Arpita Debnath

5487 Posts
এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড়ো হাই প্রোফাইল কেসে পার্থর নিরাপত্তায় CRPF

এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড়ো হাই প্রোফাইল কেসে পার্থর নিরাপত্তায় CRPF

তোলপাড় পরিস্থিতি। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় পুরোপুরি ভাবে জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য৷ এই মুহূর্তে যত দিন যাচ্ছে শিক্ষক নিয়োগে দুর্নীতি তথা ইডির হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে ঘটছে একের পর এক নাটকীয় ঘটনা। এই পরিস্থিতিতে গতকাল অর্থাৎ মঙ্গলবারই জোকার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করে বেরোনোর সময় রাজ্যের প্রাক্তন শিক্ষা তথা শিল্পমন্ত্রীকে জুতো ছুঁড়ে মেরেছিলেন এক মহিলা। সেই ঘটনাকে কেন্দ্র করেই রীতিমত চাঞ্চল্য রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারপরেই এই ধরনের ঘটনা প্রতিরোধে কার্যত নড়েচড়ে বসেছেন ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটর আধিকারিকরা। ইডি সূত্রে খবর, ভবিষ্যতে পার্থ চ্যাটার্জির উপরে যাতে আর…
Read More
বুস্টার ডোজ দেওয়া শেষ হলেই লাগু হবে CAA, স্পষ্ট বার্তা অমিত শাহের তরফে

বুস্টার ডোজ দেওয়া শেষ হলেই লাগু হবে CAA, স্পষ্ট বার্তা অমিত শাহের তরফে

গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি। রোগের জ্বালায় জর্জরিত সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে অতীতে গোটা দেশজুড়ে সিএএ আইন কার্যকর করা প্রসঙ্গে মতপ্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করোনা মহামারীর কারণে নাগরিকত্ব আইন বলবৎ পিছিয়ে যায়। তবে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক শেষে পুনরায় একবার সিএএ নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করে বসলেন শাহ। অমিতের দাবি, “দেশজুড়ে বুস্টার ডোজ দেওয়া শেষ হতেই সিএএ কার্যকর করা হবে।” এদিন অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি উড়ে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বৈঠক শেষে শাহ আশ্বাস দিয়ে জানিয়েছেন, দেশে একবার বুস্টার ডোজ প্রদান সম্পন্ন হলেই…
Read More
সিল করা হলো অর্পিতার নেল আর্টের বিপনী

সিল করা হলো অর্পিতার নেল আর্টের বিপনী

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায় শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার অন্যতম চক্রী। এবার আরও চাপে অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর একটি নখ-নকশার বিপণি সিল করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত শুক্রবার শেষ খোলা হয়েছিল এই বিপণি। তার পর থেকে বন্ধই ছিল এটি। সেখানে গিয়ে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। বেশ কিছুক্ষণ পর অবশেষে তা সিল করা হয়। আপাতত ওই বিপণি যে অট্টালিকার অংশ তার মালিককে ডেকে জিজ্ঞাসাবাদ করে তাঁরা। জানা গিয়েছে, এই বিপণি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি মিলেছে। অন্যদিকে, দক্ষিণ কলকাতায় পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসনের ছ’নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটেও হানা দিয়েছে ইডি। খাতায় কলমে এই ফ্ল্যাটটি ওম ঝুনঝুনওয়ালার…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনায়, তোলপাড় পরিস্থিতির মাঝেই মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনায়, তোলপাড় পরিস্থিতির মাঝেই মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

এই মুহূর্তে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। গোটা রাজ্যের পাশাপাশি শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির ঘটনা নিয়ে প্রায় গোটা দেশেও প্রায় তোলপাড়। এবার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। যে ঘটনা ঘটেছে তা শিক্ষার মানের ওপর কতটা প্রভাব ফেলবে এবং ভবিষ্যৎ প্রজন্ম কতটা নেতিবাচকভাবে প্রভাবিত হবে তাই চিঠিতে উল্লেখ করেছেন তিনি। শিক্ষকদের সমাজের মূল স্তম্ভ বলে উল্লেখ করে ওই চিঠিতে তিনি লিখেছেন, এই রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি চলছে তা শিক্ষার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলে ভবিষ্যৎ প্রজন্ম বিপদে পড়তে পারে কারণ তাঁরা অনুৎসাহিত হয়ে যাবে। যদিও রাজ্যের শাসক দল…
Read More
সর্বকালীন রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টারও কম সময়ে সূর্যকে প্রদক্ষিন করলো পৃথিবী

সর্বকালীন রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টারও কম সময়ে সূর্যকে প্রদক্ষিন করলো পৃথিবী

গতিবেগ কি বাড়ছে পৃথিবীর? বদলে যাচ্ছে কি সূর্যকে প্রদক্ষিণের সময়? পৃথিবী অবিরত সূর্যকে প্রদক্ষিন করে চলেছে৷ আমরা ছোট থেকেই জেনে এসেছি যে সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ২৪ ঘণ্টা৷ সৃষ্টির শুরু থেকে এমনটাই ঘটেছে৷ আর আমরা প্রত্যেকেই ছোট থেকেই ভূগোল বইতে তেমনটাই পড়ে এসেছি৷ কিন্তু দেখা যাচ্ছে সময়ের আগেই সূর্যকে প্রদক্ষিন সম্পন্ন হচ্ছে পৃথিবীর৷ কিন্তু, এবার কি চিরাচরিত সেই ধারণা বদলে যেতে চলেছে? অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছেন বিজ্ঞানীরা। কারণ, গত ২৯ জুন পৃথিবীর গতি ছিল অনেকটাই বেশি৷ ২৪ ঘণ্টার চেয়ে ১.৫৯ মিলিসেকেন্ড কম সময়েই সূর্যের চারিদিকে এক পাক ঘুরে ফেলে পৃথিবী৷ সম্পূর্ণ হয় এক দিন! যা সর্বকালীন রেকর্ড৷ তবে…
Read More
শুভেন্দুর দিল্লি গমন নিয়ে বাড়ছে জল্পনা

শুভেন্দুর দিল্লি গমন নিয়ে বাড়ছে জল্পনা

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই স্বয়ংক্রিয় ভাবেই কাজ করে। তাদের উপর কেন্দ্রীয় সরকারের নাকি কোনও নিয়ন্ত্রণ নেই। এই দাবি নিয়মিত করে থাকে বিজেপি। যদিও বিরোধীদের অভিযোগ কেন্দ্রের বিজেপি সরকারের অঙ্গুলিহেলনেই সিবিআই-ইডি নিয়মিত হেনস্থা করছে বিরোধীদের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে। পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করার পর শুভেন্দু-অমিতের এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সোমবার রাতেই দিল্লি পৌঁছেছেন শুভেন্দু। দিল্লি আসার আগে শুভেন্দু জানিয়েছেন তিনি কেন দিল্লি যাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। উল্লেখ্য ৪ আগস্ট দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা…
Read More
আল কায়দা প্রধানের মাথার দামই ছিল আড়াই কোটি ডলার

আল কায়দা প্রধানের মাথার দামই ছিল আড়াই কোটি ডলার

বাইশ বছর আগের এক মর্মান্তিক ঘটনা, এখনো যেন তাড়া করে বেড়ায় অনেক মানুষকে। সম্প্রতি এই ঘটনায় সন্ত্রাসদমনে বড়সড় সাফল্য পেল আমেরিকা। কাবুলে মার্কিন ড্রোন হানায় নিহত ৯/১১ হামলার অন্যতম চক্রী তথা আল কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি। এই খবর নিশ্চিত করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ কাবুলে আল কায়দা প্রধানের বাড়িতে হামলার কিছু ছবিও প্রকাশ্যে আনা হয়েছে। যা দেখে অনেকেই বিস্মিত৷ সেখানে দেখা গিয়েছে, যে ঘরে আল-কায়দা শীর্ষ নেতা ছিলেন, সেই ঘরের জানলা উড়ে গিয়েছে। কিন্তু বাকি ঘরগুলিতে হামলার কোনও চিহ্ন নেই৷ আশে পাশের এলাকাতে হামলার লেশমাত্র নেই! এমনকী হামলার শব্দ পর্যন্ত হয়নি। বলতে গেলে আল কায়দা প্রধান ছাড়া কারও গায়ে হামলার আঁচ লাগেনি!…
Read More
শেষ হলো নিলাম, শীর্ষে মুকেশ আম্বানি

শেষ হলো নিলাম, শীর্ষে মুকেশ আম্বানি

বিগত সাত দিন ধরে দেশে চলছিল নিলামের টান টান উত্তেজনা। কার কাছে যাবে সব চেয়ে বেশি বরাত? পূর্ব থেকেই চর্চা ছিল। সেই জল্পনাকে সত্যি করে অবশেষে ৫ জি স্পেকট্রামের সবথেকে বেশি বরাত পেলেন মুকেশ আম্বানি। এর জন্য তাঁর খরচ হল প্রায় ৮৮ হাজার কোটি টাকা! এদিন এই খবর দিয়েছেন খোদ কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুকেশ আম্বানির সংস্থা রিল্যায়েন্স জিয়ো সবচেয়ে বেশি বরাত পেয়েছে ফাইভ জি স্পেকট্রামের। গত ২৬ জুলাই শুরু হয় স্পেকট্রামের নিলাম। আম্বানির মতো দৌড়ে দিলেন শিল্পপতি গৌতম আদানি। তিনি অবশ্য ২১২ কোটি টাকার বরাতে থেমে যান। কেন্দ্রীয় সরকারের তরফে জানান হয়েছে, মোট ১০ টি ব্যান্ডের ৭২ হাজার…
Read More
বিলাস বহুল জীবন, তদন্তে জানা গেলো পার্থর শুধু ফলের খরচই আড়াই লাখ

বিলাস বহুল জীবন, তদন্তে জানা গেলো পার্থর শুধু ফলের খরচই আড়াই লাখ

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি বরাবরই খাদ্যরসিক৷ সে কথা কারও অজানা নয়৷ প্রতিদিনের খাদ্য তালিকায় পছন্দের নানা পদের সঙ্গে থাকত বিভিন্ন রকমের ফল৷ কিন্তু, এ যে রসনা বিলাস! শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে নেমে চোখ কপালে ইডি আধিকারিকদের৷ তাঁর ফলাহারের তালিকা আর তার খরচ দেখে রীতিমতো স্তম্ভিত তদন্তকারী অফিসাররা৷ তদন্তে নেমে ইডি জানতে পারে, প্রতি মাসে শুধুমাত্র ফলাহারের জন্য পার্থর খরচ হত প্রায় আড়াই লক্ষ টাকা। নিউ মার্কেট থেকে ঝুড়ি ঝুড়ি ফল আসত তাঁর নাকতলার বাড়িতে৷ তিনি নিজেই জানিয়ে দিতেন কী কী ফল খাবেন৷ সেই ভাবেই ফল পাঠানো…
Read More
বাইশ বছর পর বড় সাফল্য, খতম আল কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি

বাইশ বছর পর বড় সাফল্য, খতম আল কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি

বাইশ বছর আগের ঘটনা, কিন্তু এখনো যেন তাড়া করে বেড়ায় অনেক মানুষকে। এই ঘটনায় সন্ত্রাসদমনে বড়সড় সাফল্য পেল আমেরিকা। কাবুলে মার্কিন বিমান হানায় নিহত ৯/১১ হামলার অন্যতম চক্রী তথা আল কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি। এই খবর জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ আল-জাওয়াহিরি ছিল বিশ্বের অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি৷ আমেরিকায় ৯/১১-র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার পিছনে তিনিই ছিলেন অন্যতম মূলচক্রী। এদিন টুইট করে বাইডেন লিখেছেন, শনিবার কাবুলে বিমান হামলা চালায় আমেরিকা। ওই হামলাতেই খতম আল কায়দা প্রধান। তিনি লিখেছেন, ‘কতটা সময় লাগল, সেটা উল্লেখ্য বিষয় নয়, কোথায় লুকিয়ে থাকার চেষ্টা করেছিল, তাতে কিছু আসে যায় না। আমরা ঠিক খুঁজে বার করবই।’’ টুইট…
Read More
সামান্য স্বস্তি অর্থমন্ত্রীর নতুন ঘোষণায়

সামান্য স্বস্তি অর্থমন্ত্রীর নতুন ঘোষণায়

প্রতিনিয়ত বেড়ে চলছে বাজারের মূল্যবৃদ্ধি। এই বাড়তে থাকা মূল্যবৃদ্ধির জেরে দিশেহারা আম আদমি৷ নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দর আকাশ ছোঁয়া৷ এই অবস্থায় সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের আশ্বাস, শ্মশানে বা কবরখানায় অন্তিম সংস্কারে কোনও জিএসটি নেই। মূল্যবৃদ্ধি ও খাদ্যপণ্যে জিএসটির প্রতিবাদে গত দু’সপ্তাহ ধরে অচল ছিল সংসদের অধিবেশন৷ এদিকে, মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা এড়াতে কেন্দ্রের যুক্তি ছিল, অর্থমন্ত্রী কোভিড আক্রান্ত। কিন্তু, তিনি সুস্থ হয়ে ফিরতেই মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনায় রাজি সরকার। লোকসভার অধিবেশ শুরু হতেই বিরোধী দলের সাংসদেরা দুধ, লস্যি, মুড়ি, চাল, ডাল থেকে শ্মশানের চুল্লির উপর জিএসটি চাপানো নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। এর জবাবে নির্মলা বলেন, ‘‘শ্মশানে মরদেহ দাহ…
Read More
বাংলার সংক্রমণে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে

বাংলার সংক্রমণে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে

গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এখনও কমেনি করোনাভাইরাসে সংক্রমণ৷ দৈনিক আক্রান্তের মাত্রা শেষ কয়েক দিনেই কমতে শুরু করেছিল। আজ বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০০-র নীচে নেমে গিয়েছে, যা বিরাট স্বস্তি। গত দিনের তুলনায় আজ অনেকটাই কমল আক্রান্তের সংখ্যা। যদিও একাধিক মৃত্যু এদিনও হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত তুলনায় নিয়ন্ত্রণে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও কমে ৬.৩৪ শতাংশ। এদিকে সুস্থতার হার একটু বেড়ে ৯৮.৩৪ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৯৪ হাজার…
Read More
অর্পিতার কর ফাঁকি নিয়ে কড়া বার্তা ফিরহাদের

অর্পিতার কর ফাঁকি নিয়ে কড়া বার্তা ফিরহাদের

অর্পিতার একের পর এক ফ্লাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। মিলেছে একের পর এক সম্পত্তির হদিশ। এবার অভিযোগ কর ফাঁকি দেওয়ার৷ ‘ইচ্ছে’ করে এবার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে৷ কসবার রাজডাঙায় মেইন রোডের উপর অবস্থিত তাঁর বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ইচ্ছে’-র বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম৷ অভিযোগ, এই জমিতে বাড়ি তৈরির পর পুরসভাকে বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়৷ দোষ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত কেএমডিএর চেয়ারম্যান ফিরহাদের। বিতর্কের কেন্দ্রে রয়েছে কসবায় ৯৫ নম্বর রাজডাঙা মেইন রোডের তিনটি প্লট। কর ও রাজস্ব খাতা অনুযায়ী, এর মধ্যে ১১ নম্বরে প্লটে রয়েছে ‘ইচ্ছে’৷…
Read More
এবার কি তবে বই থেকেও মুছে যাবে পার্থর নাম

এবার কি তবে বই থেকেও মুছে যাবে পার্থর নাম

রাজ্যে তোলপাড় পরিস্থিতি। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এই পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক পদ হারানোর পরে এবার প্রশ্ন উঠছে বইয়ের পাতায় তার নাম নিয়ে৷ এবার কি তবে মুছে যাবে এই অস্তিত্ব টুকুও? মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাস বইতে লেখা রয়েছে সিঙ্গুর আন্দোলনের কথা। সেখানে উল্লেখ রয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। কিন্তু, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরেই অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে তাঁর নাম রাখা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এ প্রসঙ্গে শিক্ষা দফতরের অধীনস্থ সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানান, এই বিষয়ে তাঁর কিছু জানা নেই৷ এটা নীতিগত সিদ্ধান্তের বিষয়। রাজ্যের শিক্ষামন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন…
Read More