25
Apr
ফের একবার মুখোমুখি হতে পারে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী। আগামী ৩০ এপ্রিল রাজধানী দিল্লিতে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের একটি সেমিনার আয়োজিত হতে চলেছে। এই সেমিনারে যোগ দিতেই চলতি মাসেই দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সাক্ষাৎ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রীর আসার কথা থাকলেও তিনি আসেননি। তারপর মমতার এই দিল্লি সফর এবং মোদীর সঙ্গে সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। আসলে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের যে সেমিনার হতে চলেছে তার উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারণেই রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, যেহেতু…
