26
Apr
প্রায় দু মাসের কাছাকাছি পৌঁছাতে চলেছে যুদ্ধ। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে তা থামার কোনও লক্ষণ নেই। বিশ্বের একাধিক দেশ থেকে শুরু করে রাষ্ট্রসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সকলেই একত্রে রাশিয়ার বিরোধিতা করেছে। যদিও ভারত সেইভাবে কোনও অবস্থান নেয়নি। তবে এই যুদ্ধের আবহেও রাশিয়ান বিদেশমন্ত্রী থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারত সফরে এসেছেন। বৈঠক করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এবার একই কাজ করতে দেখা গেল ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টকে। মোদীর সঙ্গে নয়াদিল্লিতে বৈঠক করলেন উরসুলা ভন ডের লিয়েন। দিল্লিতে যে বৈঠক হয়েছে তাতে ইন্ডিয়া-ইইউ স্ট্র্যাটেজিক পার্টনারশিপের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। এখানেই ভারতকে ‘টেকনোলজিক্যাল পাওয়ার হাউস’ বলে উল্লেখ করেন উরসুলা ভনডের লিয়েন। তাঁর…
