Arpita Debnath

5487 Posts
গরুপাচার কাণ্ডে তৎপরতা, গ্রেফতার এনামুল ঘনিষ্ঠ

গরুপাচার কাণ্ডে তৎপরতা, গ্রেফতার এনামুল ঘনিষ্ঠ

গরুপাচার কাণ্ডে জর্জরিত কেষ্ট৷ অসুস্থতার দোহাই দিয়েই প্রতিবার হাজিরা এড়িয়েছেন তিনি৷ এই মুহূর্তে গরু পাচার কাণ্ডে সিবিআই গ্রেফতার করেছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। এবার সিআইডি গ্রেফতার করল এক এনামুল ঘনিষ্ঠকে। তার নাম জানেরুল শেখ। জানা গিয়েছে, এদিন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এলআইসি মোড় থেকে তাকে গ্রেফতার করে সিআইডি। এই গ্রেফতারির পর বিএসএফ নিয়েও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দাবি করা হয়েছে, বিএসএফের সঙ্গে রাজ্য পুলিশের কয়েক জনের যোগাযোগের প্রধান মাধ্যম ছিলেন এই জানেরুল। সূত্রের খবর, বিএসএফের হাতে ধরা পড়া দাবিহীন গরুগুলিকে মৃত দেখিয়ে সেগুলি পাচার করা হত। বিএসএফ এবং রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় ঘটাতেন এই জানেরুল। তিনি এনামূল ঘনিষ্ঠ বলেই জানতে পেরেছে তদন্তকারী…
Read More
করোনার মাঝেই বাড়ছে চিন্তা, রাজ্যে বেড়ে চলেছে ডেঙ্গুর সংখ্যা

করোনার মাঝেই বাড়ছে চিন্তা, রাজ্যে বেড়ে চলেছে ডেঙ্গুর সংখ্যা

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। এরই মধ্যে আবার নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গু। নতুন করে বাড়তে থাকা ডেঙ্গু চিন্তা বাড়াচ্ছে বঙ্গবাসীর। রাজ্যের একাধিক জেলায় আক্রান্তের সংখ্যা বিগত কয়েকদিনে বেড়েছে বলে খবর। কলকাতা এবং হাওড়া জেলায় পরিস্থিতি সবথেকে বেশি আতঙ্ক বৃদ্ধি করছে। কারণ ইতিমধ্যে বেশ কয়েক জনের মৃত্যুও হয়েছ বলে জানা গিয়েছে। শেষ তিনদিনের মধ্যে কলকাতা এবং হাওড়ায় ২ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে বলে খবর। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত কলকাতায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সাড়ে ৫০০ ছাড়িয়েছে। আগেই স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছিল যে, গত বছরের তুলনায় এ বছর…
Read More
বদলে যেতে চলেছে দিল্লির রাজপথের নাম, ঘোষণা কেন্দ্রের তরফে

বদলে যেতে চলেছে দিল্লির রাজপথের নাম, ঘোষণা কেন্দ্রের তরফে

বদল আসছে, এই বদলের ইঙ্গিত পূর্বেই মিলেছিল প্রধানমন্ত্রীর তরফে৷ পাল্টে যেতে চলেছে চিরাচরিত দিল্লির রাজপথ ও সেন্ট্রাল ভিস্তা লনের নাম৷ গতকাল অর্থাৎ সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়, যে এবার থেকে এই রাস্তা পরিচিতি পাবে কর্তব্য পথ নামে। সূত্রের খবর, নাম বদল সংক্রান্ত প্রয়োজনীয় বিষয় নিয়ে আজ মঙ্গলবার একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে বিশেষ বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ঔপনিবেশিক মানসিকা থেকে বেরিয়ে আসার সময় এসেছে৷ ব্রিটিশ আমলের নাম পাল্টে ফেলার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর সেই ঘোষণা মতোই এবার দিল্লির রাজপথ ও সেন্ট্রাল ভিস্তা লেনের নতুন নামাকরণ করা হচ্ছে। নয়া পথের নাম হবে কর্তব্য পথ৷…
Read More
২৩ টেট উত্তীর্ণকে চাকরি দেওয়ার কড়া নির্দেশ দিলেন অভিজিৎ

২৩ টেট উত্তীর্ণকে চাকরি দেওয়ার কড়া নির্দেশ দিলেন অভিজিৎ

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ এই নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে প্রথম থেকেই কড়া তিনি। রাজ্যে আজ পর্যন্ত এই ইস্যুতে কার্যত যা যা সিদ্ধান্ত এবং পদক্ষেপ নেওয়া হচ্ছে তার পিছনে আছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার নিয়োগ নিয়ে আরও বড় নির্দেশ দিলেন তিনি। ২৩ জন চাকরিপ্রার্থীকে ২৩ দিনের মধ্যে নিয়োগ দিতে হবে বলে জানান তিনি। শুধু তাই নয়, পরবর্তী শুনানির দিন আদালতকে জানাতে হবে যে তাঁরা চাকরি পেয়েছেন কিনা। তাঁর নির্দেশ, শূন্যপদ না থাকলে প্রয়োজনে তা তৈরি করে এই মামলাকারী ২৩ জনকে চাকরি দিতে হবে। আসলে এই মামলাকারীরা ২০১৪ সালে টেট পরীক্ষা দিয়েছিল। কিন্তু অসফল হয়। পরে…
Read More
শেষ রক্ষা হলো না ঋষির, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস

শেষ রক্ষা হলো না ঋষির, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস

শুরু দিকে অনেক আশা থাকলেও অবশেষে সব আশা বিফলে করে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে ছিটকে গেলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। প্রতিযোগিতার শুরু থেকে অনেক কৌতূহল ছিল তাঁকে নিয়ে। বিশেষ করে ভারতীয়দের মধ্যে। কারণ ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ভালো জায়গায় ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। শুরুর দিকে গতি নিলেও, শেষ পর্যন্ত কিন্তু জয়ী হতে পারলেন না তিনি। ২০ হাজারেরও বেশি ভোটে তাঁকে হারিয়ে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। গত জুলাই মাসের তৃতীয় সপ্তাহে শেষ হওয়া প্রাথমিক পর্বের ভোটাভুটিতে শীর্ষস্থানে ছিলেন ঋষি। কিন্তু শেষ রক্ষা হলো না ‘ইনফোসিস’ এর প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই-এর। ব্রিটেনের শাসক দল কনজারভেটিভ পার্টির ১…
Read More
মুখ্যমন্ত্রীর কথায় সরকারের কোষাগারের অবস্থা আশঙ্কাজনক, তা নিয়ে চিন্তিত তিনি

মুখ্যমন্ত্রীর কথায় সরকারের কোষাগারের অবস্থা আশঙ্কাজনক, তা নিয়ে চিন্তিত তিনি

ধীরে ধীরে কম হচ্ছে রাজ্য সরকারের কোষাগার এমনই আশঙ্কা মুখ্যমন্ত্রীর। এই আশঙ্কা নিয়েই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্য সরকারের কোষাগারের বর্তমান অবস্থা খুব দুর্বল। গতকাল অর্থাৎ সোমবার কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠাননে তিনি বলেন, কোষাগারের অবস্থা নিয়ে তিনি যথেষ্ঠ চিন্তিত। রাজ্যের জনসংখ্যা ১১ কোটি। যেটা ইউরোপের চারটে দেশের সমান বলে তার দাবি। এই অবস্থায় ১০০ দিনের প্রকল্প সহ অন্যান্য বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা কী ভাবে মেটানো হবে তা নিয়ে চিন্তিত তিনি। তবে অন্যদিকে এই পরিস্থিতির মাঝে, সম্প্রতি পুজোর অনুদান হিসেবে ৬০ হাজার টাকা করে সব ক্লাবকে দেওয়ার কথা ঘোষণা করেছেন…
Read More
পুজোর সময় অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত পরিবহন দফতররে তরফে

পুজোর সময় অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত পরিবহন দফতররে তরফে

আসন্ন পুজো, মাঝে বাকি মাত্র আর মাত্র কটা দিন। পুজোর সময় যাতে পরিবহন পরিস্থিতি ঠিক থাকে ও মানুষের অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য দিয়ে নতুন ঘোষণা করা হলো রাজ্য সরকারি তরফে। পুজোর আগে ভিড় সামাল দিতে শহরের বিভিন্ন রুটে অতিরিক্ত বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী শনিবার থেকে ২৫ সেপ্টেম্বর মহালয়ার দিন পর্যন্ত প্রতি শনি, রবি ও সরকারি ছুটির দিন এই অতিরিক্ত বাস চালানো হবে বলে পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে। মোট ৯ টি রুটে চলা পুজো শপিং স্পেশাল লেখা এই বাসগুলিতে ভাড়া হবে সাধারণ বাসের মতই। কোন কোন রুটে এই বাস চলবে? জানা গিয়েছে, এসপ্ল্যানেড-হাওড়া, এসপ্ল্যানেড-ডানলপ,…
Read More
অকালেই থমকে গেলো তার জীবন, কে ছিলেন সাইরাস মিস্ত্রি

অকালেই থমকে গেলো তার জীবন, কে ছিলেন সাইরাস মিস্ত্রি

গত সপ্তাহের শেষ দিন অর্থাৎ গতকাল আচমকাই এক আকস্মিক দুর্ঘটনায় প্রাণ যায় টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যানের৷ তিনি ছিলেন রতন টাটার এককালের উত্তরাধিকার৷ উল্কার বেগে উত্থান হয়েছিল তাঁর৷ সেই সেইরাস মিস্ত্রির বিদায়ও হল আকস্মিক৷ রবিবার দুপুর ৩টে৷ মহারাষ্ট্রের পালঘর জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান৷ সেই সঙ্গে শেষ হল কর্পোরেট দুনিয়ার এক অধ্যায়৷ শাপুরজি-পালোনজি গোষ্ঠীর মালিক সাইরাস মিস্ত্রি ছিলেন টাটা গোষ্ঠীর সবচেয়ে বড় স্টেকহোল্ডার পালোনজি মিস্ত্রির ছোট ছেলে। যাঁর পদবীর শেষে ‘টাটা’ না থাকলেও এক সময় টাটার ব্যবসা সামলেছিলেন৷ ২০১২ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদে অভিষেক হয়েছিল তাঁর। তবে, মাত্র চার বছরের মধ্যেই ঘটে বিচ্ছেদ৷ ২০১৬ সালে তাঁকে…
Read More
আগামীকাল ধনকড়ের সাথে সাক্ষাৎ করতে পারেন রাজ্যের শাসক শিবির

আগামীকাল ধনকড়ের সাথে সাক্ষাৎ করতে পারেন রাজ্যের শাসক শিবির

রাজ্য ও রাজ্যের প্রাক্তন রাজ্যলাপের সঙ্গে বিবাদ বরাবরের। এই পরিস্থিতিতে বদল এসে রাজ্যের রাজ্যপাল পদে।রাজ্যের প্রাক্তন রাজ্যপাল বর্তমান উপ-রাষ্ট্রপতি পদে নিয়োগ হয়েছেন জগদীপ ধনকড়। নবান্নের সঙ্গে রাজভবনের সংঘাত নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। যাকে বলে আদায় কাঁচকলায় সম্পর্ক ছিল ধনকড় এবং তৃণমূল সরকারের মধ্যে। রাজ্য সরকারের বিরুদ্ধে বেলাগাম সন্ত্রাসের অভিযোগ তুলে বারবার সরব হয়েছিলেন তৎকালীন রাজ্যপাল ধনকড়। তাই উপ-রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের পর জগদীপ ধনকড়ের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে তৃণমূল। কিন্তু সেই অবস্থান থেকে এবার সরে আসছে তৃণমূল। ৬ সেপ্টেম্বর তৃণমূলের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করতে চলেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তৃণমূল সাংসদ ও…
Read More
রাজ্যের মধ্যে আরও একবার, এবার মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার এক কোটিরও বেশি নগদ টাকা

রাজ্যের মধ্যে আরও একবার, এবার মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার এক কোটিরও বেশি নগদ টাকা

সম্প্রতি জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুই ফ্ল্যাট থেকে নগদ ৫০ কোটি টাকা উদ্ধার হতে দেখেছে রাজ্যবাসী। এই ঘটনার পর সম্প্রতি হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির বাড়ি থেকেও ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এবার এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকেও উদ্ধার হল কোটি টাকা। মালদহের গাজোলে তাঁর বাড়ি থেকে এই টাকা পাওয়া গিয়েছে। এই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল সিআইডি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১ কোটির বেশি টাকা উদ্ধার করা গিয়েছে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, তাঁরা অনুমান করছে এই ব্যবসায়ী মাছের ব্যবসার আড়ালে মাদকের কারবার করত।…
Read More
স্বস্তির খবর, নিম্নমুখী দেশের সংক্রমণের সংখ্যা

স্বস্তির খবর, নিম্নমুখী দেশের সংক্রমণের সংখ্যা

করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ তবে এই পরিস্থিতি আজ আবার কিছুটা স্বস্তি দিয়েছে দেশের কোভিড গ্রাফ। খানিকটা কমেছে দৈনিক আক্রান্ত। কমেছে অ্যাকটিভ কেসও। একাধিক রাজ্যের পরিসংখ্যানে বদল হয়েছে। অন্যদিকে অ্যাকটিভ কেস কার্যত একই জায়গায় ঘোরাফেরা করলেও আজ কিঞ্চিৎ কম। কিন্তু সাধারণ মানুষকে যে সতর্ক থাকতে হবে তা বারবার করেই বলছেন বিশেষজ্ঞরা। কারণ করোনা ছাড়াও একাধিক ভাইরাসের দাপট দেখা যাচ্ছে বিশ্বজুড়ে। যার মধ্যে আছে মাঙ্কিপক্স। দেশেও এই রোগ এবং ডেঙ্গুর প্রভাব বাড়ছে বলেই আশঙ্কা। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৮০৯ জন। ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। আবার একদিনে…
Read More
জল্পনা শুরু, ভাঙ্গন ধরেছে কি সুস্মিতা-ললিতের সম্পর্কে

জল্পনা শুরু, ভাঙ্গন ধরেছে কি সুস্মিতা-ললিতের সম্পর্কে

শুরু হলো জল্পনা, সময় ঘুরতে না ঘুরতেই প্রশ্ন জাগছে তাদের সম্পর্ক নিয়ে৷ মাস খানেক আগের কথা৷ ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কের কথা জোর গলায় ঘোষণা করেছিলেন ললিত মোদী৷ কিন্তু এরই মধ্যে এমন কী হল যে বদলে গেল সম্পর্কের রসায়ন? গত জুলাই মাসের কথা৷ আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদী ইনস্টাগ্রাম পোস্টে সুস্মিতার সঙ্গে অন্তরঙ্গ পোস্ট দিয়ে সম্পর্কের দাবি করেছিলেন। ১৪ জুলাই-ললিতের ওই পোস্ট গোটা দেশে সমালোচনার ঝড় তুলেছিল। ললিত সুস্মিতার সঙ্গে বিয়ের ইঙ্গিত দিলেও সেই সম্পর্ক নিয়ে কোনও মাতামাতিই নেই সুস্মিতার মধ্যে। এমনকী তিনি সাফ জানান, ‘আমি খুব আনন্দের জায়গায় আছি৷ বিয়ে হয়নি, আংটিও পরিনি। নিঃশর্ত ভালোবাসায়…
Read More
আজ শিক্ষক দিবসে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ শিক্ষক দিবসে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিগত বেশ কিছুদিন ধরে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতি। নাম জড়িয়েছে একাধিক নেতা মন্ত্রীর। এরই মাঝে আবার গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন। এই পরিস্থিতিতেই আজ অর্থাৎ সোমবার শিক্ষক দিবস৷ এই শিক্ষক দিবসে নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন তিনি বলেন, ২ লক্ষ ৬৩ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হয়েছে৷ বিশ্ববিদ্যালয়গুলিতে ১০ হাজার অধ্যাপক নিয়োগ করা হয়েছে৷ আরও ৮৯ হাজার শিক্ষক নিয়োগ করা হবে৷ তবে চাকরি প্রসেস করতে সময় লাগে। সেই সঙ্গে তিনি আরও বলেন, একজন দোষ করেছে বলে সবাইকে ভুল বুঝবেন না৷ সবাই একটু ধৈর্য্য ধরুন, আপনাদের নিয়োগ হবে। ৮৯ হাজার সংখ্যাটা কিন্তু নেহাত…
Read More
আজই নিজাম প্যালেসে সিবিআইয়ের তলব বীরভূমের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্তাদের

আজই নিজাম প্যালেসে সিবিআইয়ের তলব বীরভূমের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্তাদের

রাজ্যে চলতে থাকা একাধিক দুর্নীতির মামলায় তৎপরতা বাড়ালো সিবিআই৷ ইতিমধ্যেই গরুপাচার কাণ্ডে প্রকাশ্যে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য৷ এই পরিস্থিতিতে, এই দুর্নীতির মামলায় গতি আনতে গরু পাচারের বিপুল টাকা কোথায় কোথায় যেত, তা জানতে চার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিককে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ আজ অর্থাৎ সোমবার দুপুরে নিজাম প্যালেসে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁদের, এমনই সূত্রের খবর৷ এদিন সকাল সকাল সিউড়ি এবং বোলপুর থেকে ওই চার ব্যাঙ্কের আধিকারিকরা কলকাতায় এসে পৌঁছন৷ সূত্রের খবর, গরু পাচার মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্য ও ঘনিষ্ঠদের ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত তথ্য জানতে চাইবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এ ছাড়াও…
Read More