16
Aug
অবশেষে অবসান হলো সমস্ত জল্পনার৷ নতুন জীবনে পা রাখলেন বং বিউটি বিপাশা বসু৷ মা হতে চলেছেন তিনি৷ দীর্ঘদিন ধরেই তাঁর মাতৃত্ব নিয়ে জল্পনা চলছিল৷ কিন্তু, মুখে কুলুপ এঁটেছিলেন বিপাশা ও তাঁর স্বামী করণ সিং গ্রোভার৷ অবশেষে সব রাখঢাক সরিয়ে সুখবর শোনালেন বলিউডের এই হট কাপল৷ জীবনের নতুন ইনিংয় শুরু করতে চলেছেন বঙ্গ তনয়া৷ আলিয়ার পর বিপাশার মা হওয়ার খবরে খুশির হাওয়া বলিউডের অন্দরে৷ এর আগে অবশ্য করণ ঘনিষ্ঠরা প্রেগন্যান্সির খবরে সিলমোহর দিয়েছিলেন৷ মঙ্গলবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সুখবরটা পৌঁছে দিলেন বিপাশা নিজে৷ সাদা শার্টের আড়ালে উন্মুক্ত বেবিবাম্প৷ পরম যত্নে স্ফীতোদর আগলে রেখেছেন হবু বাবা৷ কখনও আবার তাতে চুমু এঁকে দিলেন করণ৷ এই…
