21
Jul
এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এই পরিস্থিতিতে দৈনিক আক্রান্তের নিরিখে শেষ কয়েক দিনের কোভিড গ্রাফ মারাত্মক চিন্তা বাড়িয়েছে বঙ্গের। আজ বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা তুলনায় আবার বেড়েছে, তবে সুস্থতা একটু বৃদ্ধি পেয়েছে। ভয় বাড়ছে কারণ আজও একাধিক মৃত্যু হয়েছে রাজ্যে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। আজ রাজ্যের পজিটিভিটি রেট ১৫.৪৭ শতাংশ। এদিকে সুস্থতার হার আজ দাঁড়িয়ে ৯৭.৬১ শতাংশে। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৭৭ হাজার ০০৫ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ…
