05
Jul
এবার রাজ্য সরকারের তরফে অভিনব উদ্যোগ। বেসরকারি হাসপাতালের একাংশের বিরুদ্ধে লাগাম ছাড়া বিল করার অভিযোগ বহুদিন ধরেই রয়েছে। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে রোগীর সাধারণ চিকিৎসার পরেও ৪-৫ দিনে বিলের অঙ্ক চার-পাঁচ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। অতিমারি করোনা পরিস্থিতিতে সেই অভিযোগের সংখ্যা অনেক বেড়ে যায়। এরপরই নড়েচড়ে বসে রাজ্যের স্বাস্থ্য কমিশন। বহু বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় কমিশন। এবার সেই পথে হেঁটে রাজ্যের বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে রাজ্য। যা অভিনব বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ বেসরকারি হাসপাতালের মতো বেসরকারি স্কুলের বিরুদ্ধেও ফি সংক্রান্ত প্রচুর অভিযোগ রয়েছে। স্কুল ফি-সহ বিভিন্ন খাতে খরচ সংক্রান্ত বিষয়ের পাশাপাশি পরিচালন ব্যবস্থা ইত্যাদি…
