14
Nov
শিশু দিবসকে কেন্দ্র করে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) আয়োজনে শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত অটিস্টিক ও দৃষ্টিহীন শিশুদের নিয়ে পরিচালিত হল বিশেষ টয় ট্রেন যাত্রা। পাহাড়ি রেলপথে ঐতিহ্যের সঙ্গে মিশে গেল ছোট ছোট মুখের আনন্দ, বিস্ময় আর রঙিন হাসি। শিলিগুড়ি জংশন এদিন পরিণত হয়েছিল উৎসবের ঠিকানায়। রঙিন বেলুন, খুশিতে ভরা শিশু, সংগীত ও অভিভাবকদের উচ্ছ্বাসে প্ল্যাটফর্ম মুখরিত হয়ে ওঠে। ট্রেনটি ছাড়তেই প্রতিটি বাঁক, সুরঙ্গের আলো-ছায়া আর অরণ্যের সবুজ সৌন্দর্য শিশুদের এনে দেয় এক অনন্য অভিজ্ঞতা। কেউ জানালার বাইরে তাকিয়ে শীতল বাতাস ছোঁয়ার চেষ্টা করছে, কেউ আবার ট্রেনের শব্দে মেতে উঠেছে নাচে—পুরো কামরাই যেন আনন্দের স্রোতে ভাসছিল। এই বিশেষ যাত্রায় উপস্থিত…
