Arpita Debnath

5487 Posts
আজ গেরুয়া শিবিরেরর মিছিলে অনুমতি দিল হাইকোর্ট

আজ গেরুয়া শিবিরেরর মিছিলে অনুমতি দিল হাইকোর্ট

অবশেষে পাওয়া গেল অনুমতি। আজ বুধবার ৬ জুলাই বিজেপির মিছিলে কলকাতা হাইকোর্ট অনুমতি দিল। এই দিন বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন এবং তার প্রেক্ষিতেই মিছিল করার আবেদন জানিয়েছিল ভারতীয় জনতা পার্টি শিবির। সেই মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। কী কী শর্ত রাখা হয়েছে এই মিছিলের জন্য? আদালত জানিয়েছে, যানবাহন চলাচল ব্যাহত করা যাবে না। গার্ড রেল দিয়ে ঘেরা এলাকার মধ্যে সমাবেশ করতে হবে। ৬ জুলাই দুপুর ৩ টেয় গোলপার্ক থেকে বিজেপির শোভাযাত্রা শুর হওয়ার কথা রয়েছে। গড়িয়াহাট, রাসবিহারী মোড় হয়ে হাজরা মোড়ে শেষ হবে এই শোভাযাত্রা। সেখানেই অস্থায়ী মঞ্চে সভা করে সন্ধ্যা…
Read More
প্রবল বৃষ্টির জেরে প্রায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রে

প্রবল বৃষ্টির জেরে প্রায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রে

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মহারাষ্ট্র। বিগত বেশ কয়েকদিন বড় রকম রাজনৈতিক ডামাডোলের মধ্যে দিয়ে কেটেছে মহারাষ্ট্রের রাজনৈতিক মঞ্চ। একদিকে রাজনৈতিক ডামাডোল, অন্যদিকে ব্যাপক বৃষ্টি। সবে মিলে কার্যত অচল বাণিজ্য নগরী। সোমবারই আস্থা ভোটে জয়ী হয়েছেন একনাথ শিন্ডে। আর তার ঠিক পরের দিন থেকে মুম্বই, পুনে, রায়গর, পালঘরের মতো একাধিক গুরুত্বপূর্ণ শহরে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত। মুম্বইসহ মহারাষ্ট্রের একাধিক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, জারি হয়েছে কমলা সতর্কতাও। বৃষ্টিপাতের জেরে জলমগ্ন বাণিজ্যনগরী। ফলে জল যন্ত্রণায় কার্যত নাকাল শহরবাসী। জানা যাচ্ছে ইতিমধ্যেই মুম্বইয়ের নিচু এলাকাগুলিতে জল দাঁড়িয়ে রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ যে হারে মুম্বইসহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে তাতে…
Read More
তবে কি এবার ফিরতে চলেছে আগের অবস্থা? চিন্তা বাড়ছে সংক্রমণের সংখ্যায়

তবে কি এবার ফিরতে চলেছে আগের অবস্থা? চিন্তা বাড়ছে সংক্রমণের সংখ্যায়

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ ঊর্ধ্বমুখী বঙ্গ করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। দেড় হাজারের গণ্ডি পেরতেই শঙ্কা আরও বৃদ্ধি হয়েছিল। আশঙ্কা আপাতত যে কম হবে না তাও বোঝা যাচ্ছে। বঙ্গে পজিটিভিটি রেট হু হু করে বাড়ছে, আজ সংক্রমণও প্রায় ২ হাজারের কাছে। তাহলে কি ধরে নেওয়া যায় যে চতুর্থ কোভিড ঢেউয়ের এটাই শুরু? আপাতত তেমন ইঙ্গিত বিশেষজ্ঞরা দিচ্ছেন না। এখনও পরিস্থিতি হাতের বাইরে যায়নি এমন দাবি করা হচ্ছে। কিন্তু বিগত কয়েক দিনে যে হারে বেড়েছে সংক্রমণ, তাতে আতঙ্কিত না হওয়ার কোনও কারণ নেই। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭৩…
Read More
ভিভোর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ

ভিভোর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ

সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠছে আর্থিক তছরুপের, এই কারণে এবার ইডির নজরে নতুন এক সংস্থা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির নজরে এবার চীনা মোবাইল নির্মাণকারী সংস্থা ভিভো। ভিভোর দেশজুড়ে মোট ৪৪ টি কার্যালয়ে হানা দেন ইডি আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনও আর্থিক তছরুপের প্রমাণ মিলেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। চলতি বছরের প্রথম থেকেই একের পর এক চিনা সংস্থা দেশের তদন্তকারীদের নজরে এসেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি চিনা কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। জানা গিয়েছিল চিনা সংস্থার অফিসগুলির বিরুদ্ধে সম্প্রতি একের পর এক অভিযোগ আসছে যে কারণে তাদের কার্যালয়গুলিতে অভিযান চালানো হচ্ছে। এর আগে আর্থিক অনিয়মের অভিযোগে গত মে মাসেই চিনা সংস্থা শাওমির বিরুদ্ধে তদন্ত চালানো হয়েছিল। এপ্রিল মাসের শেষের দিকে…
Read More
বাড়ছে জল্পনা, একসঙ্গে রুপা কুনাল

বাড়ছে জল্পনা, একসঙ্গে রুপা কুনাল

রাজনীতির মঞ্চে দুজন দুজনের পুরো বিপরীতে।একজন উত্তর মেরু হলে অপরজন দক্ষিণ মেরু। কিন্তু কলকাতায় এক সামাজিক অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে, একফ্রেমে দেখা গেল। একজন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, অন্যজন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তাঁদের দুজনের এই সাক্ষাৎ ঘিরে এখন ফের নতুন নতুন প্রশ্ন উঠতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে বাড়ছে রাজনৈতিক জল্পনাও। যদিও সব জল্পনায় জল ঢেলে কুণাল নিজে জানিয়েছেন, রূপার সঙ্গে সাক্ষাতে কোনও রাজনীতি নেই। এই সাক্ষাতের পরেই তৃণমূল কংগ্রেস নেতা জানান, রূপা গঙ্গোপাধ্যায় তাঁর কাছে দিদির মতো। এক সামাজিক অনুষ্ঠানে দেখা হওয়ার সঙ্গে রাজনীতি নেই। দলগত ভাবে তাঁর সঙ্গে মতবিরোধ আছে ঠিকই কিন্তু তার বাইরে তিনি এখন জনপ্রিয় অভিনেত্রী,…
Read More
আদালতের রায়ের বিপরীতে বেশ কিছু বিচারপতি, একা দোষী নয় নূপুর

আদালতের রায়ের বিপরীতে বেশ কিছু বিচারপতি, একা দোষী নয় নূপুর

ভুল বক্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়েছে গোটা দেশ। যার জেরে নষ্ট হয়েছে সরকারের কয়েক কোটি সম্পত্তি। বিভিন্ন জায়গায় এখনো চলছে অশান্তির রেশ। সারা দেশজুড়ে যে অশান্তি হচ্ছে তার জন্য এককভাবে দায়ী নূপুর শর্মা। শুধু তাই নয়, উদয়পুরে যে হত্যাকাণ্ড ঘটেছে তার জন্যও বহিষ্কৃত বিজেপি নেত্রীই দায়ী! এমনই পর্যবেক্ষণ দেশের সর্বোচ্চ আদালতের। কিন্তু সুপ্রিম কোর্টের এই মন্তব্যকে ভালভাবে নিচ্ছেন না অবসরপ্রাপ্ত বিচারপতি ও আমলাদের একাংশ। তাঁদের বক্তব্য, নূপুর শর্মাক নিয়ে শীর্ষ আদালত যে পর্যবেক্ষণ করেছে তা দুর্ভাগ্যজনক। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির মন্তব্যের সমালোচনায় খোলা চিঠি দিয়েছেন তারা। সুপ্রিম কোর্ট জানিয়েছে, গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত বিজেপির প্রাক্তন নেত্রী…
Read More
মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকে কেন্দ্র করে রদ বদল করা হল বেশ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত পুলিশকে

মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকে কেন্দ্র করে রদ বদল করা হল বেশ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত পুলিশকে

তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তা সবার আগে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এতো নিরাপত্তার মাঝেও আচমকাই এক অগ্যেত ব্যক্তির তার বাড়িতে আগমন ঘটায় উত্তেজনা ছড়িয়েছে রাজ্যজুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আগন্তুকের প্রবেশ ও রাতভোর লুকিয়ে থাকার ঘটনার জেরে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন পুলিশ কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে। লালবাজার তাঁর নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছে, তাঁর নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। এরই মধ্যে এই খবর সামনে এল। নিরাপত্তা আরও জোরদার করতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, একজন ইন্সপেক্টর, একজন সার্জেন্ট, দুইজন কনস্টেবল সহ ১৫ জন পুলিশ কর্মীকে বদল করা হয়েছে। আরও…
Read More
বড় খুশির খবর, কয়েক হাজার কর্মসংস্থানের সুযোগ

বড় খুশির খবর, কয়েক হাজার কর্মসংস্থানের সুযোগ

বড় কর্মসংস্থানের সুযোগ। চাকরির অপেক্ষায় থাকা যুবক-যুবতীদের জন্য আসছে দারুণ সুযোগ৷ তাঁদের কর্মসংস্থানের বন্দোবস্ত করতে চলতি মাসেই জেলায় জেলায় হবে চাকরি মেলা। এই মেলা থেকে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে প্রায় ২৭ হাজার যুবক-যুবতীর সামনে। জেলায় জেলায় এই চাকরির মেলার আয়োজন করা হয়েছে কারিগরি শিক্ষা দফতরের পক্ষ থেকে। জুলাই-এর শেষ থেকে শুরু হবে এই চাকরির মেলা৷ চলবে অগাস্ট মাস পর্যন্ত। চাকরি মেলার আয়োজন করার জন্য রাজ্যকে পাঁচটি জোনে ভাগ করা হয়েছে৷ শিলিগুড়ি, বহরমপুর, কলকাতা, মেদিনীপুর ও বারাসত৷ বিভিন্ন বণিকসভার কাছ থেকে তথ্য নিয়ে একটি তালিকা তৈরি করেছে কারিগরি শিক্ষা দফতর৷ তাতেই বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে নির্মাণ, স্বাস্থ্য, ইস্পাত, হোটেল, অটোমোবাইল ও টেলিকম-সহ কোন কোন ক্ষেত্রে…
Read More
চিন্তা বাড়িয়ে আবার বাড়লো রান্নার গ্যাসের দাম

চিন্তা বাড়িয়ে আবার বাড়লো রান্নার গ্যাসের দাম

প্রতিনিয়ত মধ্যবিত্তদের ওপর চাপ বাড়ছে অর্থৈনৈতিক দিক থেকে। বাড়তে থাকা বাজার দরের মাঝে ফের বাড়লো চিন্তা। আবার বাড়ল রান্নার গ্যাসের দাম৷ কোপ পড়ল মধ্যবিত্তের হেঁশেলে৷ এক ধাক্কায় ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার৷ নতুন করে গ্যাসের দাম বাড়ায় মাথায় হাত আমআদমির৷ বুধবার থেকে নতুন দাম ধার্য করা হয়েছে৷ নতুন দরে দিল্লিতে রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য গুণতে হবে ১,০৫৩ টাকা৷ মুম্বইয়ে দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৫২.৫০ টাকা৷কলকাতায় গার্হস্থ্য সিলিন্ডারের দাম পড়বে ১,০৭৯ টাকা। এই নিয়ে গত দু’মাসে তিন বার বাড়ল রান্নার গ্যাসের দাম। গত ৭ মে ৫০ টাকা বাড়ানো হয়েছিল ১৪.২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের…
Read More
কাজ চলছে দ্রুত গতিতে, সময় এগিয়ে আসতে পারে রাজ্যে পঞ্চায়েত ভোটের

কাজ চলছে দ্রুত গতিতে, সময় এগিয়ে আসতে পারে রাজ্যে পঞ্চায়েত ভোটের

এই মুহূর্তে রাজ্যে সারা হচ্ছে সমস্ত কাজ। রাজ্য সরকার গ্রাম উন্নয়নের বিভিন্ন প্রকল্পগুলির বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে গ্রামীণ রাস্তা, জল প্রকল্প, গ্রামীণ আবাস ও শৌচালয়ের কাজ দ্রুত শেষ করা সহ ১০০ দিনের কাজে গতি বাড়ানোর জন্য সব জেলার জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কারণ অনুমান করা হচ্ছে যে, এগিয়ে আসতে পারে আগামী বছরের পঞ্চায়েত নির্বাচন। উপরিউক্ত নির্দেশের পাশাপাশি গ্রাম পঞ্চায়েতগুলিকে গ্রাম সভা বসিয়ে সাধারণ মানুষের সমস্যা জেনে তা দ্রুত সমাধান করার কাজও করতে বলা হয়েছে। আগামী বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত…
Read More
আচমকাই নবান্নের নতুন সিদ্ধান্তে বড় প্রশ্ন সুজনের

আচমকাই নবান্নের নতুন সিদ্ধান্তে বড় প্রশ্ন সুজনের

কড়া নিরাপত্তার মধ্যে দিয়েও এক অজ্ঞাত আগন্তুকের মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ নিয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য। এরই মাঝে নিরাপত্তার সংক্রন্ত কারণে বড় ঘোষণা করে নবান্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দিকে নজর দিয়ে তাঁর বাসভবনে ও নবান্নে দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মীদের ডিউটি করার সময় স্মার্ট ফোন জমা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর বাসভবনে ও নবান্নে দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মীদের ডিউটি করার সময় স্মার্ট ফোন জমা রাখার যে নতুন সিদ্ধান্ত রাজ্যের স্বরাষ্ট্র দফতর নিয়েছে তার কড়া সমালোচনা করে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ঠিক। কিন্তু নবান্নে…
Read More
সপ্তাহ শেষেই কলকাতায় আসতে পারেন দ্রৌপদী মুর্মু

সপ্তাহ শেষেই কলকাতায় আসতে পারেন দ্রৌপদী মুর্মু

পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি মাসেই সম্পন্ন হবে রাষ্ট্রপতি নির্বাচন। চলছে মনোনয়নপর্ব। এই প্রেক্ষিতেই মনোনীত হয়েছে দ্রৌপদী মুর্মুর নাম। এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু আসতে চলেছেন কলকাতায়। রাজ্যে এসে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। গেরুয়া শিবির সূত্রে খবর, আগামী ৮ জুলাই রাতে কলকাতায় পৌঁছতে পারেন তিনি। তার পর দিনই বিজেপি নেতা ও বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন দ্রৌপদী বলে জানা গিয়েছে। দু'দিনের সফরে কলকাতায় তিনি আসছেন বলেই প্রাথমিক সূত্রে খবর। রাজ্যে এসে তাঁর ঠিক কী কাজ হবে? অনুমান করা হচ্ছে, স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে পরিচয় করবেন তিনি এবং বিজেপি বিধায়কদের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানের পদ্ধতি সম্পর্কে বোঝানো হবে।…
Read More
মুখ্যমন্ত্রীর নিরাপত্তা স্বার্থে বড়ো ঘোষণা নবান্নের তরফে

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা স্বার্থে বড়ো ঘোষণা নবান্নের তরফে

তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কথা তার নিরাপত্তা সবার আগে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকেন তিনি। এতো নিরাপত্তার মাঝেও আচমকাই এক অগ্যেত ব্যক্তির তার বাড়িতে আগমন ঘটায় উত্তেজনা ছড়িয়েছে গোটা রাজ্যজুড়ে। তাই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার স্বার্থে নবান্নে নিষিদ্ধ হয়ে গেল মোবাইল ব্যবহার। নবান্নে কর্তব্যরত সমস্ত পুলিশ কর্মীকে মোবাইল জমা রেখে তবে ভিতরে ঢুকতে হবে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর বাসভবনেও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেখানে দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের ক্ষেত্রেও এই একই নিয়ম লাগু হতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এক যুবকের ঢুকে পড়ার ঘটনায় তাজ্জব পুলিশ থেকে সাধারণ মানুষ। কী ভাবে এই ঘটনা ঘটতে পারে তার…
Read More
প্রকাশ্যে এসেছে মুখ্যমন্ত্রীর বাড়িতে এক অগ্যেত আগন্তুকের পরিচয়

প্রকাশ্যে এসেছে মুখ্যমন্ত্রীর বাড়িতে এক অগ্যেত আগন্তুকের পরিচয়

এই মুহূর্তের সব চেয়ে বড়ো চাঞ্চল্যকর ঘটনা। কড়া নিরাপত্তার মাঝেও আচমকাই রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে এক অগ্যেত আগন্তুক৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সকলের চোখের আড়ালে গোপনে তাঁর বাড়িতে ঢুকে পড়েন তিনি। কখন তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়লেন তা এখনও জানা সম্ভব হয়নি৷ তবে মুখ্যমন্ত্রীর বাড়িতে তাঁর ঢুকে পড়ার বিষয়টি প্রকাশ্যে আসে রবিবার সকালে। কী ভাবে সকলের নজর এড়িয়ে তিনি মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতর ঢুকে পড়লেন সেটাই এখন বড় প্রশ্ন। এরই মধ্যে জানা গেল, ওই আগুন্তুক সঙ্গে করে নিয়ে এসেছিলেন একটি লোহার রড! সেই রড হাতে নিয়েই প্রায় সাত ঘণ্টা তিনি লুকিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার ঘরের ঠিক উল্টো দিকে। কোনও কারণে মুখ্যমন্ত্রী রাতের…
Read More