20
May
অভিভাবকদের কথা মাথায় রেখে নেওয়া হলো নতুন উদ্যোগ। স্কুলের পড়াশুনা থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থা, অনেক কিছু নিয়েই অভিভাবকদের মনে অনেক প্রশ্ন থাকে। কোনও কোনও সময় তা সম্পর্কে তারা জানতে পারেন, কিন্তু বেশিরভাগ সময়ই কিছুই জানান হয় না অভিভাবকদের। এদিকে আবার স্কুলের শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক মামলা, জটিলতা। এরই মধ্যেই বড়সড় 'হাতিয়ার' পেয়ে গেলেন অভিভাবকরা। স্কুল সংক্রান্ত যাবতীয় তথ্য তারা এবার নিমেষেই জেনে যাবেন। জানেন কী ভাবে? তথ্য জানার অধিকার আইআনে (আরটিআই) এই সুবিধা পেয়ে যাচ্ছেন অভিভাবকরা। স্কুলের প্রশাসন কেমন চলছে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এ বার জানতে পারবেন এর মাধ্যমে। স্কুল শিক্ষা কমিশন সম্প্রতি একটি নির্দেশিকা জারি…
