Durgasree Mitra

462 Posts
অষ্টম শ্রেণির ছাত্র ঋতুরাজের মানবিক নজির

অষ্টম শ্রেণির ছাত্র ঋতুরাজের মানবিক নজির

ছোট্ট বয়সে বড় স্বপ্ন ও মানবিক ভাবনার দৃষ্টান্ত স্থাপন করল তুফানগঞ্জের অষ্টম শ্রেণির ছাত্র ঋতুরাজ মন্ডল। নিজের টিফিনের টাকা বাঁচিয়ে সমাজের ছোট ছোট শিশুদের হাতে তুলে দিয়েছে বই, খাতা, কলম, আর্ট সরঞ্জাম, খেলনা ও আরও অনেক কিছু। যেটা দেওয়ার কথা ছিল প্রশাসনের, তা নিজের সামান্য সঞ্চয় থেকেই করে দেখিয়েছে এই কিশোর। ঋতুরাজ তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। বাবা মানিক মন্ডল টোটো চালক, মা প্রতিমা মন্ডল আমবাড়ি ২০৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী। সুকান্ত পল্লীতে ভাড়া থাকে পরিবারটি। মায়ের সঙ্গে মাঝেমধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে দেখে খুদে পড়ুয়ারা শুধু খিচুড়ি ও ডিম নিয়ে বাড়ি ফিরে যায়— পড়াশোনার কোনও পরিবেশ…
Read More
বাংলাদেশ স্কুলে ভয়া*বহ বিমান দু*র্ঘ*ট*না

বাংলাদেশ স্কুলে ভয়া*বহ বিমান দু*র্ঘ*ট*না

বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। প্রাণঘাতী এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আহত হয়েছে অন্তত ১৬৫ জন, যাদের মধ্যে ২৫ জনই শিশু। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন দুজন প্রাপ্তবয়স্ক — বিমানটির পাইলট তৌকির ইসলাম ও শিক্ষিকা মাহরীন চৌধুরী। বাকি ২৯ জনই স্কুলের শিক্ষার্থী বলে নিশ্চিত করেছে বাংলাদেশ প্রশাসন। এই মর্মান্তিক ঘটনায় শোকে স্তব্ধ গোটা বাংলাদেশ। ঢাকার বিভিন্ন হাসপাতালে ছুটে আসছে নিহত ও আহতদের স্বজনেরা। কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল চত্বর ও এলাকার পরিবেশ। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য…
Read More
মালদহ জেলা পরিষদে অ*গ্নিকাণ্ড

মালদহ জেলা পরিষদে অ*গ্নিকাণ্ড

মঙ্গলবার মালদহ জেলা পরিষদে প্রশাসনিক ভবনের চার তলায় হঠাৎই ধোঁয়া ও আগুন দেখতে পান কর্মীরা। মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। জানা গিয়েছে, জেলা পরিষদের চতুর্থ তলায় রয়েছে ইঞ্জিনিয়ারিং সেকশন। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল বলে সূত্রের খবর। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট অথবা এসি মেশিনে ত্রুটিকে কারণ হিসেবে মনে করা হচ্ছে। দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে জেলা পরিষদের সচিব সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু…
Read More
২০০২-এর পর ফের বিশ্ব দাবার কেন্দ্রবিন্দু হতে চলেছে ভারত

২০০২-এর পর ফের বিশ্ব দাবার কেন্দ্রবিন্দু হতে চলেছে ভারত

২৩ বছর পর ফের ভারতে অনুষ্ঠিত হতে চলেছে দাবার বিশ্বকাপ। শেষবার ২০০২ সালে এই প্রতিযোগিতা হয়েছিল ভারতের মাটিতে। দীর্ঘ বিরতির পর আবার এই মর্যাদাপূর্ণ আসর ফিরছে দেশে—সোমবার এমনটাই ঘোষণা করেছে আন্তর্জাতিক দাবা সংস্থা ‘ফিডে’। ফিডে জানিয়েছে, এবারের বিশ্বকাপ ৩০ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। যদিও এখনো পর্যন্ত কোন শহরে প্রতিযোগিতা হবে, তা চূড়ান্ত হয়নি। তবে দাবা মহলের ধারণা, প্রতিযোগিতা আয়োজিত হতে পারে দক্ষিণ ভারতের কোনও শহরে। এর আগে চেন্নাইয়ে দাবার অলিম্পিয়াড সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল, এবং ভারতের বহু গ্র্যান্ড মাস্টারও দক্ষিণ ভারত থেকেই উঠে এসেছেন। সেই কারণে চেন্নাইয়ে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।
Read More
বাংলার শ্রাবণের প্রথম সোমবারে বালুরঘাট বুড়াকালী মাতার মন্দিরে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড়

বাংলার শ্রাবণের প্রথম সোমবারে বালুরঘাট বুড়াকালী মাতার মন্দিরে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড়

বাংলা শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে আজ সকাল থেকেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের শ্রী শ্রী বুড়াকালী মাতার মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। প্রতি বছরের মতো এবছরও ভোর থেকেই বহু নারী-পুরুষ শিবলিঙ্গে জল ঢালার উদ্দেশ্যে পুণ্যার্থীর ভিড়ে হাজির হন মন্দির প্রাঙ্গণে। শ্রাবণ মাসে শিব পুজোর বিশেষ মাহাত্ম্যের কথা মাথায় রেখেই এই আয়োজন। একদিকে ধর্মীয় উৎসাহ, অন্যদিকে ভক্তির আবেগ—দুই মিলে মন্দির চত্বর জুড়ে তৈরি হয় এক মনোরম পরিবেশ। প্রশাসনের পক্ষ থেকেও পর্যাপ্ত নিরাপত্তা এবং শৃঙ্খলার ব্যবস্থা করা হয়েছে। এইভাবে ধর্মীয় ভাবগম্ভীরতায় মগ্ন হয়ে ভক্তরা শ্রাবণের প্রথম সোমবার পালন করলেন বুড়াকালী মাতার আশীর্বাদ নিয়ে।
Read More
তিসির বীজ কীভাবে খেলে ওজন কমবে, রইল তিন পদ্ধতি

তিসির বীজ কীভাবে খেলে ওজন কমবে, রইল তিন পদ্ধতি

একটা সময় ছিল, যখন তিসির তেলে বহু খাবারই রান্না করা হত। তিসি বা ‘ফ্ল্যাক্স সিড’-এ ভালো মানের ফ্যাট, অ্যান্টি অক্সিড্যান্ট, প্রোটিন ও ফাইবার থাকে। পুষ্টিবিদদের মতে, তিসি খেলেও ওজন কমে। তবে শুধু বীজ খেলে হবে না। ওজন কমানোর জন্য চাই নিয়মমাফিক খাদ্যাভ্যাস। রইল তিন পদ্ধতি। তিসির স্মুদি একমুঠো তিসির বীজ, এক কাপ কাঠবাদামের দুধ, একটি পাকা কলা এবং বেদানা বা স্ট্রবেরি নিয়ে তা ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। এরপর গ্লাসে ঢেলে উপরে বেদানা বা স্ট্রবেরি ছড়িয়ে খেয়ে নিন। রোজ সকালে খেলে ওজন কমবে। তিসির ওট্মিল আধ কাপ রোল্ড ওট্সের সঙ্গে ১ চামচ তিসির বীজ, ১ চামচ কাঠবাদাম বা…
Read More
হাতির দল দেখতে পর্যটকদের ভিড়

হাতির দল দেখতে পর্যটকদের ভিড়

জঙ্গল সাফারি সাময়িকভাবে বন্ধ থাকায় এখন পর্যটকদের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে নাগরাকাটার ডায়না সেতু। প্রতিদিনই এই সেতু থেকে হাতি দেখার জন্য ভিড় জমাচ্ছেন বহু পর্যটক। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ডায়না সেতুর ওপর দাঁড়িয়ে হাতি দেখেছেন অসংখ্য পর্যটক। অনেকেই দূর থেকে মোবাইল ও ক্যামেরায় ছবি তুলেছেন, কেউ কেউ রাস্তার ধারে গাড়ি থামিয়ে চোখের সামনে বন্যপ্রাণ দেখার অভিজ্ঞতায় মুগ্ধ হয়েছে। জানা গিয়েছে, প্রায় দিনই সেন্ট্রাল ডায়নার জঙ্গল থেকে একটি ২০-২৫টি হাতির দল, যার মধ্যে হস্তিশাবকও রয়েছে, ডায়না নদীর ধারে জল খেতে আসে। এরপর নদীর চরে প্রায় ঘণ্টা দুয়েক সবুজ ঘাস উপর দিয়ে তারা ধীরে ধীরে জঙ্গলের দিকে ফিরে…
Read More
একুশে জুলাইয়ের আগে প্রস্তুত সেন্ট্রাল পার্ক, উত্তরবঙ্গের তৃণমূল কর্মীদের জন্য বসেছে সাতটি ক্যাম্প

একুশে জুলাইয়ের আগে প্রস্তুত সেন্ট্রাল পার্ক, উত্তরবঙ্গের তৃণমূল কর্মীদের জন্য বসেছে সাতটি ক্যাম্প

তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে একুশে জুলাইয়ের সভা ঘিরে জোর কদমে প্রস্তুতি চলছে রাজ্যজুড়ে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা কলকাতায় আসতে শুরু করেছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলা থেকে আগত কর্মীদের জন্য সেন্ট্রাল পার্কে করা হয়েছে বিশাল আবাসন ও ব্যবস্থাপনা। জানা গেছে, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের একাধিক জেলার কর্মীদের জন্য সেন্ট্রাল পার্কে বসানো হয়েছে সাতটি বড় তাবু। এছাড়াও রয়েছে ছোট ছোট আরও বেশ কয়েকটি তাবু। ক্যাম্প চত্বরে রাখা হয়েছে সহায়তা কেন্দ্র, মেডিকেল টিম, সুরক্ষা কর্মী সহ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। খাবার মেনুতেও রয়েছে সরল ও পুষ্টিকর আহার — ডিম, ভাত, ডাল ও সবজি। পুরুষ…
Read More
ফের ট্রেনের ধা*ক্কা*য় হাতির ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু, ক্ষো*ভে ফুঁ*স*ছে স্থানীয় বাসিন্দারা

ফের ট্রেনের ধা*ক্কা*য় হাতির ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু, ক্ষো*ভে ফুঁ*স*ছে স্থানীয় বাসিন্দারা

আবারও ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল তিনটি হাতি। বৃহস্পতিবার রাত প্রায় একটা নাগাদ ঝাড়গ্রাম থেকে খড়গপুরগামী জনশতাব্দী এক্সপ্রেস বাঁশতলা স্টেশনের কাছে পৌঁছতেই ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, সেই সময় রেললাইনের কাছাকাছি জঙ্গলে বন দপ্তর ও হুলা পার্টির সদস্যরা হাতি তাড়ানোর কাজ করছিলো। ঠিক সেই সময় এক বয়স্ক হাতি ও দুটি শাবক রেললাইনের ওপর উঠে পড়ে। ট্রেন চালক ব্রেক কষার আগেই ট্রেনটি হাতিগুলিকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনটি হাতির। পরে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও রেল দপ্তরের প্রতিনিধিরা। রেল চলাচলও কিছু সময়ের জন্য বন্ধ থাকে। এই ঘটনা ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তাদের অভিযোগ, বারবার এমন দুর্ঘটনা ঘটছে, অথচ…
Read More
জলঢাকা নদীর চরে পূর্ণবয়স্ক মহিলা হাতির রহস্যজনক মৃ*ত্যু

জলঢাকা নদীর চরে পূর্ণবয়স্ক মহিলা হাতির রহস্যজনক মৃ*ত্যু

জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের জলঢাকা নদীর চর থেকে শুক্রবার সকালে একটি পূর্ণবয়স্ক মহিলা হাতির মৃতদেহ উদ্ধার। জানা যায়, স্থানীয় বাসিন্দারা সাত সকালে মৃতদেহটি দেখতে পেয়ে বন বিভাগ ও পুলিশকে খবর দেন। ঘটনাটি ঘটেছে নাথুয়া রেঞ্জের অন্তর্গত জলঢাকা নদীর চরে। এলাকায় হাতির চলাফেরা নতুন নয়, তবে এমন মৃত্যু খুব একটা দেখা যায় না বলে জানিয়েছেন স্থানীয়রা। বন বিভাগের কর্মীরা, “মৃত হাতিটির সঠিক মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বজ্রাঘাতে মৃত্যু হয়ে থাকতে পারে। তবুও ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।” বৃহস্পতিবার রাতভর প্রবল বৃষ্টির পর শুক্রবার সকালে এমন দৃশ্য দেখে হতবাক স্থানীয়রা। বন দপ্তর…
Read More
একই বিল্ডিংয়ে পোস্ট অফিস ও ব্যাঙ্কে চুরির চেষ্টা

একই বিল্ডিংয়ে পোস্ট অফিস ও ব্যাঙ্কে চুরির চেষ্টা

একই রাতে একই বিল্ডিংয়ে অবস্থিত পোস্ট অফিস ও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরির চেষ্টা কুমারগঞ্জের গোপালগঞ্জে। অফিস খোলার সময় পোস্ট অফিস ও ব্যাংকের কর্মীরা এসে দেখেন, জানালা ও গ্রিল ভাঙা অবস্থায় রয়েছে। ভিতরে ঢুকে দেখা যায়, পোস্ট অফিসের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে ভল্টের টাকা চুরি করতে পারেনি দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দা শেখর রায় বলেন, “এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। কে বা কারা এই চুরির চেষ্টা চালাল, সে বিষয়ে এখনও স্পষ্ট নয়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Read More
মুখ্যমন্ত্রীর উদ্যোগে জেলা ভিত্তিক লোকশিল্পী সম্মেলন

মুখ্যমন্ত্রীর উদ্যোগে জেলা ভিত্তিক লোকশিল্পী সম্মেলন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার বালুরঘাটে অনুষ্ঠিত হলো জেলা ভিত্তিক লোকশিল্পী সম্মেলন। বালুরঘাট রবীন্দ্রভবনে আয়োজিত এই সম্মেলন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকশিল্পীদের উপস্থিতিতে হয়ে ওঠে বর্ণময় ও প্রাণবন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার, জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক সুভায়ুন হোক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি ও প্রশাসনিক কর্তা। সম্মেলনে অংশগ্রহণকারী শিল্পীরা তাঁদের নিজ নিজ পরিবেশনার মাধ্যমে বাংলার লোকসংস্কৃতির রঙিন ও সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরেন। তাঁদের সঙ্গীত, নৃত্য ও শিল্পকর্ম মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। সরকারি এই উদ্যোগ লোকশিল্প সংরক্ষণ ও প্রসারে এক গুরুত্বপূর্ণ…
Read More
হরপা বানে ভয়াবহ পরিস্থিতি! আটকে পড়ল যাত্রীবাহী বাস, প্রাণে বাঁচলেন সকল যাত্রী

হরপা বানে ভয়াবহ পরিস্থিতি! আটকে পড়ল যাত্রীবাহী বাস, প্রাণে বাঁচলেন সকল যাত্রী

মাদারিহাটের জামতালা এলাকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি, বাঙরি নদীতে হঠাৎ হরপা বান নামার ফলে বুধবার সকালে টোটোপাড়া গামী রুটে চলা একটি যাত্রীবাহী বাস হঠাৎই প্রবল স্রোতের মধ্যে পড়ে আটকে যায় নদীর মাঝপথে। জানা গেছে, টানা বৃষ্টি ও ভুটান পাহাড়ে প্রবল বর্ষণের কারণে ফুলেফেঁপে উঠেছে খরস্রোতা বাঙরি নদী। আচমকা নেমে আসা এই হরপা বানে পুরো এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়ে। সেসময় নদী পার হচ্ছিল যাত্রীবোঝাই বাসটি, আর সেখানেই ঘটে বিপত্তি। তবে সৌভাগ্যবশত, কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। উপস্থিত লোকজন ও বাসচালকের তৎপরতায় বাসের যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন। সকলেই অক্ষত অবস্থায় প্রাণে বাঁচেন। ঘটনার পর থেকে মাদারিহাট ও টোটোপাড়ার…
Read More
দার্জিলিং পৌরসভা কর্মচারী সংগঠন বিজেপিএম-এর সহভাই সংগঠন হিসেবে আত্মপ্রকাশ

দার্জিলিং পৌরসভা কর্মচারী সংগঠন বিজেপিএম-এর সহভাই সংগঠন হিসেবে আত্মপ্রকাশ

দার্জিলিং পৌরসভা কর্মচারীদের সংগঠন আনুষ্ঠানিকভাবে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম)-এর সহভাই সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করল। এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন সংগঠনের সভাপতি এলেন ছেত্রী। তিনি জানান, “দার্জিলিং পৌরসভায় আগে দুটি ইউনিয়ন ছিল। এখন দুইটি ইউনিয়ন একত্র করে একটি ঐক্যবদ্ধ সংগঠন। পৌরসভা কর্মীদের পিএফ, পেনশন, দৈনিক মজুরি-সহ একাধিক সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরে আলোচনার মাধ্যমে পথ খুঁজছিলাম।” এলেন ছেত্রী আরও বলেন, “বিজিপিএম সভাপতি অনীত থাপা যেভাবে বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের সমস্যার সমাধানে এগিয়ে চলেছে, তা আস্থার জায়গা তৈরি করেছে। ওনার সঙ্গে বৈঠক করেছি। উনি সমস্যাগুলি মনোযোগ দিয়ে শুনেছে ও সমাধান একদিনে হবে না, সময় লাগবে, কিন্তু তিনি চেষ্টা করবেন বাস্তবসম্মত সমাধান…
Read More