Arpita Debnath

5702 Posts
আসন্ন নির্বাচনের আগেই আচমকাই ইস্তফা দিলেন মুখতার আব্বাস

আসন্ন নির্বাচনের আগেই আচমকাই ইস্তফা দিলেন মুখতার আব্বাস

মেয়াদ শেষ হওয়ায় নতুন করে নির্বাচিত হবে রাষ্ট্রপতি পদ। চলতি মাসের শুরুতেই হবে নির্বাচন। তবে এইমুহুর্তে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তেমন আর জল্পনা নেই। এনডিএ পদপ্রার্থী রাষ্ট্রপতি হতে চলেছেন তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে বলেই বিশেষজ্ঞদের ধারণা। তবে এবার জল্পনা উপরাষ্ট্রপতি পদ নিয়ে। তা নিয়েও কৌতূহল শেষ নেই এরই মাঝে আচমকা নিজের পদ থেকে ইস্তফা দিলেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নকভি। তাহলে কি তিনিই সরকারের তরফে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী? প্রশ্ন উঠে গেল। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নকভি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বলে সূত্রের দাবি। তাই এখন অনেকের ধারণা তিনি বিজেপির টিকিটে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী…
Read More
সংক্রমণকে রুখতে নতুন পদক্ষেপ কেন্দ্র সরকারের তরফে

সংক্রমণকে রুখতে নতুন পদক্ষেপ কেন্দ্র সরকারের তরফে

কমছে বাড়ছে, বিগত দু বছরের বেশি সময় ধরে এই চলেছে করোনা সংক্রমণের গ্রাফে। ফের দেশজুড়ে শুরু হয়েছে করোনার বাড়বাড়ন্ত। একদিকে যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা, অন্যদিকে তেমনই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা। এমতাবস্থায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুস্টার ডোজের নিয়ম বদল করল কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত করোনার দ্বিতীয় টিকা নেওয়ার ৯ মাস পরে নেওয়া যেত করোনার বুস্টার ডোজ। কিন্তু নতুন গাইডলাইন অনুযায়ী, করোনার দ্বিতীয় টিকা নেওয়ার ৬ মাস পরেই বুস্টার ডোজ নেওয়া যাবে। আজ থেকেই দেশের সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিকদের উপর লাগু হচ্ছে এই নতুন নিয়ম। এই নতুন নিয়ম প্রসঙ্গে কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে ‘ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমিউনাইজেশন’ থেকে আসা পরামর্শের ভিত্তিতে…
Read More
বাড়তে থাকা সংক্রমণের মাঝেই প্রকাশ্যে এলো নতুন ভেরিয়েন্ট

বাড়তে থাকা সংক্রমণের মাঝেই প্রকাশ্যে এলো নতুন ভেরিয়েন্ট

চলতি বছরের শুরু থেকে একটু থিত হওয়ার পর আবার মাত্রাতিরিক্তভাবে বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। দুয়ারে করোনার চতুর্থ ঢেউ। দেশে করোনার বাড়বাড়ন্ত দেখে এখন এই একটাই আশঙ্কার কথা শোনাচ্ছেন বিশেষজ্ঞ মহল। ইতিমধ্যেই দেশজুড়ে বাড়তে থাকা করোনার সংক্রমণ নিয়ে বাড়ছে উদ্বেগ, আশঙ্কা। আর এই আবহেই এবার এক উদ্বেগজনক দাবি করলেন ইজরায়েলের বিজ্ঞানী। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ-সহ দেশের ১০টি রাজ্যে করোনাভাইরাসের নয়া রূপ বিএ.২.৭৫ ধরা পড়েছে। করোনার এই নয়া রূপে পশ্চিমবঙ্গে আক্রান্ত রোগীর সংখ্যা ১৩। মহারাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ২৭ জন। এমতাবস্তায় দেশে করোনার মোট আক্রান্তের সংখ্যা কমলেও প্রায় প্রতিনিয়তই বাড়ছে উদ্বেগ। যদিও কেন্দ্রের দাবি এই মুহূর্তে করোনার নতুন ভেরিয়েন্ট নিয়ে আতঙ্কের কোন কারণ নেই। কিন্তু দিন দিন যেভাবে দেশের সংক্রমণের হার…
Read More
রথের চাকায় ফাটল ধরায় অমঙ্গলের ইঙ্গিত মনে করেছে অনেকে

রথের চাকায় ফাটল ধরায় অমঙ্গলের ইঙ্গিত মনে করেছে অনেকে

বিগত দু বছরের করোনা সংক্রমণের আতঙ্ক কাটিয়ে উঠে চলতি বছর নির্দিষ্ট সময়ে আবার আগের মতো করে পালিত হয়েছিল পুরীর রথযাত্রা। কিন্তু রথযাত্রার আবহেই ফের পুরীর জগন্নাথ ধামে বিপত্তি। মাত্র চারদিন আগেই রথে চেপে মাসির বাড়ি গিয়েছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। জানা যাচ্ছে, সেই রথের চাকাতেই মঙ্গলবার সকালে ফাটল দেখা দিয়েছে। এদিন সকালে ভগবান বলরাম এবং দেবী সুভদ্রার রথের চাকাতে ফাটল দেখতে পান মন্দিরের পুরোহিতরা। ফলে মুহূর্তের মধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে মন্দির চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রথযাত্রার সপ্তাহে উৎসবের মাঝেই এই ঘটনা একটি অশুভ ইঙ্গিত, এমনটাই মত মন্দিরের পুরোহিত থেকে পূর্ণার্থী সকলেরই। রথযাত্রার উৎসবে এই নিয়ে পরপর দু’বার অঘটন ঘটল। প্রথমে পুরীর গুন্ডিচা মন্দিরে…
Read More
প্রতিনিয়ত বদলাতে থাকা আবহাওয়ার কারণে বন্ধ হল অমরনাথ যাত্রা

প্রতিনিয়ত বদলাতে থাকা আবহাওয়ার কারণে বন্ধ হল অমরনাথ যাত্রা

করোনা সংক্রমণকালে দীর্ঘ সময় বন্ধ থাকার পর কিছুদিন আগেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিলো অমরনাথ যাত্রা। কিন্তু দীর্ঘ সময় বাদে খুললেও সাথ দিচ্ছে না সেখানকার প্রতিনিয়ত বদলাতে থাকা আবহাওয়া। আর তাই যাত্রা শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যেই ফের সাময়িকভাবে বন্ধ রাখা হল অমরনাথ যাত্রা। জানা যাচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই তীর্থযাত্রীদের নুনওয়ান বেস ক্যাম্প থেকে এগোতে দেওয়া হচ্ছে না। তীর্থযাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে নুনওয়ান ক্যাম্পে প্রায় তিন হাজার তীর্থযাত্রী আটকে রয়েছেন। উল্লেখ্য, পহেলগাঁওয়ে নুনওয়ান বেস ক্যাম্প থেকেই যাত্রীরা সাধারণত অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রা শুরুর একদিন আগে এই বেসক্যাম্পে পৌঁছতে হয় যাত্রীদের। মূলত সেই কারণেই এই মুহূর্তে এই…
Read More
আজ গেরুয়া শিবিরেরর মিছিলে অনুমতি দিল হাইকোর্ট

আজ গেরুয়া শিবিরেরর মিছিলে অনুমতি দিল হাইকোর্ট

অবশেষে পাওয়া গেল অনুমতি। আজ বুধবার ৬ জুলাই বিজেপির মিছিলে কলকাতা হাইকোর্ট অনুমতি দিল। এই দিন বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন এবং তার প্রেক্ষিতেই মিছিল করার আবেদন জানিয়েছিল ভারতীয় জনতা পার্টি শিবির। সেই মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। কী কী শর্ত রাখা হয়েছে এই মিছিলের জন্য? আদালত জানিয়েছে, যানবাহন চলাচল ব্যাহত করা যাবে না। গার্ড রেল দিয়ে ঘেরা এলাকার মধ্যে সমাবেশ করতে হবে। ৬ জুলাই দুপুর ৩ টেয় গোলপার্ক থেকে বিজেপির শোভাযাত্রা শুর হওয়ার কথা রয়েছে। গড়িয়াহাট, রাসবিহারী মোড় হয়ে হাজরা মোড়ে শেষ হবে এই শোভাযাত্রা। সেখানেই অস্থায়ী মঞ্চে সভা করে সন্ধ্যা…
Read More
প্রবল বৃষ্টির জেরে প্রায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রে

প্রবল বৃষ্টির জেরে প্রায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রে

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মহারাষ্ট্র। বিগত বেশ কয়েকদিন বড় রকম রাজনৈতিক ডামাডোলের মধ্যে দিয়ে কেটেছে মহারাষ্ট্রের রাজনৈতিক মঞ্চ। একদিকে রাজনৈতিক ডামাডোল, অন্যদিকে ব্যাপক বৃষ্টি। সবে মিলে কার্যত অচল বাণিজ্য নগরী। সোমবারই আস্থা ভোটে জয়ী হয়েছেন একনাথ শিন্ডে। আর তার ঠিক পরের দিন থেকে মুম্বই, পুনে, রায়গর, পালঘরের মতো একাধিক গুরুত্বপূর্ণ শহরে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত। মুম্বইসহ মহারাষ্ট্রের একাধিক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, জারি হয়েছে কমলা সতর্কতাও। বৃষ্টিপাতের জেরে জলমগ্ন বাণিজ্যনগরী। ফলে জল যন্ত্রণায় কার্যত নাকাল শহরবাসী। জানা যাচ্ছে ইতিমধ্যেই মুম্বইয়ের নিচু এলাকাগুলিতে জল দাঁড়িয়ে রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ যে হারে মুম্বইসহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে তাতে…
Read More
তবে কি এবার ফিরতে চলেছে আগের অবস্থা? চিন্তা বাড়ছে সংক্রমণের সংখ্যায়

তবে কি এবার ফিরতে চলেছে আগের অবস্থা? চিন্তা বাড়ছে সংক্রমণের সংখ্যায়

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ ঊর্ধ্বমুখী বঙ্গ করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। দেড় হাজারের গণ্ডি পেরতেই শঙ্কা আরও বৃদ্ধি হয়েছিল। আশঙ্কা আপাতত যে কম হবে না তাও বোঝা যাচ্ছে। বঙ্গে পজিটিভিটি রেট হু হু করে বাড়ছে, আজ সংক্রমণও প্রায় ২ হাজারের কাছে। তাহলে কি ধরে নেওয়া যায় যে চতুর্থ কোভিড ঢেউয়ের এটাই শুরু? আপাতত তেমন ইঙ্গিত বিশেষজ্ঞরা দিচ্ছেন না। এখনও পরিস্থিতি হাতের বাইরে যায়নি এমন দাবি করা হচ্ছে। কিন্তু বিগত কয়েক দিনে যে হারে বেড়েছে সংক্রমণ, তাতে আতঙ্কিত না হওয়ার কোনও কারণ নেই। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭৩…
Read More
ভিভোর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ

ভিভোর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ

সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠছে আর্থিক তছরুপের, এই কারণে এবার ইডির নজরে নতুন এক সংস্থা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির নজরে এবার চীনা মোবাইল নির্মাণকারী সংস্থা ভিভো। ভিভোর দেশজুড়ে মোট ৪৪ টি কার্যালয়ে হানা দেন ইডি আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনও আর্থিক তছরুপের প্রমাণ মিলেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। চলতি বছরের প্রথম থেকেই একের পর এক চিনা সংস্থা দেশের তদন্তকারীদের নজরে এসেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি চিনা কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। জানা গিয়েছিল চিনা সংস্থার অফিসগুলির বিরুদ্ধে সম্প্রতি একের পর এক অভিযোগ আসছে যে কারণে তাদের কার্যালয়গুলিতে অভিযান চালানো হচ্ছে। এর আগে আর্থিক অনিয়মের অভিযোগে গত মে মাসেই চিনা সংস্থা শাওমির বিরুদ্ধে তদন্ত চালানো হয়েছিল। এপ্রিল মাসের শেষের দিকে…
Read More
বাড়ছে জল্পনা, একসঙ্গে রুপা কুনাল

বাড়ছে জল্পনা, একসঙ্গে রুপা কুনাল

রাজনীতির মঞ্চে দুজন দুজনের পুরো বিপরীতে।একজন উত্তর মেরু হলে অপরজন দক্ষিণ মেরু। কিন্তু কলকাতায় এক সামাজিক অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে, একফ্রেমে দেখা গেল। একজন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, অন্যজন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তাঁদের দুজনের এই সাক্ষাৎ ঘিরে এখন ফের নতুন নতুন প্রশ্ন উঠতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে বাড়ছে রাজনৈতিক জল্পনাও। যদিও সব জল্পনায় জল ঢেলে কুণাল নিজে জানিয়েছেন, রূপার সঙ্গে সাক্ষাতে কোনও রাজনীতি নেই। এই সাক্ষাতের পরেই তৃণমূল কংগ্রেস নেতা জানান, রূপা গঙ্গোপাধ্যায় তাঁর কাছে দিদির মতো। এক সামাজিক অনুষ্ঠানে দেখা হওয়ার সঙ্গে রাজনীতি নেই। দলগত ভাবে তাঁর সঙ্গে মতবিরোধ আছে ঠিকই কিন্তু তার বাইরে তিনি এখন জনপ্রিয় অভিনেত্রী,…
Read More
আদালতের রায়ের বিপরীতে বেশ কিছু বিচারপতি, একা দোষী নয় নূপুর

আদালতের রায়ের বিপরীতে বেশ কিছু বিচারপতি, একা দোষী নয় নূপুর

ভুল বক্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়েছে গোটা দেশ। যার জেরে নষ্ট হয়েছে সরকারের কয়েক কোটি সম্পত্তি। বিভিন্ন জায়গায় এখনো চলছে অশান্তির রেশ। সারা দেশজুড়ে যে অশান্তি হচ্ছে তার জন্য এককভাবে দায়ী নূপুর শর্মা। শুধু তাই নয়, উদয়পুরে যে হত্যাকাণ্ড ঘটেছে তার জন্যও বহিষ্কৃত বিজেপি নেত্রীই দায়ী! এমনই পর্যবেক্ষণ দেশের সর্বোচ্চ আদালতের। কিন্তু সুপ্রিম কোর্টের এই মন্তব্যকে ভালভাবে নিচ্ছেন না অবসরপ্রাপ্ত বিচারপতি ও আমলাদের একাংশ। তাঁদের বক্তব্য, নূপুর শর্মাক নিয়ে শীর্ষ আদালত যে পর্যবেক্ষণ করেছে তা দুর্ভাগ্যজনক। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির মন্তব্যের সমালোচনায় খোলা চিঠি দিয়েছেন তারা। সুপ্রিম কোর্ট জানিয়েছে, গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত বিজেপির প্রাক্তন নেত্রী…
Read More
মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকে কেন্দ্র করে রদ বদল করা হল বেশ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত পুলিশকে

মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকে কেন্দ্র করে রদ বদল করা হল বেশ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত পুলিশকে

তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তা সবার আগে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এতো নিরাপত্তার মাঝেও আচমকাই এক অগ্যেত ব্যক্তির তার বাড়িতে আগমন ঘটায় উত্তেজনা ছড়িয়েছে রাজ্যজুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আগন্তুকের প্রবেশ ও রাতভোর লুকিয়ে থাকার ঘটনার জেরে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন পুলিশ কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে। লালবাজার তাঁর নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছে, তাঁর নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। এরই মধ্যে এই খবর সামনে এল। নিরাপত্তা আরও জোরদার করতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, একজন ইন্সপেক্টর, একজন সার্জেন্ট, দুইজন কনস্টেবল সহ ১৫ জন পুলিশ কর্মীকে বদল করা হয়েছে। আরও…
Read More
বড় খুশির খবর, কয়েক হাজার কর্মসংস্থানের সুযোগ

বড় খুশির খবর, কয়েক হাজার কর্মসংস্থানের সুযোগ

বড় কর্মসংস্থানের সুযোগ। চাকরির অপেক্ষায় থাকা যুবক-যুবতীদের জন্য আসছে দারুণ সুযোগ৷ তাঁদের কর্মসংস্থানের বন্দোবস্ত করতে চলতি মাসেই জেলায় জেলায় হবে চাকরি মেলা। এই মেলা থেকে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে প্রায় ২৭ হাজার যুবক-যুবতীর সামনে। জেলায় জেলায় এই চাকরির মেলার আয়োজন করা হয়েছে কারিগরি শিক্ষা দফতরের পক্ষ থেকে। জুলাই-এর শেষ থেকে শুরু হবে এই চাকরির মেলা৷ চলবে অগাস্ট মাস পর্যন্ত। চাকরি মেলার আয়োজন করার জন্য রাজ্যকে পাঁচটি জোনে ভাগ করা হয়েছে৷ শিলিগুড়ি, বহরমপুর, কলকাতা, মেদিনীপুর ও বারাসত৷ বিভিন্ন বণিকসভার কাছ থেকে তথ্য নিয়ে একটি তালিকা তৈরি করেছে কারিগরি শিক্ষা দফতর৷ তাতেই বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে নির্মাণ, স্বাস্থ্য, ইস্পাত, হোটেল, অটোমোবাইল ও টেলিকম-সহ কোন কোন ক্ষেত্রে…
Read More
চিন্তা বাড়িয়ে আবার বাড়লো রান্নার গ্যাসের দাম

চিন্তা বাড়িয়ে আবার বাড়লো রান্নার গ্যাসের দাম

প্রতিনিয়ত মধ্যবিত্তদের ওপর চাপ বাড়ছে অর্থৈনৈতিক দিক থেকে। বাড়তে থাকা বাজার দরের মাঝে ফের বাড়লো চিন্তা। আবার বাড়ল রান্নার গ্যাসের দাম৷ কোপ পড়ল মধ্যবিত্তের হেঁশেলে৷ এক ধাক্কায় ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার৷ নতুন করে গ্যাসের দাম বাড়ায় মাথায় হাত আমআদমির৷ বুধবার থেকে নতুন দাম ধার্য করা হয়েছে৷ নতুন দরে দিল্লিতে রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য গুণতে হবে ১,০৫৩ টাকা৷ মুম্বইয়ে দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৫২.৫০ টাকা৷কলকাতায় গার্হস্থ্য সিলিন্ডারের দাম পড়বে ১,০৭৯ টাকা। এই নিয়ে গত দু’মাসে তিন বার বাড়ল রান্নার গ্যাসের দাম। গত ৭ মে ৫০ টাকা বাড়ানো হয়েছিল ১৪.২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের…
Read More