Arpita Debnath

5487 Posts
শিক্ষক নিয়োগে দুর্নীতির মাঝেই পদ গেল মানিক ভট্টাচার্যের

শিক্ষক নিয়োগে দুর্নীতির মাঝেই পদ গেল মানিক ভট্টাচার্যের

তৎপরতার সঙ্গে তদন্ত চলছে রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায়৷ প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য৷ এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই প্রাথমিক পর্ষদে রদবদল। পদ গেল মানিক ভট্টাচার্যের। প্রাথমিক পর্ষদের নতুন সভাপতি হলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পাল। প্রাথমিক শিক্ষার উন্নয়নে রাজ্য সরকার একটি অ্যাড হক কমিটি তৈরি করেছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ গৌতম পালের নেতৃত্বে এগারো সদস্যের এই কমিটি আগামী এক বছর ধরে কাজ করবে বলে বিদ্যালয় শিক্ষা দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে। কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে নিসৃংহ প্রসাদ ভাদুড়ি, ডঃ স্বাতী গুহ, অধ্যাপক অভীক মজুমদার, মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতির মত ব্যক্তিরা রয়েছেন। শিক্ষক নিয়োগ…
Read More
আগামী মাসেই কেন্দ্র সরকারের মন্ত্রিসভায় রদবদল

আগামী মাসেই কেন্দ্র সরকারের মন্ত্রিসভায় রদবদল

লক্ষ্য এখন একটাই, আগামী লোকসভা নির্বাচন। পরবর্তী লোকসভা নির্বাচনের খুব বেশি দিন আর বাকি নেই। ফলে এখন থেকেই ঘুঁটি সাজাতে ব্যস্ত গেরুয়া শিবির। সেই পরিপ্রেক্ষিতেই আগামী মাসেই হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল। জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাসের শুরুর দিকেই মন্ত্রিসভার রদবদলের কাজ সেরে ফেলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির ঘনিষ্ঠ মহলসূত্রে খবর এমনটাই। অন্যদিকে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এবারের মন্ত্রিসভায় আসতে চলেছে একের পর এক চমক। আগামী লোকসভা নির্বাচনে মহিলা ভোট ব্যাঙ্কের উপর বিশেষ নজর দিতে চলেছে গেরুয়া শিবির। আর তাই কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও বাড়তে চলেছে মহিলা প্রতিনিধির সংখ্যা। অন্যদিকে দিন কয়েক আগে স্বাধীনতা দিবসের ভাষণেও প্রধানমন্ত্রীর গলায় শোনা গিয়েছে দেশের মহিলাদের সুরক্ষায় একগুচ্ছ…
Read More
বিশৃঙ্খলা রুখতে পার্থ-অর্পিতার ভার্চুয়াল হাজিরার আর্জি মেনে নিল হাইকোর্ট

বিশৃঙ্খলা রুখতে পার্থ-অর্পিতার ভার্চুয়াল হাজিরার আর্জি মেনে নিল হাইকোর্ট

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জেল হেফাজতে রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়৷ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর আদালতের নির্দেশে তাঁদের জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে একাধিকবার। সেখানে বিভিন্ন সময়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, পরিস্থিতি উত্তেজক হয়েছে, আবার এক মহিলা পার্থ চট্টোপাধ্যায়কে জুতো পর্যন্ত ছুড়েছিলেন। তাই তাঁদের দুজনের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ছিল। সেই প্রেক্ষিতে পার্থ এবং অর্পিতার ভার্চুয়াল শুনানির আবেদন জানানো হয়েছিল জেল কর্তৃপক্ষের তরফে। সেই আর্জি মানা হয়েছে বলে জানা গিয়েছে। এবার সশরীরে নয় ভার্চুয়ালি আদালতে হাজিরা দিতে পারবেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। আগামী ৩১ আগস্ট জেল থেকে…
Read More
রাজনীতির মঞ্চে জল্পনার শুরু কংগ্রেসের সভাপতি পদ নিয়ে

রাজনীতির মঞ্চে জল্পনার শুরু কংগ্রেসের সভাপতি পদ নিয়ে

রাজনীতির মঞ্চে নতুন জল্পনার শুরু। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। জাতীয় কংগ্রেস দলে সভাপতির পদ পাচ্ছেন কে? বর্তমানে এই প্রশ্নকে সামনে রেখে কার্যত উত্তাল জাতীয় রাজনীতি। ইতিমধ্যেই জানা গিয়েছে সোনিয়া পুত্র তথা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী নাকি ইতিমধ্যেই জানিয়েছেন যে তিনি সর্বভারতীয় কংগ্রেস সভাপতি পদের নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তাহলে কি কংগ্রেস সভাপতি পদে এবার অ-গান্ধী কাউকেই নেতৃত্ব দিতে দেখা যাবে? এই নিয়ে জল্পনা শেষ নেই। এমতাবস্থায় কংগ্রেস সভাপতি পদ নিয়ে মুখ খুললেন রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট। সম্প্রতি সর্বভারতীয় সভাপতির নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন, দল সভাপতি পদে সর্বসম্মতভাবে রাহুল গান্ধীকে মেনে নিতে প্রস্তুত। এই দায়িত্ব রাহুল গান্ধীরই নেওয়া উচিত। তাঁর কথায়, 'যদি রাহুল গান্ধী…
Read More
অতিভারী বৃষ্টি কলকাতা জুড়ে

অতিভারী বৃষ্টি কলকাতা জুড়ে

চলতি মাসের শুরু থেকে নিম্নচাপ ভ্রুকুটি রাজ্য জুড়ে। এই মুহূর্তে একের পরে এক নিম্নচাপের প্রকোপ রাজ্য জুড়ে। গতকাল সকাল থেকেই ভারী দুর্যোগ শহর কলকাতায়। আজ সকাল হতেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় শুরু হল প্রবল বৃষ্টি। আকাশ ঘন কালো মেঘে ঢাকা। ফলে সকাল হতে না হতেই রাতের অন্ধকার নেমে এল শহর কলকাতায়। আকস্মিক এই বৃষ্টিতে নাকাল নিত্য পথযাত্রী। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বেলা যত বাড়বে কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণও ততই বাড়বে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী দু-তিন ঘণ্টার মধ্যেই কলকাতা, হাওড়াসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিবৃষ্টির কারণে নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কাও রয়েছে। ফলে বৃষ্টির…
Read More
গত দেড় বছরের মধ্যে দেশে ফিরেছেন দেড় হাজারের কাছাকাছি পাক হিন্দু

গত দেড় বছরের মধ্যে দেশে ফিরেছেন দেড় হাজারের কাছাকাছি পাক হিন্দু

ভারতীয় নাগরিকত্ব পাওয়ার চেষ্টা, কিন্তু ব্যর্থ হচ্ছে বহু। যত দিন যাচ্ছে ততই প্রতিবেশী দেশ পাকিস্তানে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার। সেই অত্যাচার সহ্য করতে না পেরেই কাঁটাতার পেরিয়েছিলেন হাজার হাজার পাকিস্তানি হিন্দু। কিন্তু জায়গা হল না এপারেও। কারন নাগরিকত্ব পাওয়ার কড়া পরীক্ষায় পাস করতে পারছেন না অনেকেই। আর তাই গত ১৮ মাসে ফের পাকিস্তানি ফিরতে বাধ্য হলেন ১৫০০-এরও বেশি পাক হিন্দু। সম্প্রতি সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ভারত-পাক সীমান্তের অরাজনৈতিক সংগঠন সীমান্ত লোক সংগঠন-এর প্রেসিডেন্ট হিন্দু সিং সোধা জানিয়েছেন, ২০২১ সালে থেকে এখনওপর্যন্ত হিন্দু সম্প্রদায়ের ১৫০০ মানুষ পাকিস্তানে ফিরে গিয়েছেন। রাজ্য ও কেন্দ্র সরকারের দীর্ঘসূত্রতার কারণে এদের ফিরে যেতে হল। কারণ নাগরিকত্ব পাওয়ার…
Read More
আগামী মাসের শুরুতেই পুজোর মিছিল, স্কুল হাফ ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

আগামী মাসের শুরুতেই পুজোর মিছিল, স্কুল হাফ ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

মাঝে বাকি আর মাত্র আর একটা মাস, তারপরেই বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গাপুজো৷ ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে বাংলার এই দুর্গাপুজো৷ সেই স্বীকৃতি উদযাপন করতেই আগামী ১ সেপ্টেম্বর কলকাতা সহ জেলায় জেলায় মিছিলের আয়োজন করা হবে৷ সে জন্যগোটা রাজ্য থেকে ১০ হাজার ছাত্রছাত্রীকে আনতে হবে কলকাতায়৷ এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাই স্কুল বন্ধ করে, পরীক্ষা না দিয়ে কলকাতায় আসবে তারা এবং মিছিলে অংশ নেবে৷ ওই দিন বেলা ১টার মধ্যে স্কুল কলেজ ও অফিস ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ১ সেপ্টেম্বর কোন রুটে মিছিল হবে, তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানিয়েছেন, ওই দিন বেলা ২টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনে থেকে মিছিল শুরু হবে৷ মিছিল…
Read More
জোরালো হামলার আতঙ্ক ইউক্রেনে, আজ স্বাধীনতা দিবসেই সতর্ক বার্তা

জোরালো হামলার আতঙ্ক ইউক্রেনে, আজ স্বাধীনতা দিবসেই সতর্ক বার্তা

আজ অর্থাৎ বুধবার ২৪ আগস্ট স্বাধীনতা দিবস ইউক্রেনে। ৩১ বছর আগে এই দিনেই রাশিয়ার থেকে ছিন্ন হয়ে নিজেদের স্বাধীনতা ছিনিয়ে নিতে সক্ষম হয়েছিল ইউক্রেন। ইউরোপের এক স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছিল এই দেশ। তবে বর্তমানে বদলেছে পরিস্থিতি। রাশিয়ার তাণ্ডবে আবারও সর্বহারা ইউক্রেন। তবে তার পরেও রুশ আগ্রাসনের সামনে মাথানত করেনি জেলেনস্কির দেশ। রাশিয়ার একের পর এক জোরালো আক্রমণের পরেও এখনও নিজেদের সিদ্ধান্তেই অটল তারা। এরমধ্যেই দেশের ৩১ তম স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবসের দিনেই আশঙ্কার খবর শোনাল মার্কিন গোয়েন্দা দপ্তর। আমেরিকার তরফ থেকে জানানো হয়েছে, মার্কিন গোয়েন্দা দপ্তর গোপন সূত্রে খবর পেয়েছে রাশিয়া ইউক্রেনের এই স্বাধীনতা দিবসের দিনেই জোরালো আক্রমণের পরিকল্পনা…
Read More
খুশির খবর, দশদিনের ছুটি ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য

খুশির খবর, দশদিনের ছুটি ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য

বড় খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য৷ পুজোয় আরও বেশি ছুটি বাড়ান হলো রাজ্য সরকারের কর্মচারীদের জন্য৷ ৫ দিন নয়, এবার পুজোয় মিলবে ১০ দিন ছুটি৷ ঘোষণা করা হলো মুখ্যমন্ত্রীর তরফে৷ অর্থাৎ এবার পুজোয় ডবল ছুটি পেতে চলেছেন সরকারি কর্মী৷ ছুটি শুরু হচ্ছে পঞ্চমী থেকেই৷ এক ঝলকে দেখে নিন ছুটির তালিকা-  ৩০ সেপ্টেম্বর (শুক্রবার): দুর্গাপুজোর মহাপঞ্চমী। অন্যান্য বছর সাধারণত দুর্গা পঞ্চমীতে ছুটি থাকে না। এবার রাজ্য সরকারের তরফে এদিন বাড়তি ছুটি দেওয়া হয়েছে। •    ১ অক্টোবর (শনিবার): দুর্গাপুজোর মহাষষ্ঠী৷ এদিও ছুটি থাকবে রাজ্য সরকারের সমস্ত দফতর৷ •    ২ অক্টোবর (রবিবার): এই বছর সপ্তমী পড়েছে রবিবার৷ ফলে এমনিতেই সাপ্তাহিক ছুটি থাকছে। রবিবার…
Read More
চাপ বাড়লে আরও, আইনি জটিলতায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান

চাপ বাড়লে আরও, আইনি জটিলতায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান

খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এবার আরও বিপাকে পড়লেন তিনি, জড়িয়ে পড়লেন আইনি জটিলতায়। জানা যাচ্ছে সম্প্রতি তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ তিনি দুই বিচারক এবং দুই পুলিশ আধিকারিককে ক্রমাগত খুনের হুমকি দিয়েছেন তিনি। ইতিমধ্যেই ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের ৭ নম্বর ধারায় দুটি এফআইআর দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই অভিযোগ প্রমাণিত হলেই শ্রী ঘরে যেতে হবে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। জানা যাচ্ছে ইমরান খানের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ এসেছে যে, সম্প্রতি এফ-৯ পার্কে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই ইমরান খানকে দুই পুলিশ আধিকারিককে হুমকি দিতে…
Read More
অবশেষে বিশ্ববিদ্যালয়ে এলেন মোনালিসা

অবশেষে বিশ্ববিদ্যালয়ে এলেন মোনালিসা

রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ সেই অর্পিতা মুখোপাধ্যায়ের পর নাম উঠেছিল মোনালিসা দাসের৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই উঠে এসেছিল মোনালিসা দাসের নামে৷ কিন্তু, গত এক মাস তাঁর কোনও হদিস ছিল না৷ অবশেষে দেখা মিলল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা ও বিভাগীয় প্রধান মোনালিসা দাসের৷ এক মাস পর কাজে যোগ দিয়ে তাঁর দাবি, তিনি অসুস্থ ছিলেন৷ তাই বিদ্যালয়ে আসতে পারেননি৷ এমনকী তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন৷ এদিন দুর্নীতির প্রসঙ্গ উঠলে মোনালিসা বলেন, “আমাকে ইডি তলব করেনি। ইডির নোটিসেরও প্রশ্ন নেই। আমার বিরুদ্ধে ওঠা…
Read More
জাপানের তরফেও, জাপানের তরফে মোতায়েন করা হচ্ছে মিসাইল

জাপানের তরফেও, জাপানের তরফে মোতায়েন করা হচ্ছে মিসাইল

রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মাঝে, ক্রমেই চিন্তা বাড়ছে তাইওয়ান নিয়ে৷ তাইওয়ান সীমান্তে ক্রমেই বাড়ছে চিনা তৎপরতা৷ আমেরিকার হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর আরও বেশি করে চোখ রাঙাচ্ছে শি জিনপিং-এর দেশ৷ তাইওয়ানের আকাশে আস্ফালন দেখিয়েছে চিনা যুদ্ধবিমান৷ জল ও স্থলেও ফুঁসছে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)৷ তাইওয়ান প্রণালীতে যুদ্ধের মহড়া চালিয়েছে চিনা ফৌজ। সম্প্রতি চিনের ছোড়া মিসাইল তাইওয়ানের উপর দিয়ে উড়ে এসে পড়ে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাছে।  এই ঘটনার পরই দূরপাল্লার ক্রুজ মিসাইল মোতায়েনের চিন্তাভাবনা শুরু করে জাপান সরকার। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রায় এক হাজার দূরপাল্লা বিশিষ্ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে আলোচনা চলছে৷ বর্তমানে জাপানের যে সকল…
Read More
লাল সিং চাড্ডা বন্ধের আর্জি নিয়ে হাইকোর্টে দায়ের হল মামলা

লাল সিং চাড্ডা বন্ধের আর্জি নিয়ে হাইকোর্টে দায়ের হল মামলা

ছবিটি মুক্তির আগে থেকেই ছিল বিতর্কের শিখরে, মুক্তির পরেও চলছে বিতর্ক। অবনতি ঘটতে পারে রাজ্যের আইনশৃঙ্খলার। ধর্মীয় ভাবাবেগ আঘাত করতে পারে অভিনেতা আমির খানের নতুন ছবি লাল সিং চাড্ডা। তা সেটি অবিলম্বে নিষিদ্ধ করা হোক রাজ্যে। এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে এই মামলার। মামলাকার নাজিয়া ইলাহী খানের বক্তব্য, এই ছবি শান্তি বিঘ্নিত করতে পারে রাজ্যের। তাই একে দেখানো বন্ধ হোক বাংলায়। এমনিতেই আমির খান অভিনীত এই ছবি নিয়ে দেশজুড়ে বিতর্কের শেষ নেই। সোশ্যাল মিডিয়াতে অনেক আগে থেকে বয়কটের ডাক উঠেছিল এই সিনেমার। এবার পশ্চিমবঙ্গেও বিতর্ক নতুন করে বাড়ল। আগে বিভিন্ন রাজ্যে এই…
Read More
এবার কি নতুন মোড় নেবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা? গোপন জবানবন্দি দিতে রাজি অর্পিতা

এবার কি নতুন মোড় নেবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা? গোপন জবানবন্দি দিতে রাজি অর্পিতা

এই মুহূর্তে চর্চায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ সেই অর্পিতা মুখোপাধ্যায়৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার পার্থ ঘনিষ্ঠ এই অর্পিতা মুখোপাধ্যায়৷ বর্তমানে তাঁর ঠিকানা আলিপুর সেন্ট্রাল জেল৷ সেই অর্পিতাই এবার বিচারকের কাছে ১৬৪ ধারায় গোপন জবানবন্দি দিতে পারেন বলে সূত্রের খবর। তবে এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেন ইডি-র আধিকারিকরা৷ অর্পিতার জবানবন্দি ঘিরে আইনি আলোচনা শুরু করেছে ইডি। কারণ, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অর্পিতার স্বীকারোক্তি এই মামলায় কতটা প্রভাব ফেলবে তা জানতেই ইডির লিগ্যাল সেলের আইনি বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছেন…
Read More