Durgasree Mitra

462 Posts
রাখি উৎসবে মিলনের বার্তা

রাখি উৎসবে মিলনের বার্তা

“বিভেদের মাঝে দেখো মিলনমোহন” — কবিগুরুর এই অমর বাণীকে সামনে রেখে শহরে পালিত হলো মিলন উৎসব। বহু ভাষা ও সংস্কৃতির মানুষের সহাবস্থানের শহর শিলিগুড়ি, যেখানে সম্প্রতি একটি বিচ্ছিন্ন ঘটনা সাময়িক বিভেদের আবহ তৈরি করেছিল। তবে সেই আবহ কাটিয়ে ঐক্যের বার্তা ছড়িয়ে দিল শিলিগুড়ি নুগা বেস্ট। শনিবার হায়দারপাড়ায় অনুষ্ঠিত হয় ‘ঐক্যে রাখি উৎসব’। এদিন দিদি-বোনেরা ভাই ও দাদাদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধন উদযাপন করেন। পাশাপাশি বিভিন্ন ভাষাভাষীর মহিলারা একে অপরের হাতে রাখি বেঁধে ভালোবাসা, সহমর্মিতা ও মিলনের বার্তা পৌঁছে দেন। আয়োজকদের বক্তব্য, এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা ও সামাজিক ঐক্যের বন্ধন আরও দৃঢ় করা। তাদের কথায়,…
Read More
১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইলে ধ*স

১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইলে ধ*স

শনিবার ভোরে কালিম্পং জেলার ২৯ মাইল এলাকায় পাহাড়ি রাস্তায় ধসে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। সিকিম ও কালিম্পংয়ের প্রধান যোগাযোগপথ হওয়ায় বিষয়টি নিয়ে সতর্ক প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টানা বর্ষণের ফলে পাহাড়ের মাটি নরম হয়ে যায়, যার জেরে রাস্তার একটি দিক ভেঙে পড়ে। প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ দ্রুত মেরামতির কাজ শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে অতি শিগগিরই ক্ষতিগ্রস্ত অংশের পূর্ণ মেরামত সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে প্রশাসন।
Read More
বৃষ্টি আর পকোড়ার জুটি জমুক নিখুঁত রান্নার ছোঁয়ায়

বৃষ্টি আর পকোড়ার জুটি জমুক নিখুঁত রান্নার ছোঁয়ায়

বর্ষাকাল মানেই মুচমুচে খাবারের আলাদা টান। তবে অনেক সময় চেষ্টার পরও চপ, পেঁয়াজি, পকোড়ার মতো তেলেভাজা খাবার ঠিকমতো মুচমুচে হয় না। কিন্তু একজন দক্ষ রাঁধুনি জানেন, রান্নায় স্বাদ ও মুচমুচে ভাব আনতে শুধু অভিজ্ঞতাই নয়, কিছু নির্দিষ্ট কৌশলই যথেষ্ট। যাঁরা নিয়মিত রান্না করেন, তাঁরা প্রতিদিনই একইভাবে সুস্বাদু ও মুচমুচে তেলেভাজা পরিবেশন করতে পারেন। এর জন্য তাঁদের নির্ভর করতে হয় কয়েকটি নির্ভরযোগ্য কৌশলের ওপর। চাইলে আপনিও সেগুলি রপ্ত করে নিতে পারেন। দরকার শুধু কয়েকটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা। ১। পকোড়া বা তেলেভাজা তৈরির জন্য যে মিশ্রণে ডুবিয়ে ভাজা হয়, তা তৈরি করার সময় সাধারণ জল না দিয়ে বরফ ঠান্ডা…
Read More
‘এক পের মাকে নাম’ প্রকল্পে রাজ্যে তৃতীয় শিলিগুড়ি

‘এক পের মাকে নাম’ প্রকল্পে রাজ্যে তৃতীয় শিলিগুড়ি

‘এক পের মাকে নাম’— সরকারের অভিনব প্রকল্পে রাজ্য জুড়ে প্রশংসা কুড়োচ্ছে শিলিগুড়ি। প্রকল্পে অংশগ্রহণের নিরিখে ইতিমধ্যেই শিলিগুড়ি রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে পৌঁছেছে। প্রকৃতির প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধ গড়ে তুলতেই এই উদ্যোগ, যেখানে প্রতিটি ছাত্রছাত্রী নিজের মায়ের নামে একটি গাছের নাম রাখছে ও সেই গাছকে সন্তানের মতো করে বড় করে তুলছে। বুধবার শিলিগুড়ির গুলমা টি.স্টেট. প্রাইমারি স্কুল, দাগাপুর টি.স্টেট. প্রাইমারি স্কুল ও ইলাপাল চৌধুরী মেমোরিয়াল হাই স্কুলে গিয়ে এই প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি খতিয়ে দেখেন জেলা প্রকল্প আধিকারিক, জেলা বিদ্যালয় পরিদর্শক (ডিআই), অবর বিদ্যালয় পরিদর্শক (এসআই) সহ জেলা শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এই উপলক্ষে উপস্থিত ছিলেন শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান…
Read More
বাংলা সিকিম সীমান্তে জাতীয় সড়কে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন তারখোলা ও লিখুভিরে

বাংলা সিকিম সীমান্তে জাতীয় সড়কে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন তারখোলা ও লিখুভিরে

সিকিম সংযোগকারী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক ফের ধসের কবলে। মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টির জেরে তারখোলা ও লিখুভির সংলগ্ন এলাকায় ধস নামে। এর ফলে ওই অঞ্চলের যান চলাচল সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এনএইচ-১০ (জাতীয় সড়ক ১০)-এর একাধিক স্থানে মাটি সরে গিয়ে রাস্তার বড় অংশ ধসে পড়েছে। বিশেষত তারখোলা ও লিখুভির এলাকার মধ্যবর্তী ধসের মাত্রা এতটাই বেশি যে সেখানে বড় গাড়ি তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচলও বন্ধ হয়ে গেছে। ধসে আটকে পড়েছেন বহু মানুষ। উদ্ধারকাজে নেমেছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। জানা গেছে ধস কবলিত অংশে দ্রুত মাটি ও পাথরের চাই সরানোর কাজ চলছে।
Read More
ভয়াবহ ভূমিকম্পে কাঁপল রাশিয়া, জারি সতর্কতা

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল রাশিয়া, জারি সতর্কতা

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে বুধবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল গোটা এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল প্রায় ৮.৮, যা এই দশকের অন্যতম শক্তিশালী ভূমিকম্প বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৯.৩ কিলোমিটার গভীরে। ভয়াবহ এই কম্পনের পরপরই সুনামি আছড়ে পড়ে রাশিয়ার উপকূলবর্তী এলাকা, হাওয়াই দীপপুঞ্জ ও জাপানের হোক্কাইডো উপকূলে। হোক্কাইডোতে প্রায় ৪ মিটার পর্যন্ত উঁচু ঢেউ উঠেছে বলে জানা গিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাশিয়ার বেশ কয়েকটি উপকূলবর্তী শহরে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কম্পনের সময় বহু মানুষ ভীত হয়ে রাস্তায় নেমে আসেন, অনেক ঘরে আলমারি, আয়না ভেঙে পড়ে, বিদ্যুৎ বিচ্ছিন্ন…
Read More
ইন্দো-নেপাল সীমান্তে ভুয়ো পরিচয়পত্রসহ চিনা নাগরিক গ্রেফতার

ইন্দো-নেপাল সীমান্তে ভুয়ো পরিচয়পত্রসহ চিনা নাগরিক গ্রেফতার

ভারত- নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করতে চালানো অভিযানে সাফল্য পেলো শস্ত্র সীমা বল (SSB)। এসএসবির ৪১তম ব্যাটেলিয়ন পানিট্যাঙ্কির ট্রেড অ্যান্ড ট্রানজিট রুটের নিউ ব্রিজ এলাকা থেকে এক চিনা নাগরিককে সন্দেহজনক অবস্থায় আটক করে। তল্লাশির সময় ওই ব্যক্তির নথিপত্রে অসঙ্গতি ধরা পড়ে। পরবর্তীতে যাচাই করে দেখা যায়, তার কাছে রয়েছে দুটি সুইস পাসপোর্ট, যেগুলি দুটি ভিন্ন নাম ধরা পড়ে এসএসবি চোখে খামরিচাং তসেতেন গুর্মে ও সেঙ্গেইচাং কার্মা জিমি। ওই চিনা নাগরিক ভারতের ভূখণ্ডে কী উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল তা খতিয়ে দিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা দল। আটক ব্যক্তির প্রাথমিক তদন্তের পর খড়িবাড়ি থানার হাতে তুলে হয় বললে জানা গেছে।
Read More
তিস্তার ভয়ংকর রূপে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ

তিস্তার ভয়ংকর রূপে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ

ফের ভয় ধরানো পরিস্থিতি পাহাড়ে। একদিকে ধস, অন্যদিকে নদীর ভয়ংকর রূপ—সব মিলিয়ে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10)। এদিন সকালে দার্জিলিং জেলার ঘণ্টে গোলাই সংলগ্ন ১০ম মাইল এলাকায় ধস নামে। বিশাল পাথর, কাদা ও ধ্বংসস্তূপ রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে, যার ফলে রাস্তাটি বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, গাড়ি চলাচল সাময়িক বন্ধ হয়ে যাওয়া। ইতিমধ্যে বিকল্প রুটে যানবাহন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। অন্যদিকে, টানা বৃষ্টিতে উত্তাল হয়ে উঠেছে তিস্তা নদী। কালিম্পং জেলার রবি ঝোরা ও আশপাশের এলাকায় তিস্তার জল গড়িয়ে এসে আছড়ে পড়ছে NH-10-এর উপর দিয়ে। প্রবল স্রোতে রাস্তার একাংশ ডুবে গিয়েছে। এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কই শিলিগুড়ি…
Read More
টানা বৃষ্টির জেরে ভয়ংকর রূপ তিস্তার! রাস্তার উপর দিয়ে বইছে নদীর জল

টানা বৃষ্টির জেরে ভয়ংকর রূপ তিস্তার! রাস্তার উপর দিয়ে বইছে নদীর জল

আবারও ভয় ধরানো রূপ ধারণ করল তিস্তা। টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর বেড়েছে বিপদসীমার অনেক উপরে। সবচেয়ে আতঙ্কের ছবি ধরা পড়েছে বাংলা ও সিকিমের সাথে যুক্ত হওয়ার ১০ নম্বর জাতীয় সড়ক উপর—যেখানে রীতিমতো প্রবল স্রোতে বইছে তিস্তার জল! এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার একমাত্র ভরসা। এমন পরিস্থিতিতে বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল, যার প্রভাব পড়বে সিকিম, কালিম্পং ও দার্জিলিং-এর সঙ্গে মূলভূমির সংযোগে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তিস্তার জলধারা হঠাৎ করে ভয়ংকরভাবে ফুঁসে উঠেছে। তিস্তার ওপর তৈরি বহু ব্রিজ, নদীর ধারে থাকা ঘরবাড়ি ও রাস্তাগুলিও পড়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। রবি ঝোরার কাছাকাছি এলাকাতেই তিস্তার…
Read More
অপারেশনমহাদেব: শ্রীনগরের দাচিগাম অরণ্যে ভারতীয় সেনা-পুলিশের যৌথ সাফল্য

অপারেশনমহাদেব: শ্রীনগরের দাচিগাম অরণ্যে ভারতীয় সেনা-পুলিশের যৌথ সাফল্য

জম্মু ও কাশ্মীরের দাচিগাম অরণ্যের মহাদেব রিজ এলাকায় যৌথ অভিযান চালিয়ে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ খতম করল তিন পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিকে।OperationMahadev নামে পরিচিত এই অভিযানে জঙ্গিদের সঙ্গে তীব্র গুলির লড়াই হয়। এখনও পর্যন্ত তিন জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত নয়। তবে অনুমান, এরা সম্প্রতি পহেলগামে হওয়া সন্ত্রাসবাদী হামলার সঙ্গে সরাসরি জড়িত থাকতে পারে। নিরাপত্তা বাহিনীর সূত্র অনুযায়ী, ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেল, ১৭টি রাইফেল গ্রেনেড ও আরও বেশ কিছু সামরিক সামগ্রী উদ্ধার হয়েছে। অভিযান এখনও চলছে বলে জানিয়েছে সেনা সূত্র। নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, অপারেশন চলাকালীন অঞ্চলটিকে ঘিরে ফেলে তল্লাশি চালানো হয় ও…
Read More
সম্বলপুরে লাইনচ্যুত মহিমা গোসাঁই এক্সপ্রেস, রেলের দ্রুত হস্তক্ষেপে সামাল পরিস্থিতি

সম্বলপুরে লাইনচ্যুত মহিমা গোসাঁই এক্সপ্রেস, রেলের দ্রুত হস্তক্ষেপে সামাল পরিস্থিতি

আবারও ট্রেন দুর্ঘটনার খবর ওডিশা থেকে। বৃহস্পতিবার সকালে সম্বলপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে হাওড়া-সম্বলপুর রুটের গুরুত্বপূর্ণ ট্রেন সম্বলপুর-শালিমার মহিমা গোসাঁই এক্সপ্রেস। সকাল ৯টা ১৯ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, গার্ড ভ্যানের ঠিক পরের কোচটি আচমকা লাইনচ্যুত হয়ে যায়। ইস্ট কোস্ট রেলওয়ের তরফে জানানো হয়েছে, সকাল ৯টা ১৮ মিনিটে সম্বলপুর সিটি স্টেশন ছেড়েছিল ট্রেনটি। গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ফলে অল্পের জন্য রক্ষা পান শতাধিক যাত্রী। বরাত জোরে প্রাণহানির কোনো খবর নেই। দুর্ঘটনার খবর পেয়ে রেলের আধিকারিকরা, ডিআরএম, দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ও উদ্ধার কাজ শুরু করে হয়। ক্ষতিগ্রস্ত কোচটি দ্রুত ট্র্যাক থেকে সরানোর কাজ…
Read More
নদীতে স্নান করতে গিয়ে যুবক-যুবতীর ম*র্মা*ন্তিক মৃ*ত্যু

নদীতে স্নান করতে গিয়ে যুবক-যুবতীর ম*র্মা*ন্তিক মৃ*ত্যু

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক যুবক ও এক যুবতীর। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কারিশাল এলাকায় তোরসা নদীতে। মৃতদের নাম শুভ্রজিৎ সরকার ও রূপা দাস। দুজনেই স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, এ দিন মোট ছয় থেকে সাত জন বন্ধু মিলে নদীতে স্নান করতে নামে। স্নানের মাঝেই হঠাৎ চারজন জলে তলিয়ে যেতে শুরু করে। চিৎকার শুনে আশপাশের মানুষজন ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। তাদের তৎপরতায় সময়মতো দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও, শুভ্রজিৎ ও রূপাকে তৎক্ষণাৎ খুঁজে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের চেষ্টায় তাঁদের উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও…
Read More
নির্মীয়মান ঘরের ভিটিতে উদ্ধার ১৬টি গোখরো সাপের ছানা

নির্মীয়মান ঘরের ভিটিতে উদ্ধার ১৬টি গোখরো সাপের ছানা

নির্মাণাধীন ঘরের ভিত থেকে একসঙ্গে ১৬টি গোখরো সাপের ছানা উদ্ধার জলপাইগুড়ি সদর ব্লকের চড়কডাঙ্গি তেলিপাড়ায়। ঘটনাটি ঘটেছে স্থানীয় বাসিন্দা হরে কৃষ্ণ শর্মার বাড়িতে, যেখানে একটি নতুন ঘরের নির্মাণ কাজ চলছিল। বুধবার দুপুরে ঘরের ভিটি সমান করার সময় হঠাৎ করেই নির্মাণকর্মীরা দেখতে পান মাটির নিচে কিছু নড়াচড়া করছে। ভালো করে লক্ষ্য করতেই দেখা যায়, একাধিক গোখরো সাপের ছানা সেখানে কিলবিল করছে। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ির মালিক হরে কৃষ্ণ শর্মা বিষয়টি দ্রুত জানান গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে। খবর পেয়ে সংস্থার সম্পাদক অংকুর দাস ও সদস্য অনির্বাণ চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছান এবং সাপগুলিকে উদ্ধার করেন। মোট ১৬টি গোখরো ছানাকে তাঁরা সযত্নে সংগ্রহ…
Read More
এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার ২৬৮টি কচ্ছপ

এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার ২৬৮টি কচ্ছপ

ফের ট্রেনের মাধ্যমে বন্যপ্রাণী পাচারের চেষ্টা ধরা পড়ল মালদা জিআরপি-র তৎপরতায়। ফরাক্কা এক্সপ্রেসে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ২৬৮টি কচ্ছপ। তবে এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাটি ঘটে বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে মালদা টাউন স্টেশনে। জিআরপির আধিকারিকরা গোপন সূত্রে খবর পান যে, দিল্লি থেকে ফরাক্কা এক্সপ্রেসে করে কচ্ছপ পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে ট্রেনটি মালদা টাউন স্টেশনে ঢুকতেই তল্লাশি শুরু করে জিআরপি। অভিযানের সময় ট্রেনের এক জেনারেল কামরা থেকে পাঁচটি বস্তা উদ্ধার করা হয়। সেই বস্তাগুলি খুলতেই পাওয়া যায় ২৬৮টি কচ্ছপ। প্রাথমিক তদন্তে জানা গেছে, কচ্ছপগুলি উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছিল ও বালুরঘাটে পাচারের উদ্দেশ্য…
Read More