18
Apr
আইন নিয়ে পড়তে চান তাহলে জানতে হবে এক গুচ্ছ নতুন বিধিনিষেধ। আগামী দিনে উকালতির জন্য শিক্ষা পদ্ধতি আরও কঠিন হতে চলেছে। কারণ হিসেবে উঠে আসছে, ভারতীয় আইন মন্ত্রক ও ভারতীয় বার কাউন্সিল মিলিত সিদ্ধান্ত নিয়েছে, বেশ সংখ্যক আইন শিক্ষালয় বা ল'কলেজ বন্ধ করার। আইন মন্ত্রক ও বার কাউন্সিল সূত্রে খবর, নিম্ন মানের ল'কলেজগুলি নির্বাচন করে সেগুলিকে বন্ধ করে দেওয়া হবে। যেখানে বার কাউন্সিল ৫০০ বেশি ল'কলেজকে চিহ্নিত করেছে। সিনিয়র আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারক এবং শিক্ষাবিদদের নিয়ে একটি দল গঠন করা হবে। এই দলের কাজ হবে ল'কলেজগুলির মান যাচাই করে একটি রিপোর্ট তৈরি করা৷ তারা কলেজগুলিতে 'সারপ্রাইজ ভিজিট' করবেন। সেখানে যাচাই করা হবে…
