Arpita Debnath

5487 Posts
মুখ্যমন্ত্রীর সম্মতিতে সীলমোহর পড়লো ভর্তির নিয়ম

মুখ্যমন্ত্রীর সম্মতিতে সীলমোহর পড়লো ভর্তির নিয়ম

কেন্দ্র সকারের নীতিতেই হবে ভর্তি প্রক্রিয়া, মত দিলো রাজ্য সরকার। কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনের ভর্তিতে সীলমোহর পরল শিক্ষামন্ত্রী-উপাচার্যদের বৈঠকে। অনলাইন ভর্তি প্রসঙ্গে সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রীও। রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে বৈঠক শেষে বিকাশ ভবনে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন শিক্ষামন্ত্রী জানান, কলেজে ভর্তির ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তি প্রক্রিয়ায় সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এরপর থেকে রাজ্যের সমস্ত কলেজেই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালানো হবে। এর সঙ্গেই আরও জানা যাচ্ছে চলতি বছরেই কেন্দ্রীয়ভাবে স্নাতক স্তরে ভর্তির জন্য রাজ্যের সমস্ত কলেজগুলোতে চালু হচ্ছে এই অনলাইন প্রক্রিয়া। এজন্য সরকারের তরফ থেকে একটি পোর্টাল তৈরি করা হবে বলে জানানো হয়েছে। ওই পোর্টালের মারফতই ছাত্রছাত্রীরা তাদের পছন্দ কলেজগুলোতে ভর্তির…
Read More
সংক্রমণের সংখ্যা পার করেছে হাজারের বেশি

সংক্রমণের সংখ্যা পার করেছে হাজারের বেশি

গত মাসের শুরু দিক অবধিও বেশি নিম্নমুখি ছিল করোনা সংক্রমনের সংখ্যা। কিন্তু এর পর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করে করোনা সংক্রমনের সংখ্যা। বাড়তে বাড়তে এই মুহূর্তে দেশজুড়ে ফের বড় হচ্ছে করোনার কড়াল থাবা। দক্ষিণের রাজ্য কেরলের পর এবার মহারাষ্ট্রেও উল্কার গতিতে ছড়াচ্ছে দৈনিক সংক্রমণ। ফলে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কাকে উসকে দিয়েই ফের দেশজুড়ে এক ধাক্কায় হাজার বাড়ল করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। একইসঙ্গে মহারাষ্ট্র এবং কেরল দেশের এই দুই রাজ্যে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা পার করল হাজারের গণ্ডি। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রকের রিপোর্ট জানান দিচ্ছে দেশে গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭১২ জন। যার মধ্যে মহারাষ্ট্রের বাসিন্দা ১০৮১ এবং দক্ষিণের রাজ্য কেরলের…
Read More
রাজ্য সরকারের তরফে নতুন উদ্যোগ পথ শিল্পীদের জন্য

রাজ্য সরকারের তরফে নতুন উদ্যোগ পথ শিল্পীদের জন্য

রাজ্যের অলিতে গলিতে বহু প্রতিভা দেখা যায় অবহেলিত হতে৷ স্বীকৃতির অভাবে প্রকাশিত হয়না সেই সব প্রতিভা৷ দিনের শেষে তাঁদের প্রাপ্তি শুধুই অবহেলা৷ তবে এবার সেই দিন পাল্টাতে চলেছে৷ ভুবন বাদ্যকর, রানু মণ্ডলদের সৌজন্যে এরাজ্যের হাটে-বাজারে, স্টেশনে, অলিতে গলিতে অবহেলায় দিন কাটানো পথশিল্পীরা পেতে চলেছেন সরকারি স্বীকৃতি৷ রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে প্রতিটি জেলায় সংশ্লিষ্ট অফিসে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, পথে ঘাঁটে পড়ে থাকা এই ধরনের শিল্পীদের খুঁজে বার করে তাঁদের এক মিনিটের একটি গানের ভিডিও তৈরি করতে হবে৷ তাতে শিল্পীর নাম, ঠিকানা, পেশা, বয়স ও ফোন নম্বর উল্লেখ করে পাঠাতে হবে। লোকপ্রসার প্রকল্পে লোকশিল্পীদের জন্য পেনশনের…
Read More
বিদেশে যাওয়ার অনুমতি মিললো অভিষেকের

বিদেশে যাওয়ার অনুমতি মিললো অভিষেকের

মামলা চলছে তার বিরুদ্ধে। তাই মামলা চলাকালীন তার রাজ্যের বাইরে যাওয়ার অনুমতি নেই। কিন্তু অন্যদিকে বিদেশে চোখের চিকিৎসা চলে তাঁর৷ সেই কারণে মাঝে মধ্যেই বিদেশে যেতে হয় তাঁকে৷ তাই অনুমতি চেয়ে হাই কোর্টে গিয়েছিলেন তিনি৷ এবার মিললো অনুমতি৷ চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে বিদেশে যেতে পারবেন স্ত্রী রুজিরাও৷ অভিষেকের আবেদনে সাড়া দিয়ে জানাল হাই কোর্ট৷ অভিষেকের দুবাই যাত্রায় আপত্তি জানিয়েছিল ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)’। তাঁদের যুক্তি, বিদেশে গিয়ে বিনয় মিশ্রের সঙ্গে দেখা করতে পারেন অভিষেক৷ এর পরেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সেই মামলায় ইডি-র আপত্তি…
Read More
কেকের এইরূপ মৃত্যুর জন্য দায়ী কলকাতা

কেকের এইরূপ মৃত্যুর জন্য দায়ী কলকাতা

বাহাত্তর ঘন্টা কেটে গেলেও এখন পর্যন্ত কেকের মৃত্যু ঘটনা দগদগে হয়ে রয়েছে সবার মনে। এবার কেকের মৃত্যুর জন্য সরাসরি কলকাতাকে দোষারোপ করলেন ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা পুরী। মঙ্গলবার কেকে কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন। বুধবার নজরুল মঞ্চে অনুষ্ঠানের পর অসুস্থ হয়ে পড়েন। এরপরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরেই একাধিক অভিযোগ আসতে শুরু করে। সেই অভিযোগকে সামনে রেখেই কলকাতার বিরুদ্ধে সুর চড়ালেন নন্দিতা পুরী। সোশ্যাল মিডিয়ায় নন্দিতা পুরী লেখেন, লজ্জা পশ্চিমবঙ্গের। কলকাতাই কেকেকে হত্যা করেছে। যেখানে অডিটরিয়ামে ২.৫ হাজার লোক থাকার কথা ছিল, সেখানে সাত হাজার দর্শক উপস্থিত ছিলেন। এসি কাজ করছিল না। কেকে চারবার…
Read More
এবার লিখিত বয়ান নেওয়া হলো অনুব্রতর তরফে

এবার লিখিত বয়ান নেওয়া হলো অনুব্রতর তরফে

শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে বারংবার তলব পেছলেও অবশেষে হাজির হতে হয়েছে তাকে। ভোট পরবর্তী হিংসা মামলায় গতকাল সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ বেলা বারোটা নাগাদ সিবিআই দফতরে পৌঁছন তিনি। তৃণমূলের নেতার সঙ্গে ছিলেন তাঁর আইনজীবীরাও। জিজ্ঞাসাবাদের প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোন তৃণমূলের এই নেতা। আপাতত তিনি বাড়ি ফিরেছেন। আজ তাঁর আবার চেকআপের জন্য এসএসকেএম হাসপাতালে আসার কথা রয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আজ সিবিআই অনুব্রত মণ্ডলের থেকে লিখিত বয়ান নিয়েছে। একই সঙ্গে তাঁর বক্তব্য রেকর্ডও করা হয়েছে। এদিন  রাজ্যে ‘ভোট পরবর্তী হিংসা’-র ঘটনায় তাঁর ভূমিকা জানতেই মূলত অনুব্রতকে…
Read More
আজই ঘোষণা করা হলো আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ

আজই ঘোষণা করা হলো আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার চলতি বছরের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে৷ ঠিক সকাল ন’টায় সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়৷ ওই বৈঠকেই ঘোষণা হয়ে গেল ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি৷ আগামী বছর মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি৷ জানানো হয়েছে আগামী বছর ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা৷ শেষ হবে ৪ মার্চ। প্রথম দিন হবে প্রথম ভাষার পরীক্ষা। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা৷ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি আরও জানিয়েছেন, ২৫ ফেব্রুয়ারি হবে ভূগোল, ২৭ ফেব্রুয়ারি ইতিহাস, ২৮ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, ২ মার্চ অঙ্ক, ৩ মার্চ ভৌতবিজ্ঞান এবং ৪ মার্চ হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা৷ অন্যান্য বছরের মতো এ…
Read More
বাড়তে থাকা সংক্রমনের সংখ্যা নিয়ে বাড়ছে উদ্বেগ

বাড়তে থাকা সংক্রমনের সংখ্যা নিয়ে বাড়ছে উদ্বেগ

চারিদিকে বাড়তে থাকা সংক্রমণ নিয়ে বাড়ছে চিন্তা। বাড়তে থাকা সংক্রমনের সংখ্যা কি ইঙ্গিত দিচ্ছে তৃতীয় ঢেউয়ের? বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক আগে থেকেই দাবি করে আসছে যে করোনা নিয়ে ভয় কিছু কমেনি। মহামারি যে এখনও বিদায় নেয়নি সেটাই তারা স্পষ্ট করে দিয়েছে। কিন্তু দেশের সার্বিকভাবে কোভিড গ্রাফ নিয়ন্ত্রণে থাকায় সকলে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল। সাম্প্রতিক সময়ে ভাইরাসের একাধিক নয়া প্রজাতির হদিশ মেলায় চিন্তা বেড়েছে ঠিকই, কিন্তু মানুষ সচেতনও হয়েছে। কিন্তু আচমকা আবার করোনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি হল। কারণ হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে। ভয় বেড়েছে মহারাষ্ট্রের। গত এক মাসে মুম্বইয়ের হাসপাতালগুলির জরুরি বিভাগে করোনা রোগী ভর্তি হওয়ার হার হঠাৎ করে বাড়তে…
Read More
দেশে প্রবেশ করেছে বর্ষা

দেশে প্রবেশ করেছে বর্ষা

বিগত কদিন আগেই আবহাওয়া দফতরের তরফে ঘোষণা করা হয়েছিল যে চলতি বছর সময়ের পূর্বেই এগিয়ে আসতে পারে বর্ষাকাল। এবার প্রতীক্ষার অবসান। আর মাত্র দু দিনের অপেক্ষা। তারপরেই এই তীব্র তাপদাহ এবং অসহনীয় প্যাচপ্যাচে গরমের হাত থেকে রেহাই পাবেন রাজ্যবাসী। হাওয়া অফিস সূত্রে খবর গুটি গুটি পায়ে এবার রাজ্যের দিকেই এগোচ্ছে বর্ষা। আগামী দু'দিনের মধ্যেই উত্তর-পূর্বের বাকি রাজ্যগুলোর মত বঙ্গেও প্রবেশ হবে বর্ষার। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দেশের তিন রাজ্য নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরামে বর্ষা প্রবেশ করেছে। আগামী দু'দিনের মধ্যেই উত্তর-পূর্বের বাদবাকি সমস্ত রাজ্যগুলোতেও পুরোদমে বর্ষা ঢুকে যাবে। ওইদিনই উত্তরবঙ্গের হাত ধরে রাজ্যে প্রবেশ করবে বর্ষা। জানা যাচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিং,…
Read More
প্রকাশিত হলো চলতি বছরের মাধ্যমিকের ফলাফল

প্রকাশিত হলো চলতি বছরের মাধ্যমিকের ফলাফল

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ অর্থাৎ শুক্রবার ঘোষিত ফলপ্রকাশ পেয়েছে মাধ্যমিকের৷ আজ সকালেই প্রকাশিত হয়েছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল৷ পরীক্ষা শুরু হয়েছিল ৭ মার্চ৷ প্রথম পর্বের পরীক্ষা শেষ হয় ১৬ মার্চ৷ দ্বিতীয় পর্বের পরীক্ষা শেষ হয়েছিল ২২ এপ্রিল৷ পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন পড়ুয়া৷ পর্ষদের ইতিহাসে যাএযাবৎ সর্বোচ্চ৷ প্রথমবারের পরীক্ষার ৭৯ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করা হল বলে জানান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়৷ এ বছর ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল ১১ শতাংশ বেশি৷ যা ইঙ্গিত করে কন্যা সন্তানদের স্কুলে পাঠানোর প্রবণতা আগের চেয়ে বেড়েছে৷ তবে সাফল্যের হাতে সামান্য পিছিয়ে ছাত্রীরা৷ এ বছর মোট পাশের…
Read More
করোনা আক্রান্ত সোনিয়া

করোনা আক্রান্ত সোনিয়া

অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে সময় কাটছে কংগ্রেসের। একদিন আগেই আর্থিক তছরুপের কারণে তলব করা হয়েছিল তাকে। নাম জড়িয়ে ছিল তার ছেলেরও। সেই নিয়ে চাপ তো ছিলই। আর আজ জানা গেল যে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী কোভিড আক্রান্ত হয়েছেন। আগামী ৮ তারিখ সোনিয়ার হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সেটা যে এখন আর হবে না তা স্পষ্ট। কেমন আছেন সোনিয়া? জানা গিয়েছে, কংগ্রেস সভানেত্রীর মৃদু উপসর্গ আছে এবং তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন। তবে চিন্তার বিষয় এই, বিগত কিছুদিন ধরেই তিনি একাধিক কংগ্রেস নেতার সঙ্গে বৈঠক করেছেন। স্বাভাবিকভাবেই তারা তাঁর সংস্পর্শে এসেছে। তাই তারাও নিজেদের এখন সবার থেকে সরিয়ে রাখছে। এও খবর যে,…
Read More
নিষ্ক্রিয় রেশন কার্ড নিয়ে কোনো সাড়া নেই রাজ্য সরকারের

নিষ্ক্রিয় রেশন কার্ড নিয়ে কোনো সাড়া নেই রাজ্য সরকারের

এইমুহুর্তে বেশ চাপের মধ্যে দিয়েই যাচ্ছে রাজ্য সরকার৷ একদিকে শিক্ষা নিয়োগে দুর্নীতি নিয়ে দুই মন্ত্রীর নাম জড়িয়েছে৷ শিক্ষা নিয়োগে দুর্নীতি নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়েছেন মুখ্যমন্ত্রী-রাজ্যপাল৷ অন্যদিকে কিন্তু, রেশন কার্ড নিয়ে কোনও দলের মধ্যেই কোনও দ্বন্দ্ব নেই৷ নেই পরস্পরের বিরুদ্ধে আক্রমণ৷ অথচ পরিসংখ্যান বলছে গত আট মাসে রাজ্যের প্রায় ১ কোটি ১৪ লক্ষ মানুষের রেশন কার্ড ‘ডিঅ্যাকটিভ’ হয়ে গিয়েছে৷ একবার রেশন কার্ড ডিঅ্যাকটিভ হলে তাতে আর রেশন মেলে না৷ তবে কি বাতিল হয়ে গেল এই সকল রেশন কার্ডগুলি? নিশ্চুপ সরকার৷ এ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের তরফে কোনও জবাব মেলেনি৷ অথচ সরকারি তথ্য-পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে চলতি বছর মে মাস পর্যন্ত রাজ্যের…
Read More
এবার জল্পনা বাড়ছে দলের আরো এক বিধায়কের দল পরিবর্তন নিয়ে

এবার জল্পনা বাড়ছে দলের আরো এক বিধায়কের দল পরিবর্তন নিয়ে

সময় খারাপ যাচ্ছে রাজ্যে গেরুয়া শিবিরের। একের পর এক ভাঙ্গনের মুখে পড়ছে গেরুয়া শিবির। গত বছর ২০২১ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যে ঘটনা ঘটিয়েছিল, ভোটের পর থেকে ঠিক সেই একই ঘটনা তাদের বিরুদ্ধেই ঘটে আসছে। যারা দল বদল করে লাইন দিয়ে বিজেপিতে গিয়েছিলেন তাদের অনেকেই আবার ফেরত আসছেন পুরনো দলে। বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপি থেকে তৃণমূলে প্রত্যাবর্তন ঘটছে। কারণ ভোটের আগে তৃণমূলই সবথেকে বেশি খালি করেছিল বিজেপি। হালে রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অর্জুন সিং, সকলের পুরনো দলে ফিরেছেন বিজেপি ছেড়ে। তবে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়ে 'ঘরে ফেরার' জল্পনা নেই। বরং শোনা গিয়েছে তিনি সিপিএমে নয় তৃণমূলে যোগ দিতে…
Read More
অভিষেক বিদেশ যাত্রায় অনুমতি পেতে হাই কোর্টে গেলেন

অভিষেক বিদেশ যাত্রায় অনুমতি পেতে হাই কোর্টে গেলেন

মামলা চলছে তার বিরুদ্ধে। তাই মামলা চলাকালীন তার রাজ্যের বাইরে যাওয়ার অনুমতি নেই। কিন্তু অন্যদিকে বিদেশে চোখের চিকিৎসা চলে তাঁর৷ সেই কারণে মাঝে মধ্যেই বিদেশে যেতে হয় তাঁকে৷ অথচ তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে ইডি৷ ইডির এই নির্দেশে স্থগিতাদেশ চেয়েই হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর আবেদন, আগামী ৩ থেকে ১০ জুন তাঁকে যেন ডাকা না হয়৷ বৃহস্পতিবার দুপুর ২টোয় বিচারপতি বিবেক চৌধুরীর একক বেঞ্চে শুনানির সম্ভাবনা৷ ২০১৬ সালের ১৮ অক্টোবর বহরমপুর থেকে একটি কর্মসূচি সেরে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক। সেই দুর্ঘটনায় তাঁর মাথায় এবং বাঁ চোখে আঘাত লাগে। চোখের আঘাত গুরুতর ছিল। অভিষেক…
Read More