের। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। চলতি সপ্তাহের বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল দূর্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর। বিভিন্ন দেশের মতোই ভারত এই ঘটনায় শোক প্রকাশ করেছে। সরকারের তরফে জানান হয়েছে যে, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে একদিনের জাতীয় শোক পালিত হবে দেশে। স্বরাষ্ট্রমন্ত্রক এই মর্মে এক বিবৃতি প্রকাশ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানান হয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি সম্মান জানিয়ে আগামী ১১ সেপ্টেম্বর এক দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সে দিন দেশের সমস্ত সরকারি দফতর ও অন্যান্য জায়গায় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। কোনও রকম…
Read More
এবার খোদ বিপ্লব জানিয়েছেন নতুন দায়িত্ব পেতে চলেছেন তিনি

এবার খোদ বিপ্লব জানিয়েছেন নতুন দায়িত্ব পেতে চলেছেন তিনি

ত্রিপুরার রাজনীতির মঞ্চে এবার নতুন খবর। নিজ দায়িত্ব পদ থেকে সরিয়ে দেওয়া হলেও এবার আবার তিনি পেতে চলেছেন নতুন দায়িত্ব। আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। এবার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নতুন দায়িত্ব দিতে চলেছে বিজেপি। জানা গিয়েছে, তাঁকে রাজ্যসভায় পাঠাতে চলেছে গেরুয়া শিবির। বিপ্লব দেবকে সম্প্রতি বিজেপির হরিয়ানা রাজ্যের ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার তাঁকে রাজ্যসভায় পাঠানোর কথা জানান হয়েছে। এই নিয়ে টুইটও করেছেন খোদ বিপ্লব। বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছিল না বিপ্লব দেবের। তাই রাজ্যের নির্বাচনের আগেই তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয় বিজেপি। পরে নয়া দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এখন তাঁকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে…
Read More
আবার একবার সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান

আবার একবার সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান

এই মুহূর্তে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ। রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। এই পরিস্থিতিতে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। ইতিমধ্যে বেশ কয়েক জন গ্রেফতার হয়েছেন এবং তাবড় কিছু ব্যক্তিত্বের ওপর নজর রয়েছে গোয়েন্দাদের। সেই প্রেক্ষিতে শেষ কয়েক দিন ধরেই একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে আধিকারিকরা। শনিবার ফের কলকাতার একাধিক অঞ্চলে এই তল্লাশি অভিযান চালাল ইডি। জানা গিয়েছে, পার্ক স্ট্রিট থানা এলাকা সহ গার্ডেন রিচ অঞ্চলেও হানা দিয়েছে তাঁরা। মূলত আর্থিক দুর্নীতির বিষয় নিয়েই এই তল্লাশি অভিযান বলে ধারণা করা হচ্ছে। সূত্রের খবর, পার্ক স্ট্রিট এলাকায় এক আইনজীবীর খোঁজে হানা দেন…
Read More
রাজ্য সরকারের তরফে আবার একবার বড়ো ঘোষণা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে

রাজ্য সরকারের তরফে আবার একবার বড়ো ঘোষণা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে

প্রকল্প চালুর পর থেকেই উঠেছিলো একাধিক অভিযোগ। এরই মাঝে রাজ্য সরকারের তরফে 'স্টুডেন্ট ক্রেডিট কার্ড' নিয়ে আবারও বড় সিদ্ধান্ত নেওয়া হলো। ৫০ হাজার পড়ুয়াকে এই প্রকল্পে সুবিধোভোগীর তালিকায় আনতে চাইছে নবান্ন। তাই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। আগামী নভেম্বরের মধ্যে আরও ১৫ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ‌্যমাত্রা নিয়েছে রাজ্য। আপাতত ৩৫ হাজার পড়ুয়াকে এই ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। বাকিদের কার্ড দেওয়ার কাজ আগামী ২ মাসের মধ্যে শেষ করার চেষ্টা করা হবে। সম্প্রতি এই ইস্যুতে বৈঠক হয়েছে। এই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নতুন আবেদনকারীরা যাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পায় তা নিশ্চিত করতে হবে। এই…
Read More
রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের পরই প্রশ্ন জাগছে কোহিনূর নিয়ে

রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের পরই প্রশ্ন জাগছে কোহিনূর নিয়ে

এই মুহূর্তে ব্রিটেনের আকাশে কালো মেঘের ঘনঘটা৷ সমাপ্তি হলো প্রায় এক যুগের। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল দূর্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর। ‘রানি’ হারা ব্রিটেন৷ এদিন সন্ধ্যার বাকিংহাম প্রাসাদ থেকে একটি বিবৃতি দিয়ে সরকারি ভাবে রানির মৃত্যুর খবর ঘোষণা করা হয়৷ এরপরই ব্রিটিশ রাজ পরিবারের নিয়ম অনুযায়ী, শাসকের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই উত্তরাধিকারীকে রাজ সিংহাসনের দায়িত্ব নিতে হয়। সেই প্রথা মেনেই আজ পরবর্তী শাসক হিসাবে শপথ নেবেন প্রিন্স চার্লস৷ কিন্তু কোহিনূর! কার মাথার উঠবে বহু চর্চিত বিতর্কিত সেই হিরে? চলতি বছরের গোড়াতেই রানি এলিজাবেথ ঘোষণা করেছিলেন, তাঁর অবর্তমানে ‘কুইন…
Read More
বাগুইহাটি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, হত্যার জায়গায় একাধিক ফিঙ্গারপ্রিন্ট পেল সিআইডি

বাগুইহাটি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, হত্যার জায়গায় একাধিক ফিঙ্গারপ্রিন্ট পেল সিআইডি

আবার একবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি বাগুইহাটিতে। বাগুইহাটির দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছে গোটা শহরে। শামিম আলি, শাহিন আলি, দিব্যেন্দু দাস নামে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বাগুইআটির দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় পুলিশের ওপর ক্ষোভ বাড়ছে। এই ঘটনার মূলচক্রী সত্যেন্দ্র এবং আর এক জন ফেরার। এই খুনের ঘটনায় তদন্ত পুরোদমে শুরু করে দিয়েছে সিআইডি। এদিন খুনে ব্যবহৃত গাড়িটি পরীক্ষা করে তারা, সঙ্গে ছিল ফরেনসিক দল। জানা গিয়েছে, ওই গাড়ি থেকে ৭টি পৃথক আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। এছাড়া বাসন্তী এক্সপ্রেসওয়ের ওপরে লাগানো বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ছবি সংগ্রহ করা হয়েছে। এই গাড়িটিতেই বাগুইআটির ২ কিশোর অতনু দে…
Read More
আবার একবার কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

আবার একবার কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

গ্রেফতার হওয়া নেতা অনুব্রত মণ্ডলের সমর্থনে যেমন তিনি বিজেপিকে একহাত নেন, তেমনই বিজেপি সরকারের বিদেশ নীতি নিয়ে সমালোচনা করেন। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে বাংলাকেই বাদ দেওয়া হল বলে অভিযোগ করেছেন তিনি। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী চলতি সপ্তাহের শুরুতেই ভারতে সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ এবং বেশ কয়েকটি বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। ভাষণও দিয়েছেন। প্রথমে জানা গিয়েছিল যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তিনি হয়তো দেখা করতে পারেন। কিন্তু তেমনটা হয়নি। আর এই জায়গাতেই অভিযোগ করেছেন মমতা। তাঁর দাবি, ভারত সফরে নয়াদিল্লিতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ বাংলাকে তাঁর…
Read More
যুগের অবসান, প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ

যুগের অবসান, প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ

শেষ রক্ষা হলো না, সমাপ্তি হলো প্রায় এক যুগের। আচমকাই ব্রিটেনের আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল দূর্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর। তখন ভারতীয় সময় অনুযায়ী রাত ১১ টা। সেই সময় ইংল্যান্ডের রাজ পরিবারের তরফে টুইট করে এই দুসংবাদ জানানো হয়। রানির একটি সাদা কালো ছবি শেয়ার করে রাজ পরিবারের তরফে টুইট করা হয়, ‘এদিন বিকেলে বালমোরালে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রানি। রাজা এবং রানির কনসর্ট এদিন বালমোরালেই থাকবেন এবং আগামীকাল লন্ডনে ফিরবেন’। ১৮৫২ সাল থেকে ৭০ বছর ধরে ব্রিটেন শাসন করেছেন দ্বিতীয়…
Read More
স্বস্তি দিয়ে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস

স্বস্তি দিয়ে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস

গত মাসের, এক নাগাড়ে চলতে থাকা নিম্নচাপের মরশুম কাটিয়ে রোদের মুখ দেখেছে দক্ষিণবঙ্গের মানুষ৷ তবে নিম্নচাপ কাটতেই প্রবল গরমে হাসফাঁস করছে দক্ষিণবঙ্গের মানুষ৷ মাঝেমধ্যে বৃষ্টি হলেও, কিছুতেই যেন গরমের হাত থেকে নিস্তার মিলছে না৷ প্যাচপ্যাচে গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ৷ হাপিত্যেশ করলেও বৃষ্টির দেখা নেই৷ সকাল হতেই চড়া রোদ। ঝকঝক করছে নীল আকাশ। বেলা বাড়তেই বাড়ছে তাপ৷ গরমে হাসফাঁস করছে মানুষ। ভ্যাপসা গরমে একেবারে অতিষ্ট মহানগর। এই অসহনীয় পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভবনা রয়েছে৷ এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টির দাক্ষিণ্য পাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। হাওয়া অফিস সূত্রে…
Read More