13
Jun
ভুল মন্তব্যের জেরে দেশ জুড়ে তৈরী হয়েছে উত্তপ্ত পরিস্থিতি, দেশের পাশাপাশি এর প্রভাব পড়েছে রাজ্যের ওপরেও। বিজেপির প্রাক্তন নেত্রী নূপুর শর্মার মন্তব্যের পরেই দেশজুড়ে হিংসার ঘটনা বাড়তে শুরু করেছে। অন্যান্য রাজ্যের মতোই বাংলাতেও একই অবস্থা। বিগত কিছুদিন ধরেই রাজ্যের একাধিক এলাকায় ব্যাপক বিক্ষোভ এবং তাণ্ডবের চিত্র ধরা পড়েছে। আজ জানা গেল, ইতিমধ্যেই ২০০ জনকে হিংসার ঘটনায় যুক্ত থাকার প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ৪২ টি মামলা দায়ের করেছে পুলিশ। গোটা পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন, রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। সোমবার বৈঠক করে শামিম জানান, হিংসার ঘটনায় যুক্ত এবং অশান্তি ছাড়ানোর জন্য যারা কাজ করছে তাদের কাউকে ছাড়া হবে…
