চার্নক হাসপাতালের উদ্যোগে এবং রোটারি ক্লাব অফ বেলুরের সহযোগিতায় আয়োজিত ৪র্থ বার্ষিক বিশ্ব হৃদয় দিবস ওয়াকাথনে ৫০০-রও বেশি কলকাতাবাসী একসঙ্গে অংশ নেন। শহরের বিভিন্ন প্রান্তের মানুষ এই ওয়াকাথনে যোগ দিয়ে হৃদ্স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেন। সকাল ৬টায় শুরু হওয়া এই ওয়াকাথনে বিভিন্ন বয়সের মানুষের উৎসাহী অংশগ্রহণ দেখা যায়। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী, তাঁদের পরিবার, পড়ুয়া এবং কলকাতার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ এতে অংশ নেন।
এই অনুষ্ঠানে চার্নক গ্রুপ অব হাসপাতালসের ম্যানেজিং ডিরেক্টর শ্রী প্রশান্ত শর্মা বলেন, “গত চার বছর ধরে এই ওয়াকাথন একটি সুন্দর ঐতিহ্যে পরিণত হয়েছে। আজ ৫০০-রও বেশি মানুষকে একসঙ্গে হাঁটতে দেখে আবারও মনে হল, নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব। বিশ্ব হৃদয় দিবসের এই ওয়াকাথন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, শেষ পর্যন্ত এটি হাসপাতালের বাইরে তাঁদের সুস্থ ও সুন্দর জীবনযাপনের সঙ্গে জড়িত।”
চার্নক হাসপাতালের কাছে এই বার্ষিক ওয়াকাথন তাদের ‘রোগীই প্রথম’ ভাবনার প্রতিফলন। এই ভাবনা অনুযায়ী, স্বাস্থ্য পরিষেবা শুধু চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে রোগ প্রতিরোধ, সহানুভূতি এবং রোগী, তাঁদের পরিবার ও সাধারণ মানুষের সার্বিক সুস্থতার প্রতি দায়বদ্ধতাও জড়িত।
হৃদ্স্বাস্থ্য সচেতনতায় চার্নক হাসপাতালের ৪র্থ বার্ষিক ওয়াকাথনে ৫০০-রও বেশি কলকাতাবাসীর অংশগ্রহণ
