Arpita Debnath

5702 Posts
কোথায় হলো দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নতুন ঠিকানা

কোথায় হলো দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নতুন ঠিকানা

বিপুল ভোটে জয় লাভের পর গতকাল সোমবারই ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথগ্রহণ করেছেন দ্রৌপদী মুর্মু। গত ২১ জুলাই বিরোধী রাষ্ট্রপতি পদপ্রার্থী যশোবন্ত সিনহাকে তিন লক্ষেরও বেশি ভোটে হারিয়ে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হন মুর্মু। এদিকে গতপরশু অর্থাৎ রবিবার কার্যকালের মেয়াদ শেষ হয় ভারতের বিদায়ী রাষ্ট্রপতি কোবিন্দের। সোমবার নতুন রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু শপথ গ্রহণ করার পরেই রাষ্ট্রপতি ভবন ছেড়ে দেন রামনাথ। আর রাইসিনা হিলস নয়, বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং তাঁর স্ত্রী সবিতা কোবিন্দের বর্তমান ঠিকানা দিল্লির ১২ জনপথ রোডের বাংলো। বিদায়ী রাষ্ট্রপতির প্রতিবেশী হলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। কারণ ১০ জনপথের বাংলোর বাসিন্দাই সোনিয়া। অন্যদিকে, রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার পর…
Read More
চাঞ্চল্যকর তথ্য, রাজ্যসভার আসনের জন্য কোটি কোটি বিনিময়

চাঞ্চল্যকর তথ্য, রাজ্যসভার আসনের জন্য কোটি কোটি বিনিময়

একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ফাঁদে বড়সড় চক্র। পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়েই কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি হত রাজ্যসভার আসন। ২০১৩ সালের জুলাই মাস থেকে এইভাবে মোটা টাকায় বিক্রি হয়েছে একাধিক সাংসদ পদ। সম্প্রতি সিবিআইয়ের হাত ধরে সামনে এল এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য। এর সঙ্গেই খবর, সিবিআইয়ের পাতা ফাঁদে ধরা পড়েছে এই চক্রের সঙ্গে জড়িত চার মাথা। এই ঘটনা প্রসঙ্গে একটি বিবৃতি দিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। জানা যাচ্ছে, বিগত কয়েক মাস ধরে সর্বোচ্চ একশো কোটি টাকার বিনিময়ে রাজ্যসভার একাধিক আসন বিক্রি করেছে এই চক্র। তারই মূল পান্ডা অর্থাৎ যার সাথে টাকা লেনদেন করা…
Read More
শপথ নিলেন দেশের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

শপথ নিলেন দেশের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

বিপুল ভোটে জয় লাভ করে দেশের নতুন রাষ্ট্রপতি পদে বসছেন তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল দশটায় দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন দ্রৌপদী মুর্মু। স্বাধীনতার ৭৫ বছর পর দেশ পেল প্রথম জনজাতি সম্প্রদায়ভুক্ত সাংবিধানিক সর্বাধিনায়ক। প্রসঙ্গত গত ২১ জুলাই বিরোধী রাষ্ট্রপতি পদপ্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহাকে তিন লক্ষেরও বেশি ভোটে হারিয়ে দেশের ১৫তম রাষ্টপতি নির্বাচিত হন মুর্মু। প্রথম আদিবাসী সম্প্রদায়ভুক্ত রাষ্ট্রপতি হওয়ার পাশাপাশি তিনি ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। এছাড়াও তিনি ভারতের প্রথম এমন রাষ্ট্রপতি যার জন্ম হয়েছে স্বাধীন ভারতে। মুর্মু দেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতিও বটে। আজ থেকে ঠিক ২৫ বছর আগে যখন দেশ উদযাপন করছিল স্বাধীনতার ৫০তম বর্ষ সেই বছরই একজন…
Read More
লাগামছাড়া ভাবে বাড়ছে দেশের সংক্রমণের সংখ্যা

লাগামছাড়া ভাবে বাড়ছে দেশের সংক্রমণের সংখ্যা

কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এই পরিস্থিতিতে বিগত তিন দিন টানা দেশের কোভিড সংক্রমণ ২০ হাজার পার করল। তাই দৈনিক সংক্রমণ নিয়ে উদ্বেগ হওয়াই স্বাভাবিক। একাধিক রাজ্যের পরিসংখ্যানে বদল হলেও সবথেকে বেশি চিন্তা আবার বেড়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, বাংলা ও কেরলকে নিয়ে। কারণ সেখানে করোনা গ্রাফ শেষ কয়েক দিন থেকে ঊর্ধ্বমুখী। মাঝে অনেক রাজ্যে কোভিড বিধি শিথিল করে দিয়েছিল। কিন্তু এখন আবার নতুন করে নিয়ম লাগু করা হচ্ছে। মাস্কও বাধ্যতামূলক করা হচ্ছে। এদিকে আবার 'মাঙ্কিপক্স' নিয়ে অন্য আতঙ্ক সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজার ০৪৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের…
Read More
বন্যার পরেই এবার নয়া আতঙ্ক আসামে

বন্যার পরেই এবার নয়া আতঙ্ক আসামে

কিছুটা নিয়ন্ত্রনে আসলেও এখন সম্পূর্ণ রূপে সামলে ওঠা যায়নি আসামের বন্যা পরিস্থিতি। সদ্যই বন্যা কবলিত হয়েছিল গোটা আসাম। বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর-বাড়ি, রাস্তাঘাটের ক্ষতি তো আছেই, পাশাপাশি জমা জলের কারণে নাজেহাল অবস্থা মানুষের। এরই মাঝে অন্য উপদ্রব শুরু হয়েছে রাজ্যে যা প্রচণ্ড পরিমাণে আতঙ্ক বাড়িয়েছে। বিগত কিছু দিন ধরে অসমে শুরু হয়েছ জাপানি এনসেফালাইটিসের উৎপাত। পরিস্থিতি খুবই চিন্তাজনক কারণ শেষ ১৫ দিনে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মূলত বন্যা হওয়ার পর থেকেই এই রোগের প্রকোপ বাড়ছে অসমে। নালবাড়ি, মরিগাও, উদালগিরি, গোলাঘাট, জোরহাট সহ একাধিক জায়গায় এই রোগের দেখা মিলছে। গত ১ জুলাই প্রথম রাজ্যে এই রোগের হদিশ মেলে,…
Read More
আতঙ্ক বাড়িয়ে বিশ্বে বেড়ে চলেছে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা

আতঙ্ক বাড়িয়ে বিশ্বে বেড়ে চলেছে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। বিভিন্ন দেশে করোনার পাশাপাশি এই রোগের সংক্রমণ বাড়ছে। এক দুই করে বাড়তে পারতে ১৬ হাজার। মাত্র দুমাসের মধ্যে গোটা বিশ্বের ৭৫ টি দেশে ১৬ হাজার মানুষকে আক্রান্ত করেছে করোনার মতোই আরও এক সংক্রামক ভাইরাস মাঙ্কি পক্স। ইতিমধ্যেই এই ভাইরাসকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উদ্বিগ্ন চিকিৎসক মহল। আর তাই এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে করোনার মতোই মাঙ্কি পক্স নিয়েও এবার বিশ্ব জুড়ে স্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করল ওয়ার্ল্ড হেলথ অর্গানিজেশন তথা হু। এই প্রসঙ্গে হু-এর ডিরেক্টর জেনারেল ট্রেন্ডস আধানম ঘেব্রিয়াসুস জানান, 'মাঙ্কি পক্স বিশ্বজুড়ে চিন্তা বাড়াচ্ছে। আর তাই এই ভাইরাসকে রুখতে স্বাস্থ্য…
Read More
খুশির খবর, কমানো হলো সাদা তেলের দাম

খুশির খবর, কমানো হলো সাদা তেলের দাম

পরিতিনিয়ত বাড়তে থাকা বাজার মূল্যের মাঝেই খুশির খবর মধ্যবিত্তদের জন্য। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির পাশাপাশি ভোজ্য তেলের দাম বৃদ্ধি চিন্তায় ফেলেছিল মধ্যবিত্তকে। এবার বেশ কিছুটা স্বস্তি পেল সাধারণ মানুষ। কমতে চলেছে ভোজ্য তেলের দাম। কেন্দ্রীয় সরকারের তরফে জুলাইয়ের প্রথম সপ্তাহের নির্দেশ দেওয়া হয় ভোজ্য তেলের দাম কমানোর জন্য। সরকারের তরফে আলোচনা করা হয় দেশের প্রথম সারির ভোজ্য তেল প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধিদের সাথে। এরপর ধীরে ধীরে কমতে শুরু করে ভোজ্য তেলের দাম। দাম কমিয়ে নতুন দাম ঘোষণা করা হলো আদানি উইলমার, জেমিনি, ইমামির তরফে। ইমামি হেলদি এন্ড টেস্টি সোয়াবিন অয়েল এর ১ লিটার প্যাকেটের দাম ছিল ২১৫ টাকা। তা কমিয়ে…
Read More
পরিবর্তন আসছে জলবায়ুতে, তীব্র গরমে পুড়ছে ব্রিটেন

পরিবর্তন আসছে জলবায়ুতে, তীব্র গরমে পুড়ছে ব্রিটেন

দিন প্রতিদিন পরিবর্তিত হচ্ছে জলবায়ু। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের প্রভাব পড়ছে সারা দুনিয়াজুড়েই। ইউরোপের কয়েকটি দেশে তাপমাত্রা চড়চড় করে বাড়ছে। রেকর্ড গরম পড়েছে ব্রিটেনে। ২০১৯ সালের পরে ব্রিটেনে তীব্র দাবদাহের জেরে তাপমাত্রা রেকর্ড সৃষ্টি করেছে। একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে পরিস্থিতি মোকাবিলাতে। ব্রিটেন ছাড়াও ফ্রান্স, পর্তুগাল এবং স্পেনে এখন অস্বাভাবিক গরম। ইউরোপের এই তিন দেশে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসে এসে ঠেকেছে। প্রাকৃতিক পরিবেশও অতিষ্ঠ করে তুলছে ব্রিটেনের নাগরিকদের। প্রচন্ড গরম পড়েছে ব্রিটেনে। স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। আবহাওয়া দফতর জানিয়েছে, এর আগে এত গরম ব্রিটেনে এর আগে কখনও পড়েনি। বর্তমানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড। এই গরমে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে নাগরিকরা যেন পা…
Read More
প্রেসিডেন্টের পদে বসেই কড়া নির্দেশ রনিল বিক্রমসিংহের

প্রেসিডেন্টের পদে বসেই কড়া নির্দেশ রনিল বিক্রমসিংহের

সম্প্রতি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদে বসেছেন রনিল বিক্রমসিংহ। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন তথা অস্থায়ী রাষ্ট্রপতি থাকাকালীনই সেনা আধিকারিকদের বিক্ষোভ রুখতে যে কোনো পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিলেন তিনি। আর এখন তো ভোটে জিতে পাকাপাকিভাবে তিনিই রাষ্ট্রের প্রেসিডেন্ট। আর তাই নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের শপথ নেওয়ার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজধানীর বিক্ষোভস্থলগুলিতে অভিযান চালাল লঙ্কাণ সেনা। বিক্ষোভকারীদের সঙ্গে সেনার দ্বন্দ্বে রণক্ষেত্রের রূপ নিল শ্রীলঙ্কার রাজপথ। উল্লেখ্য, রনিল বিক্রমসিংহে এই দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কার্যত নাখুশ দেশের সাধারণ মানুষ। এর আগেই বিক্ষোভকারীরা প্রাক্তন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের পাশাপাশি তৎকালীন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের পদত্যাগেরও দাবি জানিয়েছিল। তাদের দাবি ছিল, নতুন কেউ এসে দেশের শাসনভার গ্রহণ…
Read More
রাজ্যের মধ্যে করোনা সংক্রমণের সংখ্যায় শীর্ষে কলকাতা

রাজ্যের মধ্যে করোনা সংক্রমণের সংখ্যায় শীর্ষে কলকাতা

ঊর্ধ্বমুখী করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজারের ওপরেই আছে এবং সুস্থতাও স্বস্তি দিচ্ছে না। এদিকে আজও একাধিক মৃত্যু হয়েছে রাজ্যে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। আজ রাজ্যের পজিটিভিটি রেট ১৪.৪১ শতাংশ। এদিকে সুস্থতার হার আরও কমে ৯৭.৬৯ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৩৭ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৮১ হাজার ৭২৮ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৭ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৩০৭ জনের।…
Read More
পার্থ পৌছালো ভুবনেশ্বর এইমস-এ, তৈরি মেডিক্যাল টিম

পার্থ পৌছালো ভুবনেশ্বর এইমস-এ, তৈরি মেডিক্যাল টিম

গতকালের ঘোষণা অনুযায়ী আজ সকালেই ওড়িশার উদ্দেশে রওনা দেয় এয়ার অ্যাম্বুলেন্স৷ এই এয়ার অ্যাম্বুলেন্স করে ওডিশা বিমানবন্দরে পৌঁছলেন পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সেখান থেকে অ্যাম্বুলেন্স করে ভুবনেশ্বর এইমস-এ নিয়ে যাওয়া হয় তাঁকে৷ সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে পার্থকে নিয়ে ওড়িশার উদ্দেশে রওনা দেয় এয়ার অ্যাম্বুলেন্স৷ ১০টা নাগাদ ভুবনেশ্বরে পৌঁছয় তাঁক বিমান৷ ইশারায় তিনি বোঝান শরীর ভালো নেই৷ অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে হুইল চেয়ারে করে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ হাসপাতালের বাইরে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে৷ কেউ এসেছেন নেহাত তাঁকে দেখতে৷ কেউ আবার তাঁকে দেখে ক্ষোভ উগড়ে দিচ্ছেন৷ বাংলা থেকে এইমস-এ চিকিৎসা করাতে আসা লোকদের গলায় ঝরে পড়ল ক্ষোভ৷ এইমস-এর…
Read More
বিপদে পাশে থাকলেও এই মুহূর্তে ক্ষুব্ধ দল, অ্যারেস্ট মেমোয় মুখ্যমন্ত্রীর নাম

বিপদে পাশে থাকলেও এই মুহূর্তে ক্ষুব্ধ দল, অ্যারেস্ট মেমোয় মুখ্যমন্ত্রীর নাম

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় মামলায় গ্রেফতার রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁর ঘনিষ্ঠ বান্ধবী তথা নাকতলা উদয়ন সংঘের মুখ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হানা দিয়ে ২২ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ এই ডামাডোলের মধ্যে দল কী অবস্থান নেয় সেদিকেই নজর ছিল সবার৷ শনিবার সন্ধ্যায় করে এই মামলায় নিজেদের অবস্থান স্পষ্ট করে তৃণমূল৷ দলের তরফে কুণাল স্পষ্ট জানান, যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত নয়৷ ওই টাকা তৃণমূলের নয়৷ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেবে দল৷ অর্থাৎ এখনই পার্থ চট্টোপাধ্যায়ের পাশ থেকে পুরোপুরি সরে আসছে না তৃণমূল৷ কিন্তু, গোটা গ্রেফতারি…
Read More
এবার ভ্যাকসিন আসছে মাঙ্কিপক্সেরও

এবার ভ্যাকসিন আসছে মাঙ্কিপক্সেরও

গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। বিশ্বের একাধিক দেশে নতুন ভাবে আতঙ্ক ছড়িয়েছে মাঙ্কিপক্স। ভারতেও একাধিক রোগীর হদিশ মিলেছে। তবে এই পরিস্থিতিতে এই রোগ নিয়ে বড় এবং স্বস্তিকর বার্তা দিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানান হল, মাঙ্কিপক্স এখনও অতিমারি নয়। একই সঙ্গে জানা গিয়েছে, খুব জলদিই বাজারে আসছে মাঙ্কিপক্স ভ্যাকসিন। মাঙ্কিপক্স ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়া যাবে কী ভাবে, এই প্রশ্ন সকলের মনে। তার মাঝে এই খবর সত্যিই আশার আলো সবার কাছে। সূত্রের খবর, 'ইমভ্যানেক্স' ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। বাভারিয়ান নরডিকের তৈরি…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় আদালতে ED-র দাবি, অর্পিতার বাড়িই ছিল স্কুলে বেআইনি নিয়োগের আখড়া

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় আদালতে ED-র দাবি, অর্পিতার বাড়িই ছিল স্কুলে বেআইনি নিয়োগের আখড়া

এই মুহূর্তে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে তাঁর ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে নগদ প্রায় ২২ কোটি টাকা৷ সঙ্গে প্রচুর সোনার গয়না ও ২০টি মোবাইল ফোন৷ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ সেই অর্পিতা মুখোপাধ্যায়কেই এবার এসএসসি’র বেআইনি নিয়োগের অন্যতম চক্রী বলে আদালতে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুধু তা-ই নয়, পার্থ ঘনিষ্ঠ এই অর্পিতার বাড়িই ছিল স্কুলে বেআইনি নিয়োগের আখড়া বা কেন্দ্রস্থল (এপিসেন্টার)৷ রবিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) আদালতে তেমনটাই জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রবিবার কলকাতা সিএমএম আদালতে অর্পিতাকে তোলে ইডি৷ সওয়াল-জবাবের সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি জানায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ এই মডেল-অভিনেত্রী যথেষ্ট…
Read More