Arpita Debnath

5484 Posts
শান্তিপূর্ণভাবেই হয়েছে আসানসোলের ভোট

শান্তিপূর্ণভাবেই হয়েছে আসানসোলের ভোট

শান্তিপূর্ণভাবেই মিটেছে আজকের ভোটপর্ব। সকাল থেকে আসানসোলের একাধিক বুথ থেকে উত্তেজনার খবর আসছে। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল বহুবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। এমনকি কমিশনের কাছে নালিশ পর্যন্ত করা হয়েছে। তৃণমূলও তাঁকে ছেড়ে দেয়নি। তারাও কমিশনের দ্বারস্থ হয়েছে। রিগিং থেকে শুরু করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, বাহিনীর ভূমিকা, প্রার্থীর ওপর হামলার ঘটনা, সব কিছুর প্রেক্ষিতে অভিযোগ উঠেছে। কিন্তু তৃণমূলের তারকা প্রার্থী সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করছেন। আসানসোলের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহার মতে, জেলায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এদিন তিনি আসানসোলের পরিস্থিতির প্রেক্ষিতে দাবি করেন, 'ভাল ভোট হচ্ছে'। সকাল থেকে যে সমস্ত অশান্তির অভিযোগ তুলেছে বিজেপি সব নস্যাৎ করে দিয়ে…
Read More
সরকারের তরফে দেওয়া হলো সন্ত্রাসবাদীর তকমা

সরকারের তরফে দেওয়া হলো সন্ত্রাসবাদীর তকমা

বড়ো ঘোষণা করা হলো কেন্দ্র সরকারের তরফে। জঙ্গি হাফিজ সইদের ছেলে তলহা সইদকে সম্প্রতি 'চিহ্নিত সন্ত্রাসবাদী' তকমা দিয়েছে ভারত সরকার। ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদকে ৩১ বছরের হাজতবাসের সাজা শুনিয়েছে পাকিস্তানের বিশেষ সন্ত্রাসদমন আদালত। একইসঙ্গে, তার ব্যক্তিগত এবং সংগঠন জামাত-উদ-দাওয়ারের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘোষণার পরেই তলহা সইদকে নিয়ে বড় ঘোষণা করে ভারত। এবার পালা মাসুদ আজহারের। তার ভাইয়ের প্রতিও কড়া অবস্থান নিল কেন্দ্র। জানান হয়েছে, কুখ্যাত জঙ্গি মাসুদ আজহারের ভাইকে জঙ্গি তকমা দিয়ে দিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক। ইউএপিএ আইনের অধীনে এবার জঙ্গি ঘোষণা করা হল মাসুদ আজহারের ভাই অমর আলভিকে। পুলওয়ামা হামলার মূল চক্রী…
Read More
ভোটপর্ব নিয়ে বড় অভিযোগ

ভোটপর্ব নিয়ে বড় অভিযোগ

সকাল থেকেই চলেছে দুই কেন্দ্রে ভোটপর্ব। বিজেপিতে ভোট দিতে ভোটারদের প্ররোচিত করছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কংগ্রেস কর্মীরা এমনই অভিযোগ জানাচ্ছে বাহিনীর বিরুদ্ধে। আসানসোল দক্ষিণের ২৬১, ২৬২ এবং ২৬৩ বুথে ভোটারদের বিজেপিতে ভোট দিতে প্ররোচিত করছে কেন্দ্রীয় বাহিনী। এই দাবি তুলেই সরব হয়েছে তারা। পাশাপাশি আসানসোল উত্তরের ৩৪ নম্বর বুথে ভোটারদের ফোন নিয়ে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগও উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সেখানেও অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আসানসোল সকাল থেকেই সবথেকে বেশি সরগরম। ইতিমধ্যেই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বরাবনী নির্বাচনী এলাকার ১৭৭, ১৭৮ লম্বর বুথে এবং ১৭৫, ১৭৬ নম্বর বুথের কাছেও অগ্নিমিত্রার…
Read More
নতুন মোড় ঘুরলো শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা

নতুন মোড় ঘুরলো শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় এলো নতুন মোড়। গ্রুপ সি'র অনুসন্ধান কমিটি থেকে সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ। কলকাতা হাইকোর্ট দুর্নীতি মামলার অনুসন্ধানে বিশেষ তদন্ত কমিটি গঠন করে দিয়েছিল। ৩ মাসের মধ্যে এই তদন্ত কমিটিকে রিপোর্ট জমা দিতে হত। হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে বিচারপতি আর কে বাগের নেতৃত্বাধীন কমিটি। কিন্তু এবার তিনি নিজেই সরে দাঁড়ালেন। গ্রুপ সি মামলা থেকে সরলেও গ্রুপ ডি মামলায় রিপোর্ট পেশ করেছে বিচারপতি বাগের অনুসন্ধান কমিটি। সেখানে জানান হয়েছে, ৬০৯ টি ভুয়ো সুপারিশ পত্র দেওয়া হয়েছিল। নিয়ম অনুসারে, সুপারিশ পত্রের হিসাব…
Read More
নতুন শিক্ষানীতি নিয়ে আসছে রাজ্য সরকার

নতুন শিক্ষানীতি নিয়ে আসছে রাজ্য সরকার

শিক্ষা পদ্ধতি নিয়ে বিবাদ রাজ্য কেন্দ্রের মাঝে৷ কেন্দ্রের শিক্ষানীতি মানতে নারাজ৷ নিজস্ব শিক্ষানীতি তৈরির উদ্যোগ নিল রাজ্য সরকার৷ নয়া শিক্ষা নীতি তৈরি করতে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে৷ সুগত বসু, সুরঞ্জন দাস, নৃসিংহ প্রসাদ ভাদুড়ি সহ ১০ জনের এই কমিটির নেতৃত্বে থাকছেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক৷ কমিটিতে রাখা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকেও৷ শিক্ষানীতি নিয়ে এখন তুঙ্গে কেন্দ্র-রাজ্য তরজা৷ সম্প্রতি শিক্ষানীতিতে যে বদল আনা হয়েছে তাতে আপত্তি জানিয়েছে রাজ্য৷ ইতিমধ্যেই মহারাষ্ট্র ও কেরল সরকার নিজস্ব শিক্ষানীতি তৈরি করেছে৷ এবার সে পথে হাঁটল বাংলাও৷ কেন্দ্রের নয়া জাতীয় শিক্ষানীতি মেনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন একের পর এক গাইডলাইন পাঠিয়ে চলেছে৷ সে সকল…
Read More
দুজন গ্রেফতার হাঁসখালির কান্ডে

দুজন গ্রেফতার হাঁসখালির কান্ডে

তৎপরতার সঙ্গে কাজ চলছে হাঁসখালির কান্ডে। হাঁসখালির ঘটনায় রাতভর জেরার পর অবশেষে গতকাল গ্রেফতার করা হয় নির্যাতিতা ওই কিশোরীর প্রেমিক তথা তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে সোহেলকে। এছাড়া তার দু'জন বন্ধুকেও গ্রেফতার করেছিল পুলিশ। এদিন আবার আরও একজনকে গ্রেফতার করল তারা। ধৃতের নাম প্রভাকর পোদ্দার। সোহেলের জন্মদিনের পার্টিতে নিমন্ত্রিত ছিল ওই যুবক। হাঁসখালির এই ঘটনায় এখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে বাংলায়। অনেকেই উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার সঙ্গে এর তুলনা টেনে আক্রমণ করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। যেহেতু এই ঘটনার মূল অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে, তাই স্বাভাবিকভাবেই বড় অস্বস্তিতে শাসক শিবির। অন্যদিকে জানা গিয়েছে, কিশোরীর ধর্ষণ ও পরে রক্তক্ষরণে মৃত্যুর মামলায় সোমবার…
Read More
শুরু হয়েছে ভোটপর্ব

শুরু হয়েছে ভোটপর্ব

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকেই শুরু হয়েছে উপনির্বাচন পর্ব। রাজ্যের দুই কেন্দ্রে শুরু হয়েছে উপনির্বাচন। বালিগঞ্জ এবং আসানসোলের ভোট নিয়ে আগে থেকেই উত্তাপ তুঙ্গে। সেই মতো নির্বাচন কমিশন কোনও রকম ঝুঁকি না নিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে এই ভোটের জন্য। দুই কেন্দ্রে মিলিয়ে মোতায়েন ১৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তাতেও সকাল থেকে সম্পূর্ণ শান্তি নেই। ইতিমধ্যেই কমিশনের গিয়েছেন আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। আবার বুথের ভিতর পুলিশ থাকায় বালিগঞ্জ থেকে রিপোর্ট তলব করেছে কমিশন। আসানসোলের একাধিক বুথে রাজ্য পুলিশ থাকার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। রাজ্য পুলিশ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি…
Read More
তুমুল সংঘর্ষ রামনবমীতে

তুমুল সংঘর্ষ রামনবমীতে

শুরু হয়েছে রাম নবমী উৎসব। উপলক্ষ্য ছিল রামনবমী। তবে সেই মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হল গুজরাত। মিছিলে পাথর ছোড়া হয়েছে এই অভিযোগ তোলা হয়। তার প্রেক্ষিতেই রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় হিম্মতনগর এবং খামভাতে বলে দুটি এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে বলে জানা গিয়েছে। আসলে মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে রাম নবমীর মিছিল যাওয়া নিয়েই বাদানুবাদের সৃষ্টি হয় বলে জানা গিয়েছে। গান্ধীনগর থেকে ৭০ কিমি দূরে হিম্মতনগর এবং ১২৫ কিমি দূরে খামভাতে এলাকা মুসলিম অধ্যুষিত। সেখান থেকে রামনবমীর মিছিল যাওয়ার সময়ে পাথর ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। সেখান থেকেই 'সাম্প্রদায়িক সংঘাত' শুরু হয় বলে খবর। খামভাতে সংঘর্ষের জেরে এক বৃদ্ধ…
Read More
জ্বালানির দামের কারণে বাড়তে চলেছে ক্যাবের ভাড়া

জ্বালানির দামের কারণে বাড়তে চলেছে ক্যাবের ভাড়া

আচমকাই অনেকটা বেড়ে গেছে জ্বালানির দাম। জ্বালানির জ্বালায় এবার বাড়তে চলেছে অ্যাপ ক্যাব সংস্থার ভাড়া। জ্বালানির দাম বাড়ায় এসি না চালানো নিয়ে যাত্রী ও ক্যাবচালকদের মধ্যে সমস্যা রোজকারের। তারই সমাধানে উদ্যোগ নিয়ে ভাড়া বাড়াতে চলেছে 'উবর'। তারা সিদ্ধান্ত নিয়েছে কিলোমিটার প্রতি ভাড়া বৃদ্ধি করা হবে ১৪ টাকা। এক ধাক্কায় ১২ শতাংশ ভাড়া বৃদ্ধি হবে। এতেই মাথায় হাত সাধারণ যাত্রীদের। আগামী ৬ এপ্রিল রাজ্যের পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠক করবে এই সংস্থা বলে জানা গিয়েছে। এও খবর, ক্যাব নিয়ন্ত্রণে আনতে বিধানসভায় বিল আনছে রাজ্য সরকার। 'উবর' কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে চালকদের সমস্যা শুনে তারা কলকাতায় ১২ শতাংশ পর্যন্ত ট্রিপ পিছু ভাড়া…
Read More
বৃদ্ধি পাচ্ছে বাজার মূল্য

বৃদ্ধি পাচ্ছে বাজার মূল্য

আবার একবার বেড়েছে জ্বালানির দাম৷ লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি আকাশ ছোঁয়া বাজার দরে মাথায় হাত মধ্যবিত্তের৷ চাল-ডাল থেকে মাছ, সবজি সবকিছুর দাম চড়া৷ লাগাতার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব বাজার দরে পড়ছে বলেই ক্রেতাদের আশঙ্কা৷ খুচরো বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা৷ লিটার প্রতি সর্ষের তেলের দাম বেড়েছে ১০-১৫ টাকা৷ সাদা তেল লিটার প্রতি বেড়েছে ৩০-৩৫ টাকা৷ মুরগির মাংস বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকা কেজি দরে৷ ভারতে সর্বকালীন রেকর্ড গড়ে কলকাতায় পেট্রোলের দাম হল ১১২ টাকা ১৯ পয়সা। ডিজেলের দাম পৌঁছেছে একশো ছুঁই ছুঁই। ৮০ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৭ টাকা ২ পয়সা। এই…
Read More
আবারো বন্ধের ডাক গেরুয়া শিবিরের

আবারো বন্ধের ডাক গেরুয়া শিবিরের

ফের একবার উত্তপ্ত পরিস্থিতি রাজ্যে। হাঁসখালিতে যে ঘটনা ঘটেছে তাতে এমনিতেই অস্বস্তি বাড়ছে শাসক দলের। কারণে তাতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে জড়িতে বলে অভিযোগ। এতে আবার রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। বিজেপি এই ইস্যুকে হাতিয়ার করে ইতিমধ্যেই বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে আবার প্রশ্ন তুলেছে। সব মিলিয়ে বিরাট চাপানউতোর রাজ্য জুড়ে। এই আবহে জানা গেল, হাঁসখালির ঘটনায় প্রতিবাদ জানিয়ে ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। একই সঙ্গে নির্যাতিতার বাড়িতে যাবে বিজেপির প্রতিনিধি দল বলে খবর। হাঁসখালিতে যে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ তার ধর্ষণের জেরে তীব্র রক্তপাত হয়। মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই নাবালিকা৷ এরপরই অভিযোগ তোলা হয়, প্রমাণ লোপাটের জন্য পরিবারকে…
Read More
ফি মেটালে তবেই প্রবেশ মিলবে স্কুলে

ফি মেটালে তবেই প্রবেশ মিলবে স্কুলে

করোনা আবহে খুলে গেছে শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে ফের খুলছে জিডি বিড়লা স্কুল। সোমবার থেকে স্কুল খোলা হবে বলে শনিবার নোটিস দিয়ে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে একটা শর্ত রয়েছে৷ যাঁরা ফি দিয়েছেন তাঁদের জন্যই স্কুল খোলা হচ্ছে বলে ওই নোটিসে স্পষ্ট জানানো হয়েছে৷ আইনশৃঙ্খলার অবনতি ও পড়ুয়াদের নিরাপত্তার কারণ দর্শিয়ে গত বৃহস্পতিবার আচমকা বন্ধ করে দেওয়া হয় জিডি বিড়লা স্কুলের গেট। নোটিস জারি করে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের কথা ঘোষণা করা হয়। স্কুলের এই হটকারী সিদ্ধান্তে সঙ্কটে পড়েন পড়ুয়া এবং অভিভাবকরা। স্কুলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তাঁরা। একই সঙ্গে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন চিহ্ন ওঠে৷ জিডি বিড়লা গ্রুপের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন অভিভাবকদের…
Read More
চলছে আন্দোলন চাকুরীপ্রার্থীদের তরফে

চলছে আন্দোলন চাকুরীপ্রার্থীদের তরফে

কৃষক আন্দোলনের সংখ্যা কেও ছাড়িয়ে গেল এই আন্দোলন। ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে নবম থেকে দ্বাদশ শ্রেণির মেধাতালিকাভুক্ত বঞ্চিত চাকুরিপ্রার্থীদের ধরনা অবস্থান তিন দফা মিলে আজ ৩৮৪ দিনে পড়ল৷ যা দিল্লির উপকণ্ঠে ৩৭৮ দিনের কৃষক আন্দোলনকেও ছাপিয়ে গিয়েছে। এই বঞ্চিত চাকরি প্রার্থীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী দিল্লিতে আন্দোলনরত কৃষকদের ন্যায্য দাবিকে সমর্থন জানালেন৷ অথচ নিজের রাজ্যে প্রতিশ্রুতি দিয়েও দুর্নীতির কারণে বঞ্চিত চাকরিপ্রার্থীদের আজও সুরাহা করলেন না। প্রথম দফায় ডাক পাওয়া সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশন নম্বর ভিত্তিক মেধাতালিকা প্রকাশ করেনি৷ যা  ১:১.৪ অনুপাতে নিয়োগের গেজেটকে লঙ্ঘন করেছে৷ অভিযোগ, বঞ্চিত চাকরি প্রার্থীদের নাম মেধাতালিকার প্রথম দিকে থাকা সত্ত্বেও তাঁরা চাকরি পাননি৷ অথচ মেধাতালিকার পেছনের দিকে থাকা…
Read More
দাদার পদ নিয়ে বাড়ছে জল্পনা

দাদার পদ নিয়ে বাড়ছে জল্পনা

প্রশংসা ছড়িয়েছে ঠিক অন্যদিকে না চাইতেও কিছু বিতর্কে জড়িয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু তাঁর 'শাসন' ক্ষমতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি। অনেক আগে থেকেই একটা জল্পনা সৃষ্টি হয়েছিল যে এবার হয়তো আইসিসি'র বড় পদে দেখা যেতে পারে তাঁকে। এখন সেই সম্ভাবনাই জোরাল হল। অনুমান করা হচ্ছে, সব ঠিক থাকলে আগামী দিনে আইসিসি চেয়ারম্যানের চেয়ারে বসতে দেখা যেতে পারে 'দাদা'কে। বিষয় হল, দুবাইতে আইসিসির বৈঠক ছিল যার দ্বিতীয় দিন আজ। আইসিসির বর্তমান চেয়ারম্যান নিউজিল্যন্ডের গ্রেগর বার্কলের মেয়াদ অক্টোবর পর্যন্ত। তিনি দু’বছরের মেয়াদ পূর্ণ করবেন। মনে করা হচ্ছিল, এদিনের বৈঠকে তাঁর পদ বৃদ্ধির ব্যাপারে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে বা…
Read More