Arpita Debnath

5487 Posts
রাজনীতির মঞ্চে বাড়ছে জল্পনা মমতা-স্বামীর সাক্ষাৎ নিয়ে

রাজনীতির মঞ্চে বাড়ছে জল্পনা মমতা-স্বামীর সাক্ষাৎ নিয়ে

তবে কি এবার নতুন সমীকরণ দেখা যাবে রাজনীতির মঞ্চে, উঠছে প্ৰশ্ন। বিজেপি নেতা হয়েও তিনি কড়াভাবেই সমালোচনা করেন কেন্দ্রের সরকারের। তাঁকে মোদী-শাহর সমালোচক বললেও ভুল বলা হবে না। একাধিকবার কেন্দ্রের বিরোধিতায় সরব হতে দেখা গিয়েছে তাঁকে। সেই সুব্রহ্মণ্যম স্বামী বাংলায় এলেন এবং নবান্নে গিয়ে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর তাঁদের ছবি ভাইরাল হতেই অনেক প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠল। স্বামী কি তবে তৃণমূলে আসছেন? কী কারণে দুজনের এই সাক্ষাৎ? সূত্রের খবর, নবান্নে প্রায় আধ ঘণ্টা বৈঠক হয়েছে সুব্রহ্মণ্যম স্বামী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু এটা জানা যায়নি যে ঠিক কী বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। অনেকের মতে, আগামী দিনে হয়তো…
Read More
এবার আরও বড় বদল, স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ পোর্টাল আনছে রাজ্য

এবার আরও বড় বদল, স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ পোর্টাল আনছে রাজ্য

সম্প্রতি শিক্ষা নীতিতে বেশ কিছু বদল এনেছে রাজ্য সরকার। এবার এই শিক্ষা নীতিতে আসতে চলেছে আরও বড় বদল। শিক্ষক বদলি থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে অনলাইন পরিষেবা চালু করতে তৎপর রাজ্যের শিক্ষা দফতর৷ সেই সূত্র ধরেই এবার একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য অনলাইন পোর্টাল অনতে চলেছে রাজ্য সরকারর। ফলে একাদশে রেজিস্ট্রেশনের জন্য আর স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসে অনলাইনেই রেজিস্ট্রেশন করতে পারবে পড়ুয়ারা৷ একাদশ শ্রেণিতে পাঠরত থাকতেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে নাম নথিভুক্ত করতে হয় পড়ুয়াদের। স্কুল গিয়েই সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়৷ কিন্তু, অনলাইন ব্যবস্থা চালু হলে বাড়িতে বসে এই বিশেষ পোর্টালের মাধ্যমেই নাম নথিভুক্ত করা যাবে। শীঘ্রই এই পোর্টাল চালু…
Read More
দুর্নীতির কারণে শহরের একাধিক জায়গায় আয়কর দফতরের অভিযান

দুর্নীতির কারণে শহরের একাধিক জায়গায় আয়কর দফতরের অভিযান

এই মুহূর্তে একের পর এক দুর্নীতি মামলায় সরগরম রাজ্য। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা, গরু পাচার কাণ্ডে তদন্তে নেমেছে সিবিআই, ইডি। এখনও পর্যন্ত তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব গ্রেফতার হয়েছেন এবং কোটি কোটি টাকাও উদ্ধার হয়েছে এইসব মামলায়। গোয়েন্দাদের তদন্ত পুরোদমেই বহাল। এরই মাঝে আবার শহর কলকাতায় আচমকা তৎপরতা বাড়াল আয়কর দফতর। জানা গিয়েছে, শহরের বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই অভিযান চালিয়েছে তাঁরা। ঠিক কী ঘটনা? আসলে কলকাতায় বেশ কয়েকজন ব্যবসায়ী রয়েছেন যাঁরা আয়কর ফাঁকি দিয়েছেন, এমন অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতেই এদিন সকাল থেকে আয়কর দফতরের আধিকারিকরা জায়গায় জায়গায় অভিযান চালিয়েছেন। সূত্রের খবর, রাজ্যের তিনটি নির্মাণ সংস্থার মূল দফতর-সহ আরও প্রায় ৩০…
Read More
শারীরিক অবস্থার আরও অবনতি হলো রাজু শ্রীবাস্তবের

শারীরিক অবস্থার আরও অবনতি হলো রাজু শ্রীবাস্তবের

শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি তার, আরো খারাপ হয়েছে কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের পরিস্থিতি। জিম করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে গত বুধবার হাসপাতালে ভর্তি হয়েছেন রাজু। জানা গিয়েছিল, হৃৎপিণ্ডে কয়েকটি ব্লক ধরা পড়েছে। টানা ৮ দিন চিকিৎসাধীন থাকার পর জানা গেল তাঁর শারীরিক অবস্থা বেশ জটিল। শেষ মেডিক্যাল বুলেটিন বলছে, ভালো নেই অভিনেতা। হৃদপিণ্ড আপাতত সচল থাকলেও কাজ করছে না মস্তিষ্ক। আপাতত লাইফ সাপোর্টেই রয়েছেন তিনি। হাসপাতালের তরফে জানান হয়েছে, বুধবার রাত থেকেই রাজু শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রাজুর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। তবে হৃদস্পনন্দ চলছে রাজুর। এই অবস্থায় তাঁর বন্ধু থেকে শুরু করে পরিবার, অনুগামীরা…
Read More
এবার রাজ্যের বিরোধী নেতাদের নামেও দায়ের হলো মামলা

এবার রাজ্যের বিরোধী নেতাদের নামেও দায়ের হলো মামলা

রাজ্যে দুর্নীতি নিয়ে প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের ১৯ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের এবার বিরোধী ১৭ নেতার নামে মামলা হল। বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের ১৭ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাঁদের মধ্যে নাম আছে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, দিলীপ ঘোষ, সৌমিত্র খা, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, শমীক ভট্টাচার্য, মহম্মদ সেলিম, আব্দুল মান্নানের। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। কলকাতা হাইকোর্টে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে মামলা দায়ের। অল্প সময়ে বিপুল সম্পত্তি কী ভাবে? এই প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। উপরিউক্ত নেতাদের ছাড়াও এই তালিকায় আছেন শীলভদ্র দত্ত, তন্ময়…
Read More
বড় স্বস্তি দিয়ে মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হলো, অস্ত্রসহ উদ্ধার হওয়া বোট জঙ্গিদের নয়

বড় স্বস্তি দিয়ে মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হলো, অস্ত্রসহ উদ্ধার হওয়া বোট জঙ্গিদের নয়

গতকালই আচমকাই প্রকাশ্যে এসেছে এই ঘটনা। বিপুল অস্ত্রসহ বোট উদ্ধার হয়েছে মহারাষ্ট্রের রায়গড় উপকূল থেকে। অস্ত্রের পাশাপাশি বিরাট সংখ্যক বিস্ফোরক ছিল ওই বোটে। ২৬/১১-এর সেই হামলার সময় এইভাবে সমুদ্র পথে এসেছিল জঙ্গিরা। আবার কি একই জিনিস ঘটতে চলেছিল, প্রশ্ন ছিল। কিন্তু মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই স্পষ্ট করে জানিয়েছে যে, এর সঙ্গে সন্ত্রাসের কোনও যোগ নেই। এই খবর শুনে সকলে স্বস্তি পেয়েছে বটে কিন্তু আদতে এই বোট কার? সরকারের তরফে জানান হয়েছে, যে বোট উদ্ধার হয়েছে তার মালিক একজন অস্ট্রেলিয়ান মহিলা। তাঁর স্বামী এই নৌকার ক্যাপ্টেন ছিলেন। আসলে প্রবল জোয়ার এবং উত্তাল সমুদ্রে আটকা পড়ার পরে নৌকাটির ক্যাপ্টেন ‘SOS’ জানান। তারপর কোরিয়ান…
Read More
বাতিল করা হলো কেষ্ট কন্যার হাজিরার নির্দেশ

বাতিল করা হলো কেষ্ট কন্যার হাজিরার নির্দেশ

গরুপাচার কাণ্ডে কষ্টে কেষ্ট৷ কেষ্টর পাশাপাশি চাপ বেড়েছে অনুব্রত-কন্যারও৷ তবে এই পরিস্থিতিতে অনুব্রত-কন্যা সুকন্যা সহ শিক্ষক নিয়োগ মামলায় ছয় জনের আদালতে হাজিরার নির্দেশ প্রত্যাহার৷ টেট সার্টিফিকেট পেশ করার নির্দেশও প্রত্যাহার করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ অর্থাৎ গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের মেয়েকে আপাতত আদালতে হাজিরা দিতে হবে না৷ টেট সংক্রান্ত একটি অতিরিক্ত মামলায় হাজিরা দিতে বলা হয়েছিল সুকন্যা মণ্ডলকে৷ সেই মতো তিনি আদালতে চলেও এসেছিলেন৷ কিন্তু, শুনানি শুরু হলে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, অতিরিক্ত হলফনাম গ্রহণযোগ্য নয়৷ অনুব্রত-কন্যার নিয়োগ বৈধ নয় বলে অভিযোগ দায়ের করা হয়েছিল আদালতে। সেই মামলায় এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, বুধবার যে হলফনামা পেশ করা হয়েছিল, সেই অতিরিক্ত…
Read More
রাজ্যের তরফে আবার বিপুল সংখ্যক কর্মসংস্থানের দাবি

রাজ্যের তরফে আবার বিপুল সংখ্যক কর্মসংস্থানের দাবি

রাজ্যে মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকেই মমতা, রাজ্যের শিল্প বিকাশের দিকে বেশি নজর দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকে শিল্প বিকাশের লক্ষ্যে রাজ্য সরকার আরও বেশ কয়েকটি শিল্প সংস্থাকে রাজ্যে বিনিয়োগের অনুমতি দেবে বলে প্রস্তাব গৃহীত হয়েছে। বৈঠকের পরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, শিল্প তালুক ও ইউনিটগুলিতে ৬০০ কোটি টাকা বিনিয়োগ হবে। এর ফলে চার হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে তিনি দাবি করেন। এর পাশাপাশি দুয়ারে রেশন প্রকল্পে সহযোগিতা করার জন্য রাজ্য সরকার রেশন ডিলারদের কুইন্ট্যাল প্রতি ৭৫ টাকা ছাড়াও প্রতি মাসে আরও ৫ হাজার টাকা করে কমিশন দেওয়ার একটি সিদ্ধান্তও বৈঠকে নিয়েছে বলে…
Read More
এত আঘাতের পরও রুশদি বেঁচে আছেন বিশ্বাস করতে পারেননি হাদি মাতার

এত আঘাতের পরও রুশদি বেঁচে আছেন বিশ্বাস করতে পারেননি হাদি মাতার

সম্প্রতি মর্মান্তিক হামলা হয় প্রখ্যাত লেখক সালমন রুশদির ওপর। একাধিকবার ছুরি দিয়ে আঘাত করা হয় তাকে। এতবার ছুরি আঘাত করার পরেও বেঁচে গিয়েছেন প্রখ্যাত লেখক সালমন রুশদি। এই খবর কিছুটা দেরিতে পৌঁছায় তাঁর হামলাকারী হাদি মাতাদের কাছে। সূত্রে খবর, রুশদি বেঁচে আছেন প্রথমদিকে সেকথা বিশ্বাসই করতে চায়নি তার হামলাকারী। সেই বছর ২৪-এর হাদির বয়ান তুলে ধরা হয়েছে যেখানে সে প্রথমে রুশদির বেঁচে থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। ওই সাক্ষাৎকারে হাদি মাতার বলে, 'হামলার পর যখন জানতে পারলাম তিনি বেঁচে আছেন তখন হতবাক হয়েছি। তাছাড়া খামেনিকে (ইরানের সর্বোচ্চ নেতা) শ্রদ্ধা করার কথাও জানায় সে। আরও জানিয়েছে, খামেনি তাকে কোনোভাবেই এই হামলার জন্য…
Read More
রাইস মিলে হানা সিবিআইয়ের, বহু টালবাহানার পর অবশেষে ঢুকলেন অফিসারা

রাইস মিলে হানা সিবিআইয়ের, বহু টালবাহানার পর অবশেষে ঢুকলেন অফিসারা

এই মুহূর্তে রাজ্যে গরুপাচার কাণ্ডে সিবিআই তৎপরতা তুঙ্গে৷ ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা৷ শুক্রবার সকালে ফের বোলপুরে হানা দিল সিবিআই আধিকারিকদের একটি দল। এ বার কেষ্ট ঘনিষ্ঠের রাইস মিলে পৌঁছে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। কিন্তু, মিলের দরজার তালা খোলা নিয়ে শুরু হয় টালবাহানা। পরে অবশ্য মিলে ঢোকেন আধিকারিকরা৷ শুরু হয় নথিপত্র খতিয়ে দেখার কাজ। এদিন সকালে বোলপুরে ভোলে ব্যোম নামে একটি রাইস মিলে হানা দেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, এই ভোলে ব্যোম মিলেরই মালিকানা রয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে এবং স্ত্রীর নামে। এদিন মিলে হানা দিতেই বাধার মুখে পড়তে…
Read More
খুশির খবর, কমিশনের তরফে উপত্যকা নির্বাচন নিয়ে বড় ঘোষণা

খুশির খবর, কমিশনের তরফে উপত্যকা নির্বাচন নিয়ে বড় ঘোষণা

তৎপরতার সাথে কাজ চলছে আগামী নির্বাচনের জন্য, প্রস্তুতি তুঙ্গে। এই পরিস্থিতিতে বড় ঘোষণা করা হলো নির্বাচন কমিশনের তরফে। আগামী উপত্যকা নির্বাচনে এবার থেকে শুধু স্থানীয়রাই নন, ভিন রাজ্য়ের বাসিন্দা, যারা কর্মসূত্রে জম্মু-কাশ্মীরে বসবাস করছেন, তারাও ভোট দিতে পারবেন নির্বাচনে। এদিন জম্মু-কাশ্মীরের মুখ্য নির্বাচনী অফিসার হিরদেশ কুমার এই ঘোষণা করেছেন বলে খবর। জম্মু-কাশ্মীরের আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি এদিন বলেন, এবার থেকে কর্মসূত্রে জম্বু কাশ্মীরে থাকা ভিন রাজ্যের বাসিন্দাদেরও ভোটার তালিকায় নাম তোলার অনুমতি দেওয়া হবে এবং আগামী জম্মু-কাশ্মীর নির্বাচনে তারা ভোট দিতে পারবেন। এই সমস্ত ভিন রাজ্যের অধিবাসীরা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী, পড়ুয়া এমনকি পরিযায়ী শ্রমিকও হতে পারেন। নির্বাচন কমিশনের তরফ থেকে…
Read More
একের পর এক চলতে থাকা দুর্নীতির মাঝে প্রশ্ন উঠছে খাদ্য দফতরের নিয়োগ নিয়েও

একের পর এক চলতে থাকা দুর্নীতির মাঝে প্রশ্ন উঠছে খাদ্য দফতরের নিয়োগ নিয়েও

এই মুহূর্তে বিভিন্ন দুর্নীতির মামলায় সব দিক থেকে জর্জরিত রাজ্য। শিক্ষক নিয়োগে দুর্নীতি, গরুপাচার কাণ্ড, কয়লা কাণ্ড, সব কিছুর পর এবার খাদ্য দফতরের নিয়োগ নিয়ে এবার প্রশ্ন চিহ্ন। স্বজন পোষণ শুধু নয়, স্বচ্ছতা মেনে নিয়োগ হয়নি, এমন অভিযোগ উঠে গিয়েছে ইতিমধ্যেই। কলকাতা হাইকোর্ট এই ইস্যুতে বড় নির্দেশও দিয়ে দিয়েছে। জানান হয়েছে, আগামী দু'মাসের মধ্যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে মামলার নিষ্পত্তি করতে হবে। এই নির্দেশ দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। ফুড ইন্সপেক্টর নিয়োগ নিয়ে যে বেনিয়মের মামলা ছিল তা প্রায় এক যুগ পরে ফিরল 'স্যাটে'। নিয়োগে কোনও রকম স্বজন পোষণ ও দুর্নীতি হয়েছে কি না, তাই খতিয়ে দেখে আগামী দু মাসের…
Read More
কেন্দ্রের তরফে জেট ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো গৌতম আদানিকে

কেন্দ্রের তরফে জেট ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো গৌতম আদানিকে

বিগত বেশ কিছুটা সময় ধরে বাড়তে বাড়তে সবার শিখরে পৌঁছেছে তার ধনসম্পত্তি। এই মুহূর্তে তিনি আম্বানি কিংবা রতন টাটার মত শিল্পপতিদের ছাপিয়ে দেশের তো বটেই বিশ্বের অন্যতম সেরা শিল্পপতি। ধনসম্পত্তির দিক থেকে দিন কয়েক আগেই তিনি টপকে গিয়েছেন বিল গেটসকে। বিগত কয়েক বছরে ভারতীয় বাণিজ্যে তাঁর প্রভাব প্রতিপত্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর তাই বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের তালিকার একেবারে প্রথম সারিতে থাকা গৌতম আদানিকে এবার বিশেষ গুরুত্ব দিল কেন্দ্রীয় সরকার। তাঁকে দেওয়া হল জেড ক্যাটাগরির নিরাপত্তা। জানা গিয়েছে এখন থেকে সিআরপিএফ কমান্ডোর একটি বিশেষ দল শিল্পপতি এবং তাঁর বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। দেশ তথা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধনকুবেরের নিরাপত্তাতে…
Read More
আবার বাড়ানো হলো অপার জেল হেফাজত

আবার বাড়ানো হলো অপার জেল হেফাজত

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়৷ রয়েছেন জেল হেফাজতে। ১৪ দিনের জেল হেফাজতের পর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ফের আদালতে তোলা হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। পার্থর আইনজীবী শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তাঁর জামিনের আবেদন করেছিলেন এবার। কিন্তু ব্যাঙ্কশাল আদালত সেই আর্জি নাকচ করে দিয়েছে। বরং দুজনকেই আবার জেল হেফাজতে পাঠানো হয়েছে। এদিন আদালত জানিয়েছে, ৩১ আগস্ট পর্যন্ত জেলেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। অর্থাৎ জেলের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে তাঁদের। পাশাপাশি এও নির্দেশ দেওয়া হয়েছে, জেল হেফাজতে থাকাজালীন ইডি দুজনকেই জিজ্ঞাসাবাদ…
Read More