10
Aug
সম্প্রতি ‘এনকোর’ নামে একটি কর্মসূচি চালু করেছে শীর্ষস্থানীয় গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল গ্যাস কোম্পানি লিন্ড (Linde)। এই কর্মসূচি সেইসব পেশাদার মহিলাদের জন্য যারা সাময়িক বিরতির পর নতুন করে তাদের কর্মজীবনে প্রবেশ করতে আগ্রহী। কেরিয়ার ব্রেক ঘটেছে এমন মহিলাদের পক্ষে ফের কাজে যোগ দিতে অনেকসময় সমস্যা দেখা দেয়। এনকোর ট্রেনিং প্রোগ্রাম তাদের সম্ভাবনা ও দক্ষতার উন্নয়নে সাহায্য করবে। লিন্ডের এনকোর প্রোগ্রামের লক্ষ্য হল প্রতিভা ও সম্ভাবনাপূর্ণ পেশাদার মহিলাদের সাহায্য করা, যাদের কর্মজীবনে বর্তমানে ছেদ পড়ে রয়েছে এবং যারা নতুন করে দক্ষতা অর্জন করতে ও প্রশিক্ষণ নিতে চান। কর্মীবাহিনীতে কোম্পানির লিঙ্গসমতা ও ইনক্লুসিভিটি নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এনকোর ট্রেনিং প্রোগ্রাম রচিত হয়েছে। এই কর্মসূচির…
