Durgasree Mitra

870 Posts
হঠাৎ উধাও সলমন! 

হঠাৎ উধাও সলমন! 

কয়েক দিন আগেই ছবিশিকারিদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বলিউড অভিনেতা সলমন খান। হাসপাতালের সামনে তাঁর ছবি তোলাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, প্রকাশ্যে ক্ষমাও চাইতে দেখা যায় কয়েক জন আলোকচিত্রীকে। এরই মধ্যে সোমবার আচমকাই ইনস্টাগ্রাম থেকে উধাও হয়ে যান অভিনেতা, যা ঘিরে উদ্বেগ ছড়ায় অনুরাগীদের মধ্যে। সোমবার সকাল থেকেই ইনস্টাগ্রামে খুঁজে পাওয়া যাচ্ছিল না সলমন খানের অ্যাকাউন্ট। ফলে নানা জল্পনা শুরু হয়। কেউ মনে করেন, অভিনেতার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। আবার অনেকে অনুমান করেন, সাম্প্রতিক ঘটনাবলির জেরেই অসন্তুষ্ট হয়ে নিজেই অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি। যদিও কিছু ক্ষণের মধ্যেই ফের ইনস্টাগ্রামে ফিরে আসেন অভিনেতা।…
Read More
ঘরোয়া উপাদানে বাড়িতেই তৈরি করুন ক্লিনজার

ঘরোয়া উপাদানে বাড়িতেই তৈরি করুন ক্লিনজার

গরম পড়তেই নাজেহাল অবস্থা। অতিরিক্ত ঘাম, চুলকানি, দুর্গন্ধ সব মিলিয়ে অস্বস্তি যেন নিত্যসঙ্গী। শুধু সাবান বা শ্যাম্পুতে কাজ হচ্ছে না। চাই বাড়তি যত্ন। মুখের যেমন ক্লিনজার হয়, গায়ে মাখার জন্যও তা হয়। তবে বাজারচলতি ক্লিনজারের পরিবর্তে ত্বকের ধরন ও সমস্যা বুঝে সহজেই বাড়িতে তৈরি করা যেতে পারে নানা ধরনের ক্লিনজার। চুলকানিতে স্বস্তিগরমে ঘাম জমে অনেকেরই ত্বকে চুলকানি দেখা দেয়। এই সমস্যা কমাতে পারে টি-ট্রি অয়েল ও পেপারমিন্ট অয়েল। এই ক্লিনজার তৈরির জন্য প্রয়োজন আধ কাপ তরল ক্যাসটাইল সাবান, ১/৪ কাপ পরিশোধিত জল এবং এক টেবিল চামচ কাঠবাদামের তেল। এর সঙ্গে মেশাতে হবে ৭-৮ ফোঁটা টি-ট্রি অয়েল ও পেপারমিন্ট অয়েল।টি-ট্রি অয়েল…
Read More
রাজ্যে চালু আয়ুষ্মান ভারত

রাজ্যে চালু আয়ুষ্মান ভারত

চলতি বছরের জুলাই থেকে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে, কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা আয়ুষ্মান ভারত। কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সাম্প্রতিক বৈঠক ও প্রস্তাবিত সমঝোতার পর স্বাস্থ্য খাতে একাধিক নতুন উদ্যোগ ও অর্থনৈতিক সহায়তার ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে আলোচনার পর জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম) খাতে পশ্চিমবঙ্গ প্রায় ২,১০০ কোটি টাকার মতো অনুদান পেতে পারে। এর একটি অংশ ইতিমধ্যেই রাজ্য এসে পৌঁছেছে। বাকি অর্থ ধাপে ধাপে ছাড় করা হতে পারে। তবে তার জন্য নির্দিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া ও ব্যয়ের হিসাব জমা দেওয়ার শর্ত রয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন, চিকিৎসা পরিষেবা সম্প্রসারণ এবং বিভিন্ন জাতীয় স্বাস্থ্য কর্মসূচি যেমন মা…
Read More
মোদীর সঙ্গে বৈঠকে রুবিয়ো

মোদীর সঙ্গে বৈঠকে রুবিয়ো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। চার দিনের ভারত সফরে এসেছেন রুবিয়ো। শনিবার সকালে কলকাতায় পৌঁছানোর পর দুপুরেই দিল্লিতে যান তিনি। রাজধানীতে পৌঁছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন সেবাতীর্থে বৈঠকে বসেন তিনি।    সূত্রের খবর, বৈঠকে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি বিনিয়োগ এবং কোয়াড জোটকে আরও সক্রিয় করার মতো বিষয় নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়। আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষত, পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান অস্থিরতাও আলোচনায় গুরুত্ব পেয়েছে। পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে রুবিয়োর এই ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Read More
হাসপাতালে ভর্তি দর্শনা!

হাসপাতালে ভর্তি দর্শনা!

বুধবার থেকে জ্বর এবং পেটে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী দর্শনা বণিক। শুক্রবার চিকিৎসকের পরামর্শে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। অভিনেত্রীর প্রযোজক-অভিনেতা স্বামী সৌরভ দাস জানান, দীর্ঘদিন ধরে চলা কাজের চাপ এবং শুটিং-এর কারণে দর্শনা অসুস্থ হয়ে পড়েছেন। সৌরভ দাসের কথায়, “টানা কাজ এবং হয়তো রোদ বা অযথা কিছু খাবারের কারণে দর্শনার পেটে সমস্যা হয়েছে। ওষুধ খেয়েও জ্বর সাময়িকভাবে কমছিল, কিন্তু আবার ফিরে আসছিল।” পরীক্ষায় দেখা যায়, দর্শনার মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়েছে। চিকিৎসকরা শুধু ওষুধের উপর নির্ভর না করে হাসপাতালে ভর্তি করে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করেন। দর্শনার হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে অভিনেত্রী…
Read More
জামিন পেলেন গর্গ চট্টোপাধ্যায়

জামিন পেলেন গর্গ চট্টোপাধ্যায়

জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করল কলকাতার সিজেএম আদালত। সাম্প্রতিক নির্বাচনী আবহে কিছু প্রশ্ন তুলেছিলেন গর্গ। রাতে দেখেশুনে সিল করে রাখার পরেও ভোটগণনার সময় কেন ইভিএম খারাপ হচ্ছে? ভোট দেওয়ার আগে ভোটারদের ভিভিপ্যাট পরীক্ষা করে নেওয়ার পরামর্শও দিয়েছিলেন তিনি। এমনকি, নির্বাচনের আগে কমিশনের বিরুদ্ধে শোভাযাত্রার অনুমতি না দেওয়ার অভিযোগও তুলেছিল তাঁর দল। তদন্তকারীদের মতে, নির্বাচনী আবহে গর্গের ইভিএম সংক্রান্ত মন্তব্য আদর্শ আচরণবিধি এবং সাইবার আইন লঙ্ঘনের মধ্যে পড়ে। তাই নির্বাচন শেষ হওয়ার পর ১২ মে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারির ১০ দিনের মাথায় জামিন পেলেন গর্গ।
Read More
প্যাকেটজাত খাবারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি!

প্যাকেটজাত খাবারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি!

এখন অনেকেই শপিং মলে গিয়ে কাঁচা আনাজ বা প্যাকেটজাত খাবার কেনেন। এতে দরদাম করার ব্যাপার নেই। চটজলদি কেনাকাটার সুবিধার জন্য ডাল, মশলা থেকে শুরু করে বিস্কুট, চিপ্স, সবই কিনছেন শুধুমাত্র ব্র্যান্ড ও দাম দেখেই। কিন্তু এই সব খাবার আদৌ স্বাস্থ্যসম্মত? সম্প্রতি ভারতের খাদ্য নিয়ামক সংস্থা, এফএসএসএআই ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, দেশের বাজারে বিক্রি হওয়া ৮০ শতাংশের বেশি প্যাকেটজাত খাবারে মেশানো আছে কৃত্রিম রং ও ফ্লেভার। এই রাসায়নিকের দীর্ঘমেয়াদী প্রভাব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। কোন কোন খাবারে বিপদ? সমীক্ষায় প্রায় ২৫ ধরনের ব্র্যান্ডের ২৩ হাজারের বেশি প্যাকেটজাত খাবার পরীক্ষা করা হয়েছে। এতে দেখা গিয়েছে, ‘লো ফ্যাট’, ‘অর্গ্যানিক’,…
Read More
আইপিএলে ব্যর্থতার জের, অধিনায়কত্বের পদ অনিশ্চিত পন্থের!

আইপিএলে ব্যর্থতার জের, অধিনায়কত্বের পদ অনিশ্চিত পন্থের!

ভারতীয় দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থের উপর বাড়ছে চাপ। আইপিএলে পর পর দুই মরসুমে ব্যর্থ অধিনায়ক পন্থ। ফলে চাপের মুখে তিনি। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসেবে তাঁকে আর নাও দেখা যেতে পারে। ভারতের টেস্ট দলেও তাঁর সহ-অধিনায়ক পদ ঝুঁকির মুখে। আইপিএলে ২৭ কোটি টাকায় পন্থকে অধিনায়ক করেছিলেন লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু দুই মরসুমে দলকে প্লে-অফে নিয়ে যেতে ব্যর্থ হওয়ায় তাঁর অধিনায়কত্ব এখন প্রশ্নের মুখে। ব্যাট হাতেও পূর্ণ স্বরূপে খেলতে পারছেন না পন্থ। পন্থকে নিয়ে অন্য ভাবনা রয়েছে ভারতীয় দলেরও। অধিনায়ক হওয়ার জন্য হয়তো পুরনো ফর্মে খেলতে পারছেন না পন্থ। এমনটাই মনে করছেন বোর্ড কর্তারা। তাই ভারতের টেস্ট দলের…
Read More
বাইকে ধা*ক্কা বাসের! পথেই প্রাণ হা*রালেন এক আরোহী, আ*হত আরও দুই

বাইকে ধা*ক্কা বাসের! পথেই প্রাণ হা*রালেন এক আরোহী, আ*হত আরও দুই

সোমবার সকালে শহরের তপসিয়ায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। তিন জনকে  ধাক্কা দেয় একটি অ্যাপ-ভিত্তিক শাটল বাস। ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়, আহত আরও দু’জনকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, দ্রুত গতিতে চার নম্বর সেতু থেকে সায়েন্স সিটির দিকে অ্যাপ বাসটি যাচ্ছিল। আচমকাই প্রথমে এক পথচারীকে ধাক্কা দেয় বাসটি, পরে একটি বাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার ফলে বাইক আরোহীরা ছিটকে পড়েন। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Read More
সৌরভের বায়োপিকে ডোনার ভূমিকায় কে?

সৌরভের বায়োপিকে ডোনার ভূমিকায় কে?

মুম্বইয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’র শুটিং চলছে জোরকদমে। পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানের এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন রাজকুমার রাও। পর্দায় সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় কে হবেন? এই নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। খবর, পর্দায় ডোনার চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী তান্যা মানিকতলা। ইতিমধ্যেই রাজকুমারের সঙ্গে তান্যার শুটিং শুরু হয়ে গিয়েছে। সৌরভ-ডোনার অংশের শুটিংয়ের জন্য ১০-১২ দিন বরাদ্দ করা হয়েছে। এপ্রিল থেকেই মুম্বইয়ে শুটিং চলছে। সেখানে ইডেন গার্ডেনের রেপ্লিকা তৈরি করা হয়েছে।  কলকাতাতেও শুটিং হবে। সব ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে  কলকাতায় শুটিং শুরু করতে পারেন টিম ‘দাদা’। এ ছাড়া, দক্ষিণ ভারত, লন্ডনেও শুটিং করার কথা। শুটিং শেষ হতে প্রায় ছ’মাস…
Read More
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা হাওয়া দপ্তরের

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা হাওয়া দপ্তরের

বৈশাখের শেষ পর্যায়ে ইতিমধ্যে গরমের দাপটও বাড়ছে। কালবৈশাখীর জেরে রাজ্যজুড়ে বৈশাখের দীর্ঘ সময় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নিচে ছিল। এর মধ্যেই নতুন নির্দেশিকা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৭–১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইবে। আগামী ১৯ মে পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই।
Read More
চলতি বছরের উচ্চ মাধ্যমিকে পাশের হারের নিরিখে এগিয়ে  পূর্ব মেদিনীপুর

চলতি বছরের উচ্চ মাধ্যমিকে পাশের হারের নিরিখে এগিয়ে পূর্ব মেদিনীপুর

অবশেষে প্রকাশিত হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষা শেষের মাত্র ৭৬ দিনের মাথায় বৃহস্পতিবার ফল ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবছর প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যজুড়ে জেলার পড়ুয়ারাই সাফল্যের নজির গড়েছে। পাসের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে আদৃত পাল। সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৪৯৬, যা শতাংশের হিসাবে ৯৯.০২। দ্বিতীয় স্থান অধিকার করেছে জিষ্ণু কুণ্ডু। তার প্রাপ্ত নম্বর ৪৯৫। চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পাসের হার ৯১.২৩ শতাংশ। ছাত্রীদের ফলাফল এবারও ছেলেদের তুলনায় ভালো। ছেলেদের পাসের হার…
Read More
প্রয়াত মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বসু

প্রয়াত মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বসু

প্রয়াত ক্রীড়া প্রশাসক ও মোহনবাগান কর্তা স্বপনসাধন বসু। ক্রীড়া মহলে তিনি টুটু বসু নামেই পরিচিত ছিলেন। মঙ্গলবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি ভেন্টিলেশনে ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মোহনবাগান ক্লাবের সঙ্গে টুটু বসুর সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি ক্লাবের সচিবের দায়িত্ব সামলান। পরে ২০১৮ সাল পর্যন্ত সভাপতি ছিলেন। এরপর ফের সচিব নির্বাচিত হওয়ার পাশাপাশি ২০২০-২২ এবং ২০২২-২৫ মেয়াদে পুনরায় সভাপতি পদেও নির্বাচিত হন। ফুটবল প্রশাসনের বাইরেও টুটু বসু ছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ, সফল…
Read More
অরিজিতের প্লেব্যাক থেকে বিরতি প্রসঙ্গে মুখ খুললেন প্রীতম

অরিজিতের প্লেব্যাক থেকে বিরতি প্রসঙ্গে মুখ খুললেন প্রীতম

চলতি বছরের শুরুতেই প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ। সেই সিদ্ধান্ত ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয় নানা জল্পনা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রীতম জানান, দীর্ঘদিন ধরে একের পর এক বাণিজ্যিক ছবিতে গান গাওয়ার চাপ সামলাতে গিয়ে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন অরিজিৎ। তাঁর কথায়, “হাঁপিয়ে উঠছিল ও। একসময় বলেছিল, ‘আমি আর গান গাইতেই চাই না।’” তবে এই সিদ্ধান্তকে অবসর হিসেবে দেখতে নারাজ প্রীতম। তিনি বলেন, প্রত্যেক শিল্পীরই মাঝে মাঝে কাজ থেকে বিরতি নেওয়ার প্রয়োজন হয়। তাঁর মতে, অরিজিৎ এখন কিছুটা সময় নিজের মতো কাটাতে চান এবং নিজের পছন্দের কাজ…
Read More