25
Jul
এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। বিভিন্ন দেশে করোনার পাশাপাশি এই রোগের সংক্রমণ বাড়ছে। এক দুই করে বাড়তে পারতে ১৬ হাজার। মাত্র দুমাসের মধ্যে গোটা বিশ্বের ৭৫ টি দেশে ১৬ হাজার মানুষকে আক্রান্ত করেছে করোনার মতোই আরও এক সংক্রামক ভাইরাস মাঙ্কি পক্স। ইতিমধ্যেই এই ভাইরাসকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উদ্বিগ্ন চিকিৎসক মহল। আর তাই এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে করোনার মতোই মাঙ্কি পক্স নিয়েও এবার বিশ্ব জুড়ে স্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করল ওয়ার্ল্ড হেলথ অর্গানিজেশন তথা হু। এই প্রসঙ্গে হু-এর ডিরেক্টর জেনারেল ট্রেন্ডস আধানম ঘেব্রিয়াসুস জানান, 'মাঙ্কি পক্স বিশ্বজুড়ে চিন্তা বাড়াচ্ছে। আর তাই এই ভাইরাসকে রুখতে স্বাস্থ্য…
