11
Aug
অপেক্ষা আর মাত্র পাঁচ দিনের, তার পরেই পরেই স্বাধীনতা দিবস। দেখতে দেখতে এই বছর ভারতের স্বাধীনতা দিবস পদার্পণ করছে ৭৫তম বর্ষে। আর তাই দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান অন্যবারের তুলনায় আরো জাঁকজমকভাবে উদযাপন করতে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে একাধিক কর্মসূচির কথা। এর মধ্যেই সামনে এল জম্মু ও কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার ছক। জানা যাচ্ছে বুধবার সকালে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩০ কেজির বিস্ফোরক। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় স্বাধীনতা দিবসের প্রাক্কালে অল্পের জন্য এড়ানো গেল ভয়াবহ আরও এক জঙ্গি হামলার পুনরাবৃত্তি। কাশ্মীর পুলিশ সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার সার্কুলার রোড সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে ওই বিপুল পরিমাণ বিস্ফোরক।…
