13
Aug
এই মুহূর্তে দুর্নীতিতে জর্জরিত রাজ্য। এই পরিস্থিতিতে জাতীয় স্তরে কি একটু চাপ বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের? রাজ্যের রাজনৈতিক অবস্থা নিয়ে আলাদা কিছু বলার নেই। এদিকে এই আবহেই তাঁর সঙ্গ ছাড়লেন এক প্রবীণ নেতা। তৃণমূল কংগ্রেসের যোগদানের ৯ মাসেই মধ্যেই হল 'মোহভঙ্গ'। দল ত্যাগ করলেন বিহারের প্রাক্তন সাংসদ তথা অবসরপ্রাপ্ত আইএফএস অফিসার পবন বর্মা। টুইট করে এই কথাই জানিয়েছেন তিনি। গত নভেম্বর মাসে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন পবন। কিন্তু আগস্ট মাসে এসেই সিদ্ধান্ত বদল করলেন তিনি। টুইট করে দল ছাড়ার কথা জানালেন। টুইটে লিখলেন, ''প্রিয় মমতাজি, তৃণমূল কংগ্রেস থেকে আমার ইস্তফা গ্রহণ করুন। আমাকে দলে উষ্ণ…
