Arpita Debnath

5487 Posts
উদ্বোধনের পরেই নিষিদ্ধ হলো বাইক চলাচল

উদ্বোধনের পরেই নিষিদ্ধ হলো বাইক চলাচল

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো। উপস্থিত হলো বহু প্রতীক্ষিত সময়। নতুন ইতিহাস তৈরি করল বাংলাদেশ। দেশের মানুষের জন্য খুলে গেল আরও এক নতুন সম্ভাবনার দরজা। উদ্বোধন হল গর্বের পদ্মা সেতুর। বহু প্রতীক্ষিত সেতুর উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া প্রান্তে কয়েক লক্ষ দেশবাসীর উপস্থিতিতে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল এই সেতু। সবে মাত্র শনিবার সর্বসাধারণের জন্য খুলেছে বাংলাদেশের গর্ব পদ্মা সেতু। বাংলাদেশ তো বটেই ইতিমধ্যেই গোটা বিশ্বজুড়ে জোর আলোচনা চলছে এই সেতুকে নিয়ে। আর তার মধ্যেই দুজন বাইক আরোহীর প্রাণ কাড়ল পদ্মা সেতু। জানা যাচ্ছে রবিবার রাত দশটা নাগাদ পদ্মা সেতুতে একটি ভয়াবহ বাইক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বাইকের সওয়ার ছিলেন দুইজন যুবক।…
Read More
বাড়তে থাকা বাজারদরের মাঝেই চিন্তা বাড়ছে চালের দাম নিয়ে

বাড়তে থাকা বাজারদরের মাঝেই চিন্তা বাড়ছে চালের দাম নিয়ে

বিগত দু বছরের বেশি সময় ধরে তান্ডব চলছে করোনা সংক্রমণের৷ আর এই সময় থেকেই প্রতিনিয়ত বেড়ে চলেছে বাজারদর৷ সবজি থেকে মাছ-মাংস, বাজারে ঢুকলেই ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের পকেটে৷ এই অগ্নিমূল্যের বাজারে ডাল-ভাত খেয়ে যে দিন গুজরান করবে, তাও বুঝি এখন বড় দায়! ডাল, আলুর দাম আগেই ঊর্ধ্বমুখী ছিল, এবার পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম৷ কী ভাবে চলবে গেরস্তের হেঁশেলে। জোগানে ঘাটতি না থাকলেও যে ভাবে চালের দাম বাড়ছে, তাতে রীতিমতো হিমশিম খাওয়ার জোগাড়। মিনিকেট-বাঁশকাঠির দাম তো লাফিয়ে বেড়েইছে, স্বর্ণ, রত্না-সহ অন্যান্য চালের দামও উর্ধ্বমুখী। পরিস্থিতি এটতাই জটিল হয়ে উঠছে যে নিম্নবিত্ত মানুষের পক্ষে আলুসিদ্ধ ভাত জোগাড় করাটাও এখন মুশকিল হয়ে দাঁড়াচ্ছে৷…
Read More
টালমাটাল মহারাষ্ট্র সরকারের পরিস্থিতির মাঝেই সঞ্জয় রাউতকে তলব ইডির

টালমাটাল মহারাষ্ট্র সরকারের পরিস্থিতির মাঝেই সঞ্জয় রাউতকে তলব ইডির

এই মুহূর্তে টালমাটাল পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকার। একাধিক প্রশ্ন উঠছে মহারাষ্ট্র সরকার নিয়ে। উদ্ধব ঠাকরে সরকার প্রায় পতনের ধারে দাঁড়িয়ে রয়েছে। একাধিক শিবসেনা বিধায়ক সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন বলেই খবর। এরই ভিত্তিতে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন শিবসেনা নেতা তথা মন্ত্রী একনাথ শিন্ডে। এই আবহে ঠাকরে সরকার আরও টলমল হল কারণ তাদের সাংসদ সঞ্জয় রাউতকে আচমকা তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি। সূত্রের খবর, জমি দুর্নীতি মামলায় তলব করা হয়েছে শিবসেনার এই নেতা তথা সাংসদকে। এই মামলায় অনেক আগেই রাউতের কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। এখন আবার হঠাৎ একই মামলায় আবার তলব করা হল তাঁকে। এও জানা গিয়েছে, সঞ্জয়…
Read More
এবার রাজ্য সরকার নতুন ভাবে সাজাবে দিঘাকে

এবার রাজ্য সরকার নতুন ভাবে সাজাবে দিঘাকে

বাংলায় বাঙালির ঘুরতে যাওয়া মানেই সবার আগে নাম আসে দীপুদা, দিঘা-পুরী-দার্জিলিং। যার মধ্যে সব চেয়ে প্রথম নাম দিঘার। দিঘা মানেই বাঙালির আবেগ। অল্প কয়েকদিনের ছুটি মানেই একটাই নাম আগে আসে, দিঘা ভ্রমণ। বছর বছর ধরে যেন এটাই নিয়ম হয়ে আসছে। পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে ২-১ দিনের ছুটিতে দিঘা যাননি এমন মানুষ তথা বাঙালি নেই। কিন্তু দিঘা যাওয়া এতদিন ছিল শুধুই সমুদ্র ভ্রমণ। আশেপাশে অনেক জায়গাও পর্যটকদের প্রিয় বটে কিন্তু সেখানেও সমুদ্র ছাড়া আলাদা কিছু ছিল না। কিন্তু এবার তার পরিবর্তন ঘটতে চলেছে। সমুদ্র ছাড়াও আরও কিছু দিতে চলেছে দিঘা। হয়তো পুজোর আগেই সেই চমক মিলতে পারে। দিঘা, তাজপুর, মন্দারমণি সহ…
Read More
নির্দেশ মতো হাতে এল সুপারিশপত্র, চলতি মাসে চাকরি পাচ্ছেন ববিতা

নির্দেশ মতো হাতে এল সুপারিশপত্র, চলতি মাসে চাকরি পাচ্ছেন ববিতা

অবশেষে সমাপ্তি হলো দীর্ঘ লড়াই, মিললো স্বীকৃতি। নিজ যোগ্যতায় জয় হলো ববিতার। দীর্ঘ লড়াইয়ের পর আদালতে জয় পেয়েছিলেন ববিতা। কিন্তু এত সব কিছুর পরেও অবশেষে চাকরিটা পাবেন কিনা তা নিয়ে কিঞ্চিৎ সংশয় ছিল রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার বিরুদ্ধে বেআইনি ভাবে স্কুলে চাকরি পাওয়ার অভিযোগ আনা ববিতা সরকারের। এবার কেটে গেল সেই সংশয়। আদালতের নির্ধারণ করে দেওয়া দিনেই স্কুলে চাকরির নিয়োগের সুপারিশপত্র পেলেন ববিতা। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ববিতা সরকারকে কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ করা হবে। আদালতের নির্দেশ ছিল, ২৭ জুনের মধ্যেই ববিতাকে নিয়োগ করতে হবে। ৩০ জুন যাতে চাকরিতে যোগদান করতে পারেন ববিতা তা নিশ্চিত করবেন…
Read More
ঘোষিত প্রকল্পের টাকা না পেলে দিল্লী যাবেন মুখ্যমন্ত্রী

ঘোষিত প্রকল্পের টাকা না পেলে দিল্লী যাবেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের মধ্যে বিরোধিতা বরাবরের। এবার সেই বিরোধিতা তুঙ্গে উঠল আবাস যোজনা প্রকল্পকে কেন্দ্র করে। বিরোধীরা অভিযোগ তুলেছে যে, কেন্দ্রীয় প্রকল্প বাংলার নামে চালিয়ে দেওয়া হয় এই রাজ্যে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও এই ইস্যুতে কড়া বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু বর্ধমানের সভা থেকে চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানালেন, বাংলা আবাস যোজনার নামে টাকা না পেলে দিল্লি যাবেন তিনি। এদিন মমতা বলেন, যে কোনও রাজ্যে নিজের নামে প্রকল্প থাকতে পারে। উত্তরপ্রদেশ, রাজস্থান সব রাজ্যে। কিন্তু বাংলায় থাকলেই তাতে আপত্তি তোলা হচ্ছে। কেন, প্রশ্ন তোলেন তিনি। সঙ্গে বলেন, বাংলার বাড়ি, বাংলার সড়ক যোজনার টাকা আটকে…
Read More
দেশ জুড়ে বেড়ে চলেছে বেকারত্বের সংখ্যা

দেশ জুড়ে বেড়ে চলেছে বেকারত্বের সংখ্যা

প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য৷ আর্থিক বৈষম্যের নাগপাশে দেশ৷ এক শ্রেণির মানুষের হাতে যখন অগাধ অর্থ৷ তখন খিদের জ্বালায় জ্বলছে দরিদ্রের পেট৷ দেশের ১৫ শতাংশ নাগরিকের রোজগার নেমেছে ৫ হাজারের নীচে৷ দেশের জাতীয় আয়ের ২২ শতাংশ রয়েছে মাত্র ১ শতাংশ জনগণের হাতে৷ ক্রমবর্ধমান এই আর্থিক বৈষম্যে চিন্তায় অর্থনীতিবিদরা৷ বেড়ে চলা দারিদ্র প্রভাব ফেলেছে মানুষের জীবনে৷ বাড়ছে বেকারত্ব, কমছে রোজগার৷ তবে কি আর্থিক মন্দার পথে দেশ? আর্থিক বৈষম্য নিয়ে চমকে দেওয়ার মতো রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব বৈষম্য রিপোর্ট৷ ওই রিপোর্টের ছত্রে ছত্রে ফুটে উঠেছে বৈষম্যের ছাপ৷ রিপোর্ট বলছে, ভারতের অবস্থা মোটেই ভালো নয়৷ আর্থিকভাবে দুর্বল দেশে রয়েছে প্রবল বৈষম্য৷ রিপোর্ট অনুযায়ী, আর্থিক…
Read More
নতুন আতঙ্ক মাঙ্কিপক্স কি বায়ুবাহিত রোগ

নতুন আতঙ্ক মাঙ্কিপক্স কি বায়ুবাহিত রোগ

প্রায় আড়াই বছরের বেশি সময় অতিক্রমণ করলেও এখন পর্যন্ত পুরোপুরি ভাবে করোনা সংক্রমণ মুক্ত হয়নি বিশ্ব। করোনা আবহেই এবার মাঙ্কিপক্সের জ্বালা, ঠিক যেন গোদের ওপর বিষফোঁড়া। একদিকে যেমন আমাদের দেশসহ একাধিক দেশে ফের নতুন করে শুরু হয়েছে করনার তাণ্ডব, ঠিক তখনই অন্যদিকে মাঙ্কিপক্সের ভয়ে কার্যত অস্থির অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনের মতো একাধিক দেশের। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হুয়ের তরফ থেকে জানানো হয়েছে যে বিশ্বের বেশ কিছু দেশে শুরু হয়েছে মাঙ্কিপক্সের গোষ্ঠী সংক্রমণ। তার মধ্যেই এবার সম্প্রতি US সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)-এর তরফে জানানো হয়েছে, এই ভাইরাস বাতাসের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। কিন্তু এক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা অনেকটাই কম।…
Read More
আদালতের ঘোষণায় এবার নিষিদ্ধ হতে চলেছে গর্ভপাত

আদালতের ঘোষণায় এবার নিষিদ্ধ হতে চলেছে গর্ভপাত

বেশ কিছুদিন ধরে চলতে থাকা বিতর্কের মাঝেই রায় দান দিল আদালত। কিন্তু বিপরীতে গেলো এই রায় দান। আমেরিকার শীর্ষ আদালত জানিয়েছে, গর্ভপাতের অধিকার সংবিধান দেবে না। এই রায় নিয়ে এখন বিতর্কের সৃষ্টি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে। বিতর্কের আগুন আরও বৃদ্ধি পেয়েছে কারণ মার্কিন প্রেসিডেন্ট যো বাইডেন এই রায় একবারেই সমর্থন করেননি। তাঁর কথায়, এই রায় মর্মান্তিক ভুল। এই রায় আদতে নারীদের সংবিধান প্রদত্ত অধিকারকে কেড়ে নিয়েছে বলেই মত তাঁর। মার্কিন সুপ্রিম কোর্ট পাঁচ দশক আগে রো বনাম ওয়েড মামলার রায়কে বাতিল করে দিয়ে এখন জানিয়েছে, গর্ভপাতের অধিকার সংবিধানিক নয়। গর্ভপাতের অধিকার দেওয়া হবে কি হবে না, তা স্থির করবে স্থানীয়…
Read More
স্বস্তির খবর, প্রায় দশ হাজারের বেশি কম হলো সংক্রমনের সংখ্যা

স্বস্তির খবর, প্রায় দশ হাজারের বেশি কম হলো সংক্রমনের সংখ্যা

চলতি মাসের শুরু থেকে অনবরত বাড়তে শুরু করে করোনা করোনা। এই উদ্বেগের পর চলতি সপ্তাহের শেষ দিনে সাময়িক স্বস্তি দিল দেশের করোনা গ্রাফ। জানা যাচ্ছে, গত ২৪ ঘন্টায় দেশে করোনার দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছে এবং এক ধাক্কায় করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা কমে ১১ হাজারের গন্ডিতে প্রবেশ করেছে। প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হচ্ছে, দেশে গত এক দিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৩৯ জন। গতকাল আক্রান্তের এই সংখ্যাটিই দাঁড়িয়েছিল ১৬ হাজারের কাছাকাছি। তবে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটা কমলেও এখনও উদ্বেগজনক পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে দেশে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা। জানা যাচ্ছে ইতিমধ্যেই করোনার অ্যাক্টিভ কেসের হার ০.২১ শতাংশ বেড়েছে, যা সংখ্যায় ৯২…
Read More
২৬/১১ ঘটনাচক্রে পাক জঙ্গির জেল হলো দীর্ঘদিনের জন্য

২৬/১১ ঘটনাচক্রে পাক জঙ্গির জেল হলো দীর্ঘদিনের জন্য

মর্মান্তিক ঘটনা ঘটার পর পর চোদ্দ বছর সময় অতিক্রম করেছে। এর মাঝে ঘটনাচক্রে যুক্ত বেশ কিছুজন শাস্তি পেলেও, অধরাই থেকে গেছে অনেকে। এরইমাঝে মুম্বই হামলার অন্যতম চক্রী সাজিদ মাজিদ মীরকে ১৫ বছরের সশ্রম কারাবাসের সাজা দিল পাকিস্তানের সন্ত্রাস দমন শাখা। পাক সন্ত্রাস দমন শাখার বরিষ্ঠ আইনজীবী সম্প্রতি এই খবর দিয়েছেন। উল্লেখ্য, একসময় জানা গিয়েছিল যে সাজিদের মৃত্যু হয়েছে। এরপর পাকিস্তানের সন্ত্রাসদমন শাখা নির্ভরযোগ্য সূত্রে জানতে পারে সাজিদ মীর জীবীত। শুরু হয় সন্ধান। এরপর কিছুদিন আগে পাক সন্ত্রাসদমন শাখা সাজিদ মীরকে গ্রেফতার করে। জানা গিয়েছে, সাজিদ মীরকে গ্রেফতারের জন্য ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স পাক সন্ত্রাস দমন শাখাকে লাগাতার চাপ দিতে শুরু করে। একপ্রকার চাপে…
Read More
নজরে রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন যশবন্ত

নজরে রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন যশবন্ত

সম্প্রতি তার নাম এসেছে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন পত্রতে। এই মুহূর্তে জল্পনা তুঙ্গে তাকে নিয়ে। মাস ঘুরলেই রাষ্ট্রপতি নির্বাচন। ইতিমধ্যেই বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মু গত শুক্রবার মনোনয়ন দাখিল করেছেন। আর আজ অর্থাৎ সোমবার বেলা ১২.১৫ মিনিটে বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থ ও বিদেশমন্ত্রী যশবন্ত সিনহা। জানা যাচ্ছে এই মনোনয়ন পত্র দাখিলের সময়ে যশবন্তের সঙ্গে উপস্থিত থাকছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেক ছাড়াও এদিন বিরোধী এই প্রার্থীর সমর্থনে রাজধানী দিল্লিতে হাজির হচ্ছেন বিরোধী শিবিরের একগুচ্ছ শীর্ষ স্থানীয় নেতারা। যেমন তৃণমূলের তরফে উপস্থিত থাকবেন সৌগত রায়, শান্তনু সেন, নাদিমুল হক এবং বিধায়ক তাপস রায়। অন্যদিকে সংসদে উপস্থিত হতে পারেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার,…
Read More
উপস্থিত হলো বহু প্রতীক্ষিত সময়, প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পদ্মা সেতুর

উপস্থিত হলো বহু প্রতীক্ষিত সময়, প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পদ্মা সেতুর

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো। উপস্থিত হলো বহু প্রতীক্ষিত সময়। নতুন ইতিহাস তৈরি করল বাংলাদেশ। দেশের মানুষের জন্য খুলে গেল আরও এক নতুন সম্ভাবনার দরজা। উদ্বোধন হল গর্বের পদ্মা সেতুর। বহু প্রতীক্ষিত সেতুর উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া প্রান্তে কয়েক লক্ষ দেশবাসীর উপস্থিতিতে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল এই সেতু। পদ্মা সেতুর এই উদ্বোধনকে কেন্দ্র করে দেশবাসীর পাশাপাশি আবেগে গা ভাসালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। আর তাই সেতু উদ্বোধনের ঠিক আগেই প্রধানমন্ত্রীর চোখে দেখা গেল আনন্দ আশ্রু। তাঁর কথায়, 'বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হল আজ। অনেক ষড়যন্ত্র ছিন্ন করে আজ আমরা শেষ পর্যন্ত পদ্মা সেতু উদ্বোধন করতে পারলাম।' এর সঙ্গে নিজের দৃঢ় ব্যক্তিত্বকে…
Read More
একবার দুবার নয় বারংবার ধরে করোনা সংক্রমণে আক্রান্ত হচ্ছে অনেকেই

একবার দুবার নয় বারংবার ধরে করোনা সংক্রমণে আক্রান্ত হচ্ছে অনেকেই

প্রায় আড়াই বছর সময় পার হয়ে গেলেও করোনা সংক্রমণ এর আতঙ্ক থেকে বেরোতে পারেনি বিশ্ববাসী। মাঝে সংক্রমণ একেবারে তলানিতে ঠেকেছিল, অনেকেই ভেবেছিলেন যে সুখের দিন আসছে। কিন্তু না। ফের বাড়তে শুরু করেছে দৈনিক সংক্রমণ। এর সঙ্গে রয়েছে নতুন নতুন প্রজাতির বাড়বাড়ন্ত। কিন্তু এর পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে প্রবল আতঙ্ক সৃষ্টি হয়েছে। তা হল বারবার একই ব্যক্তির কোভিড হওয়ার ঝুঁকি বাড়ছে দিনকে দিন। এবার তাহলে কী করণীয়, প্রশ্ন সকলের। 'লোকাল সার্কেল' নামের একটি সংস্থার সমীক্ষায় দেখা গিয়েছে, ১০টির মধ্যে ২ টি পরিবারে কোভিড হওয়ার পর ৪৫ শতাংশ কেসে ফের একবার শ্বাসকষ্টজনিত সংক্রমণ দেখা গিয়েছে এবং তা গত ৬ মাসে হয়েছে।…
Read More