Arpita Debnath

5487 Posts
মন্ত্রিত্ব পদ থেকে সরানো হল জ্যোতিপ্রিয়কে

মন্ত্রিত্ব পদ থেকে সরানো হল জ্যোতিপ্রিয়কে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যের বনমন্ত্রী এবং শিল্পোদ্যোগ মন্ত্রীর পদ থেকে সরানো হল জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে। রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের বদলে এখন থেকে ওই দুই দফতরের দায়িত্বে থাকবেন বিরবাহা হাঁসদা এবং পার্থ ভৌমিক। বেশ কিছুদিন ধরেই জ্যোতিপ্ৰিয়কে নিয়ে জল্পনা চলছিল। সরকারিভাবে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। জ্যোতিপ্ৰিয়কে মন্ত্রির পদ থেকে সরানো হল ঠিকই, তবে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে তার ব্যতিক্রম থেকেই গেল। সালটা ২০২২, জুলাই মাসে শিক্ষা দুর্নীতি…
Read More
সুখবর সরকারের তরফে

সুখবর সরকারের তরফে

বড় সুখবর সরকারের তরফে। প্রতিবছর পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে মেয়েদের পড়াশোনার জন্য। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘোষণা করলেন। ‘মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনা’-র অধীনে এতদিন সরকারের পক্ষ থেকে ১৫ হাজার টাকা করে দেওয়া হত। উত্তরপ্রদেশ সরকার আগামী এপ্রিল মাস থেকে এই অংকটা ২৫ হাজার টাকা করতে চলেছে। উত্তরপ্রদেশ সরকার ‘মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনা’-র অধীনে স্নাতক হওয়া পর্যন্ত মেয়েদের পড়াশোনার জন্য বাৎসরিক ১৫ হাজার টাকা করে প্রদান করে। সরকারের পক্ষ থেকে মেয়েদের শিক্ষার জন্য এই টাকা প্রদান করা হয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর চেয়ারে ২০১৭ সালে বসার পর এই প্রকল্পের ফলে এখনো পর্যন্ত উপকৃত হয়েছেন রাজ্যের ১৭ লাখের…
Read More
এবার দেবকে ডাকা হলো দিল্লিতে

এবার দেবকে ডাকা হলো দিল্লিতে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের আগে এবার ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদ করতে ২১ ফেব্রুয়ারি তাকে দিল্লিতে ইডির সদর দফতরে ডেকে পাঠিয়েছে গোয়েন্দা সংস্থা। বেশ কিছু নথি নিয়ে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, এর আগেও এই একই মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন দেব। পূর্বে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি এই মামলায় দেবকে কলকাতায় নিজামে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সেই সময়, গরু পাচারকাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরা করে…
Read More
সত্যি হল জল্পনা

সত্যি হল জল্পনা

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে দিনকয়েক আগেই তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অভিনেতা তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। এবার জল্পনা সত্যি করে অবশেষে ইস্তফা দিয়েই দিলেন তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তী। ভোটের মুখে অভিনেত্রী জানিয়ে দিলেন, ইতিমধ্যেই তিনি ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে। রাজনীতি তার জন্য নয়, তাই রাজনীতি থেকে পত্রপাঠ বিদায় নিতে চান। একই সাথে এটাও জানিয়ে দিলেন, যে লোকসভা নির্বাচন নিয়ে এত হই হই সেই নির্বাচনে আর প্রার্থীও হতে চান না তিনি। বিগত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে জল্পনা শোনা যাচ্ছিল, শীঘ্রই…
Read More
ফাঁস হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র

ফাঁস হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র

পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এই মুহূর্তে রাজ্যে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই আবহেই ফের একবার যেন পুনরাবৃত্তি হল ইতিহাসের। মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের প্রশ্ন পত্র ফাঁস। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যেই বাতিল হল পরীক্ষার্থীর পরীক্ষা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ায়। জানা গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেছিল পরীক্ষা কেন্দ্রে। সেই মোবাইল ফোনের সাহায্যে এই পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তোলে। এই কান্ড পর্যবেক্ষকদের নজরে আসে। তারপর দ্রুত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রের কাছে এই ব্যাপারে জবাবদিহি চাওয়া হয়েছে।
Read More
রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেন এসসি কমিশনের চেয়ারম্যান

রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেন এসসি কমিশনের চেয়ারম্যান

বেশ কিছুদিন ধরে চর্চায় রয়েছে সন্দেশখালি। একের পর এক ঘটনা ঘটে চলেছে এই জায়গাকে কেন্দ্র করে। এবার ফের সন্দেশখালির প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদারের। তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে রাষ্ট্রপতি শাসন জরুরি হয়ে পড়েছে। এই বিষয়ে রাইসিনা হিলসে রিপোর্টও জমা দেওয়া হয়েছে। ওই রিপোর্টে অভিযোগ করেছেন, সন্দেশখালির সামগ্রিক পরিস্থিতি সামলাতে পুলিশ ব্যর্থ হয়েছে। তাই, তিনি দাবি জানিয়েছেন, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার। নাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে বলেও মনে করেছেন তিনি। উল্লেখ্য, তপসিলি উপজাতি কমিশনের প্রতিনিধিরা সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন। যদিও, ১৪৪ ধারা জারি থাকায় সেখানকার অশান্ত এলাকায় তাঁরা ঢুকতে…
Read More
সিবিআই এর আবেদনে সায় সুপ্রিম কোর্টের

সিবিআই এর আবেদনে সায় সুপ্রিম কোর্টের

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে সিবিআই এর আবেদনে সায়। বাংলায় গত বিধানসভা ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলাগুলি অন্য রাজ্যে স্থানান্তর করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। সেই আবেদনের ভিত্তিতেই রাজ্যে ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলাগুলির ট্রায়ালের উপর স্থগিতাদেশ জারি করল সর্বোচ্চ আদালত। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ‘ভোট পরবর্তী হিংসার কারণে’ খুন এবং ধর্ষণের অভিযোগে একগুচ্ছ মামলা দায়ের হওয়র পর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। এদিন বিচারপতি সঞ্জয় কারোল এই মামলা সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস জারি করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজিকে এ…
Read More
ইডি হেফাজতে ধৃত বিশ্বজিত

ইডি হেফাজতে ধৃত বিশ্বজিত

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সল্টলেকের আইবি ব্লক থেকে গ্রেফতার হয়েছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ ওই ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। আর ইডির হাতে গ্রেফতারির সাথে সাথেই মক্কেলের শারীরিক অসুস্থতা নিয়ে গলা শুকাতে শুরু করলেন বিশ্বজিতের আইনজীবী। গ্রেফতার করার পরা বিশ্বজিৎকে সেইদিনই আদালতে পেশ করে আট দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওদিকে পাল্টা বিশ্বজিতের আইনজীবী বলেন, তার মক্কেল একাধিক রোগে জর্জরিত। তাই ইডি হেফাজতে যাতে তার সঠিকভাবে চিকিৎসা করা হয়। আদালতের কাছে…
Read More
সুখবর সরকারি কর্মীদের জন্য

সুখবর সরকারি কর্মীদের জন্য

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ এই পরিস্থিতিতে ডিএ বাবদ ২২ হাজার টাকারও বেশি ঢুকতে চলেছে সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে। আগামী হোলির আগেই এই টাকা ঢুকতে পারে ব্যাংক অ্যাকাউন্টে। চলতি ফেব্রুয়ারি বা আগামী মার্চ মাসে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে। ফলে জানুয়ারি থেকে মার্চ মাস, তার সাথে এপ্রিল মাসের বেতন যুক্ত হয়ে মোটা টাকা ঢুকবে সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে। তাই আগামী মার্চ মাস কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য লক্ষ্মী মাস হতে পারে। জানা যাচ্ছে এই DA কার্যকর হতে পারে চলতি বছরের জানুয়ারি মাস থেকে। সরকার মহার্ঘ ভাতার ঘোষণা…
Read More
বড়সড় সিদ্ধান্ত পর্ষদের তরফে

বড়সড় সিদ্ধান্ত পর্ষদের তরফে

পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকও। পরীক্ষা চলবে ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই আবহেই নতুন ঘোষণা, ছুটির দিনে করতে হবে মাধ্যমিকের উত্তরপত্রের মূল্যায়ন। মধ্যশিক্ষা পর্ষদ সেই জন্য চার দিন ছুটি দিচ্ছে মাধ্যমিকের এক্সামিনার ও হেড এক্সামিনারদের। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, যেহেতু এক্সামিনার ও হেড এক্সামিনারদের ছুটির দিনে কাজ করতে হবে, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চার দিন অতিরিক্ত ছুটি দেওয়ার। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা এই চারটি ছুটি নিতে পারবেন। তবে সরকারি খাতায় এই চারটি ছুটির দিন থাকায় অতিরিক্ত চারদিন ছুটি পাবেন তারা। মধ্যশিক্ষা পর্ষদের অ্যাড-হক কমিটির সভাপতি এই আবহে শিক্ষকদের চারটি অতিরিক্ত ছুটি দেওয়ার সিদ্ধান্ত…
Read More
কেমন আছেন এখন বিজেপির রাজ্য সভাপতি

কেমন আছেন এখন বিজেপির রাজ্য সভাপতি

দুঃসংবাদ, আচমকা গুরুতর ভাবেই অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই মুহূর্তে আইসিইউ- তে রয়েছেন তিনি। স্যালাইন ছাড়া কিছুই নিতে পারছেন না। তার বুকে, পাঁজরে, কোমরে ব্যথাও আছে, চলছে চিকিৎসা। তবে খুব শীঘ্রই সুকান্তকে পুরোনো ছন্দে দেখা যাবে। সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে পুলিশের সঙ্গে ঝামেলার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন সুকান্ত। একেবারে মাটিতে লুটিয়ে পড়েন বিজেপি সাংসদ। সেখান থেকে সুকান্তকে তড়িঘড়ি নিয়ে যাওয়া বসিরহাট জেলা হাসপাতালে। সেখানেই প্রাথমিক চিকিৎসা হয় সুকান্তর। তারপর তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিউরো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন তিনি।
Read More
নয়া জল্পনা, ইস্তফা দিতে পারেন যাদবপুরের সাংসদ

নয়া জল্পনা, ইস্তফা দিতে পারেন যাদবপুরের সাংসদ

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে দিনকয়েক আগেই তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অভিনেতা তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। এবার একই পথে হাঁটতে চলেছেন তৃণমূলের অপর তারকা সাংসদ মিমি চক্রবর্তী। যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীর ইস্তফার খবর সামনে আসতেই শুরু হয়েছে জল্পনা। যদিও তার ইস্তফার কারণ সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। জন্মদিন কাটানোর পরই রাজনৈতিক কেরিয়ারের অন্যতম বড় সিদ্ধান্ত নিলেন তিনি‌। লোকসভা নির্বাচনের দামামা বাজতেই রোগী কল্যাণ সমিতির পদ থেকে ইস্তফা দিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। যদিও এই নিয়ে মিমি কিংবা তার দল তৃণমূল, কারও তরফে এখনও…
Read More
আগামী বছরের পরীক্ষার সূচি জানালেন শিক্ষামন্ত্রী

আগামী বছরের পরীক্ষার সূচি জানালেন শিক্ষামন্ত্রী

পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়েছে পরীক্ষা, এই মুহূর্তে রাজ্যে চলছে মাধ্যমিক পরীক্ষা। আজ শুরু হবে উচ্চ মাধ্যমিক। এই আবহে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। পরীক্ষা চলবে ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত। তবে লোকসভা নির্বাচনের জন্য এ বছর মাধ্যমিক পরীক্ষা বেশ খানিকটা এগিয়ে আনা হয়েছিল। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হয়েছে গত ১২ ফেব্রুয়ারি। অন্যদিকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সম্প্রতি জানিয়েছেন, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ই ফেব্রুয়ারি থেকে। শিক্ষামন্ত্রী জানান ২৪ শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। এবছর মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। পরীক্ষার প্রথম দিন অর্থাৎ প্রথম ভাষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়…
Read More
তল্লাশি শুরু করেছে ইডি

তল্লাশি শুরু করেছে ইডি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতির মামলায় ফের তৎপর হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। তল্লাশি শুরু করেছে, শঙ্কর আঢ্যের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করার সময় উঠে আসছে বনগাঁর বাসিন্দা বিশ্বজিৎ দাসের নাম। তারই সল্টলেকের বাড়িতে হানা দিয়েছে ইডি। এছাড়াও আরও কয়েকটি জায়গায় শুরু হয়েছে রেইড। প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে বাকিবুরের খোঁজ পান ইডি কর্তারা। তার গ্রেফতারির পর উঠে আসে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। তদন্ত যত এগোতে থাকে তত বাড়তে থাকে দুর্নীতির জট।
Read More