23
Aug
বিগত বেশ কিছুদিন ধরে একের পরে এক নাশকতা ছক প্রকাশ্যে আসছে। এবার আবার অল্পের জন্য বড়সড় নাশকতা হামলার হাত থেকে রক্ষা পেল ভারত। রুশ গোয়েন্দা সংস্থার হাতে ধরা পড়ল সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের এক ফিদাঁয়ে জঙ্গি। রুশ গোয়েন্দাদের দাবি, ভারতে বড়সড় হামলা চালানোর পরিকল্পনা করেছিল ধৃত ওই সন্ত্রাসবাদীর। ভারতের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরাই ছিলেন ওই জঙ্গির টার্গেট। নিশানায় ছিলেন কেন্দ্রের ক্ষমতাসীন একাধিক শীর্ষস্থানীয় বিজেপি নেতা। সম্প্রতি ধৃত ওই জঙ্গিকে জেরা করেই মিলেছে সেই সমস্ত চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে কয়েকদিন আগেই ইসলামিক সংগঠনের ওই জঙ্গিকে আটক করেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস তথা FSB। এরপরই সংস্থার অফিসাররা ধৃত ওই সন্ত্রাসবাদীকে জেরা করতে শুরু করেন। তখনই সামনে এসেছে এই হামলার চাঞ্চল্যকর তথ্য।…
