Arpita Debnath

5487 Posts
এবার খোদ মহানগরীতে মিললো পোলিও জীবাণুর হদিশ

এবার খোদ মহানগরীতে মিললো পোলিও জীবাণুর হদিশ

একের পর এক ভাইরাসের কবলে পড়ছে দেশ। দিন দিন বেড়ে চলছে আতঙ্ক। এরই মাঝে হদিশ মিলেছে মাঙ্কিপক্স, টম্যাটো ফ্লু'র মতো ভাইরাসের। এবার জানা গেল, খোদ কলকাতায় পাওয়া গিয়েছে পোলিওর জীবাণু! এই নিয়ে এখন বিরাট উদ্বেগে রাজ্য স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, মেটিয়াবুরুজ এলাকায় পোলিওর জীবাণু পাওয়া গিয়েছে। কিন্তু কী ভাবে এই ভাইরাস এল এখন তা কিছুতেই বুঝে উঠতে পারছে না বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, কিছুদিন আগে মেটিয়াবুরুজ এলাকায় একটি নর্দমার জল পরীক্ষা করার সময় এই পোলিওর জীবাণুর হদিশ মিলেছে। এর খোঁজ মেলার পর থেকেই শিশুদের ওপর বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে জরুরি বৈঠক পর্যন্ত করা হয়েছে…
Read More
জল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ালেন শরদ পাওয়ার

জল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ালেন শরদ পাওয়ার

তোড়জোড় শুরু রাষ্ট্রপতি পদ নিয়ে। চলতি মাসের শেষেই দেশে হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচন। ঘোষিত হয়েছে দিনক্ষণ। এই নির্বাচন নিয়ে শুরু হয়েছে বহু জল্পনা। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে লড়বেন না শরদ পাওয়ার। রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার সমস্ত জল্পনায় জল ঢেলে বিরোধী শিবিরের প্রস্তাব ফেরালেন এনসিপি সুপ্রিমো। জানা যাচ্ছে বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধীদের ডাকা বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে পাওয়ারের নাম প্রস্তাব করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শরদ পাওয়ার। কারণ হিসেবে বর্ষীয়ান রাজনীতিবিদ জানিয়েছেন, তিনি সক্রিয় রাজনীতিতেই থাকতে চান। তার পরিবর্তে অন্য কোন বিকল্প নাম যেন ভাবে বিরোধী শিবির। তবে এখনো পর্যন্ত পাওয়ার ছাড়া বিরোধী শিবিরের তরফ থেকে আর কোনও নতুন নাম…
Read More
চাপ বাড়লে আরো, গ্যাসের নতুন সংযোগে দিতে হবে বাড়তি টাকা

চাপ বাড়লে আরো, গ্যাসের নতুন সংযোগে দিতে হবে বাড়তি টাকা

করোনা সংক্রমণ, নিত্যদিনের বাজারের মূল্যবৃদ্ধি পাশাপাশি পেট্রল ডিজেলের দামের সাথে বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম। এই সবের মাঝেই পড়েছে মধ্যবিত্তরা। এবার রান্নার গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধি তো ছিলই৷ তার উপর মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িতে এবার বাড়ল নতুন সংযোগের খরচ৷ এবার থেকে হেঁশেলে ব্যবহৃত ১৪.২ কেজির সিলিন্ডার সংযোগের জন্য সিকিউরিটি ডিপোসিট বাবদ ৭৫০ টাকা বেশি জমা দিতে হবে গ্যাস কোম্পানিগুলির কাছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে রেগুলেটারের দামও। এবার থেকে নতুন রেগুলেটর কিনতে অতিরিক্ত ১০০ টাকা দিতে হবে গ্রাহকদের। আজ, বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম। এতদিন নতুন এলপিজি সিলিন্ডারের কানেকশন নিতে নেওয়ার জন্য গ্রাহকদের ১,৪৫০ টাকা দিতে হত। এক ধাক্কায় নতুন কানেকশনের খরচ ২২০০ টাকা করা হয়েছে। অর্থাৎ নতুন সংযোগের…
Read More
বড় সাফল্য, খতম হলো দুই জঙ্গি

বড় সাফল্য, খতম হলো দুই জঙ্গি

দেশে দিন প্রতিদিন বেড়ে চলেছে জঙ্গি উপদ্রব। কিন্তু এই বাড়তে থাকা উপদ্রবের মাঝেই জঙ্গি নিধনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। জানা যাচ্ছে, মঙ্গলবার রাতভর লড়াইয়ের পর জম্মু-কাশ্মীর উপত্যকায় দুই জঙ্গি নেতাকে নিকেশ করতে সক্ষম হয়েছেন নিরাপত্তারক্ষীরা। এই দুই জঙ্গিই লস্কর-ই-তৈবার সদস্য এবং তাদের হাতেই গতমাসে উপত্যকার এক কাশ্মীরি পন্ডিতসহ দুজন খুন হয়েছিলেন। মৃতদের মধ্যে একজন স্কুল শিক্ষিকা এবং ব্যাংক ম্যানেজার। কাশ্মীর পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতভর দুই পক্ষের লড়াইয়ের পর এই দুই অভিযুক্তকে খতম করা হয়েছে। এই প্রসঙ্গে কাশ্মীর জোনের পুলিশের পক্ষ থেকে একটি টুইট করে জানানো হয়েছে, মৃত ওই দুই লস্কর-ই-তৈবা জঙ্গিদের একজনের নাম মোহাম্মদ লোন। এই জঙ্গীই চলতি মাসের ২ তারিখ কুলগামের এক ব্যাঙ্ক ম্যানেজারকে খুন করে। খতম…
Read More
এবার আরও এক তদন্তের ভার দেওয়া হলো দময়ন্তীকে

এবার আরও এক তদন্তের ভার দেওয়া হলো দময়ন্তীকে

সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া বেশ কয়েকটি ধর্ষণের ঘটনার দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস দময়ন্তী সেনের হাতে। এবার রসিকা জৈনের অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার গেল দময়ন্তী সেনের হাতে। আলিপুরে ব্যবসায়ী পরিবারের বধূর রহস্য মৃত্যুতে সিট গঠনের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার। আইপিএস অফিসার দময়ন্তী সেনের নেতৃত্বে সিট গঠন হবে। ওই বধূর মৃত্যুতে তাঁর শ্বশুরবাড়ির হাত ছিল বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। গত ১৬ ফেব্রুয়ারি বাড়ির নীচে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় রসিকা আগরওয়াল জৈন নামে ওই বধূকে। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পিছনে তাঁর শ্বশুরবাড়ির হাত রয়েছে বলে অভিযোগ তোলেন রসিকার বাপের বাড়ির লোকজন। ১৭ ফেব্রুয়ারি ২০২১ সালে শ্বশুরবাড়ির…
Read More
স্কুলের তরফে ঘোষণা করা হলো, অনলাইনেই হবে পড়াশুনা

স্কুলের তরফে ঘোষণা করা হলো, অনলাইনেই হবে পড়াশুনা

দিন প্রতিদিন দক্ষিণবঙ্গে বেড়ে চলেছে গরম। প্রবল গরমে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে গ্রীষ্মের ছুটি আরও বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সরকারি, আধা সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে ২৬ জুন পর্যন্ত গরমের ছুটি থাকছে। কিন্তু বেসরকারি স্কুলগুলি জানিয়েছিল তারা স্কুল খোলা রাখবে এবং সশরীরেই হবে পড়াশুনা। কিন্তু এখন তারা নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এল। জানান হয়েছে, অনলাইনেই ক্লাস করাবে তারা। একাধিক বেসরকারি স্কুলের তরফে জানানো হয়েছে ২৬ জুন পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে। তার পর সরকারি নির্দেশিকা মেনে নেওয়া হবে সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্ততেও খুশি নয় অভিভাবকদের একাংশ। তাদের একাংশের বক্তব্য, সবই হচ্ছে শুধু অফলাইন পড়া ছাড়া। তারা সন্তানদের স্কুলে পাঠাতে…
Read More
সংক্রমণের সংখ্যা নিয়ে বাড়ছে চিন্তা

সংক্রমণের সংখ্যা নিয়ে বাড়ছে চিন্তা

বেশি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর চলতি মাসের শুরু থেকেই আবার বেড়ে চলেছে সংক্রমনের সংখ্যা। দেশের পাশাপাশি রাজ্যের সংক্রমনের সংখ্যা নিয়েও বাড়ছে চিন্তা। দৈনিক আক্রান্তের মাত্রা আবার বাড়ল রাজ্যে। বঙ্গে কোভিড গ্রাফ তলানিতে এসেছিল বিগত কিছুদিন ধরেই। কিন্তু শেষ কয়েক দিনে আবার ঊর্ধ্বমুখী রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা। আজও তা ১৩০ ছাড়িয়ে চলে গিয়েছে! এদিকে আজ কোনও মৃত্যু হয়নি বাংলাতে, যা স্বস্তির। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলার আক্রান্ত সংখ্যার দিকে ফের নজর রাখা হচ্ছে জোরদার ভাবে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট গতকালের থেকে কমে ১.৮৫ শতাংশ হয়েছে। সুস্থতার হার দাঁড়িয়ে রয়েছে ৯৮.৯১ শতাংশে। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত…
Read More
নতুন রাষ্ট্রপতির মনোনয়নে নাম রয়েছে বাংলার প্রাক্তন রাজ্যপালের

নতুন রাষ্ট্রপতির মনোনয়নে নাম রয়েছে বাংলার প্রাক্তন রাজ্যপালের

বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ায় চলতি মাসের শেষের দিকেই দেশে হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচন৷ পূর্বেই ঘোষণা হয়েছে তার দিনক্ষণ৷ এবার সামনেই রাষ্ট্রপতি নির্বাচন৷ তাঁর ঠিক আগে বিরোধী ঐক্যের সলতে পাকাতে দিল্লি গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হবেন কে? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে জাতীয় রাজনীতির অলিন্দে৷ এনসিপি নেতা শরদ পওয়ারকে নিয়ে জল্পনার মাঝেই উঠে এল পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর নাম। সূত্রের খবর, বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য গোপালকৃষ্ণের ‘শরণাপন্ন’ হয়েছেন বিরোধী শিবিরের একাংশ৷ উল্লেখ্য, ২০১৭ সালে দেশের উপরাষ্ট্রপতি পদের জন্য বিরোধীদের মনোনীত প্রার্থী হয়েছিলেন গোপালকৃষ্ণ গান্ধী। তবে বেঙ্কাইয়া নাইডুর কাছে হেরে যান গান্ধী-পৌত্র। তবে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলায় রাজ্যপাল…
Read More
আর মৃত্যুদণ্ড পেতে হবে না এই দেশে

আর মৃত্যুদণ্ড পেতে হবে না এই দেশে

দোষীদের আর মৃত্যুদণ্ড পেতে হবে না এই দেশে। মালয়েশিয়ায় হত্যা, মাদক পাচার-সহ বিভিন্ন অপরাধে্ দোষী সাব্যস্ত হলে এতদিন পর্যন্ত অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হত। মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তি প্রত্যাহারের জন্যে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে এসেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। একই দাবি তুলেছেন সমাজকর্মীরাও। যে অপরাধগুলিতে মৃত্যুদণ্ড বাধ্যতামূলক ছিল এবার মালয়েশিয়া সরকার তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। এখন সংসদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। মালয়েশিয়া সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মালয়েশিয়ার বিরোধী রাজনৈতিক দল। খুশি মানবাধিকার কর্মী এবং সমাজকর্মীরা। খুনের দায়ে দোষী সাব্যস্ত হলে কিংবা মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় মালয়েশিয়ায়। দীর্ঘদিন ধরেই চরম শাস্তির এই ব্যবস্থা কার্যকর হয়েছে। তবে…
Read More
বাংলার বাইরে একের পর এক ভাঙ্গন দেখতে হচ্ছে তৃণমূলকে

বাংলার বাইরে একের পর এক ভাঙ্গন দেখতে হচ্ছে তৃণমূলকে

এই নিয়ে তৃতীয়বার, পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় এসেছে তৃণমূল। একুশের সেই হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে বিজেপি নাস্তানাবুদ হয়েছে তৃণমূলের কাছে। সেই সাফল্যে উৎসাহী হয়ে তৃণমূল একাধিক রাজ্যে পা রাখে ক্ষমতা দখলের লক্ষ্যে। গোয়া, ত্রিপুরা, মেঘালয়, হরিয়ানা, অসম প্রভৃতি রাজ্যে তৃণমূল নিজেদের শক্তি বাড়াতে তৎপর হয়ে ওঠে। ওই রাজ্যগুলিতে রীতিমত সাড়া ফেলে দিয়ে তৃণমূল পা রাখে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি বলছে তৃণমূল রাজ্যগুলিতে তেমন সুবিধা করতে পারছে না। তবে কি তৃণমূল পশ্চিমবঙ্গ কেন্দ্রিক দলই রয়ে যাবে, এই প্রশ্ন অবধারিতভাবে উঠছে। আসলে ওই রাজ্যগুলির একাধিক তৃণমূল নেতা সাম্প্রতিককালে দল ছেড়েছেন। প্রাক্তন কংগ্রেস সাংসদ অশোক তানওয়ার একটা সময় রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলেই পরিচিত…
Read More
আজ বুধবার বৈঠকে বসবেন মমতা-পাওয়ার

আজ বুধবার বৈঠকে বসবেন মমতা-পাওয়ার

বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ায় চলতি মাসের শেষের দিকেই দেশে হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচন৷ পূর্বেই ঘোষণা হয়েছে তার দিনক্ষণ৷ এবার তার আগেই আগেই দিল্লীতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী৷ রাজধানীতে পা রেখেই এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে বসলেন মমতা৷ মনে করা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের রণকৌশল নির্ধারণই বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে চলেছে৷ পাওয়ারকে বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হতে পারে জোড় জল্পনা চলছে৷ সেই প্রেক্ষিতে মমতা-পাওয়ার বৈঠক নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ গত বছর জুন মাসে দিল্লি গিয়ে শরদ পওয়ারের সঙ্গে দেখা করেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। এর পর থেকেই তাঁকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হতে পারে বলে জাতীয় রাজনীতির অলিন্দে জল্পনা দনা বাধে। যদিও সেই…
Read More
আচমকাই হাসপাতালে ভর্তি হলেন দীপিকা

আচমকাই হাসপাতালে ভর্তি হলেন দীপিকা

আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তিনি৷ শুটিং ফ্লোরে হঠাৎ অসুস্থ অভিনেত্রী দীপিকা পাদুকোন৷ তাঁকে হায়দরাবাদের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়৷ সেখানে ভর্তি করিয়ে চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা করেন৷ বৈজয়ন্তী ফিল্মসের প্রযোজনায় কল্পবিজ্ঞানমূলক দক্ষিণী ছবি ‘প্রজেক্ট কে’-র শ্যুটিং চলছিল। ওই ছবির সেটে থাকাকালীন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী৷ জানান, তাঁর মাথা ঘুরছে, ঠিক মতো শ্বাস নিতে পারছেন না। এর পরেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই নাকি মানসিক টানাপড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন দীপিকা। মাঝেমধ্যেই রক্তচাপ জনিত সমস্যা দেখা দিচ্ছে তাঁর৷ হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর অভিনেত্রী সুস্থ বোধ করায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও উদ্বেগ তৈরি হয়েছে রণবীর ঘরনির।…
Read More
বড়ো ঘোষণা প্রধানমন্ত্রীর তরফে, কিন্তু প্রশ্ন জাগছে শূন্যপদের সংখ্যা নিয়ে

বড়ো ঘোষণা প্রধানমন্ত্রীর তরফে, কিন্তু প্রশ্ন জাগছে শূন্যপদের সংখ্যা নিয়ে

দেশ জুড়ে করোনা সংক্রমণের পরিস্থিতি শুরু হতেই দেশে কাজের সুযোগের বেহাল দশা শুরু হয়। অর্থনীতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাতে না পৌঁছাতেই দেশজুড়ে কার্যত লাফিয়ে বেড়েছে বেকারত্ব। আর তাই পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার কর্মসংস্থানের ক্ষেত্রে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রীর দফতরের টুইটার হ্যান্ডেল তথা পিএমও অফিস থেকে টুইট বার্তা দিয়ে বলা হয়, ১৮ মাস অর্থাৎ আগামী দেড় বছরের মধ্যে ১০ লাখ কর্মী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে। এর সঙ্গেই জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই সরকারি সমস্ত দপ্তর এবং মন্ত্রকে নিজেদের মানবসম্পদের পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। খুব শীঘ্রই সরকারের বিভিন্ন দপ্তরে বাকি থাকা শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগের কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন,…
Read More
অধ্যক্ষের তরফে স্বীকার করে নেওয়া হলো কারচুপির অভিযোগ

অধ্যক্ষের তরফে স্বীকার করে নেওয়া হলো কারচুপির অভিযোগ

সত্যি হলো গেরুয়া শিবিরের তরফে করা অভিযোগ। সোমবার বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়ে গিয়েছে এই আচার্য বিল। কিন্তু বিজেপি তরফ থেকে কারচুপির অভিযোগ তোলা হয়েছে ভোটাভুটি নিয়ে। এই ইস্যুতে তাঁরা আদালতে যাবেন বলে জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তৃণমূল শিবির থেকে তা মানা হয়নি। কিন্তু এদিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কার্যত এই 'ভুল' স্বীকার করে নিয়েছেন। এমনকি এই বিষয়ে তিনি বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছেন। আচার্য নিয়োগ বিল নিয়ে যে ভোটাভুটি হয়েছে বিধানসভায় তাতে বিলের পক্ষে ১৮২ এবং বিপক্ষে ৪০টি ভোট পড়ে। কিন্তু বিজেপির অভিযোগ, আচার্য বিলের বিপক্ষে তাঁদের ৫৭ জন বিধায়ক ভোট দিয়েছেন কিন্তু ভোট গৃহীত হয়েছে ৪০ জনের।…
Read More