Arpita Debnath

5702 Posts
আন্দোলনকারীদের উদ্দ্যেশ্যে বার্তা দিলেন বিচারপতি

আন্দোলনকারীদের উদ্দ্যেশ্যে বার্তা দিলেন বিচারপতি

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের উদ্দ্যেশ্য বার্তা দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঘরে বসে বিপ্লব হয় না! গান্ধী মূর্তির পাদদেশে থাকা আন্দোলনকারীদের উদ্দেশ্য মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। হাতে মোমবাতি নিয়ে মিছিলে করলে আর একটা মেসেজ করে ছেড়ে দিলেই বিপ্লবী হয়ে যাওয়া যায় না। রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরি প্রার্থীদের আন্দোলন প্রসঙ্গে এদিন কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, এখন স্যোশাল মিডিয়ার অপব্যবহার করে হচ্ছে। চাকরি না পেলেই অভিযোগ। কত জন অবস্থান করছেন গান্ধী মূর্তির পাদদেশে, কী কারণে আন্দোলন করছেন তা তিনি জানেন। এদিকে আন্দোলনকারীরা জানায়, তাঁদের অধিকাংশ…
Read More
আগামী দুই সপ্তাহের মধ্যেই অঙ্কিতার জমা দেওয়া বেতের সমস্ত টাকা পাবে ববিতা

আগামী দুই সপ্তাহের মধ্যেই অঙ্কিতার জমা দেওয়া বেতের সমস্ত টাকা পাবে ববিতা

দীর্ঘ লড়াইয়ের ফল মিলেছে৷ কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে অঙ্কিতা অধিকারীর৷ সেই শূন্য পদে নিয়োগ পেয়েছেন মামলাকারী ববিতা সরকার৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, কাজে যোগদানের প্রথম দিন থেকে ৪৩ মাস পর্যন্ত মন্ত্রীকন্যা যে বেতন পেয়েছেন, তা সম্পূর্ণটা দুটি কিস্তিতে আদালতে জমা করতে হবে৷ যা দেওয়া হবে ববিতাকে৷ ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা জমা দিয়েছেন তিনি৷ সেই টাকা পেয়ে গিয়েছেন মামলাকীর ববিতা সরকার৷ এদিন দ্বিতীয় কিস্তির ৭ লক্ষ ৯৬ হাজার ৪২১ টাকা জমা করেন অঙ্কিতা৷ ২ সপ্তাহের মধ্যে রেজিস্টার জেনারেলের কাছ থেকে এই টাকা সংগ্রহ করবেন ববিতা৷ ১৮ অগাস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷ ২০১৬ সালের ৪ ডিসেম্বর এসএসসি…
Read More
রাজ্যের টালমাটাল পরিস্থিতির মাঝেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

রাজ্যের টালমাটাল পরিস্থিতির মাঝেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

এই মুহূর্তে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। পার্থ চট্টোপাধ্যায় কাণ্ডে তাঁর সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। রাজ্যজুড়ে আলোচনা তুঙ্গে। এই আবহে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী মাসেই চার দিনের সফরে দিল্লি যাচ্ছেন। অগাস্ট মাসের ৪ তারিখ কলকাতা থেকে দুপুরের বিমানে তিনি দিল্লি পৌছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে প্রস্তাবিত এই বৈঠকে তিনি যোগ দেবেন বলেই খবর। তবে এবার দিল্লি সফরে গিয়ে শুধু এই বৈঠকেই যে তিনি যোগ দেবেন এমনটা নয়। নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর সঙ্গেও দেখা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তিনি আলাদাভাবে…
Read More
আন্দোলনরত চাকরিপ্রার্থীরা পাবে চাকরি: বার্তা অভিষেকের

আন্দোলনরত চাকরিপ্রার্থীরা পাবে চাকরি: বার্তা অভিষেকের

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় তোলপাড় গোটা রাজ্য৷ এই পরিস্থিতি সামাল দিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সে কথা বৃহস্পতিবার সন্ধ্যাতেই ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ এবার কথা মতো আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা শুক্রবার দেখা করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। জানা গিয়েছে, অভিষেক আশ্বাস দিয়ে জানিয়েছেন, মেধাতালিকাভুক্ত সকলের চাকরি হবে। তাঁর এই মন্তব্যে আপাতত খুশি হয়েছেন আন্দোলনকারীরা। এসএসসি আন্দোলনকারীদের নেতা শহীদুল্লাহ জানিয়েছেন, ২০১৬ সালের প্রথম এসএলএসটি মেধা তালিকাভুক্ত প্রত্যেকের চাকরি হবে। এ ব্যাপারে আগামী ৮ অগাস্ট শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দফতরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন এসএসসি আন্দোলনকারীদের…
Read More
শুরু তদন্ত, ফ্ল্যাটের পর ইডির নজরে এবার অর্পিতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

শুরু তদন্ত, ফ্ল্যাটের পর ইডির নজরে এবার অর্পিতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের একের পর এক ফ্লাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। বাড়ি, বাগান বাড়ি, ফ্ল্যাট অফিসের পর এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 'ঘনিষ্ঠ বান্ধবী' অর্পিতা মুখোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েও তদন্ত শুরু করলেন ইডি আধিকারিকরা। প্রসঙ্গত, পার্থ ঘনিষ্ঠ এই অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকেই গত এক সপ্তাহে বেনজিরভাবে মিলেছে টাকার পাহাড়। দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এবং উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়ার দুটি অভিজাত ফ্ল্যাট থেকে মিলেছে নগদ প্রায় ৫০ কোটি টাকা। সঙ্গে কোটি টাকার গয়না, সম্পত্তির দলিল এবং বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তো বটেই, জাতীয়…
Read More
বাড়তে থাকা মাঙ্কিপক্স নিয়ে একাধিক পরামর্শ

বাড়তে থাকা মাঙ্কিপক্স নিয়ে একাধিক পরামর্শ

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। কিছুদিন আগে পর্যন্ত ভারত একটু স্বস্তি পাচ্ছিল বটে কিন্তু এখন দেশেও এই রোগ ধরা পড়েছে। সম্প্রতি কেরলে একজনকে পাওয়া গিয়েছে যে এই রোগে আক্রান্ত। তাই সঙ্গে সঙ্গেই এই রোগ নিয়ে তৎপরতা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে এই রোগ নিয়ে। কী ভাবে এই রোগ থেকে দূরে থাকতে হবে তা নিয়ে পরামর্শও দেওয়া হচ্ছে। কেন্দ্রের তরফে জানান হয়েছে, কারোর শরীরে কোনও ক্ষত থাকলে তার থেকে অন্য মানুষকে দূরে থাকতে হবে। এছাড়াও যৌনাঙ্গে ক্ষত থাকলেও বিশেষভাবে সাবধান হতে হবে। পাশাপাশি মৃত বা…
Read More
চাকরি নিয়ে তথ্যের তলব আদালতের

চাকরি নিয়ে তথ্যের তলব আদালতের

এই মুহূর্তে চাকরি নিয়ে তোলপাড় রাজ্য। হাজার হাজার চাকরিপ্রার্থী শহরের রাস্তায় প্রতিবাদে সামিল। দ্রুত এবং স্বচ্ছভাবে নিয়োগ চাইছে তাঁরা। সকলের দাবি তাঁরা যোগ্য প্রার্থী কিন্তু তাদের বঞ্চিত করে রাখা হয়েছে। সেই নিয়োগ নিয়েই বড় পর্যবেক্ষণ আদালতের। কলকাতা হাইকোর্ট মনে করছে, এই মুহূর্তে ১৮ হাজার শূন্যপদ খালি রয়েছে। কিন্তু রাজ্যের শূন্যপদের সংখ্যা কত? আগামী ৪৮ ঘন্টার মধ্যে তা জানাতে হবে রাজ্যের শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে। এমনই নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। অন্যদিকে, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (নাম না করে) এবং বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব সংবাদ মাধ্যমে দাবি করেছেন আদালতের হস্তক্ষেপের জন্য অনেকের চাকরি হচ্ছে না। এমনটা জেনেছেন কলকাতা হাইকোর্টের…
Read More
বাংলায় বাড়লো মৃত্যুর সংখ্যা

বাংলায় বাড়লো মৃত্যুর সংখ্যা

ঊর্ধ্বমুখী করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। দৈনিক আক্রান্তের মাত্রা আবার আজ বাড়ল বঙ্গে। শেষ কয়েক সপ্তাহে তার ব্যাপক পরিবর্তন ঘটেছে। আজ ফের বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা গত দিনের তুলনায় বেড়েছে। আজও একাধিক মৃত্যু হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই বেড়েছে তুলনায়। আজ রাজ্যের পজিটিভিটি রেট ফের বেড়ে ১০.৪২ শতাংশ। এদিকে সুস্থতার হার একটু বেড়ে ৯৮.০৬ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৯০ হাজার ৪৮৩ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৭ জনের…
Read More
বদলে গেলো ভোটদাতার বয়সের সংখ্যা

বদলে গেলো ভোটদাতার বয়সের সংখ্যা

বদল হলো ভোট দেওয়ার নিয়ম। সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের ন্যূনতম বয়স ১৮৷ তার আগে ভোটাধিকার প্রয়োগ করতে পারে না কোনও নাগরিক। তবে এবার থেকে ১৮ নয়, ১৭ বছর বয়স হলেই করা যাবে ভোটার কার্ডের জন্য আবেদন৷ জাতীয় নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়, এবার থেকে ১৭ বছর বয়স হলেই ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন নাগরিকরা৷ ১৭+ হলেই ভোটার তালিকায় নাম নথিবদ্ধ করার জন্য অগ্রিম আবেদন করা যাবে৷ এর ফলে তরুণ-তরুণীদের আর ১৮ বছর হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। একটি বিবৃতিতে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ‘‘১৭ উর্ধ্ব তরুণ-তরুণীরা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য অগ্রিম আবেদন করতে পারেন।…
Read More
জাগছে আতঙ্কের কারণ, গলছে বরফ গ্রিনল্যান্ডের

জাগছে আতঙ্কের কারণ, গলছে বরফ গ্রিনল্যান্ডের

গলছে বরফ, জলবায়ুর পরিবর্তনের প্রভাব পড়ছে৷ পাথরের খাঁজ বেয়ে বয়ে চলেছে জলের স্রোত৷ দুধ সাদা স্রোত এসে মিশছে নীল জলে৷ এ যেন এক অপরূপ দৃশ্য৷ জলের সাদা স্রোত ধীরে ধীরে হয়ে উঠছে নীল রঙা৷ উপগ্রহ থেকে তোলা এই চিত্র দেখলে সত্যি মন ভালো হয়ে যায়৷ মনে হয় কোনও নির্ভেজাল প্রাকৃতিক দৃশ্য৷ কিন্তু বিজ্ঞানীরা বলছেন, এই ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে ‘ভবিষ্যতের আতঙ্ক’৷ এই ছবিটি উত্তর গ্রিনল্যান্ডের৷ যা দৃশ্যত মনোরম হলেও আসলে এটি এক অশনি সংকেত৷ বিষ্ণ উষ্ণায়নের মারাত্মক ফল৷ অতিরিক্ত উত্তাপে গলে যাচ্ছে টন টন বরফ৷ সেই দুধ সাদা বরফই এসে মিশছে নীল সমুদ্রের জলে। পরিবেশবিদদের হাতে এ সম্পর্কিত যে তথ্য উঠে এসেছে…
Read More
একের পর এক নারীর নাম জুড়ছে পার্থার ঘনিষ্ট তালিকায়

একের পর এক নারীর নাম জুড়ছে পার্থার ঘনিষ্ট তালিকায়

এই মুহূর্তে রাজ্যের মধ্যে সব চেয়ে শিরোনামে এখন একটাই নাম পার্থ- অর্পিতা। পার্থ চট্টোপাধ্যায়ের 'দৌলতে' এখন গোটা বাংলা বা দেশ অর্পিতা মুখোপাধ্যায়কে চেনে। তাঁর দুটি ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে ৫০ কোটি নগদ সহ বিপুল সোনা, রূপো, জমির দলিল, মোট প্রায় ৬০ কোটি টাকার সম্পত্তি। অর্পিতার আরও সম্পত্তির খোঁজ মিলেছে এবং আরও অনেক টাকা উদ্ধার হবে বলে অনুমান। কিন্তু তিনিই যে একমাত্র পার্থ 'ঘনিষ্ঠ' তা নয়। ইডির নজরে আছে আরও ৪ মহিলা! সূত্রের খবর, এই চারজনের মধ্যে আছেন এক আইএএস অফিসার এবং একজন অধ্যাপিকা। এছাড়াও দুজনের নাম সামনে এসেছে যাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠছে। একটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে…
Read More
আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বৈঠকে বসতে চলেছেন SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে

আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বৈঠকে বসতে চলেছেন SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় তোলপাড় গোটা রাজ্য৷ এই পরিস্থিতি সামাল দিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সে কথা বৃহস্পতিবার সন্ধ্যাতেই ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ কিন্তু, প্রশ্ন ছিল শুক্রবার কোথায় চাকরিপ্রার্থীদের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করবেন তৃণমূল সাংসদ? দলীয় সূত্রে খবর, নিজের ক্যামাক স্ট্রিটের দফতরেই আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সূত্রে আগেই জানা গিয়েছিল, আন্দোলনকারীদের নেতা শহীদুল্লাহ্‌র সঙ্গে অভিষেকের দফতর যোগাযোগ করেছে। তৃণমূল সাংসদ নিজে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলবেন। এর কিছুক্ষণ পরেই শহীদুল্লাহ্ও অভিষেকের দফতরের সঙ্গে ফোনে কথা হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘‘আমারা দীর্ঘদিন ধরে কী দাবি জানাচ্ছে, তা…
Read More
তবে কি এবার পার্থ-অর্পিতার নতুন জায়গা প্রেসিডেন্সি জেল

তবে কি এবার পার্থ-অর্পিতার নতুন জায়গা প্রেসিডেন্সি জেল

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বর্তমান ঠিকানা সিজিও কমপ্লেক্সে ইডি-র লক আপ৷ ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ কিন্তু এর পর কোথায়? ইডি হেফাজত শেষ হলেই পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়কে জেল হেফাজতে পাঠানো হবে বলেই মনে করেছেন আইনজ্ঞরা। ইতিমধ্যেই মন্ত্রিসভা এবং দলের যাবতীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। এখন ইডি–কে আদালতের সামনে প্রমাণ করতে হবে পার্থ–অর্পিতা দোষী। তাহলেই ইডি হেফাজত থেকে জেল হেফাজত হবে তাঁদের৷ কোথায় রাখা হবে পার্থ-অর্পিতাকে? জানা গিয়েছে, আলিপুর মহিলা এবং প্রেসিডেন্সি জেলে পার্থ ও অর্পিতাকে রাখার জন্য বন্দোবস্ত করে রেখেছে…
Read More
মেয়ের কাজকর্ম নিয়ে আক্ষেপের সুর অর্পিতার মায়ের

মেয়ের কাজকর্ম নিয়ে আক্ষেপের সুর অর্পিতার মায়ের

এই মুহূর্তে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের একের পর এক ফ্লাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। মেয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে টাকার পাহাড়৷ বিপুল সোনা গয়না, বিদেশি মুদ্রা, দামী গাড়ি আর বিলাসবহুল ফ্ল্যাট জুড়ে বৈভবের ছোঁয়া৷ অথচ তাঁর মা থাকেন নিতান্তই সাদামাটা ভাবে৷ স্বামীর পেনশনের টাকায় জীবন চলে তাঁর৷ কিন্তু মেয়ের কুকর্মের আঁচ যে তাঁর গায়েও লেগেছে৷ বার বার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকেও৷ হানা দিয়েছে ইডি৷ চলেছে জিজ্ঞাসাবাদ৷ কিন্তু, কাতর স্বরেই অর্পিতা মুখোপাধ্যায়ের মা মিনতি মুখোপাধ্যায় জানালেন, ‘‘মেয়ের কোনও অর্থ ভোগ করিনি’’৷ বরং মেয়ের…
Read More