01
Sep
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন৷ এতদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের আসনটি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের নামে৷ কিন্তু, নিয়োগ কেলেঙ্কারিতে আপাতত জেলবন্দি প্রাক্তন মন্ত্রী৷ ফলে মুখ্যমন্ত্রীর পাশের আসনে এবার কে? ইতিমধ্যে মন্ত্রিসভার রদবদল ঘটেছে৷ বিধানসভায় বিধায়কদের বসার ব্যবস্থাও নতুন করে সাজানো হয়েছে। তবে সেই প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রীর পাশের আসনটি কারও এখনও জন্য বরাদ্দ করা হয়নি। ফলে সেপ্টেম্বরের স্বল্পকালীন অধিবেশনে ফাঁকাই থাকবে মুখ্যমন্ত্রীর পাশের আসন৷ পার্থ জেলে যেতেই শোনা গিয়েছিল, বিধানসভায় মুখ্যমন্ত্রীর পাশের আসনটি বরাদ্দ হতে পারে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের জন্য। কিন্তু, বৃহস্পতিবার পর্যন্ত আসনটি কোনও বিধায়ককে দেওয়া হয়নি। আগামী দিনে এই…
