Durgasree Mitra

870 Posts
পুজোর সময়েই বি*ক্ষোভ, পুলিশের ঘেরাটোপে মুখ্য নির্বাচন কমিশনার

পুজোর সময়েই বি*ক্ষোভ, পুলিশের ঘেরাটোপে মুখ্য নির্বাচন কমিশনার

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় সফরে এসে বিক্ষোভের মুখে পড়লেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সকালে তিনি কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলে মন্দিরের বাইরে একদল বিক্ষোভকারী তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখায় ও ‘গো ব্যাক’ স্লোগান তোলে। নির্বাচন কমিশনের প্রতিনিধিদল কলকাতায় পৌঁছনোর পরদিন সকালেই মুখ্য নির্বাচন কমিশনার কালীঘাট মন্দিরে পুজো দিতে যান। সেই সময় মন্দিরের প্রবেশপথের কাছেই একদল বিক্ষোভকারী জড়ো হয়ে তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। বিক্ষোভকারীদের হাতে কালো পতাকাও দেখা যায়। ঘটনার জেরে কিছুক্ষণের জন্য এলাকায় উত্তেজনা ছড়ালেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নিরাপত্তার বলয়ে নির্বাচন কমিশনারকে মন্দিরে প্রবেশ…
Read More
ভারতের জয়ে উল্লাসে ভাসল শিলিগুড়ি

ভারতের জয়ে উল্লাসে ভাসল শিলিগুড়ি

আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের জয়ের পর আনন্দে ফেটে পড়ল শিলিগুড়ির ক্রিকেটপ্রেমীরা। রবিবার রাতে শহরের বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমায় শিলিগুড়ির হাসমি চকে। ভারতের জয় নিশ্চিত হতেই শুরু হয় উল্লাস। বাজি পটকা ফাটিয়ে, হাতে জাতীয় পতাকা নিয়ে আনন্দে মাতেন শহরবাসী। “ভারত মাতা কি জয়” ও “ইন্ডিয়া ইন্ডিয়া” স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এই আনন্দঘন মুহূর্তে প্রায় হাজার হাজার মানুষ সামিল হন। মহিলা, পুরুষ থেকে শুরু করে ছোট শিশু ৮ বছর থেকে ৮০ বছর পর্যন্ত সকল বয়সের মানুষকে দেখা যায় ভারতের জয়ের আনন্দ উদযাপন করতে। ক্রিকেটপ্রেমীদের মতে, এই জয় শুধু একটি ম্যাচের জয় নয়, বরং দেশের গর্বের মুহূর্ত। তাই সেই…
Read More
আইসক্রিম দেখলে লোভ সামলানো দায়, এমন ইচ্ছার কারণ কী? 

আইসক্রিম দেখলে লোভ সামলানো দায়, এমন ইচ্ছার কারণ কী? 

‘নো সুগার ক্যাম্পেন’-এর জোয়ারে এখন স্বাস্থ্য সচেতন অনেকেই রোজের খাবারের তালিকা থেকে সম্পূর্ণ বাদ দিচ্ছেন চিনি। চিনির বিকল্প হিসেবে ব্যবহার করছেন গুড়, মধু কিংবা মেপল সিরাপ। কিন্তু যতই চিনি এড়িয়ে চলার চেষ্টা থাকুক, চোখের সামনে আইসক্রিম দেখলেই ডায়েটের কথা ভুলে যান অনেকেই। কখনও মধ্যরাতে ঘুম ভেঙে ফ্রিজ খুললে আইসক্রিম টাবের দিকে মন চলে যায়, আবার কখনও মন খারাপের সঙ্গী হয়ে ওঠে আইসক্রিম। কিন্তু এই প্রবল ইচ্ছার পিছনে আসলে কী কাজ করে? তা কি শুধুই অভ্যাস, নাকি শরীরের কোনও সংকেত? গবেষণায় দেখা গেছে, আইসক্রিমে থাকা উচ্চমাত্রার চিনি ও ফ্যাট মস্তিষ্কে ‘ডোপামিন’ নামের একটি হরমোন নিঃসরণ বাড়ায়। এই হরমোন সাময়িকভাবে আনন্দের অনুভূতি…
Read More
‘যুবসাথী’ ভাতা চালু আজ থেকেই,ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘যুবসাথী’ ভাতা চালু আজ থেকেই,ঘোষণা মুখ্যমন্ত্রীর

ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকেই বেকার যুবক - যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পের টাকা এপ্রিল থেকে নয়, শনিবার ৭ মার্চ থেকেই আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বলে জানান তিনি। রাজ্য বাজেটে বেকারদের জন্য ‘যুবসাথী’ প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন। প্রাথমিকভাবে টানা পাঁচ বছর এই আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপরও কেউ বেকার থাকলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে। ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক -…
Read More
রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফরকে ঘিরে নিরাপত্তা তুঙ্গে

রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফরকে ঘিরে নিরাপত্তা তুঙ্গে

উত্তরবঙ্গ সফরে আসছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর আগমনকে কেন্দ্র করে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জানা গিয়েছে, শনিবার তিনি বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এয়ারপোর্ট অথরিটি ময়দানে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্স ২০২৬-এ যোগ দেবেন। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল প্রায় সাড়ে ১১টা নাগাদ রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থলে পৌঁছানোর কথা। রাষ্ট্রপতির সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে গোটা এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বিমানবন্দর এলাকা থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণ। প্রশাসন সূত্রে খবর, রাষ্ট্রপতির উপস্থিতিতে আন্তর্জাতিক এই কনফারেন্সে দেশ-বিদেশের সাঁওতাল সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। অনুষ্ঠানকে…
Read More
২০২৬ নির্বাচন ঘিরে সক্রিয় কেপিপি!

২০২৬ নির্বাচন ঘিরে সক্রিয় কেপিপি!

২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। কোচবিহারে কামতাপুর পিপলস পার্টি-র কর্মীসভাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। তবে কি এবার ঘাসফুল শিবিরের দিক থেকে মুখ ফেরাতে চলেছেন কেপিপি সুপ্রিমো অমিত রায়? কর্মীসভার শেষে তাঁর বক্তব্যে তেমনই ইঙ্গিত মিলেছে। কোচবিহারে দলের কর্মীদের নিয়ে দীর্ঘ বৈঠকে বসেন অমিত রায়। বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, যে দল কামতাপুরী মানুষের দাবি-দাওয়া ও আবেগ নিয়ে ভাবনাচিন্তা করবে, কেপিপি সেই দলকেই সমর্থন করার কথা ভাববে। দলীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের একাধিক আসনে নিজস্ব প্রার্থী দেওয়ার প্রস্তুতিও শুরু করেছে কেপিপি। এদিনের…
Read More
‘বাংলার বাড়ি’ প্রকল্পে তৃণমূল কর্মীদের ঘর দেওয়ার অভিযোগে সরব বিজেপি

‘বাংলার বাড়ি’ প্রকল্পে তৃণমূল কর্মীদের ঘর দেওয়ার অভিযোগে সরব বিজেপি

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আদর্শ পল্লী ভেলকি পাড়ায় ‘বাংলার বাড়ি’ প্রকল্প ও বিভিন্ন উন্নয়নমূলক কাজকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য রোহিনি বর্মনের অভিযোগ, বেছে বেছে তৃণমূল নেতাকর্মীদেরই বাংলার বাড়ি প্রকল্পে ঘর দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিনি বর্মন বলেন, তিনি এলাকার নির্বাচিত পঞ্চায়েত সদস্য হলেও গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তাঁর অজান্তেই করা হচ্ছে। তাঁর দাবি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় এলাকায় কাজ শুরু করা হয়েছে, কিন্তু সেই কাজের শিলান্যাস করা হয়েছে তাঁকে না জানিয়েই। এছাড়াও তাঁর অভিযোগ, গ্রামের তৃণমূল কর্মীদের মধ্যে অনেকেই বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেয়েছে।…
Read More
সিলিং ভেঙে দোকানে ঢুকে চুরি!

সিলিং ভেঙে দোকানে ঢুকে চুরি!

শিলিগুড়ির বারিভাষা মেনরোড এলাকায় একটি হার্ডওয়্যার দোকানে চুরির ঘটনা। অভিযোগ, দোকানের সিলিং কেটে ভিতরে ঢুকে চোরেরা মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। শুক্রবার সকালে দোকান খুলতে এসে সবকিছু ওলটপালট অবস্থায় দেখে হতবাক হয়ে যান দোকান মালিক। পরে তিনি দেখতে পান দোকানের সিলিং কেটে ভিতরে ঢোকার চিহ্ন রয়েছে ও বেশ কিছু দামী সামগ্রী উধাও। ঘটনার খবর সঙ্গে সঙ্গে দেওয়া হয় স্থানীয় বাজার কমিটি ও এনজেপি থানার পুলিশকে। তবে মোট কত টাকার সামগ্রী চুরি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
Read More
দাপুটে জয়ে ফাইনালে ভারত, জাতীয় পতাকা হাতে রাস্তায় উচ্ছ্বাস সমর্থকদের

দাপুটে জয়ে ফাইনালে ভারত, জাতীয় পতাকা হাতে রাস্তায় উচ্ছ্বাস সমর্থকদের

টি - ২০ বিশ্বকাপের সেমিফাইনালে দুর্দান্ত জয় পেল ভারতীয় ক্রিকেট দল। শক্তিশালী ইংল্যান্ড ক্রিকেট দলকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত। আগামী ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ভারতের এই জয়ের খবর ছড়িয়ে পড়তেই শিলিগুড়ির হাসমিচক এলাকায় উচ্ছ্বাসে ফেটে পড়েন ক্রিকেটপ্রেমীরা। জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমে আনন্দ উদযাপন করতে দেখা যায় বহু যুবক ও সাধারণ মানুষকে। “ভারত মাতা কি জয়” ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর আবার বিশ্বকাপ জয়ের আশা জাগিয়েছে ভারতীয় দল। তাই ফাইনালের আগে থেকেই সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সকলেরই আশা, ফাইনালেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপ জিতবে ভারত।
Read More
ভোটার তালিকা নিয়ে বি*তর্ক, অনির্দিষ্টকালের অবস্থান বি*ক্ষোভে কংগ্রেস

ভোটার তালিকা নিয়ে বি*তর্ক, অনির্দিষ্টকালের অবস্থান বি*ক্ষোভে কংগ্রেস

ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে জেলাজুড়ে রাজনৈতিক উত্তাপের মাঝে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ শুরু করল মালদা জেলা কংগ্রেস। অ্যাডজুডিকেশন তালিকায় থাকা বিপুল সংখ্যক ভোটারের নাম পুনর্বহাল ও প্রকৃত ভোটারদের নাম বাদ না দেওয়ার দাবিতে বৃহস্পতিবার থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার মালদা টাউনহল সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে মৌসম নূরের নেতৃত্বে মালদা জেলা কংগ্রেসের নেতা-কর্মীরা অবস্থান বিক্ষোভে সামিল হন। কংগ্রেসের দাবি, জেলায় অ্যাডজুডিকেশন তালিকায় থাকা ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জন ভোটারকে পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে ও কোনও প্রকৃত ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত নতুন ভোটার তালিকা অনুযায়ী মালদা জেলায় মোট ভোটার সংখ্যা ২৯…
Read More
পরিবর্তন যাত্রার রথে চড়ে প্রচারে বিজেপি নেতৃত্ব

পরিবর্তন যাত্রার রথে চড়ে প্রচারে বিজেপি নেতৃত্ব

পুজো ও প্রার্থনার মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে শুরু হল পরিবর্তন যাত্রার রথ।  বৃহস্পতিবার ইসলামপুরের জোড়া বটতলা শিব ও কালী মন্দিরে পুজো অর্চনা করে এই রথযাত্রার সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। পুজো দেওয়ার পর তাঁরা পরিবর্তন যাত্রার রথে আরোহণ করেন ও সাধারণ মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান। জানা গিয়েছে, মালদা বিভাগের এই পরিবর্তন যাত্রার রথ ইসলামপুর থেকে যাত্রা শুরু করে গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, রায়গঞ্জ ও বালুরঘাট হয়ে শেষ পর্যন্ত মালদায় পৌঁছাবে। পথে বিভিন্ন এলাকায় জনসংযোগ ও সভার আয়োজন করা…
Read More
নির্বাচনের আগে শিলিগুড়িতে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর

নির্বাচনের আগে শিলিগুড়িতে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আইন- শৃঙ্খলা বজায় রাখা ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে শিলিগুড়িতে রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার শিলিগুড়ির হিলকার্ট রোড সহ আশপাশের এলাকায় এই রুট মার্চে অংশ নেন এসএসবি জওয়ানরা। এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও জনবহুল এলাকায় পায়ে হেঁটে টহল দেন। রুট মার্চের মাধ্যমে সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তাঁরা ও যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে বার্তা দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে শহরের বিভিন্ন এলাকায় এভাবেই নিয়মিত রুট মার্চ ও নজরদারি চালানো হবে, যাতে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ শান্তিপূর্ণ ও…
Read More
শৈশবে কীভাবে দোল কাটাতেন শ্রুতি?

শৈশবে কীভাবে দোল কাটাতেন শ্রুতি?

গত কয়েক বছর ধরে কলকাতাতেই থাকছেন অভিনেত্রী শ্রুতি দাস। কিন্তু তাঁর শৈশব কেটেছে কাটোয়ায়। এখনও শ্রুতির কাছে কলকাতার চেয়ে কাটোয়ার দোল উৎসবই অধিক প্রিয়। শ্রুতির কথায়, “আমাদের এখানে দোল দুইদিন ধরে চলে। প্রথম দিন আবির খেলা হয়, আর দ্বিতীয় দিন আমরা জলরঙে মেতে থাকি। আমাদের কাছে এটা ‘কাটোয়ার দোল’ বলেই পরিচিত। কাটোয়ার গৌরাঙ্গবাড়িতে, যেখানে শ্রীচৈতন্যদেবের মস্তকমুণ্ডন হয়েছিল, সেখানেই দোলের শুরু।” তিনি আরও উল্লেখ করেন, ছোটবেলায় রঙের খেলা তাঁর খুব প্রিয় ছিল। “তবে এখন সেই আনন্দটা কিছুটা ফিকে হয়ে গেছে। বিশেষ করে স্বামী স্বর্ণেন্দু (সমাদ্দার, পরিচালক) রং খেলতে একেবারেই পছন্দ করে না, তাই এখন দোল খেলা অনেকটাই বন্ধ হয়ে গেছে,” জানালেন…
Read More
বেঙ্গালুরুগামী ট্রেনে আটক তিন বাংলাদেশি

বেঙ্গালুরুগামী ট্রেনে আটক তিন বাংলাদেশি

গুয়াহাটি থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে ট্রেন থেকে তিন বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করল রেল পুলিশ। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা গোহাটি থেকে বেঙ্গালুরু SMVT Express-এ করে যাত্রা করছিলো। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আরো জানা যায়, ধৃতদের বাড়ি বাংলাদেশের। বৈধ নথিপত্র ছাড়াই তারা ভারতে প্রবেশ করেছে কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্পষ্ট কোনও তথ্য না মেলায় তদন্ত আরও গভীর করা হচ্ছে। রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কী কারণে তারা এ দেশে প্রবেশ করেছে ও তাঁদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা নিয়ে তদন্ত চলছে।
Read More