04
Apr
চলতি বছরের শুরুতেই সুখবর সরকারি কর্মচারীদের জন্য ৷ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর৷ বাড়তে চলেছে মহার্ঘ ভাতা বা ডিএ৷ মহার্ঘভাতা বেড়ে হচ্ছে ৩৪ শতাংশ৷ মহার্ঘভাতা বৃদ্ধিতে সিলমোহর মন্ত্রিসভার৷ সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ ডিএ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। সমস্ত কেন্দ্রীয় কর্মচারীরা ১ জানুয়ারি, ২০২২ থেকেই বর্ধিত মহার্ঘভাতা বা ডিএ-র সুবিধা পাবেন। শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে৷ মনে করা হচ্ছিল, সম্ভবত হোলির আগে ডিএ বৃদ্ধ করা হবে৷ কিন্তু, সেই সময় মহার্ঘভাতা বৃদ্ধি করা হয়নি৷ তবে বর্ধিত ডিএ ঘোষণা হতে বিলম্ব হলেও জানুয়ারি মাস থেকেই সেই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা৷ সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকার বছরে ২বার ডিএ…
