12
Aug
করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে মানুষকে। দৈনিক আক্রান্তের সংখ্যা শেষ কয়েক দিনে কমতে শুরু করলেও আপাতত তা ঊর্ধ্বমুখী বঙ্গে। আজ ৬০০-র কাছে চলে গেল দৈনিক সংক্রমণ। গতকালের থেকে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এদিকে একাধিক মৃত্যু আজও হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্তও চিন্তা বাড়াচ্ছে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু কমে ৫.০২ শতাংশ। সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৯৮ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২১ লক্ষ ০১ হাজার ০৭৫ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৪ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট…
