Arpita Debnath

5487 Posts
তিনটি মন্ত্রিত পদ থেকেই সরানো হলো পার্থকে

তিনটি মন্ত্রিত পদ থেকেই সরানো হলো পার্থকে

এই মুহূর্তে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের একের পর এক ফ্লাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। কুবেরের ধনকেও হার মানাবে অর্পিতার ফ্ল্যাটের ছবি৷ গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে৷ এর পর থেকেই একাধিক প্রশ্ন উঠেছিল তার মন্ত্রিত্ব পদ নিয়ে৷ এবার নেওয়া হলো সিদ্ধান্ত৷ মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়৷ তিন তিনটি মন্ত্রিত পদ থেকেই সরানো হলো তাকে৷ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের দিকেই নজর ছিল গোটা রাজ্যের। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে পদ থেকে সরানো হয় কিনা, সেটাই ছিল বড় প্রশ্ন৷ অবশেষে শিক্ষক নিয়োগ মামলায়…
Read More
আরো পনেরো দিন আশ্রয় পেল শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া

আরো পনেরো দিন আশ্রয় পেল শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া

এই মুহূর্তে মূলত অগ্নিগর্ভের সৃষ্টি হয়েছে শ্রীলঙ্কায়। নজিরবিহীন অর্থনৈতিক সংকট এবং গণআন্দোলনের শিকার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন গোতাবায়া রাজাপক্ষে। দেশ তথা বিক্ষুব্ধ দেশবাসীর হাত থেকে কোনওমতে পালিয়ে প্রথমে মালদ্বীপ পরে সিঙ্গাপুরে গিয়ে আশ্রয় নিয়েছেন প্রাক্তন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। অবশেষে কিছুটা স্বস্তি পেলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। জানা যাচ্ছে সম্প্রতি রাজাপক্ষেকে আরো ১৪ দিন সিঙ্গাপুরে থাকার অনুমতি দিয়েছে সে দেশের সরকার। বাড়ানো হয়েছে গোতাবায়ার বিশেষ ট্রাভেল ভিজার মেয়াদ। সিঙ্গাপুরের খবর, আরো দুই সপ্তাহ অর্থাৎ ১৪ দিন ভিসার মেয়াদ বেড়েছে গোতাবায়া রাজাপক্ষে এবং তাঁর পরিবারের বাকি সদস্যদের। বলা হয়েছে, গোটাবায়ার স্বল্প মেয়াদী ভিজিট পাস তথা তাঁর ব্যক্তিগত সফরে আসার সময় এবং অনুমতি আরো…
Read More
দেশে একদিনে করোনার বলি পঞ্চাশের বেশি

দেশে একদিনে করোনার বলি পঞ্চাশের বেশি

চলছে করোনাভাইরাসের চোখরাঙানি৷ গত সপ্তাহের থেকে চলতি সপ্তাহে দেশে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কম হলেও ফের বাড়ল সংক্রমণ। চলতি সপ্তাহের প্রথম দিকে দৈনিক আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় কমে ১৬ হাজারের গণ্ডিতে প্রবেশ করেছিল। কিন্তু সেটাই বেড়ে ১৮ হাজার ৩১৩ হয়েছে বলে জানাচ্ছে কেন্দ্রের রিপোর্ট। এর সঙ্গেই জানা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমনের পাশাপাশি দৈনিক মৃতের সংখ্যাও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। একদিনে করোনার বলি হয়েছেন আরো ৫৭ জন। উল্লেখ্য বিগত দুই সপ্তাহে উদ্বেগজনক হারে অনেকটাই বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। অধিকাংশ দিনই এই মৃতের সংখ্যা ষাটের আশেপাশে ঘোরাফেরা করেছে। ফলে মৃত্যু নিয়ে ফের উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল। অন্যদিকে জানা যাচ্ছে মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ুর…
Read More
তবে কি এবার পার্থকে খোয়াতে হবে মন্ত্রিত্ব পদ

তবে কি এবার পার্থকে খোয়াতে হবে মন্ত্রিত্ব পদ

এসএসসি’র বেআইনি নিয়োগে এই মুহূর্তে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। অর্পিতার একের পর এক ফ্লাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলার সম্পাদক পার্থ চট্টোপাধ্যায়। সেই সঙ্গে তিনি রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী এবং বর্তমান শিল্পমন্ত্রীও। কিন্তু তৃণমূল কংগ্রেসের এই হেভিওয়েট নেতাই সম্প্রতি এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন। পার্থ ভূনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকেই গত সপ্তাহে বেনজিরভাবে মিলেছে কোটি কোটি টাকা। ফলে মুখে কিছু না বললেও আপাতত পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বেশ অস্বস্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শাসকদলের সমস্ত নেতা মন্ত্রীই। এর মধ্যেই আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যদি পার্থর অপরাধ…
Read More
মিডিয়ার ওপর বেজায় চটলেন মমতা

মিডিয়ার ওপর বেজায় চটলেন মমতা

এই মুহূর্তে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ, গ্রেফতার করা হয়েছে তাকে। এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে এদিন চরম ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, এখন মিডিয়া ট্রায়াল চলছে, তা তিনি মানেন না। একই সঙ্গে তাঁর বক্তব্য, কাজ করতে গেলে ভুল হয়। সবাই ভুল করে। ভুল করলে শাস্তি হবে, যদি তা প্রমাণিত হয়। কিন্তু সবকিছু হওয়ার আগেই মিডিয়া অনেক কিছু বলে দিচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা। তিনি বলেন, 'কারোর না কারোর কিছু ভুলভ্রান্তি হতেই পারে। যদি কেউ ভুল করে তাঁর বিরুদ্ধে অ্যাকশন হবে। যদি কেউ ভুল করে তাহলে…
Read More
একের পর এক ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার, টালিগঞ্জে বেলঘরিয়ার পর এবার ইডির নজরে অর্পিতার বালিগঞ্জ প্লেসের বাড়িও

একের পর এক ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার, টালিগঞ্জে বেলঘরিয়ার পর এবার ইডির নজরে অর্পিতার বালিগঞ্জ প্লেসের বাড়িও

এই মুহূর্তে রাজ্যে চলছে টাকা উদ্ধার কার্য। রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। অর্পিতার একের পর এক ফ্লাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। বেলঘরিয়ার পর এবার বালিগঞ্জের একটি ফ্ল্যাটেও শুরু হল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ধরপাকড়। জানা যাচ্ছে, ৮ নম্বর বালিগঞ্জ প্লেস ইস্টের একটি বাড়িকে কেন্দ্র করে সম্প্রতি সন্দেহ প্রকাশ করেছে ইডি। বেলঘড়িয়ার পাশাপাশি বুধবার এই বাড়িতেও ঢুকে তল্লাশি অভিযানের প্রস্তুতি শুরু করেছেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, আশঙ্কা করা হচ্ছে ওই বাড়িতে থাকা একটি লকারের মধ্যে গুরুত্বপূর্ণ নথি, এমনকি টাকাও থাকতে পারে। আর তাই এই লকার খোলার প্রস্তুতি শুরু হয়েছে। আনা হচ্ছে লকার ভাঙ্গার জিনিসপত্র। প্রসঙ্গত, ইতিমধ্যেই জানা গিয়েছে টালিগঞ্জের পর…
Read More
বঙ্গে চিন্তা বজায় রয়েছে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যায়

বঙ্গে চিন্তা বজায় রয়েছে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যায়

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এই পরিস্থিতিতে দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে এক সময়ে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছিল। কিন্তু শেষ কয়েক সপ্তাহে তার ব্যাপক পরিবর্তন ঘটেছে। আজ ফের বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা গত দিনের তুলনায় বেড়েছে। আজও একাধিক মৃত্যু হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই বেড়েছে তুলনায়। আজ রাজ্যের পজিটিভিটি রেট ৮.৫৫ শতাংশ। এদিকে সুস্থতার হার একটু বেড়ে ৯৮.০২ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন। শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ২৬৯ জন। সংক্রমণের দিক…
Read More
ফের আবার হাই কোর্টে ববিতা

ফের আবার হাই কোর্টে ববিতা

দীর্ঘ লড়াইয়ের ফল মিলেছে৷ কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে অঙ্কিতা অধিকারীর৷ সেই শূন্য পদে নিয়োগ পেয়েছেন মামলাকারী ববিতা সরকার৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, কাজে যোগদানের প্রথম দিন থেকে ৪১ মাস পর্যন্ত মন্ত্রীকন্যা যে বেতন পেয়েছেন, তা সম্পূর্ণটা দুটি কিস্তিতে আদালতে জমা করতে হবে৷ যা দেওয়া হবে ববিতাকে৷ হাই কোর্টের নির্দেশ মেনে ইতিমধ্যেই সেই টাকা হাই কোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছেন অঙ্কিতা৷ অথচ হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও ববিতা কোনও টাকা পাননি বলে বুধবার আদালতে জানান তাঁর আইনজীবী ফিরদৌস শামীম। সেই অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার এই মামলার শুনানি ধার্য করেছে আদালত। ২০১৬ সালের ৪ ডিসেম্বর এসএসসি পরীক্ষায় বসেছিলেন ববিতা সরকার। ২০১৭…
Read More
ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া যাবে না, জানানো হলো কেন্দ্রীয় সরকারের তরফে

ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া যাবে না, জানানো হলো কেন্দ্রীয় সরকারের তরফে

চলতি বছরের শুরু দিকে যুদ্ধ পরিস্থিতির সূত্রপাত হলেও তা থামার কোনো নামই নেই৷ এই পরিস্থিতিতে দেশে ফেরানো হয়েছিল ইউক্রেনে থাকা ডাক্তারি পড়ুয়াদের। এবার আচমকাই জানানো হলো যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন-ফেরত ডাক্তারি পড়ুয়াদের ভারতের কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ আপাতত নেই। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, আইন অনুযায়ী, এমন কোনও সংস্থান তাদের পক্ষে করা সম্ভব নয়৷ গত ২৪ ফেব্রুয়ারি, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া৷ যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে কোর্স অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসতে হয় হাজার হাজার পড়ুয়াকে। তাঁদের মধ্যে অধিকাংশই ডাক্তারি পড়ুয়া। মাঝপথে পড়া বন্ধ হওয়ায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েন তাঁরা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের বাংলার বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তি…
Read More
রাজ্যে এসেই বড় দাবি মিঠুনের

রাজ্যে এসেই বড় দাবি মিঠুনের

এই মুহূর্তে রাজ্যে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। এই পরিস্থিতিতে রাজ্যের মহানগরীতে এলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শহরে পা রেখেই বুধবার কার্যত 'বোমা' ফাটিয়েছেন এই বিজেপি নেতা। দাবি করেছেন তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন ৩৮ জন তৃণমূল কংগ্রেস বিধায়ক। এতে বঙ্গ রাজনীতিতে তোলাপাড় শুরু হয়েছে আবার। তবে এর থেকেও হয়তো বড় দাবি তিনি করেছেন বাংলার ভোট নিয়ে। মিঠুনের বক্তব্য, কালকেই যদি ভোট হয় স্বচ্ছভাবে, তাহলে বিজেপি জিতবে! এই প্রসঙ্গে মহারাষ্ট্র ইস্যুর কথাও টেনেছেন তিনি। তাহলে কি বাংলাতেও বিজেপি টাকার খেলা খেলবে, উঠে গিয়েছে প্রশ্ন। হেস্টিংসে বিজেপির দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন এদিন বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখেছেন মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা সরকার…
Read More
রাজ্যের বিরুদ্ধে আবার এক দুর্নীতির অভিযোগে দায়ের হলো মামলা

রাজ্যের বিরুদ্ধে আবার এক দুর্নীতির অভিযোগে দায়ের হলো মামলা

একের পর এক দুর্নীতি, দুর্নীতির অভিযোগে জর্জরিত হচ্ছে রাজ্য। এই মুহূর্তে একের পর এক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলাপাড় হচ্ছে রাজ্য। শিক্ষা ক্ষেত্রে তো অভিযোগের শেষ নেই। এবার বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রায় সাড়ে ৫ হাজার শূন্য পদে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠছে। দাবি করা হয়েছে, প্রার্থীদের অন্ধকারে রেখে ২ হাজার ৮০০ পদে নিয়োগ করিয়ে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। জানা গিয়েছে, আবেদন পত্র জমা করার পরেও ইন্টারভিউতে ডাকা হয়নি চাকরিপ্রার্থীদের, এমনই অভিযোগ তোলা হচ্ছে। চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর, কন্সালট্যান্ট নিয়োগে দুর্নীতি করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। স্পষ্ট…
Read More
এবারের সংখ্যাটা বাড়লো আগের থেকে, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার ২৭ কোটি

এবারের সংখ্যাটা বাড়লো আগের থেকে, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার ২৭ কোটি

এই মুহূর্তে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। অর্পিতার একের পর এক ফ্লাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। কুবেরের ধনকেও হার মানাবে অর্পিতার ফ্ল্যাটের ছবি৷ এর আগে দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে তাঁর ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে নগদ প্রায় ২২ কোটি টাকা৷ সঙ্গে প্রচুর সোনার গয়না ও ২০টি মোবাইল ফোন৷ এবার ২৭ কোটি ৯০ লক্ষ্য টাকা উদ্ধার হয়েছে বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে। এরই সাথে মিলেছে ৩ কেজি সোনাও। অর্পিতার সব কটি ফ্ল্যাট থেকে এরম ভাবে টাকা মিলতে থাকলে সেই টাকার ধরলে অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে সেই নিয়ে রীতিমতো জল্পনা চলছে। ব্যাঙ্ককর্মীরা কার্যত টাকার উপর উপুড় হয়ে পড়েছেন। এত টাকা শেষ কবে তারা গুনেছেন, সেই…
Read More
ঊর্ধ্বমুখী বঙ্গের করোনা ভাইরাস

ঊর্ধ্বমুখী বঙ্গের করোনা ভাইরাস

গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে এক সময়ে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছিল। কিন্তু শেষ কয়েক সপ্তাহে তার ব্যাপক পরিবর্তন ঘটেছে। আজ ফের বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা গত দিনের তুলনায় বেড়েছে। আজও একাধিক মৃত্যু হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই বেড়েছে তুলনায়। আজ রাজ্যের পজিটিভিটি রেট ৯.০৫ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৭.৯৬ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩২ জন। শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ২২৪ জন। সংক্রমণের দিক থেকে একদিনে তিলোত্তমার…
Read More
চলতি বছর ভোট না হওয়ায়, প্রশ্ন উঠছে কবে হবে হাওড়া পুরসভায় নির্বাচন

চলতি বছর ভোট না হওয়ায়, প্রশ্ন উঠছে কবে হবে হাওড়া পুরসভায় নির্বাচন

প্রশ্ন উঠছে কবে হবে হাওড়া পুরসভায় নির্বাচন? হাওড়া পুরসভায় কেন নির্বাচন করা সম্ভব হচ্ছে না তার কারণ জানাতে ফের ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। আদালতে মামলাকারীর দাবি, দীর্ঘ সময় নির্বাচন বাকি থাকায় সাধারণ মানুষ নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বাকি সমস্ত পুরসভার নির্বাচন হয়ে গেলেও হাওড়ায় কেন নির্বাচন হবে না, এই প্রশ্ন তাঁর। এদিকে আদালত এই নিয়ে রাজ্যকে রিপোর্ট পেশের জন্য আরও দু'সপ্তাহ সময় দিয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। এর আগে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে এই ইস্যু নিয়ে সংঘাত লেগেছিল রাজ্যের শাসক দলের। হাওড়া পুরসভা সংশোধনী বিল আটকে রাখা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিশানা করেন বিধানসভার…
Read More