22
Jun
যত সময় এগোচ্ছে টোটো আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে আসামের বন্য পরিস্থিতি। যত দিন যাচ্ছে ততই যেন এই রাজ্যের দুর্যোগের কালো মেঘ আরো ঘন হচ্ছে। জানা যাচ্ছে গত ২৪ ঘন্টায় এই রাজ্যে বন্যায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেণ তিন জন শিশু এবং দুজন পুলিশ কর্মী। এ নিয়ে গত এক সপ্তাহে মোট ৭১ জনের প্রাণ কাড়ল অসমের বন্যা। জানা যাচ্ছে, রবিবার অসমের বেশকিছু জেলার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করলে জলের তোড়ে বহু মানুষ ভেসে যান। তাতেই ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়াও এখনো আটজনের কোন খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। অন্যদিকে প্রবল বৃষ্টির কারণে কাছাড় জেলায় ব্যাপক ভুমিধস নামে রবিবার সন্ধ্যায়। তাতেও ৩ জনের মৃত্যু হয়েছে…
