Durgasree Mitra

870 Posts
শিলিগুড়ির বিধান রোডে শুরু রাস্তা সংস্কারের কাজ

শিলিগুড়ির বিধান রোডে শুরু রাস্তা সংস্কারের কাজ

শহরের বিভিন্ন প্রধান রাস্তা ও ছোট-বড় সড়কের নিচে বিদ্যুতের তার, জল সরবরাহের লাইন সহ বিভিন্ন উন্নত প্রযুক্তির পরিষেবা বসানোর জন্য দীর্ঘদিন ধরে গর্ত খোঁড়া হয়েছিল। সেই গর্তের কারণে সাধারণ পথচারী থেকে শুরু করে যানবাহন চালকদের নিত্যদিনের সমস্যার মুখে পড়তে হচ্ছিল। শিলিগুড়ির বহু রাস্তায় এবড়ো খেবড়ো গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছিল বলে অভিযোগ ছিল নাগরিকদের। অবশেষে সেই সমস্যার সমাধানে উদ্যোগ নিল শিলিগুড়ি পুর নিগম। বৃহস্পতিবার শহরের বিধান রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় গর্ত ভরাট ও রাস্তা সংস্কারের কাজ শুরু করেন নিগমের কর্মীরা।  শহরের ব্যস্ততম বিধান রোডে একমুখী যান চলাচল চালু রেখে সংস্কারের কাজ করা হয়। এর ফলে কিছু সময়ের জন্য…
Read More
ট্রেন দু*র্ঘটনায় মৃ*ত এক যুবক!

ট্রেন দু*র্ঘটনায় মৃ*ত এক যুবক!

বাগডোগরা থানার অন্তর্গত গোঁসাইপুরের বুড়ি বালাসন এলাকার কাছে রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত যুবকের নাম বিজয়। তিনি গোঁসাইপুর এলাকারই বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, পরিবারে স্ত্রী ও সন্তান রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে একজন ব্যক্তি দূর থেকে ঘটনাটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন ও চিৎকার শুরু করেন।এরপর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে রেললাইনের পাশে যুবকের দেহ পড়ে থাকতে দেখেন। ট্রেনে কাটা পড়েই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এদিকে ঘটনাকে ঘিরে রেল প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ঘটনার প্রায় এক ঘণ্টা কেটে গেলেও দেহ উদ্ধার বা পরিস্থিতি সামাল দিতে দ্রুত…
Read More
বাণিজ্যিক সিলিন্ডারের অভাবে হোটেল-রেস্তোরাঁয় সং*কট!

বাণিজ্যিক সিলিন্ডারের অভাবে হোটেল-রেস্তোরাঁয় সং*কট!

গ্যাস সরবরাহ নিয়ে কেন্দ্রের নতুন সিদ্ধান্তের জেরে শিলিগুড়ি ও জলপাইগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে এলপিজি ডিস্ট্রিবিউটারদের পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকেরাও চরম সমস্যার মুখে পড়েছেন। বিভিন্ন গ্যাস এজেন্সির অফিসের সামনে গ্রাহকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। জানা গিয়েছে, হঠাৎ করেই গ্যাস সিলিন্ডার সরবরাহের ক্ষেত্রে একাধিক নতুন বিধিনিষেধ চালু করেছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার সরবরাহ আর ডিস্ট্রিবিউটারদের হাতে থাকবে না। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় সমস্যায় পড়েছেন ডিস্ট্রিবিউটাররা। নর্থ বেঙ্গল অ্যান্ড সিকিম এলপিজি ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক কৌশিক সরকার জানান, হঠাৎ করে…
Read More
৯ রুট ঘুরে আজ কলকাতায় শেষ হচ্ছে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’

৯ রুট ঘুরে আজ কলকাতায় শেষ হচ্ছে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’

রাজ্যে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে গত ১ মার্চ থেকে শুরু হওয়া বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র আজ অন্তিম দিন। রাজ্যের মোট ৯টি গুরুত্বপূর্ণ রুটে এই কর্মসূচি পালিত হচ্ছে। শিলিগুড়ি, মালদা, নবদ্বীপ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া-হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া এবং বর্ধমান এই ৯টি অঞ্চল থেকে শুরু হওয়া যাত্রাগুলি প্রায় ৫০০০ কিলোমিটার পথ অতিক্রম করে আজ কলকাতায় এসে পৌঁছাবে। প্রতিটি রুটেই কেন্দ্রীয় ও রাজ্যস্তরের প্রথম সারির নেতারা জনসভা ও মিছিলে অংশ নিচ্ছেন। আজকের কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, নিশীথ প্রামাণিক ছাড়াও শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায়ের মতো একাধিক হেভিওয়েট নেতা বিভিন্ন জনসভায় নেতৃত্ব দিচ্ছেন। শিলিগুড়ির ফাঁসিদেওয়া থেকে শুরু করে দুর্গাপুরের…
Read More
চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতাল চত্বরে বি*ক্ষোভ!

চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতাল চত্বরে বি*ক্ষোভ!

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান ইসলামপুর থানার আইসি সন্দীপ চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী। মৃত রোগীর নাম দীপক গুপ্তা (৩২)। তিনি ইসলামপুর শহরের মেলামাঠ এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বুকের ব্যথা নিয়ে দীপক গুপ্তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।পরিবারের অভিযোগ, হাসপাতালে ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, ভুল চিকিৎসার কারণেই ওই রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তারা বিক্ষোভ…
Read More
বুকিংয়ের পরও সিলিন্ডার না পাওয়ায় গ্রাহকদের বি*ক্ষোভ

বুকিংয়ের পরও সিলিন্ডার না পাওয়ায় গ্রাহকদের বি*ক্ষোভ

বুকিং করার পরেও মিলছে না গ্যাস সিলিন্ডার। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কোচবিহারের মাথাভাঙ্গা পশ্চিমপাড়া সংলগ্ন একটি গ্যাস অফিসে। স্থানীয় সূত্রে জানা যায়, বহু গ্রাহক কয়েকদিন আগেই গ্যাস সিলিন্ডারের বুকিং করেছিলেন।কিন্তু বারবার ফাঁকা সিলিন্ডার নিয়ে অফিসে এসে তাদের খালি হাতেই বাড়ি ফিরে যেতে হচ্ছে। এর ফলে অনেক বাড়িতেই রান্না কার্যত বন্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ গ্রাহকদের। এদিকে গ্যাস না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকেরা গ্যাস অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও ধীরে ধীরে স্বাভাবিক হয়। অন্যদিকে, গ্যাস…
Read More
চেনা উপকরণেই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের মাছের ঝোল

চেনা উপকরণেই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের মাছের ঝোল

মাছেভাতে বাঙালির ছিমছাম সাদামাটা একটি পছন্দের পদ হল মাছের ঝোল। তাজা সব্জি আর টাটকা মাছের সঙ্গে আদা-জিরে দিয়ে এই রান্না তৃপ্তি জোগায়। তবে চেনা রান্নায় একটু বদল আনতে চাইলে বানিয়ে ফেলুন মেথি-মৌরি দিয়ে মাছের ঝোল। এই বসন্তের মরসুমে স্বাদ বদলের পাশাপাশি পেটও ঠান্ডা রাখবে এই রান্না। চারা, কাতলা, রুই - যে কোনও টাটকা মাছই বেছে নিতে পারেন। কী কী লাগবে বড় পিস মাছ ৪ টি টুকরো করে কাটা বড় আলু ১ টি অর্ধেক করে কাটা পটল ৩-৪ টি মেথি আধ চা চামচ মৌরি বাটা ১ চা-চামচ আদা বাটা ১ চা-চামচ ১টি টম্যাটো বাটা হলুদগুঁড়ো ১ চা-চামচ কাঁচালঙ্কা ৫-৬টি কসৌরি মেথি…
Read More
দক্ষিণেশ্বরে এলেন মুখ্য নির্বাচন কমিশনার, বাইরে তৃণমূল সমর্থকদের কালো পতাকা

দক্ষিণেশ্বরে এলেন মুখ্য নির্বাচন কমিশনার, বাইরে তৃণমূল সমর্থকদের কালো পতাকা

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হিংসামুক্ত ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে এমনটাই দাবি করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার সকালে মন্দিরে প্রবেশ করার সময় কমিশনারের উদ্দেশ্যে কালো পতাকা প্রদর্শন করেন তৃণমূল সমর্থকদের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। পরে মন্দিরে মা ভবতারিণীর পুজো দেওয়ার পাশাপাশি মন্দির চত্বর ঘুরে দেখেন জ্ঞানেশ কুমার। মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ, হিংসামুক্ত ও স্বচ্ছ নির্বাচন করাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সর্বদা চেষ্টা করে যাতে…
Read More
পরিবর্তন যাত্রার আগে নকশালবাড়িতে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে!

পরিবর্তন যাত্রার আগে নকশালবাড়িতে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে!

বিজেপির পরিবর্তন যাত্রা নকশালবাড়িতে প্রবেশের আগেই রাজনৈতিক উত্তেজনা ছড়াল এলাকাজুড়ে। সোমবার রাতে নকশালবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে মঞ্চ তৈরির কাজ জোরকদমে শুরু হয়। পাশাপাশি এলাকাজুড়ে বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন লাগানো হয়। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উত্তেজনা তৈরির অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির দাবি, তাদের কর্মসূচিকে ঘিরে যেখানে দলীয় পতাকা লাগানো হয়েছে, সেখানে তৃণমূলও নিজেদের পতাকা লাগিয়ে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে। অন্যদিকে, অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা কোর কমিটির সদস্য অরুণ ঘোষ। তিনি বলেন, বিজেপি উন্নয়নের রাজনীতি করে না, বরং এসআইআর ইস্যুর নামে মানুষকে রাস্তায় নামাচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে দলীয় পতাকা লাগানো স্বাভাবিক…
Read More
এসআইআর ইস্যুতে দিনহাটায় সরব উদয়ন গুহ

এসআইআর ইস্যুতে দিনহাটায় সরব উদয়ন গুহ

এসআইআর ইস্যুকে কেন্দ্র করে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনার আবহের মধ্যেই উত্তরবঙ্গের দিনহাটায় রাতভর অনশন কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর সঙ্গে অনশন মঞ্চে উপস্থিত ছিলেন দলের বহু নেতা- কর্মী ও সমর্থক। মঙ্গলবার সকালে অনশন মঞ্চ থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, জাতীয় নির্বাচন কমিশন যেভাবে বৈধ ভোটারদের নাম এসআইআর- এর চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ হিসেবে দেখিয়েছে, তার বিরুদ্ধেই এই আন্দোলন।তিনি বলেন, “যারা বৈধ ভোটার, অথচ তাঁদের নাম বিচারাধীন তালিকায় রাখা হয়েছে, তাঁদের যেন ভোটাধিকার প্রয়োগ বা নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার থেকে বঞ্চিত না করা হয়।” মন্ত্রী এদিন দুটি দাবি তুলে ধরেন।…
Read More
বেলুড় মঠে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

বেলুড় মঠে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

মঙ্গলবার সকালে জ্ঞানেশ কুমার উপস্থিত হলেন বেলুড় মঠে। সকালে তিনি মঠে প্রবেশ করেন ও মঠ চত্বরে প্রার্থনা ও দর্শন করেন। জাতীয় নির্বাচন কমিশনারের আগমনকে ঘিরে সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। হাওড়া সিটি পুলিশের বালি ও বেলুড় থানার পুলিশ মোতায়েন করা হয় মঠ চত্বর ও আশেপাশের এলাকায়। নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় পুরো এলাকা। জ্ঞানেশ কুমারকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন হাওড়ার নগরপাল আকাশ মাঘারিয়া, জেলাশাসক পি দীপাপ্রিয়া-সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। প্রসঙ্গত, বেলুড় মঠ হল রামকৃষ্ণ মঠ ও মিশনের সদর দপ্তর ও এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র। জাতীয় নির্বাচন কমিশনারের এই সফর ঘিরে প্রশাসনিক মহলেও বিশেষ…
Read More
সাইবার প্র*তারণা থেকে প্রবীণদের সুরক্ষায় ইসলামপুরে সচেতনতামূলক সেমিনার প্রশাসনের

সাইবার প্র*তারণা থেকে প্রবীণদের সুরক্ষায় ইসলামপুরে সচেতনতামূলক সেমিনার প্রশাসনের

ক্রমবর্ধমান সাইবার প্রতারণা থেকে প্রবীণ নাগরিকদের সুরক্ষিত রাখতে উদ্যোগ নিল মহকুমা প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশক্রমে সোমবার ইসলামপুর টাউন লাইব্রেরি হলে মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রবীণ নাগরিকদের নিয়ে একটি সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন ইসলামপুরের মহকুমা শাসক আঙ্কিতা আগারওয়াল, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিপ্লব বিশ্বাস, এসিএমওএইচ ডা. দীপ সামন্ত, মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস, সাইবার ক্রাইম থানার আইসি, মহকুমা আদালতের এপিপি জনার্দন সিংহ সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক। সেমিনারে প্রবীণ নাগরিকদের সাইবার প্রতারণার বিভিন্ন কৌশল সম্পর্কে অবহিত করা হয় ও কীভাবে এসব প্রতারণা থেকে নিজেদের সুরক্ষিত রাখা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আধিকারিকরা জানান, বর্তমানে অনলাইন…
Read More
এসআইআর ইস্যুতে দিনহাটায় অনশন কর্মসূচিতে উদয়ন গুহ

এসআইআর ইস্যুতে দিনহাটায় অনশন কর্মসূচিতে উদয়ন গুহ

এসআইআর ইস্যুকে কেন্দ্র করে দিনহাটায় রাজনৈতিক উত্তাপ চরমে উঠল। সোমবার দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে রাজ্য সড়কের দুই ধারে গণ অনশন কর্মসূচি শুরু করল তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই এলাকায় ব্যাপক কর্মী-সমর্থকের ভিড় লক্ষ্য করা যায়। অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। তাঁর নেতৃত্বে দলের বিভিন্ন ব্লকের নেতৃত্ব, জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক এই আন্দোলনে সামিল হন। অনশন মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিজেপি ও নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এসআইআর ইস্যুকে কেন্দ্র করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে কটাক্ষ…
Read More
করলাভ্যালি চা বাগানে শ্রমিকদের নিয়ে বি*ক্ষোভ সিপিএমের

করলাভ্যালি চা বাগানে শ্রমিকদের নিয়ে বি*ক্ষোভ সিপিএমের

এসআইআর- এ আদিবাসী চা শ্রমিকদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল সিপিএম। সোমবার সকালে জলপাইগুড়ি জেলার করলাভ্যালি চা বাগানের গেটে সিপিএমের উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং অনুষ্ঠিত হয়। এই গেট মিটিংয়ে চা শ্রমিকদের বড় সংখ্যায় উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় বক্তারা অভিযোগ করেন, এসআইআর-এর অজুহাতে বহু আদিবাসী চা শ্রমিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকার খর্ব করার সামিল। দ্রুত এই প্রক্রিয়া ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়। এদিন শুধু ভোটার তালিকার বিষয় নয়, চা শ্রমিকদের বিভিন্ন দাবি- দাওয়াও সামনে আনা হয়। শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধি, চা বাগানের জমির পাট্টা…
Read More