24
Jun
সদ্য মাত্রই করোনা সংক্রমণের আতঙ্কের মাঝেই পোলিও ভাইরাসের খোঁজ মিলছিল কলকাতায়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা শহর জুড়ে। এবার সেই একই ভাইরাসের খোঁজ মিলল লন্ডনের নর্দমায়। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই মাথাচাড়া দিয়েছে উদ্বেগ। গত সপ্তাহে কলকাতায় এই মারণ ভাইরাসের জীবাণু কলকাতার নিকটবর্তী মেটিয়াবুরুজের নর্দমা থেকে পাওয়া গিয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এই মারণ ভাইরাস নিয়ে ফের সতর্কতামূলক প্রচার চালাতে শুরু করে কলকাতা পুরসভা। সেই উদ্বেগ কাটতে না কাটতেই এবার লন্ডনের নিকাশি নালা তথা নর্দমা থেকে একই ধরনের পোলিও ভাইরাসের খোঁজ মিলল। ব্রিটিশ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে কোথা থেকে…
