Arpita Debnath

5702 Posts
খুশির খবর, আজ বিকেলে উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো

খুশির খবর, আজ বিকেলে উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো

অবশেষে প্রতীক্ষার অবসান হলো। বহু টালবাহানা পর উপস্থিত হলো প্রতীক্ষিত সময়। অবশেষে কলকাতাবাসী জানলো যে আজই উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো। আজ, সোমবার শিয়ালদহ মেট্রোর আনুষ্ঠানিক উদ্বোধন। তবে যাত্রীদের জন্য শিয়ালদহ স্টেশনের দরজা খুলবে আগামী বৃহস্পতিবার। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের ভাড়া ধার্য হয়েছে ২০ টাকা। রেল বোর্ডের অনুমতি সাপেক্ষে বর্ধিত রুটে নয়া ভাড়া ধার্য করা হয়েছে। ন্যূনতম ভাড়া ১০ টাকা। ৫ থেকে ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে যাত্রীদের ২০ টাকা দিতে হবে। আগামী দিনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পুরো রুট চালু হলে মোট ১৬.৫ কিলোমিটার ছুটবে মেট্রো। ১০ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত রুটের ভাড়া ধার্য হয়েছে ৩০ টাকা।…
Read More
ভয় কাটিয়ে আজ থেকে আবার শুরু অমরনাথ যাত্রা

ভয় কাটিয়ে আজ থেকে আবার শুরু অমরনাথ যাত্রা

ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ ছিল অমরনাথ যাত্রা। গত শুক্রবার ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টির পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল অমরনাথ যাত্রা। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের সেই ধাক্কা সামলে তিন দিনের মধ্যেই ফের স্বাভাবিক হল তীর্থ যাত্রা। জানা যাচ্ছে সোমবার সকালে নুনওয়ান পহেলগাঁও এলাকা থেকে তীর্থযাত্রীদের একটি দল ফের এই যাত্রা শুরু করেছে। অন্যদিকে পহেলগাঁওয়ের ক্যাম্পে পৌঁছানোর জন্য জম্মুর মূল শিবির তথা বেস ক্যাম্প থেকেও তীর্থযাত্রীদের একটি দল ইতিমধ্যেই রওনা দিয়েছে বলে খবর। উল্লেখ্য, গত শুক্রবার মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে বড়সড় বিপর্যয়ের মুখে পড়েন অমরনাথ যাত্রার তীর্থযাত্রীরা। মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় ধস নামতে শুরু করে। সঙ্গে হড়পা বান। ধস নামে অমরনাথের…
Read More
সাজা দেওয়া হলো বিজয় মালিয়াকে

সাজা দেওয়া হলো বিজয় মালিয়াকে

অবশেষে অন্যায় কাজের সাজা মিললো। আদালত থেকে তথ্য গোপন এবং আদালত অবমাননার দায়ে পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার সাজা ঘোষণা হল সুপ্রিম কোর্টে। কিংফিশার কর্তাকে দু’হাজর টাকা জরিমানা এবং চার মাসের কারাদণ্ডের নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। এদিন শীর্ষ আদালত তার নির্দেশে এও বলেছে, সময়মতো জরিমানা জমা দেওয়া না হলে আরও দু’মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বিজয় মালিয়াকে। সুপ্রিম কোর্ট আরও জানায়, মালিয়াকে ৬,২০০ কোটির টাকারও বেশি ব্যাঙ্ক ঋণ পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, সেই নির্দেশ তিনি পালন করেননি৷ উল্টে নির্দেশ অগ্রাহ্য করে সন্তানদের প্রায় ৩১৭ কোটি ৬৩ লক্ষ টাকা পাঠান এই ব্যবসায়ী৷ আদালত অবমাননার দায়েই এদিন তাঁকে এই সাজা…
Read More
পৃথিবীর বাইরে খোঁজ মিলল প্রাণের উপাদানের

পৃথিবীর বাইরে খোঁজ মিলল প্রাণের উপাদানের

বহু বছর ধরে প্রাণের খোঁজ চলছে পৃথিবীর বাইরে, অনেকের মতে পৃথিবীর বাইরেও আছে প্রাণ৷ এবার প্রথম মহাকাশে গ্রহাণুর বুকে মিলল অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি৷ প্রাণের মূল উপাদান অ্যামাইনো অ্যাসিডের ২০টি প্রকারভেদের সন্ধান পেলেন জাপানি গবেষকরা। অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি মিলেছে রয়ুগু নামে একটি গ্রহাণুর মধ্যে৷ এই উপাদান সংগ্রহ করে বিজ্ঞানদের হাতে তুলে দিয়েছে রয়ুগু ফেরত মহাকাশযান হায়াবুসা ২৷ বিজ্ঞানীরা দীর্ঘ দিন ধরেই গ্রহাণুর মধ্যে জৈবিক বস্তু থাকতে পারে৷ সেই দাবিই সত্য প্রমাণিত হল৷ পৃথিবীর বাইরে অ্যামাইনো অ্যাসিড হল এমন একটি বস্তু যা প্রোটিন তৈরি করে। আর প্রোটিন হল প্রাণের অপরিহার্য উপাদান। অ্যামাইনো অ্যাসিড যেমন খাদ্য ভেঙে শক্তি উৎপাদন করতে সাহায্য করে, তেমনই দেহের…
Read More
বাড়ছে বিক্ষোভ, প্রধানমন্ত্রী পদ থেকে সরে গেলেন রনিল বিক্রমসিংহ

বাড়ছে বিক্ষোভ, প্রধানমন্ত্রী পদ থেকে সরে গেলেন রনিল বিক্রমসিংহ

উন্নতি হচ্ছে না শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা৷ আর্থিক সংকটে ধুঁকছে শ্রীলঙ্কা৷ গণবিক্ষোভের মুখে পলাতক রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে৷ প্রেসিডেন্টের সরকারি বাসভবন কব্জা করেছে বিক্ষোভকারীরা। এই টালমাটাল পরিস্থিতির মধ্যে ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ৷ কুর্সিতে বসার দু’মাস যেতে না যেতেই ইস্তফা দিলেন তিনি৷ এক বিবৃতি প্রকাশ করে প্রথমে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন রনিল। একটি টুইট করে তিনি বলেন, ‘‘সকলের কাছে আমার আহ্বান, দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের সুরক্ষায় একটি সর্বদলীয় সরকার গঠন করা হোক৷" এর পরেই পদত্যাগ করেন তিনি৷ দেশের সঙ্কটের সমাধানে সর্বদলীয় বৈঠকও ডাকেন তিনি৷ এদিকে জানা গিয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এই মুহূর্তে দেশে ফিরতে রাজি নন। তিনি পদত্যাগেও রাজি নন৷ পরিস্থিতি…
Read More
অমরনাথের দুর্যোগের কারণে হেল্পলাইন চালু করল রাজ্য সরকার

অমরনাথের দুর্যোগের কারণে হেল্পলাইন চালু করল রাজ্য সরকার

বৃষ্ট্রি মরশুম শুরু হতেই বেড়ে চলেছে প্রাকৃতিক দুর্যোগের ঘটনা। ঘটে চলেছে একের পর এক ঘটনা। প্রাকৃতিক দুর্যোগের কবলে অমরনাথ যাত্রীরা। আচমকা মেঘ ভাঙা বৃষ্টির কারণে এল হড়পা বান এবং তার জেরেই ভেসে গেল একের পর এক পূণ্যার্থীদের তাঁবু। অমরনাথে ঘটেছে প্রাকৃতিক বিপর্যয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৫ জন নিহত হয়েছেন এবং ৪০ জনের বেশি এখনও নিখোঁজ। এই ইস্যুতে দুঃখপ্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আটকে পড়া পর্যটকদের বিষয়ে খবর দেওয়ার জন্য হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে সরকারের তরফ থেকে। এমন ঘোষণা করা হয়েছে। এদিন মমতা টুইট করে বলেন, ''অমরনাথ বিপর্যের কথা শুনে আমি স্তম্ভিত এবং…
Read More
কলকাতার হাসপাতালে মাঙ্কিপক্স সন্দেহে ভর্তি যুবক

কলকাতার হাসপাতালে মাঙ্কিপক্স সন্দেহে ভর্তি যুবক

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। সন্দেহ অনেক আগে থেকেই ছিল, আশঙ্কাও ছিল, সেটাই হয়তো সত্যি হওয়ার পথে। রাজ্যে প্রথম মাঙ্কিপক্সের উপসর্গযুক্ত রোগীর খোঁজ মিলেছে বলে জানা গিয়েছে। বিদেশ থেকে ফিরে কলকাতায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে একজন। সন্দেহ করা হচ্ছে যে সে মাক্সিপক্সে আক্রান্ত। তাঁর ওপর বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। এছাড়াও এই ইস্যু নিয়ে আরও বেশি সতর্ক করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। মাঙ্কিপক্স যে হয়েছে তা এখনও নিশ্চিত করা না গেলেও আগামভাবে সকলকে সতর্ক থাকার বার্তা দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, সম্প্রতি ইউরোপের কোনও এক দেশ থেকে ফিরেছেন…
Read More
এবার বদলে যেতে চলেছে মিকি মাউসের মালিকানা

এবার বদলে যেতে চলেছে মিকি মাউসের মালিকানা

প্রায় সবারই ছেলেবেলা কেটেছে মিকি মাউসসহ দেখে। কিন্তু সেসব এখন অতীত। একচেটিয়া আধিপত্যের বাজার শেষ। আর তাই এবার মিকি মাউসসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় কার্টুন চরিত্রের স্বত্ত হারাতে চলেছে ডিজনি। জানা যাচ্ছে, খুব শীঘ্রই মিকি মাউস চরিত্রটি ৯৫ বছরে পদার্পণ করবে। ১৯২৮ সালের ১ অক্টোবর তৈরি করা হয়েছিল জনপ্রিয় এই কার্টুন চরিত্রটি এবং ২০২৪ সালে এই চরিত্রটি ৯৫ বছরে পদার্পণ করবে। মূলত সেই কারণেই বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে ডিজনির যে কার্টুন চরিত্রটি তার শৈল্পিক স্বত্ত হারাতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থা। বিষয়টি একটু পরিষ্কার করে বলা যাক। মার্কিন যুক্তরাষ্ট্রের কপিরাইট আইন অনুযায়ী, কোন শৈল্পিক কাজের স্বত্ত ৯৫ বছর পর্যন্তই ব্যক্তিগত…
Read More
আরো বাড়লো বাংলার করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা

আরো বাড়লো বাংলার করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা

করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ নতুন করে আবার মাথা চাড়া দিচ্ছে সংক্রমণ৷ দৈনিক আক্রান্তের মাত্রা কমতে শুরু করেছিল রাজ্যে। কিন্তু শেষ কয়েক দিনের কোভিড গ্রাফ মারাত্মক চিন্তা বাড়িয়েছে বঙ্গের। আজও বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা গতদিনের তুলনায় বেড়েছে। এদিকে আজ ৩ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট বেড়ে ১৬.৯২ শতাংশ। এদিকে সুস্থতার হার কমে ৯৮.০৪ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৫০ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৪৫ হাজার…
Read More
চারিদিকে বাড়ছে সংক্রমণ, এবার করোনা পসিটিভ হলেন অমর্ত্য সেন

চারিদিকে বাড়ছে সংক্রমণ, এবার করোনা পসিটিভ হলেন অমর্ত্য সেন

চারিদিকে বাড়ছে সংক্রমনের সংখ্যা, বেলাগাম হয়ে উঠছে পরিস্থিতি। করোনার থাবা নোবেল জয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শরীরে। সূত্রের খবর, সংক্রমণ নিয়ে আপাতত শান্তিনিকেতনের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। সেখানেই চলছে তাঁর চিকিৎসা। তবে শেষ যে খবর পাওয়া যাচ্ছে, তিনি আপাতত সুস্থ এবং স্থিতিশীল আছেন। কিন্তু কী ভাবে তাঁর সংক্রমণ হল সেটা এখনও বোঝা যাচ্ছে না। কারণ তিনি খুব একটা বাড়ি থেকে বেরোননি। প্রায় দু’বছর পর এ মাসেই শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতীচীতে এসেছিলেন তিনি। করোনার কারণেই খুব একটা বেরোচ্ছিলেন না বাড়ি থেকে। কিন্তু সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে আসার কথা ছিল তাঁর। কিন্তু এখন সেখানে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। এদিকে আগামী কাল অর্থাৎ…
Read More
সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিনের বিভিন্ন জেলায়

সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিনের বিভিন্ন জেলায়

বর্ষার দেখা ছিল দক্ষিণবঙ্গে। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিনের বিভিন্ন জেলায়। শনিবার সকাল থেকে শহর কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে সেই বর্ষণ বেশিক্ষণ স্থায়ী হয়নি, আবার উঠেছে রোদ। কিন্তু আগামী কয়েক দিনের আবহাওয়া কি এমনই থাকবে, নাকি বাড়বে বৃষ্টির পরিমাণ? আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত নাগাড়ে বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই তেমন। বিক্ষিপ্ত বর্ষণেই খুশি থাকতে হবে রাজ্যবাসীকে। হাওয়া অফিস বলছে, দুর্বল মৌসুমী বায়ুর প্রভাব চলছে দক্ষিণবঙ্গে তাও শেষ কয়েক দিন ধরে। তাই বৃষ্টি হওয়ার মতো কোনও পরিস্থিতি নেই বঙ্গে। তাই এই মুহূর্তে যে আবহাওয়া রয়েছে তাই আপাতত থেকে যাবে আগামী বেশ কয়েক দিন। যদিও ওড়িশা, অন্ধ্রপ্রদেশ…
Read More
শেষ মুহূর্তে কলকাতা সফর বাতিল করলেন দ্রৌপদী মুর্মুর

শেষ মুহূর্তে কলকাতা সফর বাতিল করলেন দ্রৌপদী মুর্মুর

শেষ মুহূর্তে বাতিল করলেন কলকাতা সফর। কলকাতা সফরে আসার কথা ছিল এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর। শনিবার শহরে এসে বিজেপি নেতা ও বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি এমনই সম্ভাবনা ছিল। কিন্তু তেমনটা হচ্ছে না আপাতত। রাজ্য সফর বাতিল হয়েছে তাঁর। কারণ নিহত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের জন্য এদিন জাতীয় শোক পালন হচ্ছে দেশে। তাই এখনই আর কলকাতায় আসছেন না দ্রৌপদী মুর্মু। অনুমান করা হচ্ছিল রাজ্য সফরে এসে স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে পরিচয় করবেন তিনি এবং বিজেপি বিধায়কদের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানের পদ্ধতি সম্পর্কে বোঝানো হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন কিনা সেই নিয়েও জল্পনা ছিল। কিন্তু এখন…
Read More
সব প্রশ্নে ইতি, জানিয়ে দিলেন টুইটার কিনছেন না এলন

সব প্রশ্নে ইতি, জানিয়ে দিলেন টুইটার কিনছেন না এলন

জল্পনার অবসান হলো, ইতি পড়লো সব প্রশ্নে। কয়েক সপ্তাহ আগে চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছিলেন এলন মাস্ক। তবে এবার স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন যে টুইটার কিনছেন না তিনি। এই প্ল্যাটফর্মের ভুয়ো অ্যাকাউন্টের তথ্য চেয়েছিলেন তিনি। কিন্তু অভিযোগ অনেকবার অনুরোধ করা সত্ত্বেও সেই তথ্য হাতে পাননি মাস্ক, তাই টুইটার না কেনার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তিনি। তবে ধনকুবেরের এই সিদ্ধান্ত ক্ষুব্ধ হয়েছে সংস্থা। টুইটার চেয়ারম্যান জানিয়েছেন, আইনি পথে যাচ্ছেন তারা। প্রায় ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন এলন। প্রাথমিকভাবে চুক্তি হয়েও গিয়েছিল। টুইটার কেনার জন্য ব্যাঙ্ক থেকে বিপুল অর্থে লোন নিয়েছিলেন মাস্ক। ইঙ্গিত মিলেছিল, সেই লোন শোধ করতে তিনি সংস্থার…
Read More
রাজনীতির মঞ্চ হোক বা ব্যক্তিগত সম্পর্ক, পুরোটাই বর্ণময় ছিলো বরিসের জীবন

রাজনীতির মঞ্চ হোক বা ব্যক্তিগত সম্পর্ক, পুরোটাই বর্ণময় ছিলো বরিসের জীবন

বিগত বেশ কিছুদিন ধরে মন্ত্রিসভায় পদত্যাগ পর্ব চলার পর, এবার প্রাক্তন হলেন প্রধানমন্ত্রী। চলছিলো জল্পনা, টালমাটাল অবস্থায় ছিলো প্রধানমন্ত্রীর মন্ত্রিত্ব পদ। এবার আশঙ্কাই সত্যি হল। দেশের স্বার্থে ও দলীয় সদস্যদের চাপের কাছে হার স্বীকার করে শেষমেশ ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বরিস জনসন। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকেই একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন বরিস জনসন৷ কখনও পার্টি গেট কেলেঙ্কারি তো কখনও দলীয় সাংসদের যৌন কেলেঙ্কারির তথ্য গোপন৷ রাজনীতির কারবারিরা বলছেন, ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের কুর্সি হারানোর নেপথ্যে অনুঘটকের মতো কাজ করেছে এই সকল বিতর্ক। রাজনৈতিক জীবনের পাশাপাশি বরিসের ব্যক্তিগত জীবনও বর্ণময়৷ সম্প্রতি বরিস মন্ত্রিসভা থেকে ৪০ জন সদস্য ইস্তফা দেওয়ার পরই…
Read More