Arpita Debnath

5487 Posts
জিটিএ নির্বাচনে জয়ের পর এবার পাহাড়ে যেতে পারেন মুখ্যমন্ত্রী

জিটিএ নির্বাচনে জয়ের পর এবার পাহাড়ে যেতে পারেন মুখ্যমন্ত্রী

পূর্ব ঘোষণা অনুযায়ী সদ্য সমাপ্ত জিটিএ নির্বাচনে ৪৫ টি আসনের মধ্যে সবচেয়ে বেশি আসন পেয়ে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বোর্ড গঠন করবে। তাঁর দল পেয়েছে ২৭ টি আসন। তার আগে কলকাতায় নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। আগামী ১২ জুলাই দার্জিলিঙে জিটিএ সদস্যদের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণও জানিয়েছেন অনীত থাপা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সব ঠিক থাকলে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে তাঁদের দুজনের মধ্যে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে? সূত্র বলছে, পাহাড়ের উন্নয়ন এবং তার গতিপ্রকৃতি নিয়েও কথা বলেছেন তারা। গত পাঁচ বছরে অনেক প্রশাসনিক কাজই থমকে…
Read More
ভিভোর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে শুরু তল্লাশি

ভিভোর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে শুরু তল্লাশি

সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠছে আর্থিক তছরুপের, এই কারণে এবার ইডির নজরে নতুন এক সংস্থা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি'র নজরে রয়েছে চিনা মোবাইল নির্মাণকারী সংস্থা ভিভো। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ দেশজুড়ে মোট ৪৪ টি কার্যালয়ে হানা দিয়েছে আধিকারিকরা। আর্থিক তছরূপ বিরোধী আইনের আওতায় মামলা হয়েছে সংস্থার বিরুদ্ধে। এবার সূত্র মারফৎ জানা গেল, এই তল্লাশি অভিযানের মধ্যেই ভারত ছেড়ে পালিয়েছেন ভিভোর দুই অধিকর্তা ঝেনশেন ওউ এবং ঝ্যাং ঝাই। অবশ্যই এই ঘটনা এই ইস্যুকে আরও বেশি গুরুত্বপূর্ণ বানিয়ে দিল। ভারত এবং চিনের বর্তমান সম্পর্ক নিয়ে আলাদা কিছু বলার নেই। লাদাখ ইস্যুর পর থেকে দুই দেশের সম্পর্কের যে অবনতি হয়েছে তা সকলের জানা। এখনও…
Read More
গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী

গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী

হামলা হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী ওপর৷ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের উপর প্রাণঘাতী হামলা৷ তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক আততায়ী। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিনজো। এরই মধ্যে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলেও খবর৷ জানা গিয়েছে, পশ্চিম জাপানের নারা শহরে একটি জনসভায় বক্তব্য রাখার সময়ই তাঁর উপর এই হামলা চালানো হয়৷ ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আততায়ীর কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। যদিও এই হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ (ভারতীয় সময় সকাল ৮.২৯ মিনিটে) ঘটনাটি ঘটে৷ সেই সময় প্রচার কর্মসূচিতে ব্যস্ত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে৷ তাঁকে লক্ষ্য করে গুলি চালানো…
Read More
কয়েক হাজার চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

কয়েক হাজার চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিক্ষক নিয়োগে দুর্নীতির মাঝেই বড়ো ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে। আসানসোলের কর্মিসভা থেকে তিনি দাবি করেছিলেন যে, তাঁর কাছে ১৭ হাজার শিক্ষকদের চাকরি তৈরি করে রাখা আছে। কিন্তু বিষয়টি এখন আদালতের কাছে রয়েছে। আদালত অনুমতি না দিলে, তিনি কিছু করতে পারবেন না। সেই ঘোষণার পর এদিন চাকরি নিয়ে আরও বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, আরও ৩০ হাজার চাকরি তৈরি রয়েছে। নেতাজি ইন্ডোরে ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রদান অনুষ্ঠানে এই ঘোষণাই করেন তিনি। মমতা জানান, আইটিআই এবং পলিটেকনিক থেকে যাঁরা স্কিল ট্রেনিং নিয়েছেন, তাঁদের চাকরির ব্যবস্থা করবে রাজ্য। ৩০ হাজার চাকরি তৈরি রয়েছে। রাজ্য চাকরি মেলার আয়োজন করা হচ্ছে। খুব শীঘ্রই…
Read More
আর্থিক সংকটে শ্রীলঙ্কা এবার রাশিয়ার কাছে সাহায্য চাইলো

আর্থিক সংকটে শ্রীলঙ্কা এবার রাশিয়ার কাছে সাহায্য চাইলো

বড় রকম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। জ্বালানি সংকট দূর করতে ভারতের পর এবার রাশিয়ার দ্বারস্থ হল আর্থিক অনটনের জর্জরিত প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। জানা যাচ্ছে সম্প্রতি জ্বালানি সংকট মেটাতে পুতিনের শরণাপন্ন হয়েছেন লঙ্কান প্রেসিডেন্ট। শ্রীলঙ্কার বিতর্কিত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের দাবি, ইতিমধ্যেই শ্রীলঙ্কার জ্বালানির সংকট দূর করতে রাশিয়া থেকে প্রয়োজনীয় তেল আমদানি ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা হয়েছে তাঁর। উল্লেখ্য, এই মুহূর্তে তীব্র জ্বালানি সংকটে জ্বলছে শ্রীলঙ্কা। প্রায় দেউলিয়া এই দেশের জ্বালানি মন্ত্রী দিন দুয়েক আগেই জানিয়েছিলেন, এই মুহূর্তে দেশে যে পরিমাণ পেট্রোল মজুদ রয়েছে তা দু-একদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। সেই সংকট দূর করতেই এবার রাশিয়ার দ্বারস্থ হয়েছিলেন গোতাবায়া রাজাপক্ষে। এদিন পুতিনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এক টুইট বার্তায় আরও জানিয়েছেন,…
Read More
এবার জেলের কয়েদি হলেন রাজ বব্বর

এবার জেলের কয়েদি হলেন রাজ বব্বর

একসময়ের অভিনেতা আজ জেলের কয়েদি। মাঝে কেটে গিয়েছে প্রায় চব্বিশ বছর, এবার সাজা হলো এই দীর্ঘ সময় পর। তিনি একাধারে অভিনেতা, অন্যধারে কংগ্রেস নেতা। অভিনয় এবং রাজনীতি নিয়ে ছিলেন কিন্তু তাঁকে জেলের ঘানি টানতে হচ্ছে। কারণ ২ বছরের জন্য কারাদণ্ড হয়েছে রাজ বব্বরের। ২৬ বছরের পুরোনো এক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন অভিনেতা। লখনউ-এর বিশেষ আদালত আজ সেই মামলায় তাঁর বিপক্ষে রায় দিয়েছে। ঠিক কোন মামলায় এই সাজা পেলেন রাজ? জানা গিয়েছে, এক সরকারি আধিকারিককে অপমান ও শারীরিক নিগ্রহ এবং কাজে বাধা দেওয়ার অপরাধে ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন তিনি। সেই সময় সমাজবাদী পার্টিতে ছিলেন রাজ বব্বর। তখন এক নির্বাচনের সময়ে…
Read More
জটিল হচ্ছে লালুর অবস্থা

জটিল হচ্ছে লালুর অবস্থা

আবার একবার গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন তিনি। ফের গুরুতর অসুস্থ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো লালু প্রসাদ যাদব। জানা যাচ্ছে সম্প্রতি গুরুতর চোট পেয়েছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। জানা যাচ্ছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের কান্ডারী লালু প্রসাদ যাদবের শারীরিক অবস্থার অবনতি। দিল্লির এইমস হাসপাতাল সূত্রে খবর এই মুহূর্তে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন আংশিক কোমায়। প্রসঙ্গত শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে বুধবার বিকেলেই লালুকে পাটনার একটি হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। একই সঙ্গে জানা যাচ্ছে ইতিমধ্যেই…
Read More
আবার নতুন করে গ্যাসের দাম বাড়ায় কাঠে রান্না করছে গরীব মানুষ

আবার নতুন করে গ্যাসের দাম বাড়ায় কাঠে রান্না করছে গরীব মানুষ

প্রতিনিয়ত মধ্যবিত্তদের ওপর চাপ বাড়ছে অর্থৈনৈতিক দিক থেকে। বাড়তে থাকা বাজার দরের মাঝে ফের বাড়লো চিন্তা। আবার বাড়ল রান্নার গ্যাসের দাম৷ কোপ পড়ল মধ্যবিত্তের হেঁশেলে৷ এক ধাক্কায় ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার৷ জ্বালানি গ‍্যাসের দাম বৃদ্ধি পেতে পেতে এমন জায়গায় পৌঁছেছে যে নিন্ম মধ‍্যবিত্ত পরিবার গুলির অবস্থা শোচনীয়। বেশি দাম দিয়ে গ‍্যাসের নেওয়ার ক্ষমতা অনেক পরিবারের হচ্ছে না। ফলে রান্নার জন্য কাঠ ভেঙে নিয়ে আসতে হচ্ছে অথবা মাঠ থেকে গোবর কুড়িয়ে নিয়ে এসে ঘুটে অথবা মশাল তৈরী করে জ্বালানি হিসাবে ব‍্যবহার করতে হচ্ছে। সবচেয়ে বেশি অসুবিধার মধ‍্যে রয়েছেন নির্মাণকর্মী ও তাদের…
Read More
সব জল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন বরিস জনশন

সব জল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন বরিস জনশন

বিগত বেশ কিছুদিন ধরে পদত্যাগ পর্ব চলছিলো মন্ত্রিসভায়। এবার প্রাক্তন হলেন প্রধানমন্ত্রী। চলছিলো জল্পনা, টালমাটাল অবস্থায় ছিলো প্রধানমন্ত্রীর মন্ত্রিত্ব পদ। এবার আশঙ্কাই সত্যি হল। দেশের স্বার্থে ও দলীয় সদস্যদের চাপের কাছে হার স্বীকার করে শেষমেশ ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বরিস জনসন। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই খবর পাওয়া যায়, ব্রিটেন মন্ত্রিসভার ৪০ জন সদস্য একসঙ্গে পদত্যাগ করায় কার্যত কোনঠাসা হয়ে পড়েছেন জনসন এবং আজই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চলেছেন। জানা যাচ্ছে, পদত্যাগ করার পূর্বে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বার্তায় প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আমার যাবতীয় ব্যর্থতার দায় স্বীকার করে নিচ্ছি। আমি এর জন্য রীতিমতো অনুতপ্ত। পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বভার যিনি গ্রহণ করবেন, তার প্রতি আমার তরফ…
Read More
অতিভারী বৃষ্টির কারণে মৃত্যুও হয়েছে বানিজ্য নগরীতে

অতিভারী বৃষ্টির কারণে মৃত্যুও হয়েছে বানিজ্য নগরীতে

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মহারাষ্ট্র। একদিকে রাজনৈতিক ডামাডোল, অন্যদিকে ব্যাপক বৃষ্টি। সবে মিলে কার্যত অচল বাণিজ্য নগরী। প্রবল বৃষ্টির কারণে কার্যত ডোবায় পরিণত হয়েছে বাণিজ্য নগরী মুম্বই। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা অর্ধেক জলের তলায় চলে গিয়েছে, বাস, গাড়ির চাকা প্রায় পুরো ডুবে গিয়েছে। ব্যাপক প্রভাব পড়েছে লোকাল ট্রেন চলাচলে। এমনকি এও জানা গিয়েছে যে, থানে অঞ্চলে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। ইতিমধ্যেই সেখানে 'অরেঞ্জ অ্যালার্ট' জারি করা হয়েছে এবং স্পষ্ট জানা ন হয়েছে যে, আগামী অন্তত দু'দিন টানা বৃষ্টি চলবে। ফলে অবস্থা যে আরও খারাপ হবে তা বুঝেই গিয়েছে মুম্বইবাসী। সোম ও মঙ্গলবারের পর বুধবারও সকাল থেকে মুম্বইয়ে শুরু…
Read More
অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে

অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে

আবার একবার গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন তিনি। ফের গুরুতর অসুস্থ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো লালু প্রসাদ যাদব। জানা যাচ্ছে সম্প্রতি গুরুতর চোট পেয়েছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। চোটের কারণে বিহারের একটি হাসপাতালে লালুকে তড়িঘড়ি ভর্তি করা হয়। কিন্তু তারপরেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকালেই লালু প্রসাদ যাদবকে ফের এয়ার অ্যাম্বুলেন্সে করে আনা হচ্ছে দিল্লিতে। জানা যাচ্ছে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করার জন্য লালুকে পাটনা থেকে রাজধানীতে নিয়ে আসা হচ্ছে। লালু প্রসাদের পরিবার সূত্রে খবর, চলতি সপ্তাহের প্রথম দিকে বর্ষীয়ান এই রাজনীতিবিদ সিড়ি থেকে পা পিছলে পড়ে যান এবং তাতেই গুরুতর চোট পান। যে সময় এই দুর্ঘটনা ঘটে সেই সময় বাড়িতেই ছিলেন…
Read More
রাজ্যে সংক্রমণের সাথে সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা

রাজ্যে সংক্রমণের সাথে সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা

ঊর্ধ্বমুখী বঙ্গ করোনা ভাইরাস। এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ মাত্র একদিন দৈনিক সংক্রমণ কিছুটা কমার পরেই দেশজুড়ে করোনা আক্রান্তের হার দিল ঘোড়ার লাফ। জানা যাচ্ছে গত একদিনে দেশজুড়ে করোনা সংক্রমনের হার এক ধাক্কায় ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রের তথ্য জানাচ্ছে, এদিন দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,১৫৯। গতকাল যেখানে দেশের এই দৈনিক আক্রান্তের সংখ্যাটিই ১২ হাজারের আশেপাশে ঘোরাফেরা করেছে। অন্যদিকে জানা যাচ্ছে আক্রান্তের সংখ্যার নিরিখে এই মুহূর্তে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। দেশের পশ্চিম প্রান্তে অবস্থিত এই রাজ্যের করোনার সংক্রমণ রীতিমতো চিকিৎসকদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ শুধুমাত্র মহারাষ্ট্রে গত একদিনে করোনার সংক্রমণ তথা দৈনিক আক্রান্তের হার ১০৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আক্রান্তের সংখ্যার নিরিখে এই রাজ্যে আবার…
Read More
দুর্নীতির অভিযোগে নাস্তানাবুদ রাজ্য, এবার স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগে দুর্নীতির অভিযোগ

দুর্নীতির অভিযোগে নাস্তানাবুদ রাজ্য, এবার স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগে দুর্নীতির অভিযোগ

একের পর এক দুর্নীতির অভিযোগ রাজ্যে৷ স্কুল সার্ভিস কমিশনে একের পর এক দুর্নীতিতে তোলপাড়া রাজ্য রাজনীতি৷ শুধু তাই নয়, দুর্নীতির অভিযোগ রয়েছে পুলিশ ও দমকলেও৷ এবার স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠল কলকাতা হাই কোর্টে৷ এর আগে গ্রুপ ডি মামলায় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ অনুসন্ধান কমিটি গঠন করেছিল৷ ওই কমিটির নেতৃত্বে ছিলেন বিচারপতি রঞ্জিতকুমার বাগ৷ এবার স্বাস্থ্যদফতরের মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি জয়ন্তকুমার বিশ্বাসের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিশন করল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চ। অবসরপ্রাপ্ত বিচারপতি জয়ন্তকুমার বিশ্বাস ছাড়াও এই তদন্ত কমিটিতে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সচিব নরেন্দ্রনাথ…
Read More
বাড়তে থাকা সংক্রমনের সংখ্যার কারণে, হাসপাতালগুলির পরিকাঠামো খতিয়ে দেখছে রাজ্য

বাড়তে থাকা সংক্রমনের সংখ্যার কারণে, হাসপাতালগুলির পরিকাঠামো খতিয়ে দেখছে রাজ্য

করোনা ভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। বিগত কয়েক দিনের যে তথ্য সামনে এসেছে তাতে বলা যায় বাংলার করোনা পরিস্থিতি আবার আগের মতো আতঙ্কের পর্যায়ে যাচ্ছে। সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা চিন্তা বাড়াচ্ছে। হাসপাতালেও রোগী ভর্তির সংখ্যা বাড়তে শুরু করছে। এই অবস্থায় রাজ্য সরকার কোভিড নিয়ন্ত্রণে হাসপাতালগুলির বর্তমান পরিস্থিতি ও পরিকাঠামো খতিয়ে দেখেছে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশীষ ভট্টাচার্য আজ সব মেডিক্যাল কলেজের সুপার এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভার্চূয়াল বৈঠক করেন। সেখানে রাজ্যে করোনা সংক্রমণ আবার বৃদ্ধি পেতে থাকায় উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ভেন্টিলেটর, অক্সিজেন সহ হাসপাতালগুলির অন্যান্য সামগ্রী…
Read More