Arpita Debnath

5487 Posts
দুর্নীতির মামলায় জ্যাকলিনের দাবি বাজেয়াপ্ত সম্পত্তি তারই

দুর্নীতির মামলায় জ্যাকলিনের দাবি বাজেয়াপ্ত সম্পত্তি তারই

তাঁর বিরুদ্ধে বিগত বেশকিছুদিন আগেই দুর্নীতির অভিযোগ উঠেছিল ৷ অভিযোগের পরই এই মামলায় তৈরী হয় চার্জশিট ৷ ২১৫ কোটির আর্থিক তছরুপ মামলায় ইডির চার্জশিটে অভিযুক্ত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। তাঁর সঙ্গে নাম জড়িয়েছে সুকেশ চন্দ্রশেখরের৷ সেই সূত্রেই জ্যাকলিনকে তলব করেছে ইডি৷ পাশাপাশি ফিক্সড ডিপোজিট সহ তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷ কেড়ে নেওয়া হয়েছে বিদেশ যাত্রার অধিকার৷ তাঁর বিরুদ্ধে একাধিক বিনিয়োগের তথ্য চার্জশিটে উল্লেখ করা হয়েছে। যদিও অভিনেত্রীর পালটা দাবি, ওই ফিক্সড ডিপোজিটগুলি তাঁর নিজের কষ্টার্জিত৷ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে কোনও যোগ নেই ওই টাকার। জ্যাকলিনের আইনজীবীর দাবি, তাঁর মক্কেল ষড়যন্ত্রের শিকার৷ তাঁকে ইচ্ছাকৃত ভাবে ফাঁসানো হয়েছে৷ ইডি-র অফিসারদের জ্যাকলিন জানিয়েছেন, সুকেশের…
Read More
রাজ্যের পর এবার একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে সম্পত্তিবৃদ্ধির অভিযোগ

রাজ্যের পর এবার একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে সম্পত্তিবৃদ্ধির অভিযোগ

সম্প্রতি রাজ্যের শাসক দলের একাধিক মন্ত্রীদের বিরুদ্ধে সম্পত্তিবৃদ্ধির মামলা দায়ের হয়েছে। এবার রাজ্যের পর বিজেপির শীর্ষ স্থানীয় নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, জেপি নাড্ডা সহ স্মৃতি ইরানি, রূপা গঙ্গোপাধ্যায়ের মতো একাধিক বিজেপি নেতা এবং মন্ত্রীদের নাম জুড়ল হিসাবহীন সম্পত্তিবৃদ্ধির মামলায়। উপরিউক্ত নেতাদের পাশাপাশি সুজন চক্রবর্তীর নামও যুক্ত হয়েছে তালিকায়। প্রত্যেকের সম্পত্তি কী ভাবে বৃদ্ধি পেল তা নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। প্রথমে ১৯ জন তৃণমূল নেতা নেত্রী এবং তার পরে ১৭ জন বিরোধী নেতাদের নাম জুড়ে যায় এই মামলায়। এ বার জাতীয় স্তরের নেতাদেরও সম্পত্তি খতিয়ে দেখার আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা রুজু হল কলকাতা হাইকোর্টে। অল্প…
Read More
ঊর্ধ্বমুখী হল সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

ঊর্ধ্বমুখী হল সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

ওঠা পড়া লেগেই আছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যায়। দৈনিক আক্রান্তের সংখ্যা কমতে কমতে আবার কার্যত তা নিয়ন্ত্রণে চলে এসেছিল বাংলার। গতকাল ফের বেড়েছিল সংক্রমণ, আজ আরও বাড়ল। ৩০০-র ওপর চলে গিয়েছে আক্রান্তের সংখ্যা। অন্যদিকে মৃত্যুও আজ বেড়েছে। এছাড়া কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্তও তুলনামূলক একই আছে। এই মুহূর্তে রাজ্যের পজিটিভিটি রেট ৩.০৯ শতাংশ। সুস্থতার হার ৯৮.৮২ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১৩ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২১ লক্ষ ০৫ হাজার ৫৩৫ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৩ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু…
Read More
দুর্নীতিতে নাম জড়াল আরো একের, এবার অভিযোগ মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে

দুর্নীতিতে নাম জড়াল আরো একের, এবার অভিযোগ মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে

এই মুহূর্তে দুর্নীতির অভিযোগে জর্জরিত রাজ্য। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার উত্তপ্তত পরিস্থিতির মাঝেই রাজ্যে ফের নিয়োগ দুর্নীতির অভিযোগ। শিক্ষা, স্বাস্থ্য, দমকলের পর এবার সমবায় ব্যাঙ্কে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। তমলুক-ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে নিয়োগ দুর্নীতির অভিযোগ করা হয়েছে। আদালতে জমা দেওয়া অতিরিক্ত হলফনামায় এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন মামলাকারীরা। এই ব্যাঙ্কে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে। এতেই নাম জড়িয়েছে রাজ্যের অন্য এক মন্ত্রীর। অভিযোগ করা হয়েছে, রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের এক ঘনিষ্ঠের বোন চাকরি পেয়েছেন এই ব্যাঙ্কে। তাছাড়া ৫২ টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলেও ১৩৪ জনকে নিযুক্ত করা হয়েছে বলেও অভিযোগ। মামলাকারীদের বক্তব্য, যারা…
Read More
আরও এক মামলা, তিন তিনটি মামলা দায়ের হলো পুজোর অনুদানের বিরোধিতায়

আরও এক মামলা, তিন তিনটি মামলা দায়ের হলো পুজোর অনুদানের বিরোধিতায়

পূর্ব অনুমানকে সত্যি করে, চলতি বছর বাড়ানো হয় পুজোর অনুদান। আগের থেকে দশ হাজার টাকা অনুদান বাড়ানো হয়। রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই ঘোষণার পরেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। বুধবার পর্যন্ত দুটি মামলা দায়ের হয়েছিল। আরও একটি মামলা করা হয়েছে আদালতে। অর্থাৎ মোট তিনটি মামলা দায়ের হল এই ইস্যুতে। আগের দুটি মামলার মধ্যে একটিতে প্রশ্ন তোলা হয়েছিল, দুর্গাপুজোয় সরকারি টাকা কেন দেওয়া হবে। ওপর মামলাতে দাবি করা হয় এই সিদ্ধান্তে প্রায় ৩০০ কোটি টাকার বেশি খরচ হবে রাজকোষ…
Read More
সিবিআইয়ের তরফে দশ পুলিশ আধিকারিককে তলব কয়লা পাচার কাণ্ডে

সিবিআইয়ের তরফে দশ পুলিশ আধিকারিককে তলব কয়লা পাচার কাণ্ডে

রাজ্যের একাদিক দুর্নীতির মামলার মধ্যে কয়লা পাচার মামলা অন্যতম। এই মামলায় তদন্ত চলছে তৎপরতার সাথে। এবার ইডি-সিবিআই-এর পাশাপাশি কয়লা পাচার মামলায় তৎপর ও রাজ্য প্রশাসনও। সূত্রের খবর, কয়লা পাচার মামলায় এবার খনি অঞ্চলের তিন থানার দায়িত্বে থাকা মোট ১০ কর্মী, আধিকারিককে জেরা করতে চায় রাজ্য পুলিশের সিআইডি৷ ২০১৯-২০২১ সাল পর্যন্ত এঁরা সকলেই খনি অঞ্চলের থানার দায়িত্বে ছিলেন৷ বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে জেরা পর্ব। তাঁদের ভবামীভবনে তলব করা হয়েছে৷ কয়লা পাচার মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই আবদুল বারিক বিশ্বাস-সহ ভিন রাজ্যের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিআইডি। সূত্রের খবর, পারিপার্শ্বিক প্রমাণ এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য উঠে এসেছে, তার উপর ভিত্তি করেই অভিযুক্ত পুলিশ কর্মী এবং আধিকারিকদের ভূমিকা…
Read More
বিহারজুড়ে সিবিআইয়ের হানা, লালুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বিহারজুড়ে সিবিআইয়ের হানা, লালুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বাংলার পর এবার দেশের আরো এক রাজ্যে তৎপরতা বাড়লো সিবিআইয়ের। এবার বিহারে তৎপর সিবিআই৷ বুধবার নীতীশ কুমারের মহাগাটবন্ধন জোট আস্থা ভোটের মুখোমুখি হওয়ার আগেই রাজ্যজুড়ে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা৷ চাকরির আশ্বাস দিয়ে জমি হাতানো মামলার তদন্তে নেমে জোট সরকারের বৃহত্তম দল আরজেডির একাধিক নেতার বাড়ি ও দফতরে তল্লাশি অভিযান চালাল সিবিআই। বিজেপি ছেড়ে নীতীশ কুমার হাতে লন্ঠন নিতেই হুঁশিয়ারি এসেছিল৷ গেরুয়া নেতারা বলেছিলেন, নীতীশ যে চোর-ডাকাতদের হাত ধরেছেন, তা শীঘ্রই বুঝতে পারবেন। অচিরেই লালুপুত্র তেজস্বীকে জেলে যেতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি নেতা সুশীল মোদী। নতুন সরকারের যাত্রা শুরুর দশ দিন যেতে না যেতেই ইডি-সিবিআই হানা বিজেপি বিরোধী জোট শরিকের…
Read More
চাঞ্চল্যকর তথ্য, কিভাবে কালো টাকা সাদা হত পার্থর

চাঞ্চল্যকর তথ্য, কিভাবে কালো টাকা সাদা হত পার্থর

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়৷ এই মামলায় তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ শিক্ষক নিয়োগ ছাড়াও বিভিন্ন সূত্রে এই টাকা তোলা হয়েছিল বলে সন্দেহ তদন্তকারী আধিকারিকদের৷ এই নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেই এবার গোয়েন্দাদের নজরে ব্যাঙ্কার দম্পতি। ইডি সূত্রের খবর, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কালো টাকা সাদা করার ফন্দি নাকি দিয়েছিলেন তাঁরাই। জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর দেহরক্ষীর কল লিস্ট খতিয়ে দেখে এই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে ইডির৷ শুধু তাই নয়, এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করেও একাধিক…
Read More
আশঙ্কা কাটিয়ে জ্ঞান ফিরল রাজুর

আশঙ্কা কাটিয়ে জ্ঞান ফিরল রাজুর

তার শারীরিক পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছিল, জাগছিল আশঙ্কা। বিখ্যাত কমেডিয়ান তথা অভিনেতা রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ছিল তাঁর পরিবার, পরিজন থেকে শুরু করে অনুগামীরা। তাঁরা এবার কিছুটা হাফ ছেড়ে বাঁচলেন। কারণ ১৫ দিন পর রাজুর জ্ঞান ফিরেছে বলেই জানা গিয়েছে। এত দিন ভেন্টিলেশনে ছিলেন তিনি কিন্তু এখন তাঁকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর। আরও জানান হয়েছে, আপাতত স্বাস্থ্যের উন্নতি হয়েছে তাঁর এবং তিনি এই মুহূর্তে স্থিতিশীল। গত ১০ আগস্ট জিম করতে করতে হঠাৎ জ্ঞান হারান রাজু শ্রীবাস্তব। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ভর্তি হন দিল্লির এইমস হাসপাতালে। তারপর থেকেই চলছিল প্রায় জীবন-মরণ লড়াই। টানা…
Read More
কেষ্টর গ্রেফতারির পর হাত ছাড়া পূর্ব বর্ধমানের তিন কেন্দ্র

কেষ্টর গ্রেফতারির পর হাত ছাড়া পূর্ব বর্ধমানের তিন কেন্দ্র

গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল তার দায়িত্ব নিয়ে। এই জল্পনাকে সত্যি করে এবার দায়িত্ব কমল জেলবন্দি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের৷ তাঁর বীরভূমের গড়ে হাত না পড়লেও, পূর্ব বর্ধমানে যে তিনটি বিধানসভা এলাকার দেখভাল করতেন অনুব্রত, এবার তা হতছাড়া হল৷ কেষ্টর হাত থেকে মঙ্গলকোট, কেতুগ্রাম ও আউশগ্রামের দায়িত্ব কেড়ে তা দেওয়া হল সেই জেলারই তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। তৃণমূল সূত্রের খবর, দলের এক বৈঠকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব এমনই নির্দেশ দিয়েছেন৷ তৃণমূল সূত্রে আরও জানা গিয়েছে, এ দিন কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই অনুব্রতের হাতে থাকা পূর্ব বর্ধমানের তিন বিধানসভা কেন্দ্র দেখভালের দায়িত্ব রবীন্দ্রনাথের হাতে…
Read More
মিলল না রক্ষাকবজ, খারিজ হলো রোদ্দুর রায়ের দায়ের করা মামলা

মিলল না রক্ষাকবজ, খারিজ হলো রোদ্দুর রায়ের দায়ের করা মামলা

সবসময়ই তিনি থাকেন বিতর্কের শিরোনামে। বিতর্কিত ভিডিও করেই জনপ্রিয় হয়েছেন তিনি। একাধিক অভিযোগ তার বিরুদ্ধে, অভিযোগের ওপর ভিত্তি করে গ্রেফতার করা হয় তাকে। জাতীয় পতাকার অবমাননার পাশাপাশি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে গালিগালাজ করার অভিযোগ উঠেছিল রোদ্দুর রায়ের বিরুদ্ধে। তার জেরে জুন মাসে গোয়া থেকে গ্রেফতার হন তিনি। বেশ কয়েকদিন পরে অবশ্য শর্তসাপেক্ষে জামিন মেনে তাঁর। কিন্তু পুলিশি হেনস্থা নিয়ে সরব হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ইউটিউবার। রোদ্দুর রায়ের করা মামলা এদিন খারিজ হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে। এদিন সরকার পক্ষের আইনজীবী আদালতে বেশ কয়েকবার 'অনির্বাণ রায়' সম্মোধন করলে বিচারপতি শম্পা সরকার তাঁর কাছে জানতে চান কে এই অনির্বাণ রায়। সরকারপক্ষের আইনজীবী…
Read More
সত্যি হলো জল্পনা, লুক আউট নোটিস জারি হল মানিকের নামে

সত্যি হলো জল্পনা, লুক আউট নোটিস জারি হল মানিকের নামে

অনুব্রত মণ্ডলের পর এবার আরও এক। অনুব্রত মণ্ডলের মতোই ইনিও একবার দুবার নয় একাধিকবার হাজিরা এড়িয়েছেন৷ লাগাতার ইডির তলব এড়ানোয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে, এমন ইঙ্গিত ছিল। সেটাই হল। মানিক ভট্টাচার্যের নামে লুক আউট নোটিস জারি করা হয়েছে। এই নোটিশ জারি করেছে সিবিআই। টেট দুর্নীতিতে অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তাঁর কোথাও কোনও খোঁজ না পাওয়া যাওয়ার জন্যই এই লুক আউট নোটিস জারি। জানা গিয়েছে, মানিক ভট্টাচার্যের খোঁজে সমস্ত বিমানবন্দরে লুক আউট নোটিস দিচ্ছে সিবিআই। গত ২৭ জুলাই শেষবার ইডি-র মুখোমুখি হয়েছিলেন মানিক ভট্টাচার্য৷ তার পর থেকে আর সাড়া…
Read More
বারংবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর কনভয় দুর্ঘটনার কারণে, বদল করা হলো থানার ওসিকে

বারংবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর কনভয় দুর্ঘটনার কারণে, বদল করা হলো থানার ওসিকে

বিগত দু মাসের মধ্যে এই নিয়ে তিন তিনবার দুর্ঘটনার কবলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিঘা-নন্দুকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিশদার দুর্মুটের কাছে একটি পেট্রল পাম্পের কাছে কিছুদিন আগে দুর্ঘটনার কবলে পড়ে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ি। আবার সোমবারই ফের একবার বেতালিয়ার মারিশদায় ১১৬ বি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কনভয়। তারও আগে জুলাই মাসেই কলকাতায় একই রকম ঘটনা ঘটেছিল। বারবার প্রায় একই জায়গা, মারিশদায় এই দুর্ঘটনা ঘটায় সন্দেহ প্রকাশ করেছিল বিজেপি। আদালতে যাওয়ার প্রস্তুতিও নিয়েছে তাঁরা। কিন্তু তার মধ্যেই বদলি করা হল পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার ওসিকে। জানা গিয়েছে, মারিশদা থানার ওসি ছিলেন রাজু কুন্ডু। তাঁকে…
Read More
বড় পদক্ষেপ, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন চেয়ারম্যানের ফ্ল্যাট সিল করল সিবিআই

বড় পদক্ষেপ, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন চেয়ারম্যানের ফ্ল্যাট সিল করল সিবিআই

এই মুহূর্তে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায়। এই পরিস্থিতিতে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার এসএসসি'র প্রাক্তন চেয়ারম্যানের ফ্ল্যাট সিল করা হল। সুবীরেশ ভট্টাচার্যের ফ্ল্যাট সিল করল সিবিআই। বাঁশদ্রোণী অঞ্চলে এই ফ্ল্যাট ছিল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অভিযান চালায় সিবিআই আধিকারিকরা। কারণ, সুবীরেশ ভট্টাচার্য বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নিয়োগ দুর্নীতিতে তাঁর কী ভূমিকা সেটাই খতিয়ে দেখতে পদক্ষেপ নিচ্ছে তাঁরা। বিষয় হল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রাক্তন বিচারপতি আর কে বাগের কমিটির রিপোর্টে সুবীরেশ ভট্টাচার্যের নাম ছিল। এদিন শিলিগুড়ি পৌঁছে সিবিআই সুবীরেশের দফতরে যায়। কিছুক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। পরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে সুবীরেশের কোয়ার্টারেও যায় সিবিআই। এদিকে…
Read More