19
Sep
ভারতের অগ্রণী মোটরগাড়ী নির্মাতা, Tata Motors আজ ভারতের সবচেয়ে সেরা বিক্রি হওয়া SUV, একেবারে-নতুন Nexon পেশ করার কথা ঘোষণা করেছে। বহুমুখীতা, উচ্চাকাঙ্খা, ও উদ্ভাবনের প্রতিমূর্তি, নতুন প্রজন্মের Nexon সমগ্র যানবাহনের বৈশিষ্ট্য ব্যাপী ব্যাপক আপগ্রেড অফার করে এবং কম্প্যাক্ট SUV-এর বাজারে একটি উল্লেখ্যযোগ্য প্রগতিশীল উন্নতির ছাপ ফেলে। একটি অ্যাকশন ও একটি আবেগ হিসেবে বর্ণিত, Nexon তার প্রকৃত অনুপ্রেরণা খুঁজে পেয়েছে সেইসব লোকেদের মধ্যে যারা ভাবনাচিন্তা করেন, সকলের আগে থাকতে চান এবং তার জন্য অতিরিক্ত পথ পাড়ি দিতে ইচ্ছুক। নতুন Nexon তার ডিজিটালভাবে অনুপ্রাণিত ডিজাইন, বিভাগে-অগ্রণী নিরাপত্তা, সমসাময়িক প্রযুক্তি এবং সর্বসেরা পারফর্মেন্সের সাথে সমগ্র দেশ জুড়ে বহু-প্রজন্মের কাছে আকর্ষণীয়। চারটি নিপুণ শৈলীর…
