09
Jun
একের পর এক হামলা চলছে। বিগত বেশ কিছুদিন ধরে হামলা চলেই যাচ্ছে। চলতে থাকা এই হামলা নিয়ে রীতিমতো চাপ সৃষ্টি হচ্ছে সরকারের ওপর। কিছুতেই যেন থামার নামই নিচ্ছে না বন্দুকবাজের হামলা। প্রায় প্রতিদিনই আমেরিকার কোথাও না কোথাও হামলা চালাচ্ছে বন্দুকবাজের দল। ফের বন্দুকবাজের আকস্মিক হামলায় প্রাণ গেল ৫ পড়ুয়াসহ ৬ জনের। ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। পুলিশ সূত্রে খবর, সেন্ট্রাল মেক্সিকোর ব্যারন কমিউনিটিতে এই হামলা চালিয়েছে বন্দুকবাজরা। তাদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৫ জন কিশোর-কিশোরির, সঙ্গে একজন ৬৫ বছরের বৃদ্ধার। অন্যদিকে জানা যাচ্ছে মৃত ওই পাঁচ কিশোর-কিশোরীদের সকলেরই বয়স ১৬-১৮ বছরের মধ্যে। পুলিশ আধিকারিকরা এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন আচমকাই মঙ্গলবার সেন্ট্রাল মেক্সিকোর ওই কমিউনিটিতে হামলা চালায় বন্দুকবাজরা। এই ঘটনা প্রসঙ্গে সংশ্লিষ্ট গুয়ানাজুয়াতো প্রদেশের…
