20
May
সময়টা খারাপ যাচ্ছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। একের পর এক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে তাকে। শিক্ষা নিয়োগে দুর্নীতির কারণে বিগত দুদিনের জেরা নিয়ে টালমাটালের পর প্রশ্ন উঠছে তার সম্পত্তি নিয়ে। রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এসএসসি কেলেঙ্কারিতে তাঁর নাম জড়িয়ে যাওয়ার পর যত সময় যাচ্ছে তত অস্বস্তি বাড়ছে পার্থ চট্টোপাধ্যায়ের। প্রথমবার তলবের পর ইতিমধ্যেই তাঁকে দ্বিতীয়বার তলব করা হয়েছে। তাঁর প্রথমবারের বয়ান খতিয়ে দেখার পরেই দ্বিতীয়বার তলব করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে৷ এরই মাঝে তাঁর সম্পত্তি নিয়ে বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এদিন স্পষ্টভাবে জানান হয়েছে, তাঁর সম্পত্তি সংক্রান্ত হলফনামা জমা…
