Arpita Debnath

5484 Posts
দ্বন্দ্ব তৈরি হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে

দ্বন্দ্ব তৈরি হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে

দুবার সূচি বদলানোর পরেও দ্বন্দ্ব তৈরি হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে। পর্ষদের দুই বিভাগের বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি ছড়িয়েছে। স্কুল ছুটি থাকবে না কি উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে, সেই নিয়ে দ্বন্দ্বে পরীক্ষার্থী থেকে স্কুলের শিক্ষকরা। প্রতিবছরের মতো এবছরেও রমজান উপলক্ষে ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। আবার মাদ্রাসার বেশ কয়েকটি স্কুলে উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রম অনুসরণ করা হয়। সেই ক্ষেত্রে মাদ্রাসাগুলোয় হোম সেন্টারে উচ্চমাধ্যমিক হওয়ার কথা। অন্যদিকে, বিজ্ঞপ্তি অনুসারে ছুটির মধ্যেই কয়েকটা পরীক্ষা পড়েছে। যার জেরে মাদ্রাসার শিক্ষক থেকে পরীক্ষার্থীরা বুঝতে পারছেন না, উক্ত দিনগুলোতে ছুটি থাকবে না কি পরীক্ষা হবে। আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য বন্ধ ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শনিবার থেকে…
Read More
ধর্ম নিয়ে রাজনীতির মঞ্চে বড় দাবি নাড্ডার

ধর্ম নিয়ে রাজনীতির মঞ্চে বড় দাবি নাড্ডার

ফের একবার ধর্মের নাম উঠল রাজনীতির মাঝে। বিজেপি যে ধর্ম নিয়ে রাজনীতি করে তার দাবি অনেক আগে থেকেই করে আসছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। হিন্দুত্বের কথা বলে ভোট টানার চেষ্টা করা হয় বলেও দাবি। যদিও বিজেপি তাদের এই অভিযোগে পাত্তা দেয় না বরং তাদের বক্তব্য বিজেপি জিতছে বলেই হিন্দুদের ওপর আরও বেশি করে হামলা করা হচ্ছে। সম্প্রতি রাম নবমী এবং হনুমান জয়ন্তীতে একাধিক হিংসার ঘটনা ঘটেছে দেশজুড়ে। সেই সম্পর্কে কথা বলতে গিয়েই এমন তত্ত্ব দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কর্ণাটকের হোসাপেতে ভারতীয় জনতা পার্টির কর্মীদের একটি সমাবেশে বক্তব্য রাখছিলেন তিনি। সেই সময়েই নাড্ডা বলেন, উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড, মণিপুরে…
Read More
তবে কি কংগ্রেস এর সাথে মিলতে চলছে পিকে?

তবে কি কংগ্রেস এর সাথে মিলতে চলছে পিকে?

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন৷ এই নির্বাচনে জল্পনা বাড়ছে পিকের অবস্থান নিয়ে৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরের রাজনীতিতে চলছে ঘুঁটি সাজানোর কাজ৷ দিল্লির মসনদ দখলের রণকৌশল ছকতে ব্যস্ত রাজনীতির কুশীলবরা৷ এরই মাঝে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভোট কুশলী প্রশান্ত কিশোরের বৈঠকে ঘিরে উস্কে উঠেছে নয়া সমীকরণের জল্পনা৷ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং কেসি বেণুগোপালের সঙ্গে পিকে’র বৈঠক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷ উল্লখ্য, এ বছরেই রয়েছে গুজরাত এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন। তার পর ২০২৪-এর লোকসভা। এর আগে চলতি বছর পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে কংগ্রেসের৷ হাতছাড়া হয়েছে পঞ্জাব৷ সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে কংগ্রেসের…
Read More
কতটা বিপদ বাড়াতে পারে নতুন সংক্রমণ

কতটা বিপদ বাড়াতে পারে নতুন সংক্রমণ

বিগত দু বছরে বহুবার রূপ বদলেছে করোনা সংক্রমণ। করোনার ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে স্পষ্ট ধারণা এখনও করা যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই বলেছে যে, আগামী দিনে আরও অনেক করোনা প্রজাতি আসতে পারে। পাশাপাশি ওমিক্রন নিয়েও যে সতর্ক থাকতে হবে সেই বার্তাও দেওয়া হয়। এখন দেখা যাচ্ছে, এই ওমিক্রনই আতঙ্কের মূল কারণ। যত দিন যাচ্ছে ওমিক্রনের নতুন নতুন রূপ ত্রাস সৃষ্টি করছে। ইতিমধ্যেই আবার জানা গিয়েছে যে, নতুন দুই ধরণের ওমিক্রনের খোঁজ মিলেছে। তাহলে কতটা বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে? এর উত্তর আপাতত অজানা। দিন দিন মারাত্মক ভাবে রূপ বদল করছে করোনার ওমিক্রন প্রজাতি। সম্প্রতি তার বিএ.৪ এবং…
Read More
প্রধানমন্ত্রীর পদে বসেই নতুন বার্তা

প্রধানমন্ত্রীর পদে বসেই নতুন বার্তা

সদ্য মাত্রই দেশ পেয়েছে নতুন প্রধানমন্ত্রী৷ ইমরান খানকে গদিচ্যুত করে সদ্যই পাকিস্তানের মসনদে বসেছেন তিনি৷ আর প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেই নয়াদিল্লিকে চিঠি পাঠালেন শেহবাজ শরিফ৷ দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানালেন তিনি৷ সেই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা তাঁর চিঠিতে উঠে এল কাশ্মীর প্রসঙ্গ৷ শেহবাজ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী৷ তারই জবাব দিলেন শেহবাজ৷ জানা গিয়েছে, শেহবাজ তাঁর চিঠিতে জম্মু-কাশ্মীর সমস্যা সমাধানের কথা উল্লেখ করেছেন৷ চিঠিতে লেখা হয়েছে, ‘‘পাকিস্তান দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ ও পারস্পরিক সহযোগিতার বন্ধনে বিশ্বাসী। দেশবাসীর আর্থ সামাজিক উন্নতির পাশাপাশি এই রিজিয়নের উন্নতির স্বার্থে এটা কাম্য। যা একমাত্র অর্থপূর্ণ আলোচনা…
Read More
রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর

রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর

হুহু করে রাজ্যে বাড়ছে গরম৷ প্রখর রোদে গলদঘর্ম অবস্থা৷ তাপমাত্রার পারদ চড়ছে দিন প্রতিদিন৷ গরমে হাঁসফাঁস করছে মানুষ৷ অপেক্ষা কালবৈশাখীর৷ এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস৷ দুই থেকে তিন ঘণ্টার মধ্যে রাজ্যের কয়েকটি জেলায় ঝেঁপে বৃষ্টি নামবে৷ এই জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ কোন দুই জেলায় বইবে স্বস্তির বাতাস? জানা গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি অংশে৷ সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এছাড়াও বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি…
Read More
পৃথিবী ছাড়াও প্রাণের সম্ভাবনা আছে কি আরো কোথাও?

পৃথিবী ছাড়াও প্রাণের সম্ভাবনা আছে কি আরো কোথাও?

পৃথিবী ছাড়া সত্যি কি আরো কোথাও প্রাণের সঞ্চার আছে? পৃথিবীর বাইরেও কি লুকিয়ে রয়েছে প্রাণের অস্তিত্ব? এই প্রশ্ন চিরন্তন৷ যার উত্তর পেতে নিরন্তর খোঁজ চালাচ্ছেন বিজ্ঞানীরা৷ সৌরমণ্ডলে আমরা যে একা নই, সেই সম্ভাবনা আরও জোরাল হয়ে উঠল বৃহস্পতির চাঁদ ‘ইউরোপা’-য়। সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গিয়েছে, নীল গ্রহের বুকে মহাসাগরগুলিতে যতটা জল রয়েছে, তার চেয়ে অনেক বেশি রয়েছে বৃহস্পতির অনেকগুলি চাঁদের মধ্যে একটিতে৷ যার নাম ইউরোপা৷ তরল জলের সেই মহাসাগরগুলি লুকিয়ে রয়েছে ইউরোপার পুরু বরফে মোড়া পিঠের নীচে। শুধু তরল জলই নয়, প্রাণের সৃষ্টি ও বিকাশের জন্য যে রাসায়নিক উপাদানগুলি প্রয়োজন, সেগুলিও রয়েছে ইউরোপার অতলান্ত মহাসাগরে। এমনকি, প্রাণের অন্যতম গুরুত্বপূর্ণ…
Read More
এক গুচ্ছ নতুন নিয়ম আসছে আইনি শিক্ষায়

এক গুচ্ছ নতুন নিয়ম আসছে আইনি শিক্ষায়

আইন নিয়ে পড়তে চান তাহলে জানতে হবে এক গুচ্ছ নতুন বিধিনিষেধ। আগামী দিনে উকালতির জন্য শিক্ষা পদ্ধতি আরও কঠিন হতে চলেছে। কারণ হিসেবে উঠে আসছে, ভারতীয় আইন মন্ত্রক ও ভারতীয় বার কাউন্সিল মিলিত সিদ্ধান্ত নিয়েছে, বেশ সংখ্যক আইন শিক্ষালয় বা ল'কলেজ বন্ধ করার। আইন মন্ত্রক ও বার কাউন্সিল সূত্রে খবর, নিম্ন মানের ল'কলেজগুলি নির্বাচন করে সেগুলিকে বন্ধ করে দেওয়া হবে। যেখানে বার কাউন্সিল ৫০০ বেশি ল'কলেজকে চিহ্নিত করেছে। সিনিয়র আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারক এবং শিক্ষাবিদদের নিয়ে একটি দল গঠন করা হবে। এই দলের কাজ হবে ল'কলেজগুলির মান যাচাই করে একটি রিপোর্ট তৈরি করা৷ তারা কলেজগুলিতে 'সারপ্রাইজ ভিজিট' করবেন। সেখানে যাচাই করা হবে…
Read More
কড়া নির্দেশ শিক্ষকদের

কড়া নির্দেশ শিক্ষকদের

ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে দেশ৷ দীর্ঘ কোভিড পর্ব কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে জীবন৷ কোভিড বিধি মেনে আগের মতোই স্বাভাবিক অফিস-কাছারি, স্কুল৷ দুই বছর ঘরে বন্দি থাকার পর ফের স্কুল মুখো পড়ুয়ারা৷ ইতিমধ্যে পড়ুয়াদের জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে৷ এবার শিক্ষকদের জন্য এল কড়া নির্দেশ৷ নয়া নির্দেশিকায় বলা হয়েছে সকাল ১১টা বেজে ৫ মিনিটের পর স্কুলে পৌঁছলে সংশ্লিষ্ট শিক্ষককে ‘অনুপস্থিত’ বলে ধরা হবে। সকাল ১০টা ৫০ মিনিটের পর এলে অর্ধদিবসের বেতন পাবেন শিক্ষক-শিক্ষাকর্মীরা। মধ্যশিক্ষা পর্ষদের তরফে ২২ দফা আচরণবিধি জারি করা হয়েছে৷ যার শুরুতেই উপস্থিতি সংক্রান্ত কড়াকড়ির কথা উল্লেখ করা হয়েছে। আগের নির্দেশ বজায় রেখে নয়া নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন…
Read More
খেলার মঞ্চে আত্মপ্রকাশ করলেন অভিষেক

খেলার মঞ্চে আত্মপ্রকাশ করলেন অভিষেক

তবে কি তিনি সরে যেতে চলেছেন রাজনীতি থেকে? এবার রাজনীতির পাশাপাশি খেলার মঞ্চেও আত্মপ্রকাশ করলেন তিনি। ঘোষণা অনেক আগেই করেছিলেন, শুক্রবার বাংলা নববর্ষের দিন আত্মপ্রকাশ করে ফেলল তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাব 'ডায়মন্ড হারবার এফ সি'। এই নতুন ক্লাব 'ডিএইচএফসি'র লোগো উদ্বোধন হয়ে গেল। এই অনুষ্ঠানে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো উপস্থিত ছিলেনই, সঙ্গে ছিলেন সাংসদ প্রসুন বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, কূণাল ঘোষ সহ প্রমুখ। মঞ্চে দেখা গিয়েছিল জনপ্রিয় ফুটবলার রহিম নবিকে। এই নয়া ফুটবল ক্লাব সম্পর্কে কথা বলতে গিয়ে অভিষেক 'রাজনীতি' না করার বার্তা দিলেন। এদিন অভিষেক বলেন, বিজেপি, কংগ্রেস বা সিপিএম, যার সমর্থক বা সদস্যই হোন না…
Read More
আচমকা জগন্নাথ মন্দিরে বিপদের সংকেত

আচমকা জগন্নাথ মন্দিরে বিপদের সংকেত

আচমকা বিপদের সংকেত৷ পুরীর জনন্নাথ মন্দিরে বিদপের পদধ্বনি৷ জগন্নাথ মন্দিরের জন্য যে কাজ শুরু হয়েছে, তা থেকেই ক্ষতি হতে পারে মন্দিরের৷ সতর্ক করল আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। ওডিশা সরকারকে পাঠানো হল সতর্কবার্তা৷ ভারতের চার ধাম তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম পুরীর এই জগন্নাথ মন্দির৷ কথিত আছে, ভগবান বিষ্ণুর স্বপ্নাদেশ পেয়ে এই পবিত্র মন্দির স্থাপন করেছিলেন রাজা ইন্দ্রদুম। পুরীর সেই জগন্নাথ মন্দিরকেই হেরিটেজ সেন্টার হিসাবে গড়ে তোলা হচ্ছে৷ শুরু হয়েছে হেরিটেজ করিডর প্রকল্পের কাজ৷ আর সেই কাজের জন্যেই যত বিপত্তি৷ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) জানিয়েছে, করিডর প্রকল্পের কাজে ভারি যন্ত্রপাতি দিয়ে মন্দিরের সামনে খোঁড়াখুঁড়ির কাজ চলছে৷ সেই কম্পন থেকে মন্দিরের দেওয়ালে ফাটল…
Read More
নিয়ন্ত্রনেই রইলো সংক্রমনে আক্রান্তের সংখ্যা

নিয়ন্ত্রনেই রইলো সংক্রমনে আক্রান্তের সংখ্যা

চড়াই উৎরাই লেগেই রয়েছে দেশের করোনা সংক্রমণের গ্রাফে। তবে এই মুহূর্তে সামান্য বাড়ল সংক্রমণে আক্রান্তের সংখ্যা। স্বস্তি বজায় থাকল আজকে দেশের কোভিড গ্রাফ নিয়ে। গতকালের তুলনায় দৈনিক সংক্রমণ বাড়লেও তা নিয়ন্ত্রণে আছে। একদিনে মৃত্যুর সংখ্যাও বিরাট স্বস্তি দিচ্ছে, গতকালের থেকেও তা কমেছে। কিন্তু সব মিলিয়ে বিগত কিছু দিন ধরেই করোনা গ্রাফ কার্যত একই জায়গায় ঘোরাফেরা করছে দেশে। বিধিনিষেধ উঠে গেলেও কোনও ভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়ে। এরই মাঝে আবার শুরু হয়েছে সকলের জন্য বুস্টার টিকাকরণ। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৯৭৫ জন, এই একই…
Read More
পঠনপাঠনে পরিবর্তন আনা হচ্ছে পুরসভা অন্তর্গত স্কুলগুলিতে

পঠনপাঠনে পরিবর্তন আনা হচ্ছে পুরসভা অন্তর্গত স্কুলগুলিতে

ধীরে ধীরে বদলে আনা হচ্ছে পুরসভা অন্তর্গত স্কুলগুলিতে। পুরসভার অন্তর্গত স্কুলগুলিকে ইংরেজি মাধ্যমে পরিণত করায় এক বড় সাফল্য অর্জন করেছে দিল্লির সরকার। সেই মত কলকাতা পুরসভা অন্তর্গত স্কুলগুলির পরিকাঠামো এবং পঠন-পাঠন পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা হয়েছে। বাংলা থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে। ঠিক ইংরেজি মাধ্যম স্কুলগুলির মতই। যার খরচ রাখা হয়েছে আগের মতই। এবার দিল্লির স্কুলগুলি মডেল হিসেবে কাজে লাগিয়ে কলকাতা পুরসভার অন্তর্গত প্রায় ৮০টি স্কুলকে ইংরেজি মাধ্যমে বদলে ফেলার পরিকল্পনা নিয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে কলকাতা পুরসভার অন্তর্গত স্কুলগুলির পরিকাঠামো এবং পঠনপাঠন পদ্ধতিতে পরিবর্তন আনার চেষ্টাও একই সাথে চলবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে…
Read More
চা শ্রমিকের ন্যূনতম মজুরি যেন অধরা মায়াহরিণ

চা শ্রমিকের ন্যূনতম মজুরি যেন অধরা মায়াহরিণ

২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি শেষবারের মতো চা শ্রমিকদের জন্য স্বাক্ষরিত হয়েছিল মজুরি চুক্তি (যা বলবৎ হয়েছিল এপ্রিল ২০১৪ থেকে)। গঠিত হয়েছিল চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য অ্যাডভাইজরি কমিটি। সেই কমিটির ওপর দায়িত্ব বর্তেছিল যত তাড়াতাড়ি সম্ভব' ন্যূনতম মজুরি নির্ধারণ করতে। তারপর এত বছর কেটে গেলেও কেউ কথা রাখেনি। যত তাড়াতাড়ি সম্ভব' কথাটি শুনে আশায় বুক বেঁধেছিলেন উত্তরবঙ্গের ২৮৩টি চা বাগানের প্রায় সাড়ে তিন লক্ষ শ্রমিক কর্মচারী। কিন্তু মায়াহরিণ আজও অধরা। আইন অদ্যাবধি চালু তো হয়ইনি, বরং তিন বছর অন্তর মজুরি চুক্তিও বন্ধ হয়ে আছে। মাঝে রাজ্য সরকারের মধ্যস্থতায় 'নাকের বদলে নরুন'-এর মতো বারকয়েক অন্তর্বর্তীকালীন মজুরি বৃদ্ধি হয়েছে। কিন্তু এই…
Read More